৫০ শতাংশ ভর্তুকিতে কম্বাইন্ড হারভেস্টার পেল মানিকগঞ্জের কৃষক
মানিকগঞ্জ সদরের তিন কৃষককে ৫০ শতাংশ ভর্তুকিতে ২৮ লাখ টাকার তিনটি কম্বাইন্ড হারভেস্টার দেওয়া হয়েছে। আজ বুধবার দুপুরে সদর উপজেলা পরিষদে তাদের কাছে এই কৃষিযন্ত্র হস্তান্তর করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. শাহজাহান আলী বিশ্বাস।
৬ মে ২০২০, ১১:২০ পূর্বাহ্ন
খুলছে না বসুন্ধরা সিটি ও যমুনা ফিউচার পার্ক
সরকার আগামী ১০ মে থেকে শপিং মল খুলে দেওয়ার সিদ্ধান্ত নিলেও ঈদের আগে খুলছে না দেশের বড় দুই শপিং মল বসুন্ধরা সিটি ও যমুনা ফিউচার পার্ক।
৬ মে ২০২০, ১১:০৬ পূর্বাহ্ন
তিস্তার বুকে চরবাসীর বাঁশ-কাঠের সাঁকো
লালমনিরহাট সদরের খুনিয়াগাছায় মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন কয়েকশ পরিবার তিস্তা নদীর কালমাটি মাঝের চরে বসবাস করেন। এই চরের কোল ঘেঁষে তিস্তার একটি শাখা নদীতে সেতু না থাকায় অনেক সমস্যায় পড়তে হয় এসব বাসিন্দাদের। অবশেষে এখানে সাঁকো তৈরিতে নিজেরাই উদ্যোগী হয়েছেন। সবার সামর্থ্য অনুযায়ী সম্মিলিতভাবে সাঁকো তৈর করছেন তারা। এই সাঁকো নির্মিত হলে এখানকার মানুষের কষ্টের দিন শেষ হবে।
৬ মে ২০২০, ১১:০২ পূর্বাহ্ন
ডিজিটাল নিরাপত্তা আইনে র্যাবের মামলায় ১১ আসামি
অনলাইনে গুজব ও অপপ্রচার চালানোর অভিযোগে সাংবাদিক, লেখক, কার্টুনিস্ট, ব্লগারসহ ১১ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
৬ মে ২০২০, ১০:৫৯ পূর্বাহ্ন
করোনায় ভারতে আটকে পড়া আরও ১৩৫ বাংলাদেশি ফিরেছেন বেনাপোল দিয়ে
করোনাভাইরাসের কারণে চলমান লকডাউনে কোলকাতাসহ ভারতের বিভিন্ন শহরে আটকে যাওয়া আরও ১৩৫ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। আজ বুধবার সকালে বেনাপোল চেকপোস্ট দিয়ে তারা দেশে ফিরেন।
৬ মে ২০২০, ১০:৫০ পূর্বাহ্ন
দুই দিনের ব্যবধানে বদলে গেল ইউএনও’র করোনা পরীক্ষার রিপোর্ট
করোনা সংক্রমণের উপসর্গ না থাকলেও সতর্কতার অংশ হিসেবে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার নমুনা পরীক্ষা করা হয়। তাতে তিনি আক্রান্ত বলে জানা যায়। তবে সে রিপোর্টের ওপর আস্থা রাখতে পারেননি বৈশাখী বড়ুয়া। তিনি দাবি করেন, তার কোনো ধরনের শারীরিক অসুস্থতা বোধ হচ্ছে না।
৬ মে ২০২০, ১০:৪৫ পূর্বাহ্ন
রাঙ্গামাটিতে প্রথম ৪ জনের করোনা শনাক্ত
অবশেষে সর্বশেষ পার্বত্য জেলা হিসেবে রাঙ্গামাটিও করোনা আক্রান্ত হলো। আজ বুধবার রাঙ্গামাটিতে চার জনের কোভিড-১৯ শনাক্ত হয়েছে।
৬ মে ২০২০, ১০:৩৮ পূর্বাহ্ন
গণস্বাস্থ্য কেন্দ্রের কিট পরীক্ষায় ধীর গতির অভিযোগ
গণস্বাস্থ্য কেন্দ্রের গবেষকদের উদ্ভাবিত নতুন করোনাভাইরাস কোভিড-১৯ পরীক্ষার ‘জি র্যাপিড ডট ব্লট’ কিটের কার্যকারিতা পরীক্ষার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) ছয় সদস্যের কমিটি গঠন করলেও কাজের গতি ধীর বলে অভিযোগ উঠেছে।
৬ মে ২০২০, ১০:০২ পূর্বাহ্ন
পঞ্চগড়ে সুপারির ভালো ফলনেও দাম না পাওয়ায় হতাশ চাষিরা
গত কয়েক বছরের মতো এবারও পঞ্চগড়ে সুপারির ফলন ভালো হয়েছে। কিন্তু, করোনা পরিস্থিতিতে বাজার দর কমে যাওয়ায় হতাশ এ এলাকার চাষিরা।
৬ মে ২০২০, ০৯:৫০ পূর্বাহ্ন
ঠাকুরগাঁওয়ে ঢাকা ফেরত তরুণসহ করোনায় আক্রান্ত ২
ঠাকুরগাঁওয়ে ২১ বছর বয়সী ঢাকা ফেরত এক তরুণ এবং পঞ্চগড় কারাগারে বিচারাধীন ঠাকুরগাঁওয়ের বাসিন্দা এক কয়েদীর করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
৬ মে ২০২০, ০৯:৩১ পূর্বাহ্ন
ঝিনাইদহে চিকিৎসক-সেবিকাসহ আরও ৪ জন করোনায় আক্রান্ত
ঝিনাইদহে চিকিৎসক-সেবিকাসহ আরও ৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ বুধবার সকালে জেলা সিভিল সার্জন অফিস এ তথ্য নিশ্চিত করেছে।
৬ মে ২০২০, ০৯:২৮ পূর্বাহ্ন
শর্ত সাপেক্ষে কাল থেকে মসজিদে নামাজ আদায় করা যাবে
স্বাস্থ্যবিধি মেনে শর্ত সাপেক্ষে আগামীকাল বৃহস্পতিবার জোহর থেকে দেশের সব মসজিদে সামাজিক দূরত্ব বজায় রেখে পাঁচ ওয়াক্ত ও তারাবীহ নামাজ আদায় করা যাবে।
৬ মে ২০২০, ০৮:৫৫ পূর্বাহ্ন
দেশে করোনায় আরও ৩ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৭৯০
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও তিন জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১৮৬ জনে। এ ছাড়া, নতুন শনাক্ত হয়েছেন ৭৯০ জন। মোট শনাক্তের সংখ্যা ১১ হাজার ৭১৯ জন।
৬ মে ২০২০, ০৮:১৯ পূর্বাহ্ন
অ্যাক্টিভিস্ট দিদারুলকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ
রাষ্ট্রচিন্তার অ্যাক্টিভিস্ট দিদারুল ভূঁইয়াকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) পরিচয়ে বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।
৬ মে ২০২০, ০৭:২৩ পূর্বাহ্ন
করোনায় মারা গেলেন এএসআই রঘুনাথ রায়
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) রঘুনাথ রায় মারা গেছেন।
৬ মে ২০২০, ০৬:৫৩ পূর্বাহ্ন
টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৩
কক্সবাজারের টেকনাফ উপজেলায় বন্দুকযুদ্ধে তিন জন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। এরা হলেন— হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী এলাকার আব্দুল মজিদের দুই ছেলে নুরুল আলম (৪০) ও সৈয়দ আলম (৩৫) এবং একই এলাকার ছব্বির আহমদের ছেলে আব্দুল মোনাফ (২০)।
৬ মে ২০২০, ০৬:০৮ পূর্বাহ্ন
কার্টুনিস্ট কিশোর, লেখক মুশতাক গ্রেপ্তার
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সরকারবিরোধী পোস্ট দেওয়ায় ডিজিটাল নিরাপত্তা আইনে কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর ও লেখক মুশতাক আহমেদকে রাজধানীর কাকরাইল ও লালমাটিয়া থেকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)।
৬ মে ২০২০, ০৫:৫৪ পূর্বাহ্ন
ঝড়ে গাছ ভেঙে পড়ে স্কুলছাত্রের মৃত্যু
বাগেরহাটের চিতলমারী উপজেলায় কালবৈশাখী ঝড়ে গাছ চাপা পড়ে ইমন মল্লিক নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী অফিসার মো. মারুফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
৬ মে ২০২০, ০৫:১৯ পূর্বাহ্ন
ল্যাব থেকে করোনাভাইরাস ছড়ানোর সম্ভাবনা নেই: মার্কিন বিশেষজ্ঞ
চীনের ল্যাব থেকে করোনাভাইরাস ছড়ানোর সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশেষজ্ঞ ডা. অ্যান্টনি ফউসি।
৬ মে ২০২০, ০৫:০০ পূর্বাহ্ন
মৌলভীবাজার সদর হাসপাতালের ৮ ডাক্তার-নার্স করোনায় আক্রান্ত
মৌলভীবাজার সদর হাসপাতালের ডাক্তার ও নার্সসহ আরও আট জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
৬ মে ২০২০, ০৪:৪৫ পূর্বাহ্ন