মাদারীপুরে বানর হত্যার দায়ে কারাগারে ১
মাদারীপুরে খাবারে বিষ মিশিয়ে বানর হত্যার অভিযোগে এক নারীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ রবিবার বিকালে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তাকে কারাগারের পাঠানোর নির্দেশ দেন।
১০ মে ২০২০, ০২:১২ অপরাহ্ন
ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে রংপুরে মানববন্ধন
ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে বুধবার রংপুরে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। ‘রাষ্ট্রচিন্তা’ রংপুর চ্যাপ্টারের উদ্যোগে প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি থেকে নির্বতনমূলক আইনটি বাতিল এবং গ্রেপ্তার সবার মুক্তির দাবি তোলা হয়।
১০ মে ২০২০, ০২:০৪ অপরাহ্ন
বাউফলে দুপক্ষের সংঘর্ষে আহত ২০
পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় পটুয়াখালীর বাউফলে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর পাঁচ জনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ও আট জনকে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
১০ মে ২০২০, ০১:৫৮ অপরাহ্ন
পাবনায় প্রকাশ্যে ব্যবসায়ীর টাকা ছিনতাইকালে ছাত্রলীগ নেতাসহ আটক ৩
পাবনায় প্রকাশ্যে এক ব্যবসায়ীর প্রায় ছয় লাখ টাকা ও সাত লাখ টাকার চেক ছিনতাই করে পালানোর সময় জেলা ছাত্রলীগের সহসভাপতি রুহুল আমিনসহ তিন জনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয়রা।
১০ মে ২০২০, ০১:৪৭ অপরাহ্ন
মেঘনায় চিংড়ির রেণু ধরার অভিযোগে ৩২ জেলেকে কারাদণ্ড
বরিশালে মেঘনা নদী থেকে ৩২ জেলেকে ট্রলার ও বাগদা চিংড়ির রেণু ধরার সরঞ্জামসহ আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। আটককৃত জেলেদের এক মাস থেকে এক বছর কারাদণ্ড দেওয়া হয়েছে।
১০ মে ২০২০, ০১:৩৬ অপরাহ্ন
নারায়ণগঞ্জে অক্সিজেন, ডাক্তার- নার্স সংকট নিয়ে মেয়র আইভির উদ্বেগ
নারায়ণগঞ্জে করোনা হাসপাতালে চিকিৎসক-নার্স ও অক্সিজেনের সংকট নিয়ে উদ্বেগ জানিয়েছেন সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। জেলায় করোনা সংক্রমণ হার দ্রুত বাড়তে পারে জানিয়ে, এ বিষয়ে ব্যবস্থা নিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
১০ মে ২০২০, ০১:২৫ অপরাহ্ন
সাভারে আরও ১৭ জনের করোনা শনাক্ত
সাভারে আরও ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। আজ রবিবার সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ডা. নাজমুল হুদা দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
১০ মে ২০২০, ০১:১৯ অপরাহ্ন
‘হয় খাবার দেন, না হলে বাস চলার অনুমতি দেন’
গণপরিবহন চালুর দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পঞ্চগড় জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের কর্মহীন শ্রমিকরা। এ সময় তারা বলেন, ‘হয় খাবার দেন, না হলে বাস চলার অনুমতি দেন। আমাদের ঘরে খাবার নেই, পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছি।’
১০ মে ২০২০, ০১:১২ অপরাহ্ন
শরণখোলায় বেড়িবাঁধে আবারও ভাঙন
পানি উন্নয়ন বোর্ডের ৩৫-১ পোল্ডারের বাগেরহাটের শরণখোলা অংশে আবারও বেড়িবাঁধ ভেঙে নদীগর্ভে বিলীন হয়েছে। গত দুই দিনে শরণখোলা উপজেলার সাউথখালি ইউনিয়নের বলেশ্বর নদীর পাড়ের গাবতলা-বগী গ্রাম সংলগ্ন বাঁধের ১০০ মিটার নদী গর্ভে গেছে।
১০ মে ২০২০, ১২:৫৫ অপরাহ্ন
করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ৫৭ প্রতিষ্ঠান ও ব্যক্তির অনুদান
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোভিড-১৯ মহামারি মোকাবেলায় তার ত্রাণ ও কল্যাণ তহবিলে দেশের ৫৭টি প্রতিষ্ঠান, সংস্থা এবং ব্যক্তির কাছ থেকে অনুদানের চেক গ্রহণ করেছেন।
১০ মে ২০২০, ১২:৪৬ অপরাহ্ন
করোনা আক্রান্ত আরও ৭২ পুলিশ সদস্য সেরে উঠেছেন
করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭২ পুলিশ সদস্য সুস্থ হয়ে উঠেছেন। আজ রোববার দুপুরে তারা ঢাকায় কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ছেড়েছেন।
১০ মে ২০২০, ১২:৩২ অপরাহ্ন
জরুরি মামলার ভার্চুয়াল শুনানির জন্য হাইকোর্টে ৩ বেঞ্চ গঠন
করোনাভাইরাস মহামারিতে জরুরি মামলার বিচার কাজ চালাতে হাইকোর্ট বিভাগে তিনটি বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
১০ মে ২০২০, ১২:১২ অপরাহ্ন
নারায়ণগঞ্জে করোনা আক্রান্ত নারীর মৃত্যু, মরদেহ নিতে আসেনি কেউ
নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকার করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা কেন্দ্র ৩০০ শয্যা হাসপাতালের আইসোলেশনে থাকা এক নারীর মৃত্যু হয়েছে। তবে, তার মৃত্যুর খবর পেয়েও স্বামী বা পরিবারের কেউ মরদেহ নিতে আসেনি।
১০ মে ২০২০, ১২:০৮ অপরাহ্ন
উহানে ৩৭ দিন পর আবারও করোনা রোগী শনাক্ত
চীনের উহানে আবারও নতুন করে করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। টানা ৩৭ দিন পর শহরটিতে নতুন করে করোনা আক্রান্তের খবর পাওয়া গেল।
১০ মে ২০২০, ১২:০৬ অপরাহ্ন
বাগেরহাটে শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে ধান কাটলেন বোর্ড চেয়ারম্যান
বাগেরহাটে দরিদ্র ও বর্গা চাষীদের ধান কেটে ঘরে তুলে দিতে এবার মাঠে নেমেছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। রোববার সকালে বাগেরহাট সদর উপজেলার বারাকপুর গ্রামের দুই কৃষকের ছয় বিঘা জমির ধান কাটার মাধ্যমে স্বেচ্ছাশ্রমের এই কর্মসূচির উদ্বোধন করেন যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মোল্লা আমির হোসেন।
১০ মে ২০২০, ১১:৩৫ পূর্বাহ্ন
চাঁদপুর মডেল থানার ৮ পুলিশ সদস্যের করোনা শনাক্ত
চাঁদপুর সদর মডেল থানার ২২ পুলিশ সদস্যের নমুনা পরীক্ষায় পাঁচ এসআই ও তিন কনস্টেবলের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া সাতা জনের রিপোর্ট নেগেটিভ ও বাকি সাত জনের রিপোর্ট এখনো পাওয়া যায়নি।
১০ মে ২০২০, ১১:৩১ পূর্বাহ্ন
ডেইলি স্টারে প্রতিবেদনের পর ১৩ সপ্তাহের মজুরি পেলেন চা-শ্রমিকরা
অবশেষে আজ রবিবার দুপুর থেকে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার কালিটি চা বাগানের ৫৩৭ চা-শ্রমিকের নগদ মজুরি, বকেয়া বোনাস দেওয়া শুরু হয়েছে। হিসাব অনুযায়ী ১৩ সপ্তাহের বকেয়া মজুরি পাচ্ছেন তারা।
১০ মে ২০২০, ১১:২৮ পূর্বাহ্ন
নোয়াখালীতে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা, আটক ৩
নোয়াখালীর কোম্পানীগঞ্জে মো. রাশেদ (৩২) নামে এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত রাশেদ উপজেলার চর এলাহী ইউনিয়নের ৮ নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক।
১০ মে ২০২০, ১১:১৪ পূর্বাহ্ন
লালমনিরহাটে চেয়ারম্যান-মেম্বার দ্বন্দ্বে ত্রাণ বঞ্চিত হতদরিদ্ররা
লালমনিরহাটের হাতীবান্ধার টংভাঙ্গা ইউনিয়নে ত্রাণ সুবিধাভোগীদের তালিকা তৈরি নিয়ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদস্যদের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়েছে। ফলে, ওই উপজেলার ১১ ইউনিয়নের ত্রাণ সুবিধাভোগীর তালিকা উপজেলা পর্যায়ে জমা হলেও টংভাঙ্গা ইউনিয়নে এখনো জমা হয়নি।
১০ মে ২০২০, ১১:০৭ পূর্বাহ্ন
মানিকগঞ্জে ৭ দিনে কেউ আক্রান্ত হননি, সুস্থ হয়েছেন ১০ জন
মানিকগঞ্জে গত এক সপ্তাহে নতুন কোনো করোনা রোগী শনাক্ত হননি। এই সময়ের মধ্যে সুস্থ হয়েছেন মোট ১০ জন। এদের মধ্যে চার জন গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন।
১০ মে ২০২০, ১১:০০ পূর্বাহ্ন