শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের মেয়াদ বাড়ছে ৩০ মে পর্যন্ত
আগামী ৩০ মে পর্যন্ত দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। পবিত্র রমজান মাস, জুমাতুল বিদা, শবে কদর ও ঈদের জন্য এই ছুটি কার্যকর থাকবে।
৫ মে ২০২০, ১২:৫৬ অপরাহ্ন
রাঙ্গামাটিতে কুপিয়ে হত্যা, আটক ১
রাঙ্গামাটির রাজস্থলীতে হ্লাপ্রচাই মারমা (৪২) নামে একজনকে কুপিয়ে হত্যার ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে উপজেলার ৩ নং বাংলাহালিয়া এলাকায় এ হত্যার ঘটনা ঘটে।
৫ মে ২০২০, ১২:০৭ অপরাহ্ন
চট্টগ্রাম বন্দরে আমদানি কনটেইনারের ভাড়া মওকুফের মেয়াদ বাড়ল
করোনা পরিস্থিতিতে চলমান সাধারণ ছুটিতে চট্টগ্রাম বন্দরে জমে থাকা কন্টেইনার খালাসে সমস্যার কথা বিবেচনায় এর ভাড়া মওকুফের সময় সীমা আরও এক ধাপ বাড়ানো হয়েছে।
৫ মে ২০২০, ১১:৫০ পূর্বাহ্ন
ত্রাণ অনিয়মে এ পর্যন্ত ৪৯ জনপ্রতিনিধি বরখাস্ত
ত্রাণ নিয়ে অনিয়মসহ বিভিন্ন অভিযোগে আরও এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ছয় ইউপি সদস্যকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।
৫ মে ২০২০, ১১:৫০ পূর্বাহ্ন
কক্সবাজারে আরও ১১ জনের করোনা শনাক্ত
কক্সবাজার সরকারি মেডিকেল কলেজে স্থাপিত আইইডিসিআরের ফিল্ড ল্যাবে আজ মঙ্গলবার ১৮৪ জনের রক্তের নমুনা পরীক্ষায় ১১ জনের করোনা শনাক্ত হয়েছে।
৫ মে ২০২০, ১১:৪৯ পূর্বাহ্ন
মাদকাসক্ত ভাইয়ের হাতে কিশোর খুন
ধামরাইয়ের মাদকাসক্ত চাচাতো ভাইয়ের হাতে মো. ইমন নামে এক কিশোর নিহত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার কুল্লা ইউনিয়নের কেলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
৫ মে ২০২০, ১১:৩৬ পূর্বাহ্ন
খুলনায় করোনার উপসর্গ নিয়ে বৃদ্ধের মৃত্যু
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনা উপসর্গ নিয়ে ৭০ বছর বয়সী এক বৃদ্ধ মারা গেছেন। আজ মঙ্গলবার দুপুর ২টা ৫৫ মিনিটে হাসপাতালের করোনা সাসপেক্টটেড আইসোলেশন ওয়ার্ডে তার মৃত্যু হয়।
৫ মে ২০২০, ১১:৩৩ পূর্বাহ্ন
বায়ুদূষণ করোনা মহামারির ঝুঁকি বাড়িয়েছে: গবেষণা
বাংলাদেশের উচ্চমাত্রার বায়ুদূষণ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বাড়িয়ে তোলার ক্ষেত্রে অন্যতম ভূমিকা পালন করতে পারে। আজ মঙ্গলবার প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এ আশঙ্কা করা হয়েছে।
৫ মে ২০২০, ১১:৩১ পূর্বাহ্ন
ছাঁটাই গুজব ও বকেয়া দাবিতে গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ
ছাঁটাই গুজব ও বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শ্রমিকেরা।
৫ মে ২০২০, ১১:৩০ পূর্বাহ্ন
চাষ না করেই কাশফুলে লাভবান ব্রহ্মপুত্র চরের কৃষকরা
ব্রহ্মপুত্র নদের অষ্টমীর চর থেকে চিলমারীর জোড়গাছ হাটে শুকনো কাশফুলের গাছ বিক্রি করতে আসেন কৃষক নাফের উদ্দিন। বেশ খুশি মনে কাশ বিক্রি করছিলেন। এ বছর দুই বিঘা চরের জমি থেকে তিনি সাত হাজার আঁটি কাশ পেয়েছেন। প্রতি আঁটি পাঁচ টাকা দরে বিক্রি করে পেয়েছেন ৩৫ হাজার টাকা।
৫ মে ২০২০, ১১:১০ পূর্বাহ্ন
সংসদ সদস্যকে নিয়ে ফেসবুকে পোস্ট, কারাগারে সাংবাদিক
সুনামগঞ্জে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার সাংবাদিক মো. মাহতাব উদ্দিন তালুকদারের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
৫ মে ২০২০, ১১:০৮ পূর্বাহ্ন
সাভারে আরও ৮ পোশাক শ্রমিকের করোনা শনাক্ত
সাভারে আরও আট জন পোশাক শ্রমিকের করোনা শনাক্ত হয়েছে। দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদা।
৫ মে ২০২০, ১১:০৩ পূর্বাহ্ন
ফরিদপুরে ২ পক্ষের সংঘর্ষে আহত ১৫
ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের খলিশপুটি গ্রামে দুই পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন।
৫ মে ২০২০, ১০:৫০ পূর্বাহ্ন
করোনায় আক্রান্ত পুলিশের ১ হাজার ১৫৩ সদস্য
দেশে করোনাভাইরাসে আক্রান্ত পুলিশ সদস্যের সংখ্যা বেড়ে এক হাজার ১৫৩ জনে দাঁড়িয়েছে। আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত আক্রান্তের তথ্য দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ সদর দপ্তর।
৫ মে ২০২০, ১০:৪২ পূর্বাহ্ন
সুনামগঞ্জের করোনা আক্রান্ত গাজীপুরের পোশাক কারখানায়
ঢাকার গাজীপুর থেকে সুনামগঞ্জে আসা এক পোশাককর্মীর করোনার নমুনা সংগ্রহের ১৩ দিন পর আক্রান্ত নিশ্চিত হলে, জানা গেছে সেই ব্যক্তি ইতোমধ্যে ফিরে গেছেন তার কর্মক্ষেত্রে।
৫ মে ২০২০, ১০:৪০ পূর্বাহ্ন
টাঙ্গাইলে স্বাস্থ্যকর্মীসহ আরও ৫ জনের করোনা শনাক্ত
টাঙ্গাইলে করোনাভাইরাসে আক্রান্ত আরও পাঁচ জনকে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে ৩২ জনে দাঁড়িয়েছে।
৫ মে ২০২০, ১০:৪০ পূর্বাহ্ন
করোনার উপসর্গ নিয়ে ১২ ঘণ্টার ব্যবধানে দুজনের মৃত্যু
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় করোনার উপসর্গ নিয়ে ১২ ঘণ্টার ব্যবধানে দুই জনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. এইচ এম শোয়েব আহমেদ চিশতী এ তথ্য নিশ্চিত করেছেন।
৫ মে ২০২০, ১০:৩৭ পূর্বাহ্ন
শপিং মল থেকে যেভাবে করোনা ছড়াতে পারে
ঈদ উপলক্ষে আগামী ১০ মে থেকে শপিং মল ও দোকানপাট খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। চলমান কোভিড-১৯ মহামারিতে কেনাকাটা করার সময় সংক্রমণের ঝুঁকি রয়েছে অবশ্যই। আসুন জেনে নেই যেভাবে সংক্রমণ ছড়াতে পারে।
৫ মে ২০২০, ১০:৩৩ পূর্বাহ্ন
লালমনিরহাট, কুড়িগ্রাম থেকে প্রতিদিন শতাধিক ট্রাকে ঢাকায় যাচ্ছে শ্রমজীবী মানুষ
করোনাভাইরাস সংক্রমণ রোধে গণপরিবহন বন্ধ থাকায় জীবনের ঝুঁকি নিয়ে ট্রাকে চড়ে লালমনিরহাট ও কুড়িগ্রাম থেকে রাজধানী ঢাকাসহ বিভিন্নস্থানে যাচ্ছেন শ্রমজীবী মানুষ।
৫ মে ২০২০, ১০:২৩ পূর্বাহ্ন
ঝিনাইদহে ২ পক্ষের সংঘর্ষে নারীসহ ২৫ জন আহত
ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন।
৫ মে ২০২০, ১০:১৮ পূর্বাহ্ন