হালদায় নৃশংসভাবে ডলফিন হত্যা

দক্ষিণ এশিয়ার রুই জাতীয় মাছের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে নৃশংস কায়দায় একটি ডলফিনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। হালদা বিশেষজ্ঞ ড. মঞ্জুরুল কিবরিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
৮ মে ২০২০, ০৩:৩৭ অপরাহ্ন

জামালপুরে ৬ চিকিৎসকসহ ৪০ জন করোনামুক্ত

জামালপুরে ছয় চিকিৎসকসহ মোট ৪০ জন করোনামুক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট ৪৯ জন করোনা আক্রান্ত ব্যক্তি সুস্থ হলেন।
৮ মে ২০২০, ০৩:১৬ অপরাহ্ন

বগুড়ায় আরও ৮৮ কয়েদির মুক্তি

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে বগুড়া কারাগার থেকে তৃতীয় ধাপে ৮৮ জন কয়েদিকে মুক্তি দেওয়া হয়েছে। আজ শুক্রবার বিকালে তাদের একসঙ্গে মুক্তি দেওয়া হয়।
৮ মে ২০২০, ০৩:০৭ অপরাহ্ন

বর্ষা মৌসুম শুরুর আগেই শরণখোলার বেড়িবাঁধে ভাঙন

এখনও শুরু হয়নি বর্ষা মৌসুম বা অতিরিক্ত বৃষ্টি। কিন্তু, তার আগেই পানি উন্নয়ন বোর্ডের ৩৫-১ পোল্ডারের বাগেরহাটের শরণখোলা অংশে ভাঙন শুরু হয়েছে। শুক্রবার সকালে বলেশ্বর নদীর পাড়ের গাবতলা-বগী গ্রাম সংলগ্ন বাঁধের ৪০ মিটার নদী গর্ভে বিলীন হয়ে গেছে।
৮ মে ২০২০, ০২:৪৫ অপরাহ্ন

ঈদের আগে খুলছে না চট্টগ্রামের অধিকাংশ শপিংমল

সীমিত আকারে শপিংমল খোলার সুযোগ থাকলেও চট্টগ্রামে ১১ টি বৃহৎ শপিংমল আগামী ৩১ মে পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন ব্যবসায়ীরা।
৮ মে ২০২০, ০২:০৭ অপরাহ্ন

নগরকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সের টেকনিশিয়ানসহ আরও ৩ জনের করোনা শনাক্ত

ফরিদপুরের নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টেকনিশিয়ানসহ আরও তিন জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে ফরিদপুর জেলায় এ পর্যন্ত ২৪ জনের করোনা শনাক্ত হলো।
৮ মে ২০২০, ০১:৩৯ অপরাহ্ন

আড়ং খুলছে ১০ মে

শপিংমল খোলার সরকারি নির্দেশনা মেনে আগামী রবিবার থেকে অধিকাংশ শাখা খুলে দেওয়ার কথা জানিয়েছে আড়ং। করোনাভাইরাস মহামারির কারণে আড়ংয়ের এসব শাখা প্রায় দেড় মাস ধরে বন্ধ ছিল।
৮ মে ২০২০, ০১:৩৮ অপরাহ্ন

চলে গেলেন জাবি অধ্যাপক নিসার আহমেদ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অর্থনীতি বিভাগের অধ্যাপক নিসার আহমেদ শামস মারা গেছেন। আজ শুক্রবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৪৮ বছর।
৮ মে ২০২০, ০১:২২ অপরাহ্ন

প্রতিবন্ধী ভাতা ও গরু বিক্রির টাকা ত্রাণ তহবিলে দিলেন মন্টু

প্রতিবন্ধী ভাতার জমানো ও গরু বিক্রির টাকা উপজেলা ত্রাণ তহবিলে দিলেন শারীরিক প্রতিবন্ধী মন্টু চন্দ্র রায়।
৮ মে ২০২০, ০১:০৯ অপরাহ্ন

দেশে প্রথম রেমডেসিভির উৎপাদন করল এসকেএফ

করোনাভাইরাস প্রতিরোধে কার্যকর ওষুধ রেমডেসিভির উৎপাদন সম্পন্ন করেছে দেশের খ্যাতনামা ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড। উৎপাদনের সব প্রক্রিয়া শেষ করার পর আজ শুক্রবার সকাল থেকে শুরু হয়েছে বাজারজাত করার প্রস্তুতি।
৮ মে ২০২০, ১২:২২ অপরাহ্ন

দেবীদ্বারে করোনায় আরও ২ জনের মৃত্যু

কুমিল্লার দেবীদ্বারে করোনা আক্রান্ত আরও দুজন মারা গেছেন। গত রাতে এক জন ও গত ৫ মে কুমিল্লা মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় যাওয়া এক ব্যক্তির নমুনাও করোনা পজিটিভ এসেছে। ফলে, দেবীদ্বার উপজেলায় করোনায় মারা যাওয়া এই দুজনকে দিয়ে মৃতের সংখ্যা পাঁচ জনে পৌঁছালো।
৮ মে ২০২০, ১২:১২ অপরাহ্ন

করোনাকালে করণীয়, জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের নির্দেশনা

বাংলাদেশে কোভিড-১৯ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ এবং অর্থনৈতিক কর্মকাণ্ড ক্রমান্বয়ে চালু করার সুবিধার্থে বিভিন্ন প্রতিষ্ঠান, স্থাপনা, ও পেশার জন্য কারিগরি নির্দেশনা সম্বলিত পুস্তক প্রকাশ করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য অধিদপ্তর।
৮ মে ২০২০, ১১:৪৩ পূর্বাহ্ন

আপাতত করোনামুক্ত আখাউড়া

ব্রাহ্মণবাড়িয়ায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যার দিক থেকে দ্বিতীয় স্থানে থাকা আখাউড়া উপজেলা আপাতত করোনামুক্ত হয়েছে। এই উপজেলার করোনা আক্রান্ত ১৫ জনই সুস্থ হয়ে আইসোলেশন থেকে বাড়ি ফিরেছেন।
৮ মে ২০২০, ১১:৩৮ পূর্বাহ্ন

ঈদের আগে খুলছে না সিলেটের বিপণিবিতান

করোনার সংক্রমণ প্রতিরোধ ও মানুষের নিরাপত্তা বিবেচনায় ঈদ পর্যন্ত নিত্যপণ্য ছাড়া সব ধরনের দোকান ও বিপণিবিতান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন সিলেটের ব্যবসায়ীরা।
৮ মে ২০২০, ১১:৩২ পূর্বাহ্ন

ঝিনাইদহে করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু

ঝিনাইদহের শৈলকুপায় করোনা উপসর্গ নিয়ে ৬০ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
৮ মে ২০২০, ১১:০৭ পূর্বাহ্ন

নোয়াখালীতে ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধির করোনা শনাক্ত

নোয়াখালীর চাটখিলে আরও এক জনের করোনা শনাক্ত হয়েছে। গতকাল রাতে চট্টগ্রামের বিআইটিআইডি থেকে পাঠানো রিপোর্টে তার করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করা হয়। তিনি একটি ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি।
৮ মে ২০২০, ১১:০৩ পূর্বাহ্ন

‘পূর্বপ্রস্তুতি থাকায় ওষুধের দাম ও উৎপাদন স্বাভাবিক রাখতে পেরেছি’

দেশব্যাপী চলমান লকডাউনের কারণে যখন অনেক সেক্টরেই স্থবির অবস্থা বিরাজমান, তখনও কোনো ধরনের বাধা ছাড়াই দেশে ওষুধ উৎপাদন ও সরবরাহ অব্যাহত রয়েছে। এর পেছনে অবদান ঔষধ প্রশাসন অধিদপ্তরের। তাদের সময়োপযোগী সিদ্ধান্ত ও পরিকল্পনার কারণেই এটি সম্ভব হয়েছে।
৮ মে ২০২০, ১০:৫৯ পূর্বাহ্ন

১,৪২৯ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত

সারা দেশে আজ শুক্রবার পর্যন্ত অন্তত ১,৪২৯ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন।
৮ মে ২০২০, ১০:৫৪ পূর্বাহ্ন

টাঙ্গাইলে চিকিৎসকসহ ২ জনের করোনা শনাক্ত

টাঙ্গাইলে এক চিকিৎসকসহ আরও দুই জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্ত চিকিৎসক সদর উপজেলার হুগড়া ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল কর্মকর্তা। অপরজন নারায়ণগঞ্জফেরত মির্জাপুর উপজেলার ওয়ার্শি ইউনিয়নের কহেলা গ্রামের বাসিন্দা।
৮ মে ২০২০, ১০:৩৮ পূর্বাহ্ন

যশোরে প্রথম করোনা জয় করলেন ডা. আসিফ রায়হান

যশোরে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ডা. আসিফ রায়হান। এই জেলার চিকিৎসকদের মধ্যে তিনিই প্রথম আক্রান্ত হয়েছিলেন এবং তিনিই প্রথম সুস্থ হয়েছেন।
৮ মে ২০২০, ১০:৩৪ পূর্বাহ্ন