হাতিয়ায় করোনা উপসর্গ নিয়ে নারীর মৃত্যু, রোগনির্ণয় কেন্দ্র লকডাউন
নোয়াখালীর হাতিয়া উপজেলায় করোনার উপসর্গ নিয়ে ২০ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। তিনি সেখানকার একটি রোগনির্ণয় কেন্দ্রে ল্যাব সহকারী হিসেবে কর্মরত ছিলেন। যে কারণে সেই কেন্দ্র লকডাউন করা হয়েছে।
৮ মে ২০২০, ১০:৩০ পূর্বাহ্ন
সিলেটে আইসোলেশন সেন্টারে ২ জনের মৃত্যু
সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন দুই জনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুর দুইটার দিকে তাদের মৃত্যু হয়।
৮ মে ২০২০, ১০:২৬ পূর্বাহ্ন
যে কারণে কিছু মানুষ মাস্ক পরতে চান না
স্বাস্থ্য সচেতনতার কারণে পশ্চিমের অধিকাংশ দেশেই আগে কখনো মাস্ক ব্যবহার করতে হয়নি। যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস মহামারিতে বাজার করা কিংবা হাঁটতে বের হওয়ার আগে মাস্ক পরার নিয়ম অনেকেই মানছেন না। কয়েকটি অঞ্চলে এর বিরুদ্ধে নাগরিকরা প্রতিবাদ ও ক্ষোভ জানিয়েছেন।
৮ মে ২০২০, ০৯:৪৮ পূর্বাহ্ন
লালমনিরহাটে নার্সসহ আরও ৯ জনের করোনা শনাক্ত
লালমনিরহাটের আদিতমারী ও হাতীবান্ধা উপজেলায় নার্সসহ করোনাভাইরাসে আক্রান্ত আরও নয় জনকে শনাক্ত করা হয়েছে। এদেরমধ্যে একই পরিবারের পাঁচ জন রয়েছেন। এ নিয়ে জেলায় শনাক্ত রোগীর সংখ্যা ১৩ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে দুই জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
৮ মে ২০২০, ০৯:৪১ পূর্বাহ্ন
হতদরিদ্র সদস্যদের খাদ্য সহায়তা দিচ্ছে গ্রামীণ ব্যাংক
করোনা দুর্যোগকালে লালমনিরহাটে হতদরিদ্র ও একনিষ্ঠ সদস্যদের খাদ্য সহায়তা দিচ্ছে গ্রামীণ ব্যাংক। সামাজিক দুরত্ব বজায় রেখে সুশৃঙ্খলভাবে সদস্যরা প্রতিষ্ঠানটির কাছ থেকে থাদ্য সহায়তা নিচ্ছেন।
৮ মে ২০২০, ০৯:৩২ পূর্বাহ্ন
করোনায় আক্রান্ত ১৫ শিক্ষানবিশ চিকিৎসক অনেকটা সুস্থ
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ৫৩তম ব্যাচের করোনাভাইরাসে আক্রান্ত শিক্ষানবিশ ১৬ জন চিকিৎসকের মধ্যে ১৫ জন অনেকটা সেরে উঠেছেন। আজ শুক্রবার কলেজের উপাধ্যক্ষ ডা. শিশির রঞ্জন চক্রবর্তী এ তথ্য নিশ্চিত করেছেন।
৮ মে ২০২০, ০৯:২১ পূর্বাহ্ন
‘করোনা আক্রান্তদের জন্য মেন্টাল সাপোর্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ’
নতুন করোনাভাইরাস কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে সুস্থ হওয়া সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের শিক্ষানবিশ ডাক্তার মেহেদী হাসানের মতে, আক্রান্তদের জন্য ‘মেন্টাল সাপোর্ট’ সবচেয়ে গুরুত্বপূর্ণ।
৮ মে ২০২০, ০৮:৫৪ পূর্বাহ্ন
করোনায় দেশে আরও ৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৭০৯
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও সাত জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা ২০৬। এ ছাড়া, আক্রান্ত আরও ৭০৯ জনকে শনাক্ত করা হয়েছে। এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত ১৩ হাজার ১৩৪ জনকে শনাক্ত করা হয়েছে।
৮ মে ২০২০, ০৮:২১ পূর্বাহ্ন
নারায়ণগঞ্জে সেপটিক ট্যাংক বিস্ফোরণে নিহত ৩
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় একটি বহুতল ভবনের সেপটিক ট্যাংক বিস্ফোরণে দুই শিশুসহ তিন জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন নিহত শিশুদের মাসহ আরও ছয় জন।
৮ মে ২০২০, ০৮:১৭ পূর্বাহ্ন
ঠাকুরগাঁও উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ওরা
‘ত্রাণ গ্রহণ মানে ঘণ্টাব্যাপী লাইনে দাঁড়িয়ে থাকা নয়’— এমন ভাবনা মনে ধারণ করে ঠাকুরগাঁওয়ে এক শ পঁচিশ পরিবারের মাঝে খাদ্য সহায়তা দিয়েছে একদল তরুণ-তরুণী।
৮ মে ২০২০, ০৮:০০ পূর্বাহ্ন
যশোরাঞ্চলে ২ হাজার টেইলার্স-কর্মচারীর মানবেতর জীবন
করোনার কারণে যশোরাঞ্চলে দুই হাজার টেইলার্সের কর্মচারী মানবেতর জীবন-যাপন করছেন। টানা দেড় মাস ঘুরছে না তাদের সেলাই মেশিন। থমকে গেছে জীবনজীবিকা। অন্যসব ব্যবসায়ীদের মতো বিপাকে টেইলার্স মালিকরাও।
৮ মে ২০২০, ০৭:৪৪ পূর্বাহ্ন
হবিগঞ্জে যুবককে ছুরিকাঘাতে হত্যা
হবিগঞ্জের মাধবপুরে কানাই ঋষি (২১) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
৮ মে ২০২০, ০৭:১২ পূর্বাহ্ন
যশোরে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১
যশোরের অভয়নগর উপজেলায় বন্দুকযুদ্ধে মারুফ মোল্যা নামে এক মাদক চোরাকারবারি নিহত হয়েছেন বলে জানিয়েছে র্যাব। আজ শুক্রবার সকালে র্যাব-৬ এর অধনিায়ক লে. কর্নেল রওশন কবীর এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল রাতে উপজেলার সরখোলা গ্রামে বন্দুকযুদ্ধ হয়।
৮ মে ২০২০, ০৬:০৪ পূর্বাহ্ন
নতুন আড়াই শতাধিক রোহিঙ্গাকে নেওয়া হলো ভাসানচরে
বঙ্গোপসাগর থেকে ২৮০ রোহিঙ্গাকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। তাদের নোয়াখালীর ভাসানচরে নেওয়া হয়েছে। আজ শুক্রবার সকালে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মাহবুবুল আলম তালুকদার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
৮ মে ২০২০, ০৫:২৩ পূর্বাহ্ন
‘জনস্বাস্থ্য রক্ষায় বস্তুনিষ্ঠ তথ্য ও স্বাধীন গণমাধ্যম জরুরি’
পৃথিবীর সব দেশেই জনস্বাস্থ্য রক্ষায় বস্তুনিষ্ঠ তথ্য ও স্বাধীন গণমাধ্যম জরুরি বলে মন্তব্য করেছেন বাংলাদেশে অবস্থানরত বিদেশি কূটনীতিকরা।
৮ মে ২০২০, ০৫:১৯ পূর্বাহ্ন
কুড়িগ্রামে ওসি ও স্বাস্থ্যকর্মীসহ ১০ জনের করোনা শনাক্ত
কুড়িগ্রামের ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজীব কুমার রায় ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক স্বাস্থ্যকর্মীসহ (সিনিয়র নার্স) মোট ১০ জন করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। এদের মধ্যে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের এক ওয়ার্ড বয় ও একজন ক্লিানারও আছেন।
৮ মে ২০২০, ০৪:৪০ পূর্বাহ্ন
মৃত্যু ২ লাখ ৬৯ হাজার, আক্রান্ত ৩৮ লাখের বেশি
বিশ্বব্যাপী প্রতিনিয়ত মহামারি করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। ইতোমধ্যে ২ লাখ ৬৯ হাজারের বেশি মানুষ মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ৩৮ লাখেরও বেশি। এ ছাড়া, সুস্থও হয়েছেন প্রায় ১৩ লাখ মানুষ।
৮ মে ২০২০, ০৪:১৪ পূর্বাহ্ন
‘সুলেখা কালি। এই কালি কলঙ্কের চেয়েও কালো।’-বিজ্ঞাপনেও অনন্য কবি রবীন্দ্রনাথ
মৃত্যুর ৭৯ বছর পরেও বাংলা ভাষাভাষীদের কাছে এখনও সবচাইতে আকর্ষণীয় মানুষ রবীন্দ্রনাথ। এখনও বাঙালির আলোচনা, কৌতূহল, সাহিত্য, সঙ্গীত, নৃত্যচর্চা সবকিছুই এই মহামানবকে ঘিরে আবর্তিত।
৮ মে ২০২০, ০২:১৫ পূর্বাহ্ন
দিনাজপুরে ট্রাকচাপায় নারীসহ ২ মোটরসাইকেল আরোহী নিহত
দিনাজপুরের বীরগঞ্জে ট্রাক চাপায় এক নারীসহ দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার সাতোর ইউনিয়নে রংপুর-পঞ্চগড় সড়কের আটাশ মাইল নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
৭ মে ২০২০, ০৪:৫২ অপরাহ্ন
লালমনিরহাট ও কুড়িগ্রামে ১৯ জনের করোনা শনাক্ত
লালমনিরহাট ও কুড়িগ্রামে আরও ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। আজ বৃহস্পতিবার রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের রিপোর্ট পজিটিভ আসে।
৭ মে ২০২০, ০৪:৪০ অপরাহ্ন