বোমাং সার্কেলের রানীর মৃত্যু

না ফেরার দেশে চলে গেলেন বোমাং সার্কেলের ১৭তম রাজা উ চ প্রুর সহধর্মিণী রানী মাওয়ং প্রু।
১১ মে ২০২০, ০৪:১১ অপরাহ্ন

হবিগঞ্জে সুস্থ হলেন আরও ১০ করোনা রোগী

হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল থেকে আরও ১০ জন করোনা রোগীকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
১১ মে ২০২০, ০৪:১১ অপরাহ্ন

মাদারীপুরে ৩ কিশোর ও রংপুর বিভাগে পুলিশ-আনছারসহ ১৬ জনের করোনা শনাক্ত

মাদারীপুরের রাজৈর উপজেলায় নতুন করে একই গ্রামের তিন কিশোরের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্ত ব্যক্তির মোট সংখ্যা ৫২। অন্যদিকে রংপুরের আট জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে পুলিশ-আনছারসহ আরও ১৬ জনের করোনা শনাক্ত হয়েছে।
১১ মে ২০২০, ০৪:০০ অপরাহ্ন

ফায়ার সার্ভিসকে সুরক্ষা সরঞ্জাম দিল যুক্তরাষ্ট্র দূতাবাস

বাংলাদেশের কোভিড-১৯ মোকাবিলায় সহায়তার অংশ হিসেবে বাংলাদেশ ফায়ার সার্ভিসকে সুরক্ষা সরঞ্জাম দিয়েছে যুক্তরাষ্ট্র দূতাবাস। রাষ্ট্রদূত আর্ল মিলার এবং যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ইন্দো-প্যাসিফিক কমান্ডের প্রতিনিধিরা আজ ফায়ার সার্ভিসের পরিচালক লে. কর্নেল জুলফিকার রহমানের কাছে সুরক্ষা সরঞ্জাম হস্তান্তর করেন।
১১ মে ২০২০, ০৩:৫৬ অপরাহ্ন

হালদা থেকে উদ্ধার ১৪ কেজি ওজনের মা মাছের মৃত্যু

হালদা নদী থেকে আহত অবস্থায় উদ্ধার হওয়া ১৪ কেজি ওজনের মা মাছটি আজ সোমবার সকালে মারা গেছে।
১১ মে ২০২০, ০৩:৫১ অপরাহ্ন

নড়াইলে করোনা আক্রান্ত ১৩ জনের সবাই সুস্থ

নড়াইলে করোনা আক্রান্ত ১৩ জনের সবাই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। ফলে, এই জেলায় আপাতত কোনো করোনা রোগী নেই।
১১ মে ২০২০, ০৩:৪১ অপরাহ্ন

মানিকগঞ্জ জেলা হাসপাতালকে অক্সিজেন সিলিন্ডার ও পিপিই দিলো মুন্নু মেডিকেল কর্তৃপক্ষ

মানিকগঞ্জ জেলা হাসপাতালের একশ শয্যাবিশিষ্ট করোনা আইসোলেশন ওয়ার্ডের জন্য ১০ সেট অক্সিজেন সিলিন্ডার, একশ পিপিই, ফেসশিল্ড ও গগলস দিয়েছে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।
১১ মে ২০২০, ০৩:২৫ অপরাহ্ন

খামারের ছাগল না পেয়ে প্রাণিসম্পদ কর্মকর্তার ওপর ছাত্রলীগ কর্মীদের হামলা

সিলেট জেলা ছাগল উন্নয়ন খামার থেকে খাওয়ার জন্য ছাগল না পেয়ে প্রাণিসম্পদ কর্মকর্তার ওপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রলীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে।
১১ মে ২০২০, ০৩:২৪ অপরাহ্ন

সংরক্ষিত তহবিল থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বেতন দাবি

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বেতন বিশ্ববিদ্যালয়ের সংরক্ষিত তহবিল থেকে বেতন দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক ফোরাম। আজ সোমবার সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৮২৯ জন শিক্ষকের দেওয়া এক যৌথ বিবৃতিতে এই দাবি জানানো হয়।
১১ মে ২০২০, ০৩:২৪ অপরাহ্ন

মানিকগঞ্জ থেকে পালানো করোনা রোগীকে খুঁজছে পুলিশ

করোনা আক্রান্ত হওয়ার খবর পেয়ে বাড়ি ছেড়ে পালিয়েছে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার এক ব্যক্তি। তাকে খুঁজতে অভিযানে নেমেছে পুলিশ। আজ সোমবার দুপুরে উপজেলার বালিয়াটির একটি গ্রামে এই ঘটনা ঘটে। সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম এই তথ্য নিশ্চিত করেছেন।
১১ মে ২০২০, ০২:৫৭ অপরাহ্ন

এখনই অনলাইন ক্লাসে যাচ্ছে না ঢাকা বিশ্ববিদ্যালয়

এখনই অনলাইন ক্লাসে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ সোমবার উপাচার্য ড. মো. আখতারুজ্জামান বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিনদের সঙ্গে ভার্চুয়াল সভা করেন। সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়।
১১ মে ২০২০, ০২:৫৪ অপরাহ্ন

পিরোজপুর স্বাস্থ্য বিভাগকে ৬০০ এন-৯৫ মাস্ক দিলো জেলা পরিষদ

করোনাভাইরাস মহামারিকে সবচেয়ে ঝুঁকিতে আছে ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীরা। তাদের নিরাপত্তার নিশ্চিত করতে পিরোজপুর স্বাস্থ্য বিভাগকে ৬০০ এন-৯৫ মাস্ক দিয়েছে পিরোজপুর জেলা পরিষদ।
১১ মে ২০২০, ০২:৩০ অপরাহ্ন

শ্রান্ত এক পুলিশ সদস্য

কর্মক্লান্ত এক পুলিশ সদস্য মাথা গুজে বসে রয়েছেন জাতীয় প্রেসক্লাবের টেনিস কোর্টে। তীব্র গরমে ঘণ্টার পর ঘণ্টা পিপিই পরে তোপখানা রোডে ডিউটিতে ছিলেন তিনি। গতকাল এই ছবিটি তোলার কিছুক্ষণ আগেই তার এক সহকর্মী সংজ্ঞাহীন হয়ে পড়েন।
১১ মে ২০২০, ০২:১৪ অপরাহ্ন

পঞ্চগড়ে খাদ্য সহায়তার দাবিতে হোটেল-রেস্টুরেন্ট শ্রমিকের বিক্ষোভ

পঞ্চগড়ে খাদ্য সহায়তার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জেলা হোটেল ও রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়নের সদস্যরা। আজ সোমবার দুপুরে পঞ্চগড় শহরের চৌরঙ্গী মোড়ে দুই-আড়াইশ হোটেল শ্রমিক এক হয়ে এই বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়
১১ মে ২০২০, ০২:০২ অপরাহ্ন

দরিদ্র শিক্ষার্থীদের পাশে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ

করোনাভাইরাসের কারণে মার্চ মাসের মাঝামাঝি থেকে বন্ধ রয়েছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। ফলে বন্ধ হয়ে যায় শিক্ষার্থীদের আয়ের অন্যতম উৎস টিউশন এবং খন্ডকালীন চাকরি। আবার অনেক শিক্ষার্থীর পারিবারিক আয় বন্ধ থাকায় বিপাকে পড়েছেন তারা। বিপাকে পড়া এসব শিক্ষার্থীদের আর্থিক সহায়তায় এগিয়ে আসে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ।
১১ মে ২০২০, ০২:০১ অপরাহ্ন

২৪ ঘণ্টায় পুলিশের আরও ২০৭ জনের করোনা শনাক্ত

করোনাভাইরাসে আক্রান্ত পুলিশ সদস্যদের সংখ্যা এক লাফে অনেকটাই বেড়ে গেছে। গত ২৪ ঘণ্টায় পুলিশের ২০৭ জনের কোভিড-১৯ পজিটিভ পাওয়া গেছে। এ নিয়ে করোনাভাইরাসে আক্রান্ত পুলিশের সদস্য সংখ্যা বেড়ে হয়েছে ১৭৫৬।
১১ মে ২০২০, ০১:৩৯ অপরাহ্ন

অসহায় মানুষের পাশে মেলবোর্ন প্রবাসীরা, কুড়িগ্রামেও পৌঁছেছে সহায়তা

সারাবিশ্বের মতো অস্ট্রেলিয়ার মেলবোর্নে বসবাসরত বাংলাদেশিরাও আতঙ্কে দিন পার করছেন। তবুও, এই মহামারিতে তাদের অনেকে দেশের জন্য ও দেশের মানুষের জন্য কাজ করছেন। তারা অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছেন। যাদের ঘরে খাবার নেই, তাদের দিচ্ছেন খাদ্য সহায়তা।
১১ মে ২০২০, ০১:৩৫ অপরাহ্ন

রাঙ্গামাটির ৭০০ দুস্থ পরিবারের পাশে আশা

করোনা পরিস্থিতিতে রাঙ্গামাটিতে কর্মহীন, দরিদ্র ও অসহায় সাতশ পরিবারকে ত্রাণসামগ্রী দিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা আশা।
১১ মে ২০২০, ০১:২৭ অপরাহ্ন

১৩ উপজেলায় করোনার নমুনা সংগ্রহ করছেন ১৪ জন

স্বল্প সংখ্যক মেডিকেল টেকনোলজিস্ট দিয়ে করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করতে হিমশিম খেতে হচ্ছে দিনাজপুর জেলা স্বাস্থ্য বিভাগকে। এই অবস্থায় অস্থায়ীভাবে আরও মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগের আবেদন করা হয়েছে।
১১ মে ২০২০, ০১:২৪ অপরাহ্ন

করোনাভাইরাসে আক্রান্ত স্ত্রীকে হাসপাতালে ফেলে যেতে নারাজ স্বামী

জ্বর শ্বাসকষ্টে আক্রান্তদের ফেলে রেখে প্রিয়জনের পালিয়ে যাওয়ার মতো নির্মমতার খবর যখন গণমাধ্যমে উঠে আসছে তখন করোনাভাইরাসে আক্রান্ত স্ত্রীর প্রতি ভালোবাসার অনন্য নজির স্থাপন করলেন এক স্বামী। স্ত্রী সংক্রামক রোগে আক্রান্ত জেনেও এক সপ্তাহ ধরে হাসপাতালে পড়ে আছেন তিনি।
১১ মে ২০২০, ০১:১৩ অপরাহ্ন