বকেয়া বেতন-বোনাসের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ
দুই মাসের বকেয়া বেতন ও বোনাসের দাবিতে চট্টগ্রাম-কক্সবাজার সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ফ্যান প্রস্তুককারক প্রতিষ্ঠান গোল্ডেন সান লিমিটেডের কর্মীরা।
১১ মে ২০২০, ০৮:১৮ পূর্বাহ্ন
করোনা রোগীদের আশার আলো এসকেএফের ‘রেমিভির’
দেশে করোনাভাইরাসের চিকিৎসায় কার্যকর কোনো ওষুধ ছিল না। সেখানে দেশের অন্যতম প্রধান ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এসকেএফের তৈরি রেমডেসিভির ইনজেকশন করোনা রোগীদের চিকিৎসায় আশার আলো দেখাচ্ছে। গতকাল রোববার এক সেমিনারে এসব বলেন বাংলাদেশের প্রখ্যাত মেডিসিন বিশেষজ্ঞ ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা. এবিএম আব্দুল্লাহ।
১১ মে ২০২০, ০৭:৫৪ পূর্বাহ্ন
বোরো ধানে ‘লেট ব্লাইট’ রোগ, হতাশায় কৃষক
বোরো ধান কেটে ঘরে তোলার সময় এখন। অথচ ঠিক এই মুহূর্তে লালমনিরহাটের বিভিন্ন স্থানে বোরো ধানের খেতে ছত্রাকজনিত ‘লেট ব্লাইট’ রোগ দেখা দিয়েছে। কীটনাশক ছিটিয়েও কোনো লাভ হচ্ছে না। যে কারণে হতাশ হয়ে পড়েছেন স্থানীয় কৃষকরা।
১১ মে ২০২০, ০৭:৪৬ পূর্বাহ্ন
হাজীগঞ্জে করোনা উপসর্গ নিয়ে বৃদ্ধার মৃত্যু
চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভা এলাকায় করোনার উপসর্গ নিয়ে ৬০ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। তিনি গতরাত ১১টায় পৌর এলাকার রান্ধুনীমুড়ায় নিজ বাড়িতে মারা যান বলে নিশ্চিত করেছে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ।
১১ মে ২০২০, ০৭:৩৪ পূর্বাহ্ন
যশোরের বাঘারপাড়ায় অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
যশোরের বাঘারপাড়ায় অজ্ঞাত এক নারীর (৩২) লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার রাতে উপজেলার ধলগ্রাম ইউনিয়নের আনন্দনগর বিলের মধ্য থেকে লাশটি উদ্ধার করা হয়।
১১ মে ২০২০, ০৭:২৫ পূর্বাহ্ন
রংপুরে ৩২০ হরিজন ও দিনাজপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৩০০ পরিবার পেল ত্রাণ
রংপুরের বিভিন্ন এলাকায় বসবাসরত সুবিধাবঞ্চিত হরিজন সম্প্রদায়ের ৩২০টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। চলমান করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র পরিবারগুলো এতে বেজায় খুশি।
১১ মে ২০২০, ০৭:০৩ পূর্বাহ্ন
মুক্তি পেয়েছেন ১৯ বন্দি, অপেক্ষায় আরও ২৯
বরিশাল কেন্দ্রীয় কারাগার থেকে গত এক সপ্তাহে মুক্তি পেয়েছেন ১৯ বন্দি।
১১ মে ২০২০, ০৬:৫৮ পূর্বাহ্ন
যুক্তরাজ্যে আটকেপড়া ১১৪ বাংলাদেশি নাগরিক ফিরেছেন
যুক্তরাজ্যে আটকেপড়া ১১৪ বাংলাদেশি নাগরিক আজ সোমবার সকালে লন্ডন থেকে ঢাকা ফিরেছেন।
১১ মে ২০২০, ০৬:৫১ পূর্বাহ্ন
চকরিয়ায় পেনশনের টাকা তুলতে গিয়ে হয়রানির অভিযোগ
কক্সবাজারের চকরিয়া উপজেলার হিসাবরক্ষণ অফিসে পেনশনের টাকা তুলতে গিয়ে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীরা হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
১১ মে ২০২০, ০৬:৩৪ পূর্বাহ্ন
করোনায় পুঁজি হারাচ্ছেন ফেরিওয়ালারা
করোনা প্রাদুর্ভাবের আগে মার্চের দ্বিতীয় সপ্তাহে ফেরিওয়ালা আসমা বেওয়ার (৫৮) পুঁজি ছিল সাড়ে আঠারো হাজার টাকা। নগদ টাকা ছিল দশ হাজার আর পণ্য ছিল বাকি টাকার। গেল দুই মাসে তার নগদ টাকার পুঁজি শেষ হয়েছে। এখন তিনি অবশিষ্ট পুঁজির পণ্যগুলো কমদামে বিক্রি করে জীবিকা নির্বাহের কথা ভাবছেন।
১১ মে ২০২০, ০৬:০৬ পূর্বাহ্ন
ফেনীতে চিকিৎসক-পুলিশ সদস্যসহ আরও ৮ জনের করোনা শনাক্ত
ফেনীতে নতুন করে আরও আট জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে স্বাস্থ্য বিভাগের একজন কর্মকর্তা, একজন চিকিৎসা কর্মকর্তা (এমও), স্বাস্থ্য বিভাগের পাঁচ জন কর্মচারী ও দাগনভূঁঞায় একজন পুলিশ সদস্য রয়েছেন। ফেনীর সিভিল সার্জন মো. সাজ্জাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
১১ মে ২০২০, ০৬:০২ পূর্বাহ্ন
রংপুরে ২ পুলিশ সদস্যসহ আরও ৬ জনের করোনা শনাক্ত
রংপুরে নতুন করে দুই পুলিশ সদস্যসহ আরও ছয় জনের করোনা শনাক্ত হয়েছে। গতকাল রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৩৮ জনের নমুনা পরীক্ষা করে ছয় জন আক্রান্ত বলে শনাক্ত করা হয়।
১১ মে ২০২০, ০৫:৩৬ পূর্বাহ্ন
বানর হত্যায় ৩ জনের নামে মামলা
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় একটি বানরকে গলাটিপে শ্বাসরোধ করে হত্যার ঘটনায় মামলা দায়ের করেছে বন বিভাগ। মামলায় আসামিরা হলেন সাহেব আলী, জামাল মিয়া ও কুদ্দুস মিয়া।
১১ মে ২০২০, ০৫:২৭ পূর্বাহ্ন
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের ৪ গ্রামে কোনো সাহায্যই পৌঁছেনি
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কাঁকনহাট পৌর এলাকায় বাস করেন বাসনা বালা। করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর থেকে বাড়িতেই বসে আছেন। কোনো কাজ না থাকায় পরিবার নিয়ে তার অসহায় দিন কাটছে। স্বাভাবিক সময়ে স্বামীর সঙ্গে দিনমজুরের কাজ করতেন। অন্তত তিন বেলা খাবারের কোনো চিন্তা ছিল না তার। জমানো টাকা শেষ হয়ে গেছে অনেক আগেই। ত্রাণের আশায় পৌরসভায় ঘুরে আশ্বাস ছাড়া আর কিছুই মেলেনি।
১১ মে ২০২০, ০৪:৫৩ পূর্বাহ্ন
যে প্রক্রিয়ায় স্কুল খুলছে দক্ষিণ কোরিয়া
বৈশ্বিক মহামারি করোনায় জীবনের নানা অনুষঙ্গের প্রয়োজনীয়তায় সাহায্য করছে প্রযুক্তি। প্রযুক্তি ব্যবহারের দিকে দিয়ে এগিয়ে থাকা দেশ কোরিয়া। প্রযুক্তির ওপর নির্ভর করে করোনা মোকাবিলায় অনন্য নজির তৈরি করেছে দক্ষিণ কোরিয়া। যা প্রশংসিত হয়েছে সারাবিশ্বে।
১১ মে ২০২০, ০৪:৩৯ পূর্বাহ্ন
ঘরের চালে নারকেল পড়া নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ১০
হবিগঞ্জের লাখাই উপজেলায় ঘরের চালে নারকেল পড়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১০ জন।
১০ মে ২০২০, ০৪:৪৭ অপরাহ্ন
করোনা জয় করে বাড়ি ফিরেছেন জয়পুরহাটের ৪ জন
জয়পুরহাটে প্রথম বারের মতো চার করোনা আক্রান্ত ব্যক্তি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। জেলার আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর আইসোলেশন সেন্টার থেকে ফুলের তোড়া উপহার দিয়ে তাদের বিদায় জানানো হয়। একইসঙ্গে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে অ্যাম্বুলেন্সে করে তাদের বাড়িতে পৌঁছে দেওয়া হয়।
১০ মে ২০২০, ০৪:৩৮ অপরাহ্ন
ফরিদপুরে একই পরিবারের ৫ জনসহ আরও ৬ জনের করোনা শনাক্ত
ফরিদপুরে একই পরিবারের পাঁচ জনসহ আরও ছয় জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে ফরিদপুর ৩২ জন করোনা শনাক্ত হলো।
১০ মে ২০২০, ০৪:২৪ অপরাহ্ন
কুমিল্লা অঞ্চলে বোরো ধানের বাম্পার ফলন
চলতি বছর কুমিল্লা অঞ্চলে বোরো মৌসুমে ধানের বাম্পার ফলন হয়েছে। জেলা কৃষি অধিদপ্তরের তথ্য অনুযায়ী, কুমিল্লায় এ বছর এক লাখ ৫৭ হাজার ৬৩৩ হেক্টর জমিতে বোরো ধানের চাষ হয়েছে। যা উৎপাদনের লক্ষ্যমাত্রা অতিক্রম করেছে।
১০ মে ২০২০, ০৪:০৭ অপরাহ্ন
নোয়াখালী ও লক্ষ্মীপুরে আরও ৯ জনের করোনা শনাক্ত
নোয়াখালী ও লক্ষ্মীপুর নতুন করে আরও নয় জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দুই জেলায় করোনাভাইরাসে আক্রান্ত ৮৫ জনকে শনাক্ত করা হয়েছে। আজ রবিবার নোয়াখালী সিভিল সার্জন ডা. মো. মোমিনুর রহমান ও লক্ষ্মীপুর সিভিল সার্জন ডা: আব্দুল গাফ্ফার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।
১০ মে ২০২০, ০৩:৪৩ অপরাহ্ন