ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহারের নিন্দা ও বাতিলের দাবি সম্পাদক পরিষদের
ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে যে ভয় ছিল সেটি এখন তার বাস্তব রূপ নিয়ে গণমাধ্যমের সামনে এসেছে জানিয়ে এ নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে সম্পাদক পরিষদ।
৭ মে ২০২০, ০৪:৩২ অপরাহ্ন
হেফাজত থেকে চোর পালাল, সাময়িক বরখাস্ত ৪ পুলিশ
খাগড়াছড়িতে পুলিশের হেফাজত থেকে চুরির দায়ে অভিযুক্ত এক ব্যক্তি পালিয়ে গেছে। এ ঘটনায় দায়িত্ব অবহেলার দায়ে চার পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
৭ মে ২০২০, ০৪:৩১ অপরাহ্ন
জামালপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীসহ আরও ২২ জনের করোনা শনাক্ত
জামালপুরে এক চিকিৎসক, পাঁচ নার্স ও তিন স্বাস্থ্যকর্মীসহ আরও ২২ জনের করোনা শনাক্ত হয়েছে। এই নিয়ে জেলায় করোনা আক্রান্ত হলেন মোট ১০৩ জন।
৭ মে ২০২০, ০৪:২০ অপরাহ্ন
পটুয়াখালীতে করোনা জয় করে বাড়ি ফিরলেন একই পরিবারের ৫ জন
পটুয়াখালীর বাউফলে করোনায় আক্রান্ত একই পরিবারের পাঁচ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তারা সবাই নারায়ণগঞ্জফেরত ছিলেন।
৭ মে ২০২০, ০৪:১০ অপরাহ্ন
‘আটক করে, মামলা দিয়ে যে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে তা অত্যন্ত উদ্বেগজনক’
করোনা মহামারির মধ্যে সাংবাদিক, কার্টুনিস্ট, লেখকদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা ও গ্রেপ্তারের নিন্দা জানিয়েছে মৌলিক অধিকার সুরক্ষা কমিটি।
৭ মে ২০২০, ০৪:১০ অপরাহ্ন
কক্সবাজারে এক দিনে ২০ জনের করোনা শনাক্ত
কক্সবাজার সরকারি মেডিকেল কলেজে স্থাপিত আইইডিসিআরের ফিল্ড ল্যাবে গত ২৪ ঘণ্টায় আরও ২০ জনের করোনা শনাক্ত করা হয়েছে।
৭ মে ২০২০, ০৪:০৫ অপরাহ্ন
ঠাকুরগাঁওয়ের ক্ষুদ্র নৃগোষ্ঠী ও দলিত পরিবারের পাশে ইএসডিও
ঠাকুরগাঁওয়ে করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া ২৯২ ক্ষুদ্র নৃগোষ্ঠী ও দলিত পরিবারকে আর্থিক সহায়তার উদ্যোগ নিয়েছে ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অরগানাইজেশন (ইএসডিও)। এর অংশ হিসেবে আজ বৃহস্পতিবার ঠাকুরগাঁও পৌরসভা পরিষদ পাড়ার ৩৮ টি ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবার ও ফকিরপাড়ার ৩৬ টি দলিত পরিবারকে তিন হাজার টাকা করে সহায়তা প্রদান করা হয়েছে।
৭ মে ২০২০, ০৩:৫৩ অপরাহ্ন
ভিডিও কনফারেন্সসহ ডিজিটাল মাধ্যম ব্যবহারে বিচারকাজ করা যাবে
করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে ভিডিও কনফারেন্সসহ অন্যান্য ডিজিটাল মিডিয়ার সাহায্যে বিচারকার্য সম্পন্ন করতে মন্ত্রিসভা ‘আদালত কর্তৃক তথ্য প্রযুক্তি ব্যবহার অধ্যাদেশ, ২০২০’ এর খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে।
৭ মে ২০২০, ০৩:১৬ অপরাহ্ন
জাজিরা স্বাস্থ্য কমপ্লেক্স মসজিদের ইমামের করোনা শনাক্ত
শরীয়তপুরের জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জামে মসজিদের ইমামের করোনা শনাক্ত হয়েছে। ফলে, আগামী ১৬ মে পর্যন্ত ওই মসজিদ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুটি আবাসিক ভবন লকডাউন ঘোষণা করা হয়েছে।
৭ মে ২০২০, ০৩:১০ অপরাহ্ন
সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করলে ব্যবস্থা
সরকারি কর্মচারীদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কোনো পোস্ট দেওয়া থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি এ ধরনের পোস্টে কমেন্ট, লাইক ও শেয়ার করলেও সংশ্লিষ্ট কর্মচারীর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
৭ মে ২০২০, ০২:৫৯ অপরাহ্ন
জামালপুরে হাতির আক্রমণে কৃষকের মৃত্যু
জামালপুরের বকশীগঞ্জে হাতির আক্রমণে এক কৃষক মারা গেছেন। গতকাল বুধবার দিবাগত রাত দুইটার দিকে ধানুয়া কামালপুরের সীমান্তবর্তী সাতানিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
৭ মে ২০২০, ০২:৩৪ অপরাহ্ন
ঢাকায় ভ্রাম্যমাণ আদালতের ১ লাখ ২৮ হাজার টাকা জরিমানা আদায়
করোনার সংক্রমণ প্রতিরোধে সরকারের নির্দেশনা অনুযায়ী সামাজিক দূরত্ব নিশ্চিত করতে ঢাকা মহানগরীসহ জেলার সকল উপজেলায় অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ রিপোর্ট লেখা পর্যন্ত ৫৯ টি ভ্রাম্যমাণ আদালত ৯৮ মামলাসহ ১ লাখ ২৮ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করেছেন।
৭ মে ২০২০, ০২:০০ অপরাহ্ন
নারায়ণগঞ্জে বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ
বকেয়া বেতনের দাবিতে নারায়ণগঞ্জে বঙ্গবন্ধু সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে আলপাইন নিট ফেব্রিক্স লিমিটেডের শতাধিক শ্রমিক। আজ বৃহস্পতিবার বিকেলে চাষাঢ়া গোল চত্বর এলাকায় বিক্ষোভ করে তারা। এসময় সড়কে জরুরি যান চলাচল প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকে।
৭ মে ২০২০, ০১:৫১ অপরাহ্ন
নড়াইলে পুলিশের ওপর হামলায় ২ কনস্টেবল আহত, আটক ১
নড়াইলের সদর উপজেলার দুর্বৃত্তদের হামলায় দুই পুলিশ কনস্টেবল আহত হয়েছেন। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
৭ মে ২০২০, ০১:৩৯ অপরাহ্ন
১১ জুন বাজেট ঘোষণা
আগামী ২০২০-২১ অর্থবছরের বাজেট ১১ জুন সংসদে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। আজ অর্থ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে অর্থমন্ত্রীকে উদ্ধৃত করে এ তথ্য জানানো হয়।
৭ মে ২০২০, ০১:০৭ অপরাহ্ন
কক্সবাজারে রোগীদের দুর্ভোগ কমাচ্ছে ভ্রাম্যমাণ হাসপাতাল
করোনার প্রাদুর্ভাবের মধ্যে দূরবর্তী গ্রামগুলোতে চিকিৎসা সেবা সহজলভ্য করার লক্ষ্য নিয়ে কক্সবাজারে চালু হয়েছে ভ্রাম্যমাণ হাসপাতাল।
৭ মে ২০২০, ১২:৫২ অপরাহ্ন
ঈদ পর্যন্ত বন্ধ থাকবে কুমিল্লা সিটির দোকান ও শপিংমল
আগামী ঈদুল ফিতর পর্যন্ত কুমিল্লা সিটি করপোরেশন এলাকার সব শপিংমল, মার্কেট ও দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কুমিল্লা দোকান মালিক (সমিতি)।
৭ মে ২০২০, ১২:২৮ অপরাহ্ন
করোনায় দেশে একদিনে মৃত্যু ১৩ জনের
গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত ১৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এই মহামারিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯৯ জনে।
৭ মে ২০২০, ১২:২১ অপরাহ্ন
হাতিয়ায় ভিজিএফের চাল জব্দ, ইউপি সদস্যসহ আটক ২
জেলেদের জন্য বরাদ্দ ভিজিএফ-এর চাল তাদের না দিয়ে অন্যত্র বিক্রির উদ্দেশ্যে মজুত করার দায়ে নোয়াখালীর হাতিয়ায় এক ইউপি সদস্যসহ দুই জনকে আটক করা হয়েছে।
৭ মে ২০২০, ১২:১৮ অপরাহ্ন
পাবনায় পরিবহন চালুর দাবিতে বিক্ষোভ
পাবনায় পরিবহন চালুর দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে মাইক্রোবাস চালক সমিতি।
৭ মে ২০২০, ১২:০৫ অপরাহ্ন