উহানে ১ কোটি ৪০ লাখ বাসিন্দার স্বাস্থ্য পরীক্ষার ঘোষণা
নতুন করে আবারও করোনাভাইরাসের সংক্রমণ শুরু হওয়ায় চীনের উহানের ১ কোটি ৪০ লাখ বাসিন্দার স্বাস্থ্য পরীক্ষার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।
১২ মে ২০২০, ১১:১৯ পূর্বাহ্ন
বঙ্গবাজার মার্কেট বন্ধ করল পুলিশ
করোনাভাইরাস সংক্রমণ রোধে সতর্কতামূলক পর্যাপ্ত ব্যবস্থা না নেওয়ায় পুলিশ আজ রাজধানীর বঙ্গবাজার মার্কেট এবং ধানমন্ডিতে দুটি কাপড়ের দোকান বন্ধ করে দিয়েছে।
১২ মে ২০২০, ১১:০৯ পূর্বাহ্ন
বেনাপোল দিয়ে ভারত থেকে ফিরলেন আরও ২১৭ বাংলাদেশি
করোনা পরিস্থিতিতে ভারতে আটকে পড়া ২১৭ বাংলাদেশি বেনাপোল দিয়ে আজ মঙ্গলবার দেশে ফিরেছেন।
১২ মে ২০২০, ১১:০৩ পূর্বাহ্ন
টাঙ্গাইলে প্রাইভেট কারের চাপায় স্কুল শিক্ষক নিহত
টাঙ্গাইলের সখিপুরে প্রাইভেট কারের চাপায় মো. রেজাউল ইসলাম (৫০) নামের এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল পৌনে ৯টায় বোয়ালীবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১২ মে ২০২০, ১০:৪৯ পূর্বাহ্ন
রংপুরে চিকিৎসক-নার্সসহ আরও ৫ জন করোনা থেকে সুস্থ হয়েছেন
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রংপুরের ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালে চিকিৎসাধীন থাকা আরও পাঁচ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। এ নিয়ে এই হাসপাতাল থেকে ১৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরলেন।
১২ মে ২০২০, ১০:২২ পূর্বাহ্ন
ঢাকার প্রথম ভার্চুয়াল আদালতের শুনানিতে ২ জনের জামিন
ঢাকার প্রথম ভার্চুয়াল আদালত রাজধানীর বনানীর ডাকাতি মামলার শুনানিতে দুই জনের জামিন দিয়েছেন।
১২ মে ২০২০, ১০:১৩ পূর্বাহ্ন
ফসলের খেতে বজ্রপাত, পুড়ে গেল হতদরিদ্র এক কৃষকের ধান
যশোরের বাঘারপাড়া উপজেলায় বজ্রপাত থেকে আগুন লেগে এক কৃষকের ১৬ কাঠা জমির সম্পূর্ণ ধান পুড়ে গেছে। আজ মঙ্গলবার সকালে ক্ষতিগ্রস্ত কৃষক সোনা দেবনাথ নিজেই এ তথ্য জানিয়েছেন।
১২ মে ২০২০, ১০:১০ পূর্বাহ্ন
ইউএনও রক্ত দিয়ে বৃদ্ধার জীবন বাঁচালেন
করোনাভাইরাস মহামারির মধ্যে ‘বিশ্ব মা দিবসে’ এক বৃদ্ধ মাকে রক্ত দিয়ে অনুকরণীয় নজির স্থাপন করলেন ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ হাফিজুর রহমান সজল।
১২ মে ২০২০, ১০:০৯ পূর্বাহ্ন
ঠাকুরগাঁওয়ে কিশোরগঞ্জফেরত যুবক করোনায় আক্রান্ত
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় কিশোরগঞ্জফেরত ৩৬ বছর বয়সী এক যুবকের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের রোগীর সংখ্যা বেড়ে ২৫ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ জন।
১২ মে ২০২০, ০৯:৪৭ পূর্বাহ্ন
দ্য ডেইলি স্টারের সাংবাদিক করোনায় আক্রান্ত
দ্য ডেইলি স্টারের একজন সাংবাদিকের আজ মঙ্গলবার করোনা পরীক্ষায় কোভিড-১৯ পজিটিভ এসেছে। তরুণ এই সাংবাদিক এপ্রিলের মাঝামাঝি সময় থেকেই বাসায় অবস্থান করে কাজ করছেন।
১২ মে ২০২০, ০৯:৪৪ পূর্বাহ্ন
নারীকে উত্ত্যক্ত করায় ভ্রাম্যমাণ আদালতে ১ যুবকের জেল
ঠাকুরগাঁও পৌরসভার মুন্সিরহাট গোবিন্দনগর এলাকায় এক নারীকে উত্ত্যক্ত করার অভিযোগে আজ মঙ্গলবার দুপুরে এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
১২ মে ২০২০, ০৯:৪২ পূর্বাহ্ন
রেমা চা-বাগান খুলতে শ্রমিকদের ৫ দিনের আল্টিমেটাম
দীর্ঘ দুই মাস ছয় দিন ধরে বন্ধ থাকা হবিগঞ্জের চুনারুঘাটের রেমা চা-বাগানের শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ ও বাগান খুলে দেওয়ার দাবিতে পাঁচ দিনের আল্টিমেটাম দিয়েছেন শ্রমিকরা।
১২ মে ২০২০, ০৯:৩৩ পূর্বাহ্ন
কক্সবাজারে যুবকের মরদেহ উদ্ধার
কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের ছনখোলা গ্রাম থেকে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে।
১২ মে ২০২০, ০৯:০৮ পূর্বাহ্ন
করোনা কেড়ে নিয়েছে কুটিরশিল্পী ফুলো বালাদের মুখের হাসি
ক্ষুধার্ত তাই মুখে হাসি আসে না ফুলো বালার। মুখ দিয়ে কথাও ঠিকমতো বের হতে চায় না। অন্যের কথাও শুনতে অনীহা আসে। করোনা কেড়ে নিয়েছে সদা হাস্যোজ্জ্বল কুটিরশিল্পী ফুলো বালার।
১২ মে ২০২০, ০৮:৫৩ পূর্বাহ্ন
করোনায় দেশে আরও ১১ জনের মৃত্যু, মোট শনাক্ত ১৬ হাজার ছাড়াল
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১১ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা ২৫০। এ ছাড়া, আক্রান্ত আরও ৯৬৯ জনকে শনাক্ত করা হয়েছে। এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত ১৬ হাজার ৬৬০ জনকে শনাক্ত করা হয়েছে।
১২ মে ২০২০, ০৮:১৯ পূর্বাহ্ন
অনন্ত হত্যা: বিচারের অপেক্ষায় ৫ বছর
বিজ্ঞানমনস্ক লেখক ও ব্লগার অনন্ত বিজয় দাশকে কুপিয়ে হত্যা করা হয় ২০১৫ সালের ১২ মে সকালে। আজ মঙ্গলবার এ হত্যাকাণ্ডের পাঁচ বছর পূর্ণ হয়েছে।
১২ মে ২০২০, ০৮:১৮ পূর্বাহ্ন
টাঙ্গাইলে নতুন শনাক্ত ৪, খোঁজ মিলছে না করোনা আক্রান্ত ১ নারীর
টাঙ্গাইলে মা-ছেলেসহ নতুন করে আরও চার জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এই নিয়ে জেলায় আক্রান্তর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫৫ জনে।
১২ মে ২০২০, ০৮:০০ পূর্বাহ্ন
পালিয়ে যাওয়া করোনা আক্রান্ত ব্যক্তি ফিরে এসেছেন
করোনা আক্রান্ত হওয়ার খবর পেয়ে মানিকগঞ্জে বাড়ি ছেড়ে পালানো সেই ব্যক্তি ফিরে এসেছেন। আজ মঙ্গলবার সকালে সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
১২ মে ২০২০, ০৭:৫২ পূর্বাহ্ন
খাওয়ার জন্য ছাগল না পেয়ে প্রাণিসম্পদ কর্মকর্তাকে মারধর, সাবেক আ. লীগ নেতার বিরুদ্ধে মামলা
সিলেট জেলা ছাগল উন্নয়ন খামার থেকে খাওয়ার জন্য ছাগল না পেয়ে প্রাণিসম্পদ কর্মকর্তার ওপর হামলার ঘটনায় ক্ষমতাসীন আওয়ামী লীগের এক সাবেক নেতার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
১২ মে ২০২০, ০৭:৩৫ পূর্বাহ্ন
মালদ্বীপ থেকে আরও বাংলাদেশি ফিরছেন আগামী ১৫ মে
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি চার্টার্ড ফ্লাইটে আগামী ১৫ মে মালদ্বীপ থেকে দেশে ফিরবেন আরও বাংলাদেশি।
১২ মে ২০২০, ০৭:৩২ পূর্বাহ্ন