নোয়াখালী-লক্ষ্মীপুরে চিকিৎসকসহ আরও ৬ করোনা রোগী শনাক্ত

নোয়াখালী ও লক্ষ্মীপুরে করোনাভাইরাসে আক্রান্ত আরও ছয় জনকে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দুই জেলায় করোনায় আক্রান্ত ৬৭ জনকে শনাক্ত করা হয়েছে।
৫ মে ২০২০, ০৯:২৯ পূর্বাহ্ন

বিদ্যানন্দ ফাউন্ডেশনের চেয়ারম্যান থাকছেন না কিশোর

স্বেচ্ছাসেবকদের সংস্থা বিদ্যানন্দ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কিশোর কুমার দাশ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান প্রধান পদ ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন।
৫ মে ২০২০, ০৯:২৬ পূর্বাহ্ন

হবিগঞ্জে পাঁচ পুলিশসহ ১২ জনের করোনা শনাক্ত

হবিগঞ্জে নতুন করে আরও ১২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছের বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। আজ মঙ্গলবার দুপুরে জেলা সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জ্বল এ তথ্য নিশ্চিত করেছেন।
৫ মে ২০২০, ০৮:৫০ পূর্বাহ্ন

দেশে করোনায় আরও একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৭৮৬

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও একজন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা ১৮৩। এ ছাড়া, আক্রান্ত আরও ৭৮৬ জনকে শনাক্ত করা হয়েছে। এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত ১০ হাজার ৯২৯ জনকে শনাক্ত করা হয়েছে।
৫ মে ২০২০, ০৮:২৭ পূর্বাহ্ন

কলেজছাত্র হত্যা মামলার আসামিদের বাড়ি ঘেরাও, গ্রেপ্তার ৪

জমির আইল (সীমানা) নিয়ে দ্বন্দ্বে কলেজছাত্র খুন হওয়ায় লালমনিরহাটের আদিতমারী উপজেলার পুর্ব ভেলাবাড়ী গ্রামে আজ মঙ্গলবার সকালে আসামিদের বাড়ি ঘেরাও করে গ্রামবাসী। পুলিশ ঘটনাস্থলে এসে চার আসামিকে গ্রেপ্তার করে।
৫ মে ২০২০, ০৮:২০ পূর্বাহ্ন

রাবির সহযোগী অধ্যাপক মাহবুবুর রহমান মারা গেছেন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাহবুবুর রহমান রাসেল আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
৫ মে ২০২০, ০৮:১৯ পূর্বাহ্ন

সংসদ সদস্যকে নিয়ে ফেসবুকে পোস্ট, সুনামগঞ্জে সাংবাদিক গ্রেপ্তার

ডিজিটাল নিরাপত্তা আইনে সুনামগঞ্জের ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়ের করা মামলায় এক সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে।
৫ মে ২০২০, ০৭:৫০ পূর্বাহ্ন

ডিজিটাল নিরাপত্তা আইনে কাজলকে গ্রেপ্তার দেখাতে সিটিটিসির আবেদন

ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের হওয়া মামলায় ফটো সাংবাদিক শফিকুল ইসলাম কাজলকে গ্রেপ্তার দেখাতে আবেদন করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।
৫ মে ২০২০, ০৭:৪১ পূর্বাহ্ন

পরিবারের সদস্যের করোনা পজিটিভ, কোয়ারেন্টিনে শেবাচিম অধ্যক্ষ

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের (শেবাচিম) অধ্যক্ষ অধ্যাপক ডা. অসীত ভূষণ দাসের পরিবারের এক সদস্যের করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে। যে কারণে অধ্যক্ষ বর্তমানে হোম কোয়ারেন্টিনে রয়েছেন।
৫ মে ২০২০, ০৭:১৪ পূর্বাহ্ন

ওসমানী মেডিকেলের ১৬ শিক্ষানবিশ চিকিৎসক করোনা আক্রান্ত

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের হোস্টেলে কোয়ারেন্টিনে থাকা ১৬ শিক্ষানবিশ চিকিৎসক নতুন করোনাভাইরাস কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন।
৫ মে ২০২০, ০৭:০১ পূর্বাহ্ন

কক্সবাজারে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার ১

কক্সবাজারে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় জেলা শাখা কৃষক লীগের সহ-সাধারণ সম্পাদক ও ঝিলংজা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য শহীদুল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৫ মে ২০২০, ০৬:৪৭ পূর্বাহ্ন

রাজধানীতে জেএমবির ১৭ সদস্য গ্রেপ্তার

রাজধানীর কাকরাইল এলাকা থেকে নিষিদ্ধ সংগঠন জেএমবির ১৭ সদস্যকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেরোরিজম বিভাগ।
৫ মে ২০২০, ০৬:৪৫ পূর্বাহ্ন

চাঁদপুরে আইসোলেশনে মৃত নারী করোনায় আক্রান্ত ছিলেন

চাঁদপুর সদর হাসপাতালে আইসোলেশনে মারা যাওয়া নারী করোনায় আক্রান্ত ছিলেন বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। আজ মঙ্গলবার সকালে জেলা সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।
৫ মে ২০২০, ০৬:৪৪ পূর্বাহ্ন

ঝিনাইদহে সাবেক এমপি-চিকিৎসকসহ আরও ৭ করোনা রোগী শনাক্ত

ঝিনাইদহে সাবেক সংসদ সদস্য ও তিন চিকিৎসকসহ করোনাভাইরাসে আক্রান্ত আরও সাত জনকে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে জেলায় ২৮ জনকে শনাক্ত করা হয়েছে।
৫ মে ২০২০, ০৬:২২ পূর্বাহ্ন

দুর্লভ প্রজাতির লজ্জাবতী বানর লাউয়াছড়ায় অবমুক্ত

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে আহত এক দুর্লভ প্রজাতির লজ্জাবতী বানরকে আজ মঙ্গলবার সকালে লাউয়াছড়ার জানকিছড়ায় অবমুক্ত করেছে জীববৈচিত্র্য সংরক্ষণ ফাউন্ডেশন।
৫ মে ২০২০, ০৬:১১ পূর্বাহ্ন

করোনার প্রভাবে লোকসানে ধরলাপাড়ের কলা চাষিরা

করোনার কারণে বাইরে থেকে পাইকার না আসায় কলা বিক্রি করতে পারছেন না লালমনিরহাট সদর উপজেলার ধরলা নদীর বুকে জেগে উঠা ১০টি চরের শতাধিক কলা চাষি। লোকসানের মুখে পড়েছেন তারা।
৫ মে ২০২০, ০৫:৩৯ পূর্বাহ্ন

দিনাজপুরে করোনায় প্রথম মৃত্যু, গ্রাম লকডাউন

দিনাজপুর সদর উপজেলার চেহেলগাজী ইউনিয়নের উত্তর গোবিন্দপুর গ্রামের একজন মারা যাওয়ার তিন দিন পর তার করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে। সেই কারণে উত্তর গোবিন্দপুর গ্রাম লকডাউন ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। তিনি দিনাজপুরে করোনায় মারা যাওয়া প্রথম ব্যক্তি।
৫ মে ২০২০, ০৫:২৮ পূর্বাহ্ন

রাজশাহীতে ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ৩

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা বিভাগের অভিযানে তিন সদস্যের একটি ছিনতাইকারী দলকে আটক করা হয়েছে।
৫ মে ২০২০, ০৫:২৩ পূর্বাহ্ন

স্বাস্থ্য কমপ্লেক্সে গাড়ি নেই চালক আছে, অ্যাম্বুলেন্স আছে চালক নেই

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরপাড়ের তরং গ্রামের বাসিন্দা শামসুল আলম আখঞ্জী। গতকাল সোমবার বিকালে দুর্গম হাওর-নদী পেরিয়ে অসুস্থ চাচাকে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। প্রাথমিক চিকিৎসা দিয়ে চাচাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন চিকিৎসক।
৫ মে ২০২০, ০৫:১২ পূর্বাহ্ন

প্রবাসী স্বামীকে হত্যার অভিযোগে মামলা, ৭ দিন পর মরদেহ উত্তোলন

চাঁদপুরে স্ত্রীর বিরুদ্ধে হত্যার অভিযোগ ওঠার পরে আদালতের আদেশে খলিলুর রহমান মিন্টু মিজি (৩২) নামে এক সৌদি-আরব প্রবাসীর মরদেহ উত্তোলন করা হয়েছে।
৫ মে ২০২০, ০৫:০৭ পূর্বাহ্ন