যুগকাল ধরে তারা হাসপাতালের স্বেচ্ছাশ্রম কর্মী, করোনায় বেড়েছে কর্মতৎপরতা

লালমনিরহাট সদর হাসপাতালে গেলে চোখে পড়বে শেখ সাদি, মিজানুর রহমান, মজিদুল ইসলাম, রশিদা বেগম, স্বপন কুমার মোহন্তসহ ৩৬ জন ছেলে-মেয়ে সর্বদা কর্মব্যস্ত। এদের কেউ কাজ করছেন হাসপাতালের জরুরি বিভাগে, কেউ অপারেশন থিয়েটারে, কেউ সার্জারি ওয়ার্ডে, কেউ শিশু ওয়ার্ডে, কেউ ঔষধ বিতরণে আবার কেউ ডাক্তারের চেম্বারে রোগীদের সিরিয়াল ও ভিড় সামলাতে। এদের কাজের অন্ত নেই। সকলেই তারা হাসপাতালের কর্মী কিন্তু চাকরির সুবাদে নন। সবাই এখানে স্বেচ্ছাশ্রমে হাসপাতাল কর্মী।
১২ মে ২০২০, ০৭:২৩ পূর্বাহ্ন

বাংলাদেশে করোনা পরীক্ষার হার হাজারে মাত্র ০.৭১ জনের

স্বাস্থ্য অধিদপ্তর গতকাল সোমবার ঘোষণা করে ২৪ ঘণ্টায় দেশে এক হাজার ৩৪ জনের করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। এখন পর্যন্ত একদিনে এটাই রেকর্ড পরিমাণ করোনা রোগী শনাক্তের সংখ্যা। এ নিয়ে দেশে মোট রোগীর সংখ্যা সাড়ে ১৫ হাজার পার করেছে। নতুন ১১ জনের মৃত্যুতে মোট মৃত্যু দাঁড়িয়েছে ২৩৯ জনে।
১২ মে ২০২০, ০৭:২১ পূর্বাহ্ন

লাকসামে ধানখেত থেকে বনবিড়ালের ৩টি শাবক উদ্ধার

কুমিল্লার লাকসাম উপজেলা থেকে বনবিড়ালের তিনটি শাবক উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার রাতে উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের চনগাঁও নোয়াপাড়া গ্রাম থেকে পুলিশ এগুলো উদ্ধার করে।
১২ মে ২০২০, ০৭:০২ পূর্বাহ্ন

মিরপুরে বেতন-বোনাসের দাবিতে ২ গার্মেন্টেসের শ্রমিকদের বিক্ষোভ

রাজধানীর মিরপুরে শাহ আলী এলাকায় দুটি গার্মেন্ট কারখানায় কয়েক শ শ্রমিক আজ মঙ্গলবার সকালে বেতন-বোনাসের দাবিতে বিক্ষোভ করেছেন।
১২ মে ২০২০, ০৬:৫২ পূর্বাহ্ন

যশোরে চিকিৎসক-সাংবাদিকসহ আরও ২০ জন করোনা থেকে সুস্থ হয়েছেন

যশোর জেলায় করোনাভাইরাসে আক্রান্ত দুই চিকিৎসক, দুই সেবিকা ও এক সাংবাদিকসহ আরও ২০ জন সুস্থ হয়েছেন। এখন পর্যন্ত জেলায় ২৪ জন সুস্থ হয়েছেন।
১২ মে ২০২০, ০৬:৪৬ পূর্বাহ্ন

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে আগুন, পুড়ল ১০০ ঘর

কক্সবাজার জেলার উখিয়া উপজেলার কুতুপালং লম্বাশিয়াঘোনায় অবস্থিত এক নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক এইচে আজ সকাল ৮টা ৫৫ মিনিটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
১২ মে ২০২০, ০৬:৪১ পূর্বাহ্ন

যশোরে শ্রমিককে হত্যা

যশোরের অভয়নগর উপজেলায় শেখ আতিয়ার রহমান ওরফে আতাই (৫৫) নামে এক শ্রমিককে হত্যা করা হয়েছে।
১২ মে ২০২০, ০৫:৫৫ পূর্বাহ্ন

দেশে করোনায় প্রথম কারাবন্দির মৃত্যু

করোনায় আক্রান্ত হয়ে দেশে প্রথমবারের মতো এক বন্দির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সিলেট কেন্দ্রীয় কারা কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার সকালে সিলেট কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. আব্দুল জলিল এ তথ্য নিশ্চিত করেছেন।
১২ মে ২০২০, ০৫:৩৩ পূর্বাহ্ন

যশোরে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

যশোরে বন্দুকযুদ্ধে বাবু (৪০) নামে এক মাদক চোরাকারবারি নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) তাসমীম আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
১২ মে ২০২০, ০৫:২৫ পূর্বাহ্ন

লালমনিরহাটে প্রশাসনের নির্দেশ উপেক্ষা করে হাটে অতিরিক্ত টোল আদায়

করোনা পরিস্থিতিকে পুঁজি করে লালমনিরহাটের আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী হাটে তামাক চাষিদের কাছ থেকে জোরপূর্বক মাত্রাতিরিক্ত টোল আদায় করছেন ইজারাদাররা। মণ প্রতি বিশ টাকা টোলের বিপরীতে নেওয়া হচ্ছে আশি টাকা, এতে কৃষকরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং তাদের মধ্যে দেখা দিয়েছে অসন্তোষ।
১২ মে ২০২০, ০৫:২৩ পূর্বাহ্ন

রাবি শিক্ষার্থী করোনায় আক্রান্ত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। রাজধানীর ইব্রাহিমপুর এলাকায় নিজ বাসায় অবস্থানকালে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মাস্টার্সে অধ্যয়নরত ওই শিক্ষার্থী এই ভাইরাসে আক্রান্ত হন।
১২ মে ২০২০, ০৪:৫৭ পূর্বাহ্ন

শরীয়তপুরে করোনার উপসর্গ নিয়ে বৃদ্ধের মৃত্যু

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে আজ মঙ্গলবার সকালে শরীয়তপুরের নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তার বয়স ৫০ বছর। তিনি পেশায় একজন রিকশা চালক ছিলেন।
১২ মে ২০২০, ০৪:৩৪ পূর্বাহ্ন

নেত্রকোনায় ইউএনও, ওসিসহ ১১ ও ময়মনসিংহে ডাক্তার-নার্সসহ ১৬ জনের করোনা শনাক্ত

নেত্রকোনায় কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ ১১ জনের করোনা শনাক্ত হয়েছে।
১১ মে ২০২০, ০৪:৫৬ অপরাহ্ন

লালমনিরহাট ও কুড়িগ্রামে ৩ জনের করোনা শনাক্ত

লালমনিরহাট ও কুড়িগ্রামে হাসপাতালের এক কর্মী ও আট বছরের শিশুসহ তিন জনের করোনা শনাক্ত হয়েছে।
১১ মে ২০২০, ০৪:৪০ অপরাহ্ন

মৌলভীবাজারে আইসোলেশনে মারা যাওয়া নারী করোনা আক্রান্ত ছিলেন না

মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালে আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া নারী করোনা আক্রান্ত ছিলেন না।
১১ মে ২০২০, ০৪:৩২ অপরাহ্ন

মোবাইল কিনতে ২০ হাজার টাকার জন্য অপহরণ, পরে হত্যা

বিশ হাজার টাকা মুক্তিপণ আদায়ের জন্য পাঁচ বছর বয়সী শিশু মোবাশ্বের হোসেনকে অপহরণ করে হত্যা করে পঞ্চগড়ের দেবীগঞ্জের প্রতিবেশী নবম শ্রেণির এক কিশোর।
১১ মে ২০২০, ০৪:৩২ অপরাহ্ন

মানিকগঞ্জে ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার

মানিকগঞ্জের সিঙ্গাইরে ব্যাটারিচালিত এক ইজিবাইকের চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সকালে ভূমদক্ষিণ এলাকার মানিকগঞ্জ-হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়ক থেকে ওই মরদেহ উদ্ধার করে পুলিশ।
১১ মে ২০২০, ০৪:৩০ অপরাহ্ন

শরীয়তপুরে স্বাস্থ্য পরিদর্শকসহ আরও ৮ জনের করোনা শনাক্ত

শরীয়তপুরের জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শকসহ আরও আট জনের করোনা শনাক্ত হয়েছে।
১১ মে ২০২০, ০৪:২৩ অপরাহ্ন

কক্সবাজারে নতুন করে ১৩ জনের করোনা শনাক্ত

কক্সবাজারে নতুন করে আরও ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। কক্সবাজার সরকারি মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. অনুপম বড়ুয়া এ তথ্যে নিশ্চিত করেছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১০২ জনে।
১১ মে ২০২০, ০৪:২২ অপরাহ্ন

বোমাং সার্কেলের রানীর মৃত্যু

না ফেরার দেশে চলে গেলেন বোমাং সার্কেলের ১৭তম রাজা উ চ প্রুর সহধর্মিণী রানী মাওয়ং প্রু।
১১ মে ২০২০, ০৪:১১ অপরাহ্ন