করোনাভাইরাসে আক্রান্ত স্ত্রীকে হাসপাতালে ফেলে যেতে নারাজ স্বামী

জ্বর শ্বাসকষ্টে আক্রান্তদের ফেলে রেখে প্রিয়জনের পালিয়ে যাওয়ার মতো নির্মমতার খবর যখন গণমাধ্যমে উঠে আসছে তখন করোনাভাইরাসে আক্রান্ত স্ত্রীর প্রতি ভালোবাসার অনন্য নজির স্থাপন করলেন এক স্বামী। স্ত্রী সংক্রামক রোগে আক্রান্ত জেনেও এক সপ্তাহ ধরে হাসপাতালে পড়ে আছেন তিনি।
১১ মে ২০২০, ০১:১৩ অপরাহ্ন

সরকারের কাছে কিটের সাময়িক সনদপত্র চাইলেন ডা. জাফরুল্লাহ চৌধুরী

গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত করোনাভাইরাস নির্ণায়ক ‘জি র‌্যাপিড ডট ব্লট’ কিটের কার্যকারিতা পরীক্ষা আজ সোমবার থেকে শুরু করার কথা ছিল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ)। সে অনুযায়ী কিট সরবরাহের প্রস্তুতি নিয়েছিল গণস্বাস্থ্য কেন্দ্র। কিন্তু আজ দুপুর পর্যন্ত গণস্বাস্থ্য কেন্দ্রকে কোনো চিঠি দেয়নি বিএসএমএমইউ কর্তৃপক্ষ এবং কিট নেওয়ার জন্য কোনো লোকও পাঠায়নি।
১১ মে ২০২০, ০১:০৩ অপরাহ্ন

নোয়াখালী-লক্ষ্মীপুরে স্বাস্থ্যকর্মী, দুই শিশুসহ আরও ১৬ জনের করোনা শনাক্ত

নোয়াখালী ও লক্ষ্মীপুরে আরও ১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দুই জেলায় ১০৯ জনের করোনা শনাক্ত হলো।
১১ মে ২০২০, ১২:১৮ অপরাহ্ন

গাজীপুরে অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ৪

গাজীপুরে অপহৃত ছয় বছরের শিশু সাব্বিরকে রাজধানীর উত্তরা থেকে উদ্ধার করেছে র‌্যাব। এ ঘটনায় চার জনকে গ্রেপ্তার করা হয়েছে।
১১ মে ২০২০, ১২:০৪ অপরাহ্ন

ময়মনসিংহে কর্মহীন শ্রমিকদের ত্রাণ ও প্রণোদনার দাবিতে মানববন্ধন

ময়মনসিংহে করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া সকল শ্রমিকের ত্রাণ ও প্রণোদনা নিশ্চিত করার দাবিতে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের নেতৃত্বে মানববন্ধন কর্মসূচী পালন করেছে ১৫ টি শ্রমিক ইউনিয়ন।
১১ মে ২০২০, ১১:৪৩ পূর্বাহ্ন

গাজীপুরে শতভাগ বেতনের দাবিতে ৩ কারখানার শ্রমিক বিক্ষোভ

শতভাগ বেতনের দাবিতে গাজীপুরের তিনটি পোশাক কারখানার অন্তত আট হাজার শ্রমিক বিক্ষোভ করেছেন।
১১ মে ২০২০, ১১:২৮ পূর্বাহ্ন

২টি মৃত্যু ও হাসপাতালের চিত্র

প্রয়োজন জরুরি সেবার। এই মহামারির মধ্যে হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর সংখ্যা। কিন্তু অনেক ক্ষেত্রেই জরুরি সেবা বঞ্চিত হচ্ছেন গুরুতর অসুস্থ রোগীরাও। যার ফলে রোগী মৃত্যুর মত ঘটনা ঘটছে।
১১ মে ২০২০, ১১:১৬ পূর্বাহ্ন

ন্যাশনাল ব্যাংকের খোয়া যাওয়া ৮০ লাখ টাকার খোঁজ পায়নি পুলিশ

ন্যাশনাল ব্যাংকের গাড়ি থেকে ৮০ লাখ টাকার একটি বস্তা খোয়া গেছে বলে অভিযোগ উঠেছে। গতকাল রোববার পুরান ঢাকার শাখা থেকে টাকা সংগ্রহের পর বাবুবাজার এলাকায় টাকাসহ বস্তাটি খোয়া যায় বলে জানা গেছে। তবে এই ঘটনায় এক দিন পরও কোনো সূত্র খুঁজে পায়ই পুলিশ।
১১ মে ২০২০, ১১:০৯ পূর্বাহ্ন

পাবনায় স্কুলের বাগান থেকে শিশুর মরদেহ উদ্ধার

পাবনা শহরের গোপালচন্দ্র ইন্সটিটিউশনের (জিসিআই স্কুল) বাগান থেকে এক শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
১১ মে ২০২০, ১০:৫৭ পূর্বাহ্ন

জ্বর-কাশি-শ্বাসকষ্টে ছেলের মৃত্যুর খবরে বাবার মৃত্যু

জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের এক তরুণ মারা গেছে। পরিবারের অভিযোগ, করোনার উপসর্গ থাকায় বিভিন্ন হাসপাতাল ঘুরেও তাকে ভর্তি করানো যায়নি। আর সন্তানের মৃত্যুর খবর শুনে শোকে-তাপে তার বাবাও গেছেন।
১১ মে ২০২০, ১০:৫৫ পূর্বাহ্ন

নরসিংদীতে অপহৃত শিশু নেত্রকোণায় উদ্ধার, আটক ১

নরসিংদীর বেলাব থেকে অপহৃত চার বছরের শিশু তাওহীদ রহমানকে নেত্রকোণার আটপাড়া থেকে উদ্ধার করেছে পুলিশ।
১১ মে ২০২০, ১০:৪৯ পূর্বাহ্ন

মানিকগঞ্জে ক্রেতারা মানছেন না নির্দেশনা, করোনা সংক্রমণের ঝুঁকি বাড়ছে

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে প্রায় দেড় মাস বন্ধ থাকার পর গতকাল রোববার থেকে মানিকগঞ্জ জেলা শহরের দোকানপাট খুলতে শুরু করেছে। প্রতিদিন সকাল থেকে বিকাল ৪টা পর্যন্ত বেচাকেনা চলবে দোকানগুলোতে। গতকাল ও আজ দোকানগুলোতে বিপুল সংখ্যক ক্রেতার উপস্থিতি দেখা গেছে। বিশেষ করে তৈরি পোশাকের দোকানগুলোতেই ভিড় বেশি।
১১ মে ২০২০, ১০:৪০ পূর্বাহ্ন

পঞ্চগড়ে আরও ১ কয়েদিসহ দুজনের করোনা শনাক্ত

পঞ্চগড় জেলা কারাগারে আরও এক কয়েদিসহ নতুন করে দুজনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৩ জনে।
১১ মে ২০২০, ১০:৩৮ পূর্বাহ্ন

ধর্ষণ-হত্যাকাণ্ডের পলাতক আসামিকে পুলিশে দিল জনতা

কক্সবাজারের চকরিয়া উপজেলায় কিশোরীকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার পলাতক আসামিকে পেকুয়া থানা পুলিশের হাতে তুলে দিয়েছে জনতা।
১১ মে ২০২০, ১০:০৭ পূর্বাহ্ন

নরসিংদী থেকে মানিকগঞ্জে গিয়ে শ্রমিকের মৃত্যু

নরসিংদী থেকে করোনার উপসর্গ নিয়ে মানিকগঞ্জ সদর উপজেলায় নিজ বাড়িতে ফেরার পর ৩৫ বছর বয়সী এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার দিনে তিনি মানিকগঞ্জে ফেরেন। পরে রাতেই তার মৃত্যু হয়।
১১ মে ২০২০, ০৯:৫১ পূর্বাহ্ন

নিরাপত্তা এখন ‘গলার কাঁটা’

এক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, শাটডাউনের প্রথম একমাসে একবার ব্যবহার্য সার্জিকাল ফেস মাস্ক, গ্লাভস, হ্যান্ড সানিটাইজারের বোতল ও পলিথিন ব্যাগ থেকে প্রায় ১৪ হাজার ৫০০ টন বিপজ্জনক প্লাস্টিক বর্জ্য উত্পাদিত হয়েছে।
১১ মে ২০২০, ০৯:২১ পূর্বাহ্ন

চট্টগ্রাম থেকে বাগেরহাট ফেরা নারীর করোনা শনাক্ত

বাগেরহাটের কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি চট্টগ্রাম থেকে আসা ২৫ বছর বয়সী নারী করোনায় আক্রান্ত। গতকাল রাত ১০টার দিকে বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
১১ মে ২০২০, ০৯:১৩ পূর্বাহ্ন

ফরিদপুরের ২ উপজেলায় শিলাবৃষ্টিতে পাটের ব্যাপক ক্ষতি

ফরিদপুরের বোয়ালমারী ও মধুখালী উপজেলায় শিলাবৃষ্টিতে পাটের ব্যাপক ক্ষতি হয়েছে। গত ৯ মে সন্ধ্যার দিকে ওই দুই উপজেলার বিভিন্ন গ্রামে শিলাবৃষ্টি হয়।
১১ মে ২০২০, ০৮:৫৬ পূর্বাহ্ন

গত ২৪ ঘণ্টায় দেশে রেকর্ড ১০৩৪ জনের করোনা শনাক্ত, মৃত্যু ১১

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১১ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা ২৩৯। এ ছাড়া, আক্রান্ত আরও এক হাজার ৩৪ জনকে শনাক্ত করা হয়েছে। এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত ১৫ হাজার ৬৯১ জনকে শনাক্ত করা হয়েছে।
১১ মে ২০২০, ০৮:২৪ পূর্বাহ্ন

অধ্যাপক আনিসুজ্জামানের শারীরিক অবস্থা অপরিবর্তিত

জাতীয় অধ্যাপক আনিসুজ্জামানের শারীরিক অবস্থা আজ সোমবার সকাল পর্যন্ত অপরিবর্তিত আছে বলে জানিয়েছে তার পরিবার।
১১ মে ২০২০, ০৮:২২ পূর্বাহ্ন