চট্টগ্রামে একই পরিবারের ১০ জনের করোনা শনাক্ত

চট্টগ্রামের পটিয়া উপজেলায় একই পরিবারের ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। পটিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা জাহান উপমা আজ মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেন।
১২ মে ২০২০, ০৩:৫৫ অপরাহ্ন

ঈদ পর্যন্ত বাড়তে পারে ছুটি

করোনাভাইরাসের প্রাদুর্ভাব বাড়তে থাকায় এবং ঈদের আগে মাত্র চারটি কর্মদিবসের জন্য অফিসগুলো না খুলে সাধারণ ছুটির মেয়াদ আসন্ন ঈদুল ফিতরের ছুটি পর্যন্ত বর্ধিত হতে পারে।
১২ মে ২০২০, ০৩:৪৩ অপরাহ্ন

তুরাগ বেড়িবাঁধে গাজীপুর সিটি করপোরেশনের প্রকৌশলীর লাশ

রাজধানীর তুরাগ থানার বেড়িবাঁধ এলাকা থেকে গাজীপুর সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী দেলোয়ার হোসেনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
১২ মে ২০২০, ০৩:৩৬ অপরাহ্ন

জয়পুরহাটে একদিনে ২৩ জনের করোনা শনাক্ত

জয়পুরহাটের বিভিন্ন উপজেলায় গত ২৪ ঘণ্টায় ২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ৭১ জনের করোনা শনাক্ত হলো, যা রাজশাহী বিভাগের মধ্যে সর্বোচ্চ।
১২ মে ২০২০, ০৩:২০ অপরাহ্ন

যশোরে বাবা ও ছেলের আত্মহত্যা

যশোরের কেশবপুর উপজেলায় বাবা ও ছেলে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। আজ মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার মঙ্গলকোট ইউনিয়নের কেদারপুর গ্রামে এ ঘটনা ঘটে।
১২ মে ২০২০, ০৩:০৬ অপরাহ্ন

পাবনায় আইনজীবীদের ভার্চুয়াল আদালত বর্জন

তথ্য প্রযুক্তির জ্ঞান স্বল্পতা এবং বিভিন্ন সমস্যা দেখিয়ে ভার্চুয়াল আদালত বর্জন করেছেন পাবনার আইনজীবীরা। মঙ্গলবার পাবনা আইনজীবী সমিতির সভায় ভার্চুয়াল আদালত বর্জন করে আদালতের কার্যক্রমে অংশ না নেওয়ার সিদ্ধান্ত হয়।
১২ মে ২০২০, ০৩:০৪ অপরাহ্ন

ফরিদপুরে এক গ্রামের ৭ জনসহ করোনায় আক্রান্ত আরও ৯

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের একটি গ্রামের সাত জনসহ মোট নয় জনের করোনা শনাক্ত হয়েছে। ফরিদপুর মেডিকেল কলেজে স্থাপিত ল্যাব সূত্রে আজ মঙ্গলবার বিকালে এ তথ্য জানা গেছে। এ নিয়ে জেলায় এখন পর্যন্ত ৪২ জনের করোনা শনাক্ত হলো।
১২ মে ২০২০, ০২:৫৭ অপরাহ্ন

সামাজিক দূরত্ব নিশ্চিত করতে ঢাকায় ৩২ ভ্রাম্যমাণ আদালতের ৭০ মামলা

সামাজিক দূরত্ব নিশ্চিত করতে ঢাকা শহর ও জেলার সব উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন। ধানমন্ডি, ফার্মগেট, কাওরান বাজার, মিরপুর, মোহাম্মদপুর, রমনা, লালবাগ, যাত্রাবাড়ী, কোতোয়ালিসহ বিভিন্ন এলাকায় ৩২টি ভ্রাম্যমাণ আদালত ১,৫৮,৭০০ টাকা জরিমানা আদায় করেছে।
১২ মে ২০২০, ০২:২৫ অপরাহ্ন

ফুলবাড়ীতে ৬ হাজার পরিবারের মধ্যে বিজিবির ত্রাণ বিতরণ

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা সীমান্ত এলাকার সুবিধাবঞ্চিত প্রায় ছয় হাজার পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
১২ মে ২০২০, ০২:২২ অপরাহ্ন

কাগজপত্র ছাড়াই ৫ লাখ টাকা পর্যন্ত রেমিট্যান্সে প্রণোদনা

প্রতিবার ৫ হাজার ডলার অথবা ৫ লাখ টাকা পর্যন্ত রেমিট্যান্সের ক্ষেত্রে কাগজপত্র ছাড়াই প্রণোদনার অর্থ প্রাপককে দিতে পারবে সংশ্লিষ্ট ব্যাংক। এক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেয়ার যে সময়সীমা ছিল তা শিথিল করা হয়েছে।
১২ মে ২০২০, ০২:১৮ অপরাহ্ন

ময়মনসিংহে ডিবি পুলিশের অভিযানে ১২ ‘ডাকাত’সহ আটক ১৬

ময়মনসিংহ শহরের শম্ভুগঞ্জ সেতুর পশ্চিম পাশ থেকে ডাকাতির প্রস্তুতিকালে ওই দলের ১২ সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
১২ মে ২০২০, ০১:৫৮ অপরাহ্ন

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিক বিক্ষোভ-ভাঙচুর

গাজীপুরের ময়েজ উদ্দিন টেক্সটাইল কারখানায় শতভাগ বেতনের দাবিতে শ্রমিক বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
১২ মে ২০২০, ০১:৫০ অপরাহ্ন

করোনার রিপোর্ট না থাকায় হাসপাতালে প্রত্যাখ্যাত, মৃত্যুর পর করোনা নেগেটিভ

জ্বর, কাশি ও শ্বাসকষ্টে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সন্তানের মৃত্যুর খবরে বাবার মৃত্যুর পর সেই ছেলের কোভিড-১৯ পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে।
১২ মে ২০২০, ০১:৪৮ অপরাহ্ন

শিক্ষার্থীদের পাশে ডাকসু ও ছাত্র অধিকার পরিষদ

করোনাভাইরাস মহামারির কারণে গত ৯ এপ্রিল থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ আছে ঢাকা বিশ্ববিদ্যালয়। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের প্রায় ৪৩ হাজার শিক্ষার্থী দেশের বিভিন্ন প্রান্তে অবস্থান করছেন। তাদের মধ্যে পাঁচ জন আক্রান্ত হয়েছেন করোনায়। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি নুরুল হক নুরের কাছে জানতে চেয়েছিলাম- করোনাকালে বাকি শিক্ষার্থীরা কেমন আছেন, কী করছেন?
১২ মে ২০২০, ০১:৩০ অপরাহ্ন

নেত্রকোণায় গৃহকর্মী হত্যার অভিযোগে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

নেত্রকোণার মোহনগঞ্জে গৃহকর্মীকে হত্যার অভিযোগে বারহাট্টা উপজেলার সিংধা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহ মাহবুব মোর্শেদ কাঞ্চনকে (৭০) গ্রেপ্তার করেছে পুলিশ।
১২ মে ২০২০, ০১:১৭ অপরাহ্ন

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক হোম আইসোলেশনে

পরিবারের এক সদস্যের করোনা শনাক্ত হওয়ায় হোম আইসোলেশনে আছেন স্বাস্থ্য অধিদপ্তরের (ডিজিএইচএস) মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ।
১২ মে ২০২০, ১২:৪৫ অপরাহ্ন

বকেয়া বেতন ও ছাঁটাইয়ের প্রতিবাদে নারায়ণগঞ্জে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

বকেয়া বেতন পরিশোধ ও ছাঁটাইয়ের প্রতিবাদে নারায়ণগঞ্জে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে তিনটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা।
১২ মে ২০২০, ১২:৩১ অপরাহ্ন

‘অধ্যাপক আনিসুজ্জামানের মেডিকেল রিপোর্ট সন্তোষজনক’

জাতীয় অধ্যাপক আনিসুজ্জামানের স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট সন্তোষজনক বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা। বর্তমানে তিনি সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) এ চিকিৎসাধীন আছেন।
১২ মে ২০২০, ১২:০২ অপরাহ্ন

গুপ্তধনের লোভ দেখিয়ে অপহরণ, ৩ দিন পর উদ্ধার

গুপ্তধন উদ্ধারের প্রলোভন দেখিয়ে পটুয়াখালীতে অপহরণ করা নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে র‍্যাব। হেতালিয়া বাধ ঘাট এলাকা থেকে অপহরণ হওয়া ওই ছাত্রীকে তিন দিন পর আজ মঙ্গলবার পাথরঘাটা উপজেলার রুপধন কাটাখালী গ্রাম থেকে উদ্ধার করা হয়।
১২ মে ২০২০, ১১:৪৬ পূর্বাহ্ন

উহানে ১ কোটি ৪০ লাখ বাসিন্দার স্বাস্থ্য পরীক্ষার ঘোষণা

নতুন করে আবারও করোনাভাইরাসের সংক্রমণ শুরু হওয়ায় চীনের উহানের ১ কোটি ৪০ লাখ বাসিন্দার স্বাস্থ্য পরীক্ষার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।
১২ মে ২০২০, ১১:১৯ পূর্বাহ্ন