৫ দশকে আবাসস্থল হারাতে পারে ৩০০ কোটি মানুষ

বর্তমানের মতো বৈশ্বিক উষ্ণায়নের হার একই মাত্রায় বাড়তে থাকলে আগামী ৫০ বছরের মধ্যে বিশ্বের অন্তত ৩০০ কোটি মানুষ তাদের আবাসস্থল হারাবে।
৬ মে ২০২০, ০৪:২৫ পূর্বাহ্ন

পদ ছাড়লেও বিদ্যানন্দে আছি, থাকব: কিশোর কুমার

স্বেচ্ছাসেবী সংস্থা বিদ্যানন্দ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কিশোর কুমার দাস প্রতিষ্ঠানটির চেয়ারম্যান পদ ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন। কিন্তু হঠাৎ করে ছাড়লেন কেন? কিশোর কুমারের উত্তর, ‘আমাকে যদি কেউ জিজ্ঞেস করেন এই পৃথিবীতে এই মুহূর্তে আপনার সবচেয়ে প্রিয় কি- আমি বলবো বিদ্যানন্দ ফাউন্ডেশন। কিন্তু কখনো কখনো মানুষের স্বার্থে, ভালোবাসার স্বার্থে অনেক কিছু ত্যাগ করতে হয়। আমিও তাই চেয়ারম্যানের পদ থেকে সরে যাচ্ছি। তবে আমি বিদ্যানন্দে আছি। থাকবো।’
৫ মে ২০২০, ০৬:২৩ অপরাহ্ন

হাজীগঞ্জে করোনা উপসর্গ নিয়ে গৃহবধূর মৃত্যু

চাঁদপুরের হাজীগঞ্জে করোনাভাইরাস সংক্রমণের উপসর্গ নিয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাজীগঞ্জে করোনা উপসর্গ নিয়ে চার জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
৫ মে ২০২০, ০৫:১৯ অপরাহ্ন

সুনামগঞ্জের ৪ করোনা আক্রান্ত পোশাককর্মী গাজীপুরে

ঢাকার গাজীপুর থেকে সুনামগঞ্জে আসা চার পোশাককর্মী গাজীপুরে তাদের কর্মস্থলে ফিরে গেছেন বলে জানিয়েছেন তাহিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল হোসেন। এরআগে বলা হয়েছিল এক করোনা আক্রান্ত গাজীপুরে ফিরেছেন।
৫ মে ২০২০, ০৪:৩৬ অপরাহ্ন

ফরিদপুরে গাছ কাটা নিয়ে তরুণী খুন, সংঘর্ষে আহত ১

ফরিদপুরের বোয়ালমারীতে কলাগাছ কাটাকে কেন্দ্র করে কিশোরের ধারালো অস্ত্রের আঘাতে সুমাইয়া বেগম (২০) নামে এক তরুণী খুন হয়েছেন। মৃত্যুর খবরে সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন।
৫ মে ২০২০, ০৪:২০ অপরাহ্ন

পুলিশের এক নির্ভিক সদস্য বাহাউদ্দিনের করোনাযুদ্ধ

সামাজিক দূরত্ব নিশ্চিত করতে দিন-রাত এক করে কাজ করতে হচ্ছে পুলিশকে। সামনের সারিতে থেকে এই যুদ্ধ চালিয়ে যাওয়ায় ইতিমধ্যে পুলিশের সহশ্রাধিক সদস্য আক্রান্ত হয়েছেন। আক্রান্ত সহকর্মীদের সেবায় এক পুলিশ সদস্য নিরলসভাবে কাজ করে বিরল দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন।
৫ মে ২০২০, ০৩:৫৬ অপরাহ্ন

সাতক্ষীরায় নারায়ণগঞ্জফেরত একজনের করোনা শনাক্ত

সাতক্ষীরায় নারায়ণগঞ্জফেরত একজনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে। আজ মঙ্গলবার রাত ৮টার দিকে ৪৫ বছর বয়সী ওই ব্যক্তির করোনা পরীক্ষার রিপোর্ট ‌আসে জেলা সিভিল সার্জন অফিসে। এ নিয়ে সাতক্ষীরায় দুজন করোনাভাইরাসে আক্রান্ত হলেন।
৫ মে ২০২০, ০৩:৫৩ অপরাহ্ন

লালমনিরহাটে লকডাউনে থাকা পরিবারে শিশু মৃত্যু

লালমনিরহাট শহরের বানভাসা মোড় এলাকায় লকডাউনে থাকা একটি বাড়িতে জ্বর শ্বাসকষ্ট নিয়ে ১০ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ, লকডাউনের কারণে শিশুটিকে সময় মতো হাসপাতালে নেওয়া সম্ভব হয়নি।
৫ মে ২০২০, ০৩:৪২ অপরাহ্ন

ফরিদপুরে আরও ৩ জনের করোনা শনাক্ত

ফরিদপুরে আরও তিন জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ফরিদপুর মেডিকেল কলেজে স্থাপিত করোনা পরীক্ষা ল্যাব সূত্রে আজ মঙ্গলবার বিকেলে এ তথ্য জানা গেছে। এ নিয়ে জেলায় ২১ জনের করোনা শনাক্ত হলো।
৫ মে ২০২০, ০৩:১৪ অপরাহ্ন

লকডাউনে অনলাইন পণ্য ডেলিভারিতে বাধা নেই

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে লকডাউনের মধ্যেও যেকোনো অনলাইন পণ্য ডেলিভারির বাধা তুলে দেওয়া হল। সেই সঙ্গে পণ্য ডেলিভারির সময়ও বাড়ানো হয়েছে ছয় ঘণ্টা।
৫ মে ২০২০, ০৩:০৮ অপরাহ্ন

টাঙ্গাইলে নিখোঁজের ৬ দিন পর কলেজশিক্ষার্থীর মরদেহ উদ্ধার

টাঙ্গাইলে নিখোঁজের ছয় দিন পর কলেজশিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন আশিক (১৮) এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে বাড়ির পাশের লোহজং নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
৫ মে ২০২০, ০২:৫১ অপরাহ্ন

আদালত ১৬ মে পর্যন্ত বন্ধ

করোনাভাইরাসের বিস্তার রোধে সাধারণ ছুটির বিষয়ে সরকারের সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্য রেখে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগসহ দেশের সব আদালতের চলমান ছুটি ১৬ মে পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
৫ মে ২০২০, ০২:৪৪ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে গাঁজা চাষ ও সেবনের অপরাধে ১ জনের কারাদণ্ড

ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দরে গাঁজা চাষ ও সেবনের অপরাধে এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মামুনের ভ্রাম্যমাণ আদালত আজ মঙ্গলবার এই রায় দেন।
৫ মে ২০২০, ০২:৪০ অপরাহ্ন

করোনা মহামারিতে চাঁদপুর মডেল থানার সফলতা

দেশব্যাপী করোনাভাইরাসের প্রাদুর্ভাবে লকডাউন চলাকালে গত এপ্রিলে চাঁদপুর মডেল থানা পুলিশ ব্যাপক সফলতা দেখিয়েছে। মডেল থানার দায়িত্বে থাকা চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহেদ পারভেজ চৌধুরী এ কথা জানিয়েছেন।
৫ মে ২০২০, ০২:২০ অপরাহ্ন

বাগেরহাটে দিনমজুরের ৪০০ গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

​বাগেরহাটের কচুয়ায় জমি নিয়ে বিরোধের জেরে দিন মজুরের চার শতাধিক সুপারি ও ফল গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে কলেজ শিক্ষক গৌতম মণ্ডলের বিরুদ্ধে। সোমবার দিবাগত রাতে কচুয়া উপজেলার বড় আন্ধার মানিক গ্রামের ধীরেন্দ্রনাথ মাতার ৪৪ শতক জমির উপর লাগানো এসব গাছ কাটা হয়। এতে ধীরেন্দ্রনাথের কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
৫ মে ২০২০, ০২:১৪ অপরাহ্ন

বরিশালে দলীয় বিবেচনায় ওএমএসের তালিকায় নাম তোলার অভিযোগ

বরিশালে দলীয় বিবেচনায় বিশেষ ওএমএস (ওপেন মার্কেট সেল) কার্ডের তালিকায় নাম অন্তর্ভুক্তের অভিযোগ উঠেছে।
৫ মে ২০২০, ০২:১০ অপরাহ্ন

নোয়াখালীতে করোনা উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু

নোয়াখালীতে করোনার উপসর্গ নিয়ে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সেনবাগ ও বেগমগঞ্জ উপজেলায় মৃত্যুর ঘটনা দুটি ঘটে। এ নিয়ে গত ছয় দিনে নোয়াখালীতে করোনা উপসর্গ নিয়ে ছয় জনের মৃত্যু হলো।
৫ মে ২০২০, ০২:০০ অপরাহ্ন

নারায়ণগঞ্জে বকেয়া বেতনের দাবিতে পোশাকশ্রমিকদের বিক্ষোভ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় বকেয়া বেতনের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি পোশাক কারখানার কয়েক শতাধিক শ্রমিক। এতে মহাসড়কের উভয় পাশে যানজটের সৃষ্টি হয়।
৫ মে ২০২০, ০১:৪৭ অপরাহ্ন

সুন্দরবনে হরিণের মাংস-ফাঁদসহ ৩ শিকারি আটক, ২২ হরিণ অবমুক্ত

সুন্দরবন থেকে ৩০ কেজি হরিণের মাংস, হরিণ শিকারের ফাঁদ ও ট্রলারসহ তিন শিকারিকে আটক করেছে বনবিভাগ। আজ মঙ্গলবার সকালে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের টিয়ারচর এলাকা থেকে তাদের আটক করা হয়।
৫ মে ২০২০, ০১:৪৪ অপরাহ্ন

বগুড়ায় ব্যাংক কর্মকর্তাদের ছুরিকাঘাত করে ভল্টের চাবি ছিনতাই

বগুড়ায় সোনালী ব্যাংকের দুই জন কর্মীকে ছুরিকাঘাত করে নগদ টাকা ও ভল্টের চাবি ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। আজ সকাল সাড়ে নয়টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কে জোড়া বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।
৫ মে ২০২০, ০১:৩১ অপরাহ্ন