মেয়াদহীন সেমাই ও বেশি দামে পণ্য বিক্রির দায়ে ৩ জনকে জরিমানা
মেয়াদহীন নিম্নমানের খোলা ও প্যাকেটজাত সেমাই বিক্রি ও অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির দায়ে মানিকগঞ্জের সিঙ্গাইরে তিন দোকানীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
৯ মে ২০২০, ০৮:৫৮ পূর্বাহ্ন
ধানের জমিতে হাঁটু পানি
বৃষ্টির হাঁটু পানি জমে যাওয়ায় ধান কাটা নিয়ে বিপাকে পড়েছেন যশোরের চৌগাছা উপজেলার কৃষকরা। করোনাভাইরাসের প্রাদুর্ভাবে এমনিতেই শ্রমিক সংকট তীব্র হয়েছে। এই অবস্থায় দ্রুততম সময়ে ফসল ঘরে তোলা সম্ভব না হলে বড় ধরনের ক্ষতির মুখ দেখতে হবে কৃষকদের।
৯ মে ২০২০, ০৮:৪৩ পূর্বাহ্ন
করোনায় দেশে আরও ৮ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৩৬
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও আট জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা ২১৪। এ ছাড়া, আক্রান্ত আরও ৬৩৬ জনকে শনাক্ত করা হয়েছে। এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত ১৩ হাজার ৭৭০ জনকে শনাক্ত করা হয়েছে।
৯ মে ২০২০, ০৮:২১ পূর্বাহ্ন
মে মাসের শেষের দিকে করোনা সংক্রমণ চরম পর্যায়ে যেতে পারে: বিশেষজ্ঞদের পূর্বাভাস
স্বাস্থ্য বিশেষজ্ঞরা পূর্বাভাস দিয়েছেন যে, চলতি মাসের তৃতীয় সপ্তাহের দিকে কোভিড-১৯ সংক্রমণ চরম আকার ধারণ করতে পারে এবং পরবর্তী বেশ ক’দিন এই পরিস্থিতি স্থির থাকতে পারে। তারা প্রত্যাশা করেছেন জুন মাসের শেষ নাগাদ সংক্রমণের মাত্রা অনেকাংশে কমে যাবে।
৯ মে ২০২০, ০৮:০৮ পূর্বাহ্ন
ঝিনাইদহে বাবা-ছেলেসহ ৪ জনের করোনা শনাক্ত
ঝিনাইদহে বাবা-ছেলেসহ করোনাভাইরাসে আক্রান্ত আরও চার জনকে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে জেলায় ৩৭ জনকে শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে নয় চিকিৎসকসহ ২১ জনই স্বাস্থ্য বিভাগের কর্মী।
৯ মে ২০২০, ০৭:৫২ পূর্বাহ্ন
হিলিতে চালু হলো ১ টাকার বাজার
দিনাজপুরের হাকিমপুর উপজেলায় চালু করা হয়েছে এক টাকার বাজার।
৯ মে ২০২০, ০৭:৩২ পূর্বাহ্ন
টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২
কক্সবাজারের টেকনাফ উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই জন নিহত হয়েছেন।
৯ মে ২০২০, ০৭:২৬ পূর্বাহ্ন
করোনা থেকে সুস্থ হয়ে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের মৃত্যু
করোনায় আক্রান্ত হয়ে সাভারে হোম আইসোলেশনে পুলিশের অবসরপ্রাপ্ত উপপরিদর্শক আব্দুল মান্নান মারা গেছেন। তার বয়স হয়েছিল ৬৫ বছর।
৯ মে ২০২০, ০৭:২৬ পূর্বাহ্ন
সিলেটে করোনায় আক্রান্ত বৃদ্ধের মৃত্যু
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ধর্মগ্রামে কোভিড-১৯ আক্রান্ত ৭০ বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
৯ মে ২০২০, ০৬:৫৫ পূর্বাহ্ন
যশোরে ৬০০ কালোমুখো হনুমান খাদ্য সংকটে
করোনাভাইরাস মহামারির কারণে যশোরের কেশবপুরে খাদ্য সংকটে পড়েছে ছয়শ কালোমুখো হনুমান। এমতাবস্থায় নিরাপদ আবাসস্থল থেকে বেরিয়ে এসে তারা পাশের মণিরামপুর উপজেলার বিভিন্ন গ্রামে হানা দিচ্ছে, ফসলের খেত তছনছ করছে এবং মানুষের বাড়িতে ঢুকে উৎপাত করছে।
৯ মে ২০২০, ০৬:০৯ পূর্বাহ্ন
গভীর রাতে ট্রাক ঢুকে গেল ঘরে, নিহত ২
বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় ট্রাকচাপায় মা ও মেয়ে নিহত হয়েছে। ধারণ ক্ষমতায় অতিরিক্ত বালু বোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি কুঁড়ে ঘরের ওপর পড়লে ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়।
৯ মে ২০২০, ০৫:৩০ পূর্বাহ্ন
প্রশিক্ষণদানের ৫ মাস পরেও প্রান্তিক জনগোষ্ঠীকে দেওয়া হয়নি সরকারি অনুদান
পাঁচ মাস আগে পেশাগত দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ দেওয়া হলেও, সুবিধাভোগী প্রান্তিক জনগোষ্ঠীকে এখনো দেওয়া হয়নি সরকারি বরাদ্দের অনুদান। নিয়ম অনুযায়ী প্রশিক্ষণদানের পরই এ অনুদান তাদের হাতে তুলে দেওয়ার কথা ছিল। দীর্ঘদিনেও সরকারি বরাদ্দের অনুদান না পেয়ে অসন্তোষ প্রকাশ করেছেন প্রান্তিক জনগোষ্ঠীর অনেকেই।
৯ মে ২০২০, ০৫:২৫ পূর্বাহ্ন
করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের খোঁজ নিতে ‘বিশেষ টিম’
দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত প্রায় দেড় হাজার পুলিশ সদস্যকে শনাক্ত করা হয়েছে। তাদের খোঁজ নিতে পুলিশের পক্ষ থেকে গঠন করা হয়েছে ‘বিশেষ টিম’।
৯ মে ২০২০, ০৪:৫৮ পূর্বাহ্ন
দুই উপজেলায় ৩৩টি বাড়ি লকডাউন
লালমনিরহাটের দুই উপজেলার ৩৩টি বাড়ি লকডাউন ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। আদিতমারীর সাপ্টিবাড়ী ইউনিয়নের দৈলজোড় বালাপুকুর গ্রামের আটটি ও হাতীবান্ধার সিংগীমারী ইউনিয়নের দক্ষিণ গড্ডিমারী গ্রামে ২৫টি বাড়ির বাসিন্দাদের বাইরে বের হতে নিষেধ করা হয়েছে।
৯ মে ২০২০, ০৪:৩০ পূর্বাহ্ন
করোনার যত ওষুধ আসবে, দেশের মানুষের জন্যে সবই উৎপাদনের চেষ্টা করব: সিমিন হোসেন
‘আমাদের লক্ষ্য মানুষের পাশে থাকা। কোভিড ১৯ এর মতো প্রাণঘাতী রোগের যত ওষুধ আসবে, আমরা সাধ্যমতো সবগুলোই উৎপাদন করে যাব। এই দুর্দিনে দেশের মানুষের সঙ্গে থেকে তাদের সেবা করে যাব, যতটা পারি।’
৮ মে ২০২০, ০৬:১৫ অপরাহ্ন
ময়মনসিংহে ১৯৫ করোনা আক্রান্তের ১২২ জনই স্বাস্থ্য বিভাগের
ময়মনসিংহে করোনা আক্রান্ত মোট ১৯৫ জনের মধ্যে ১২২ জনই চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. এ বি এম মসিউল আলম।
৮ মে ২০২০, ০৫:০৯ অপরাহ্ন
ফুলবাড়িয়ার সাবেক সংসদ সদস্য শামসুদ্দিন আহমেদ মারা গেছেন
ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনে দুইবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার শামসুদ্দিন আহমেদ (৮৫) আজ শুক্রবার বিকেল পাঁচটায় ঢাকায় নিজ বাসভবনে মারা গেছেন। তিনি শ্বাসকষ্টসহ বার্ধক্যজনিত অন্যান্য রোগে ভুগছিলেন।
৮ মে ২০২০, ০৪:২৭ অপরাহ্ন
রংপুরে ১২ পুলিশ সদস্যসহ ৩১ জনের করোনা শনাক্ত
রংপুরে পুলিশ, নার্স, ব্যাংক কর্মকর্তা ও শিশুসহ নতুন করে ৩১ জনের করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় রংপুর মেডিকেল কলেজে ১৮৮ জনের নমুনা পরীক্ষায় এই ৩১ জনের করোনা শনাক্ত হয়ে বলে জানিয়েছেন রংপুর মেডিকেল কলেজের (রমেক) অধ্যক্ষ ডা. একেএম নুরুন্নবী লাইজু।
৮ মে ২০২০, ০৪:১৬ অপরাহ্ন
সুবিধাবঞ্চিত শিশুদের ঘরে দিশারী’র ইফতার
মানিকগঞ্জের স্থানীয় কিশোর-যুব সংগঠন ‘দিশারী’ এর পক্ষ থেকে সুবিধাবঞ্চিত শিশুদের ঘরে ঘরে ইফতার পৌঁছে দেওয়া হয়েছে। আজ শুক্রবার জেলা শহরের বেউথা বস্তি এলাকায় শিশুদের হাতে ইফতার প্যাকেট তুলে দেন সংগঠনটির সদস্যরা।
৮ মে ২০২০, ০৪:০৬ অপরাহ্ন
প্রধানমন্ত্রীর স্বাক্ষর জালিয়াতির মামলায় ৩ জন গ্রেপ্তার, ৪ দিনের রিমান্ড
প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাক্ষর জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার তিন জনের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার এক আদালত। তারা হলেন- তরিকুল ইসলাম, ফাহাদ ও নাজিম উদ্দিন।
৮ মে ২০২০, ০৩:৪৮ অপরাহ্ন