করোনায় মৃত্যু: ১৪ ঘণ্টা পর পুলিশের সহায়তায় গৃহবধূর দাফন
ঢাকার কুর্মিটোলা হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে রোববার ভোর সাড়ে ৫টায় মারা যান রাজবাড়ীর গৃহবধূ আইভি আক্তার (২২)। মৃত্যুর পর মরদেহ প্রথমে গোয়ালন্দে শ্বশুড়বাড়িতে ও পরে ফরিদপুরে বাবার বাড়িতে দাফনের জন্য নেওয়া হলেও এলাকাবাসীর বাধায় সম্ভব হয়নি।
৪ মে ২০২০, ০৪:৪৮ অপরাহ্ন
নারায়ণগঞ্জে জনসমাগম বাড়ছে, অমান্য লকডাউন
করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যার দিকে ঢাকার পরই নারায়ণগঞ্জের অবস্থান। এই জেলা থেকে দেশের বিভিন্ন জায়গায় যাওয়া লোকজনের পরীক্ষা করে কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। সামাজিক দূরত্ব নিশ্চিত করতে আনুষ্ঠানিকভাবে নারায়ণগঞ্জ লকডাউন ঘোষণা করা হলেও এরই মধ্যে গার্মেন্টসসহ বিভিন্ন কারখানা খুলে দেওয়ায় জনসমাগম বাড়তে শুরু করেছে। এর ফলে সংক্রামণ আরও বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন সিভিল সার্জনসহ সচেতন মহল।
৪ মে ২০২০, ০৪:৩৬ অপরাহ্ন
গাজীপুরে করোনা আক্রান্ত ৫ চিকিৎসকসহ ৩৩ জন সুস্থ
গাজীপুরের কালীগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত ৮৯ জনের মধ্যে পাঁচ চিকিৎসকসহ ৩৩ জন সুস্থ হয়েছেন। গতকাল রবিবার ওই ৩৩ জনকে সুস্থ ঘোষণা করে ছাড়পত্র দেওয়া হয়েছে।
৪ মে ২০২০, ০৪:২০ অপরাহ্ন
চট্টগ্রামে ট্রাফিক পুলিশ বক্সে বোমা হামলায় চবি শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৩
চট্টগ্রামে ট্রাফিক পুলিশ বক্সে দুই মাস আগে বোমা হামলার ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীসহ তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে চট্টগ্রাম নগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট।
৪ মে ২০২০, ০৪:১০ অপরাহ্ন
বাসসের গাজীপুর প্রতিনিধির করোনা শনাক্ত
গাজীপুরে আরও এক সংবাদকর্মীর করোনা শনাক্ত হয়েছে। তিনি বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) গাজীপুর জেলা প্রতিনিধি। এরআগে এই জেলায় দুজন বেসরকারি টেলিভিশনের সংবাদকর্মীর করোনা শনাক্ত করা হয়েছিল। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ৩৩৬ জনে দাঁড়ালো।
৪ মে ২০২০, ০৪:০৯ অপরাহ্ন
পঞ্চগড়ে ঢাকাফেরত তরুণ করোনা আক্রান্ত
পঞ্চগড় সদর উপজেলায় ৩৪ বছর বয়সী ঢাকা ফেরত এক তরুণের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯ জনে।
৪ মে ২০২০, ০৪:০৬ অপরাহ্ন
লালমনিরহাটে বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা
আর দুই সপ্তাহ পরেই সোনা রঙে ভরে উঠবে বোরো ধানের খেত। শুরু হবে ধান কাটার উৎসব। গ্রামে গ্রামে ব্যস্ত হয়ে উঠবেন কৃষাণ-কৃষাণি আর কৃষি শ্রমিকরা। গেল কয়েক বছরের তুলনায় এ বছর বাম্পার ফলনের আশা করছেন চাষীরা। তারা বলছেন এ মৌসুমের বোরো ধান যেন তাদের কাছে প্রকৃতির আশীর্বাদ।
৪ মে ২০২০, ০৩:৩৮ অপরাহ্ন
সুবর্ণচরে করোনার উপসর্গ নিয়ে নারীর মৃত্যু, বাড়ি লকডাউন
নোয়াখালীর সুবর্ণচরে জ্বর, গলা ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে এক নারীর মৃত্যু হয়েছে। আজ সোমবার বিকালে চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাহেদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
৪ মে ২০২০, ০৩:৩৬ অপরাহ্ন
অনিয়মের প্রতিবাদকারী চিকিৎসকদের সরিয়ে দেওয়া ঠিক হয়নি: ডা. আব্দুল্লাহ
দেশে করোনাভাইরাস সংক্রমণের বর্তমান পরিস্থিতি, পিপিই সংকট, ডাক্তার আক্রান্ত, হাসপাতালগুলোর প্রস্তুতি ঘাটতি, প্রতিদিনের আলোচনার বিষয়। দেশে করোনা রোগীর সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। মারা গেছেন দুইজন ডাক্তার, এমন পরিস্থিতিতে আজ সোমবার ডেইলি স্টারের সঙ্গে কথা বলেন প্রখ্যাত মেডিসিন বিশেষজ্ঞ ডা. এ বি এম আব্দুল্লাহ।
৪ মে ২০২০, ০৩:২৯ অপরাহ্ন
নারায়ণগঞ্জে ৫৪ পুলিশ সদস্য আইসোলেশনে, সুস্থ হয়েছেন ৩ জন
নারায়ণগঞ্জ জেলা পুলিশের পরিদর্শক, উপপরিদর্শক ও কনস্টেবলসহ ৫৪ জন করোনায় আক্রান্ত হয়ে আইসোলেশনে আছেন। এরমধ্যে তিন জন সুস্থ হয়েছেন বাড়ি ফিরেছেন।
৪ মে ২০২০, ০৩:২৫ অপরাহ্ন
মাইকিং বন্ধ করতে বলায় হামলা, আহত ৪
লালমনিরহাটের কালীগঞ্জের গোড়ল ইউনিয়নে উচ্চ শব্দে মাইকিং করে মাংস বিক্রি করতে নিষেধ করায় ১২-১৫ জনের একটি দল গ্রামবাসীর ওপর হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। হামলায় কলেজ শিক্ষার্থীসহ চার জন আহত হয়েছেন।
৪ মে ২০২০, ০৩:১৯ অপরাহ্ন
তথ্য গোপন করে করোনায় মৃত নারীর দাফন, ১০ বাড়ি লকডাউন
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় করোনাভাইরাসে মৃত এক নারীকে গোপনে দাফন করেছেন স্বজনেরা। বিষয়টি জানতে পেরে স্বাস্থ্যবিভাগের মেডিকেল টিম ঘটনাস্থলে গিয়ে দাফনে অংশ নেওয়া ব্যক্তিদের বাড়ি লকডাউন ঘোষণা করেছে।
৪ মে ২০২০, ০৩:১৭ অপরাহ্ন
১০ মে থেকে খুলবে বিপণি বিতান
আসন্ন ঈদে কেনাকাটার জন্য ১০ মে থেকে বিকেল ৪টা পর্যন্ত দোকান ও বিপণি বিতান খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। করোনাভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে সাধারণ ছুটি ১৬ মে পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্তের সঙ্গে দোকান ও বিপণি বিতানের ব্যাপারে এই সিদ্ধান্ত হয়েছে।
৪ মে ২০২০, ০৩:০৬ অপরাহ্ন
বরিশাল বিভাগে ১২৭ জন করোনায় আক্রান্ত, শীর্ষে বরিশাল জেলা
বরিশাল বিভাগে গত ১০ মার্চ থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত দুই ভারতীয়সহ ১২৭ জনের করোনা শনাক্ত করা হয়েছে। এরমধ্যে ছয় জনের মৃত্যু হয়েছে।
৪ মে ২০২০, ০৩:০৩ অপরাহ্ন
ঢাকাফেরত অভিযোগে দুই দফা হামলা, ব্যবস্থা নিতে আসকের চিঠি
লালমনিরহাটের কালীগঞ্জে ঢাকাফেরত রয়েছে অভিযোগ তুলে দুটি বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় মামলা হলেও কেউ গ্রেপ্তার না হওয়ায় উদ্বেগ জানিয়েছে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক)।
৪ মে ২০২০, ০২:৫৭ অপরাহ্ন
করোনায় মারা যাওয়া সাংবাদিক খোকনের স্ত্রী আইসিইউতে
করোনায় মৃত্যুবরণকারী সাংবাদিক হুমায়ুন কবির খোকনের স্ত্রী শারমিন সুলতানা রিনা রাজধানীর উত্তরার রিজেন্ট হাসপাতালের আইসিইউতে ভর্তি আছেন। তার অবস্থার অবনতি হওয়ায় রবিবার রাতে তাকে আইসিইউতে নেওয়া হয়।
৪ মে ২০২০, ০২:৫৬ অপরাহ্ন
ময়মনসিংহে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ধর্ষণের অভিযোগে দুই জনকে আটক করেছে পুলিশ। অভিযুক্ত তিন জনের মধ্যে দুই জনকে আজ সোমবার দুপুরে আটক করা হয়।
৪ মে ২০২০, ০২:৪৯ অপরাহ্ন
মাদারীপুরে সুস্থ হয়েছেন ৬ জন, নতুন শনাক্ত ২
মাদারীপুরে গত ২৪ ঘণ্টায় আরও দুজনের করোনা শনাক্ত করা হয়েছে এবং সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৬ জন।
৪ মে ২০২০, ০২:৪১ অপরাহ্ন
হবিগঞ্জের জেলা প্রশাসক করোনা আক্রান্ত
হবিগঞ্জের জেলা প্রশাসক মো. কামরুল হাসানের করোনা শনাক্ত হয়েছে। সিভিল সার্জন ডা. এ কে এম মোস্তাফিজুর রহমান আজ বিষয়টি নিশ্চিত করেছেন। তাকে নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৭৫।
৪ মে ২০২০, ০২:৩৯ অপরাহ্ন
নারায়ণগঞ্জ থেকে ৯৪ জন ফিরলেন করোনামুক্ত রাঙ্গামাটিতে
করোনার ‘রেড জোন’ নারায়ণগঞ্জ থেকে ৯৪ জন রাঙ্গামাটিতে ফিরে এসেছেন। নারায়ণগঞ্জে বিভিন্ন ইট ভাটায় কর্মরত এই শ্রমিকরা আজ সোমবার সকালে লংগদুতে ফিরেছেন।
৪ মে ২০২০, ০২:২৬ অপরাহ্ন