মেহেরপুরে প্রকাশক-সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা
মেহেরপুরের স্থানীয় পত্রিকা ‘মেহেরপুর প্রতিদিন’ এর সম্পাদক, প্রকাশকসহ তিন জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।
১৪ মে ২০২০, ১১:০১ পূর্বাহ্ন
অধ্যাপক আনিসুজ্জামানের শারীরিক অবস্থার অবনতি
ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন জাতীয় অধ্যাপক আনিসুজ্জামানের শারীরিক অবস্থার অবনতি হয়েছে।
১৪ মে ২০২০, ১০:৪০ পূর্বাহ্ন
চাঁদপুরে আইসিডিডিআর,বি এর চিকিৎসকসহ আরও ৪ জনের করোনা শনাক্ত
চাঁদপুরের মতলব আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআর,বি) এক নারী চিকিৎসক ও তার সন্তানসহ তিন জন ও কচুয়ার এক জনের করোনা শনাক্ত হয়েছে। আজকের চার জন দিয়ে এ জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৬৪ জনে দাঁড়ালো।
১৪ মে ২০২০, ১০:৩৪ পূর্বাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ার সেই আ. লীগ নেতার ডিলারশিপ বাতিল, হচ্ছে নতুন তালিকা
ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. শাহ আলমের ওএমএস’র ডিলারশিপ বাতিল করা হয়েছে। জেলা ওএমএস কমিটি এক জরুরি সভায় তার ডিলারশিপ বাতিলের সিদ্ধান্ত নেয়।
১৪ মে ২০২০, ১০:২৩ পূর্বাহ্ন
করোনার প্রভাবে ইন্টারনেট সংযোগ বেড়ে হলো ১০ কোটি
কোভিড-১৯ এর কারণে সাধারণ ছুটিতে ব্রডব্যান্ড সংযোগ এক মাসেই ৪০ শতাংশ বেড়েছে। আর তার সামগ্রিক প্রভাবে মার্চ মাসের শেষে দেশে কার্যকর ইন্টারনেট সংযোগ ১০ কোটি পেরিয়ে গেছে।
১৪ মে ২০২০, ১০:১৫ পূর্বাহ্ন
স্বাস্থ্যবিধি না মানায় খুলনায় আগামীকাল থেকে মার্কেট বন্ধ
স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে না চলায় খুলনায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান ছাড়া সব ব্যবসা প্রতিষ্ঠান, শপিংমল, দোকানপাট আগামীকাল শুক্রবার সকাল থেকে আবার বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।
১৪ মে ২০২০, ১০:০৯ পূর্বাহ্ন
ছুটি বাড়ল ৩০ মে পর্যন্ত
নতুন করোনাভাইরাস কোভিড-১৯ এর প্রাদুর্ভাবের কারণে দেশে চলমান সাধারণ ছুটি আগামী ৩০ মে পর্যন্ত বাড়ানো হয়েছে।
১৪ মে ২০২০, ০৯:৫৬ পূর্বাহ্ন
মানিকগঞ্জে নতুন করে ১ চিকিৎসকসহ ৬ জনের করোনা শনাক্ত
মানিকগঞ্জে নতুন করে এক চিকিৎসকসহ ছয় জনের করোনা শনাক্ত হয়েছে।
১৪ মে ২০২০, ০৯:৪৬ পূর্বাহ্ন
২ সন্তানসহ নারীকে বের করে দেওয়ার অভিযোগ বাড়িওয়ালার বিরুদ্ধে
মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার সামনে এক দোকানের সিঁড়িতে দুই সন্তান নিয়ে ঘুমিয়ে থাকতে দেখা যায় এক নারীকে। অঙ্গীকার সামাজিক ও সাহিত্যিক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সারোয়ার জাহান জুয়েল সেই ছবি ও ভিডিওচিত্র সামাজিক যোগাযোগের মাধ্যমে তুলে ধরেন। পর মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে।
১৪ মে ২০২০, ০৯:২০ পূর্বাহ্ন
ছুটি বা লকডাউনে যাত্রাবাড়ি!
রাজধানীর যাত্রাবাড়ির কাঁচাবাজারে এই জনস্রোত দেখে বোঝার কোনো উপায় নেই যে, মহামারি করোনাভাইরাসের আতঙ্কে আছে দেশ। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের মানুষেরও এই প্রাণঘাতি ভাইরাসের হাত থেকে বাঁচার জন্যে শারীরিক দূরত্ব মেনে চলার কথা।
১৪ মে ২০২০, ০৮:৪৯ পূর্বাহ্ন
করোনায় দেশে আরও ১৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১০৪১
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১৪ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা ২৮৩। এ ছাড়া, আক্রান্ত আরও এক হাজার ৪১ জনকে শনাক্ত করা হয়েছে। এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত ১৮ হাজার ৮৬৩ জনকে শনাক্ত করা হয়েছে।
১৪ মে ২০২০, ০৮:২৭ পূর্বাহ্ন
পঞ্চগড়ে মরিচের টেপাপচা রোগে দিশেহারা চাষিরা
পঞ্চগড়ে চলতি মৌসুমে মরিচ চাষের শেষ পর্যায়ে ক্ষেতে ফল পচা বা টেপাপচা (অ্যানথ্রাক্সনোজ) রোগ দেখা দিয়েছে। এই রোগের কারণে অপরিপক্ব অবস্থায় মরিচ পচে ঝড়ে যাচ্ছে । এতে লোকসানের আশঙ্কায় হতাশ হয়ে পড়েছেন জেলার মরিচ চাষিরা।
১৪ মে ২০২০, ০৮:২৩ পূর্বাহ্ন
নড়াইলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান ছাড়া সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ
নড়াইলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান ছাড়া সব ব্যবসা প্রতিষ্ঠান পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় প্রশাসন।
১৪ মে ২০২০, ০৮:১৮ পূর্বাহ্ন
ফায়ার সার্ভিসের ২০ কর্মী করোনায় আক্রান্ত
এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের ২০ জন কর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ বৃহস্পতিবার ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার শাহজাদি সুলতানা বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।
১৪ মে ২০২০, ০৮:০৮ পূর্বাহ্ন
রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ভবনের আগুন নিভে গেছে
রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের কাছে এক ভবনে আগুন লাগার পর তা নিভিয়ে ফেলেছে দমকল বাহিনী।
১৪ মে ২০২০, ০৭:৫০ পূর্বাহ্ন
রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ভবনে আগুন
রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের কাছে এক ভবনে আগুন লেগেছে।
১৪ মে ২০২০, ০৭:২৫ পূর্বাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ায় নারী মেম্বারের বাড়ি থেকে সরকারি চাল জব্দ, ১ বছরের কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় সংরক্ষিত এক নারী মেম্বারের বাড়ি থেকে ১৮ বস্তা সরকারি চাল জব্দ করা হয়েছে। পরে উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালতে মাধ্যমে ওই মেম্বারকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।
১৪ মে ২০২০, ০৭:২২ পূর্বাহ্ন
বিদেশফেরত স্বামীর হাতে কলেজ শিক্ষার্থী স্ত্রী খুন
চাঁদপুরের ফরিদগঞ্জে পরকীয়ার জেরে কলেজ শিক্ষার্থী স্ত্রী তানজিনা আক্তার রিতুকে (২০) ছুরিকাঘাতে হত্যার অভিযোগে বিদেশফেরত স্বামী আল মামুন মোহনকে (৩২) আটক করেছে পুলিশ।
১৪ মে ২০২০, ০৭:০২ পূর্বাহ্ন
লাউয়াছড়া জাতীয় উদ্যানের ১০ একর বনভূমি উদ্ধার
মৌলভীবাজারের কমলগঞ্জে লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেড়াছড়া ও কালাছড়া বনবিট এলাকায় বেদখলে থাকা ১০ একর বনভূমি উদ্ধার করা হয়েছে।
১৪ মে ২০২০, ০৬:৫১ পূর্বাহ্ন
খিলগাঁওয়ে যুবক খুন
রাজধানীর খিলগাঁও গোড়ান নূরবাগ এলাকায় বাশার তালুকদার (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। পূর্ব শত্রুতার জেরধরে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে পরিবারের দাবি।
১৪ মে ২০২০, ০৬:৩৬ পূর্বাহ্ন