করোনার জিনোম তথ্য উদঘাটনে ভারত, পাকিস্তান ও নেপালের পিছনে বাংলাদেশ
দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের প্রতিবেশী দেশগুলোসহ বিশ্বের বিভিন্ন দেশ করোনাভাইরাসের প্রকৃতি এবং আচরণ আরও ভালোভাবে জানতে এর জিনোম সিকোয়েন্সিং করছে। তবে বাংলাদেশ এখনও জিনোম সিকোয়েন্সিংয়ের কাজ শুরু করেনি।
৪ মে ২০২০, ০২:১১ অপরাহ্ন
ফরিদপুরে আরও ৩ জনের করোনা শনাক্ত
ফরিদপুরে আরও তিন জনের করোনা শনাক্ত হয়েছে। সোমবার বিকালে ফরিদপুর মেডিকেল কলেজে স্থাপিত করোনা শনাক্তকরণ ল্যাব সূত্রে এ তথ্য জানা গেছে। এ নিয়ে ফরিদপুর জেলায় ১৮ জনের করোনা শনাক্ত হলো।
৪ মে ২০২০, ০২:০৫ অপরাহ্ন
লোহাগাড়ার বৌদ্ধ মন্দিরে হামলা ও ভাঙচুর
চট্টগ্রামের লোহাগাড়ায় একদল লোক বিবিবিলি এলাকার বিবিবিলি শান্তি বিহারে হামলা ও বুদ্ধ মূর্তি ভাঙচুর করেছে। গতকাল রবিবার ভোর সাড়ে তিনটার দিকে এ হামলার ঘটনা ঘটে।
৪ মে ২০২০, ০১:৫৫ অপরাহ্ন
হামলা-ভাঙচুর: জুড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে ২ মামলা
পোলট্রি খামারে হামলা ও ভাঙচুর এবং স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহজাহান মিয়াকে লাঞ্ছনার অভিযোগে জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ মোঈদ ফারুকের বিরুদ্ধে দুটি মামলা হয়েছে।
৪ মে ২০২০, ০১:১৭ অপরাহ্ন
সবই চলছে, শুধু বন্ধ আছে বাস চলাচল
ঢাকা-আরিচা মহাসড়কসহ মানিকগঞ্জ জেলার অভ্যন্তরের সব সড়কেই বাস ছাড়া রিকশা, ভ্যান, মোটরসাইকেল, সিএনজি, অটোরিকশাসহ প্রায় সব ধরনের যানই চলছে। যেসব কারণে গণপরিবহন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তার কোনটিই বাস্তবায়ন হচ্ছে না বলে অভিযোগ উঠেছে।
৪ মে ২০২০, ১২:৪৯ অপরাহ্ন
১ লাখ পরিবারকে সহায়তার পরিকল্পনা গণস্বাস্থ্য কেন্দ্রের
করোনা ভাইরাস সৃষ্ট পরিস্থিতিতে গণস্বাস্থ্য কেন্দ্র এক লাখ পরিবারের কাছে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে। এরই মধ্যে ১১ জেলায় ১০ হাজার প্যাকেট খাদ্য বিতরণ শেষ করে সংস্থাটি এখন দ্বিতীয় পর্যায়ে আরও ১০ হাজার পরিবারকে এই কর্মসূচির আওতায় আনতে কাজ করছে।
৪ মে ২০২০, ১২:৪৮ অপরাহ্ন
১৬ মে পর্যন্ত বন্ধ গণপরিবহন
করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে দেশব্যাপী চলমান গণপরিবহন বন্ধের সিদ্ধান্ত আগামী ১৬ মে পর্যন্ত বাড়ানো হয়েছে।
৪ মে ২০২০, ১২:৩৯ অপরাহ্ন
পটুয়াখালীতে ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলা, গ্রেপ্তার ১০
পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হকের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় হামলার ঘটনা ঘটেছে। সোমবার সকালে উপজেলার লালুয়া ইউনিয়নের পশুরবুনিয়া এলাকায় বালু উত্তোলনকারী একটি চক্রের ৪০-৫০ জন ইট-পাটকেল নিয়ে এ হামলা চালায়।
৪ মে ২০২০, ১২:১৪ অপরাহ্ন
পিরোজপুরে ২০ দিনে ১১ জনের করোনা শনাক্ত
পিরোজপুরের করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। গত ২০ দিনে এই জেলায় এক নারীসহ ১১ জনের করোনা শনাক্ত করা হয়েছে। আক্রান্তদের সবাই ঢাকাফেরত।
৪ মে ২০২০, ১২:১৩ অপরাহ্ন
পোলট্রি খামারে হামলা-ভাঙচুর: জুড়ী ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় পোলট্রি খামারে হামলা ও ভাঙচুরের ঘটনায় উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ মোঈদ ফারুককে প্রধান আসামি করে ১২ জনের নামে মামলা হয়েছে।
৪ মে ২০২০, ১১:৫৮ পূর্বাহ্ন
শরীয়তপুরে ১ করোনা রোগী নিখোঁজ
শরীয়তপুরের আলাওলপুরে করোনা আক্রান্ত এক জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আজ সোমবার দুপুরে জেলা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. মো. আব্দুর রশিদ এ তথ্য নিশ্চিত করেন।
৪ মে ২০২০, ১১:৪৭ পূর্বাহ্ন
দেশে ফেরার দাবিতে রামপালে ভারতীয় শ্রমিকদের বিক্ষোভ
দেশে ফেরাসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ করেছেন রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত ভারতীয় শ্রমিকেরা। আজ সোমবার দুপুরে তাপ বিদ্যুৎ কেন্দ্রের সামনে বিক্ষোভ করেন তারা।
৪ মে ২০২০, ১১:৪৩ পূর্বাহ্ন
কুড়িগ্রামে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ১
কুড়িগ্রামের রাজারহাটের টগরাইহাট এলাকায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ট্রাক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন।
৪ মে ২০২০, ১১:৩০ পূর্বাহ্ন
করোনা মোকাবিলায় অস্ট্রেলিয়ার সাফল্য
বিশ্বের অন্যান্য দেশের মতো অস্ট্রেলিয়াতেও নতুন করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ ঘটে। কিন্তু, সরকারের তৎপরতায় ভাইরাসটি দেশটিতে ব্যাপক হারে ছড়িয়ে পড়েনি। করোনা মোকাবিলায় দক্ষতার সঙ্গেই প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে অস্ট্রেলিয়ান সরকার। যে কারণে সেখানে করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে।
৪ মে ২০২০, ১১:১২ পূর্বাহ্ন
শিশুদের মাটির ব্যাংকের টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে
করোনাভাইরাসের কারণে সৃষ্ট সংকট মোকাবিলায় সরকারকে সহযোগিতা করতে পিরোজপুরের মিনা শিশু নিকেতনের পাঁচ শিশু মাটির ব্যাংকে জমানো টাকা তুলে দিয়েছে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে।
৪ মে ২০২০, ১১:০১ পূর্বাহ্ন
কুড়িগ্রাম কারাগার থেকে ৬ বন্দীর মুক্তি
করোনা মহামারি বিস্তার রোধে সরকারের বিশেষ বিবেচনায় কুড়িগ্রাম কারাগার থেকে ছয় বন্দীকে মুক্তি দেওয়া হয়েছে।
৪ মে ২০২০, ১০:৫২ পূর্বাহ্ন
নারায়ণগঞ্জে পানিতে ডুবে যুবকের মৃত্যু
নারায়ণগঞ্জের আড়াইহাজারে মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলার বিশনন্দী ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
৪ মে ২০২০, ১০:৩৬ পূর্বাহ্ন
করোনা থেকে সুস্থ হলেন ২ চিকিৎসক
রংপুরে করোনাভাইরাসে আক্রান্ত হওয়া দুই চিকিৎসহ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
৪ মে ২০২০, ১০:০৭ পূর্বাহ্ন
সাংবাদিকদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের ব্যবহারে আমরা উদ্বিগ্ন
সারা দেশের সাংবাদিকদের গ্রেপ্তার ও ভয় দেখানোর জন্য ক্রমবর্ধমানভাবে ডিজিটাল নিরাপত্তা আইনের ব্যবহার নিয়ে আমরা উদ্বিগ্ন। সম্প্রতি, এক পুলিশ কর্মকর্তার সঙ্গে কথা না বলে তাকে উদ্ধৃত করে সংবাদ প্রকাশ করায় এই আইনে দায়ের করা মামলায় তিন সাংবাদিককে কারাগারে পাঠিয়েছে নরসিংদী আদালত। আমাদের প্রতিবেদন অনুযায়ী, জেলার অনলাইনসহ দুটি স্থানীয় সংবাদপত্র পুলিশ হেফাজতে একজনের মৃত্যুর খবর প্রকাশ করে। সেখানে পুলিশের এই কর্মকর্তার সঙ্গে কথা না বলেই তার উদ্ধৃতি প্রকাশ করা হয় বলে অভিযোগ করা হয়েছে। পুলিশ কর্মকর্তা তাত্ক্ষণিকভাবে ‘তার সম্মান রক্ষার্থে’ ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করেন।
৪ মে ২০২০, ১০:০৬ পূর্বাহ্ন
ঈদের ছুটিতে সরকারি চাকরিজীবীরা কর্মস্থল ছাড়তে পারবে না
আগামী ঈদুল ফিতরের ছুটিতে সরকারি চাকরিজীবীরা কেউ গ্রামের বাড়িতে যেতে পারবেন না।
৪ মে ২০২০, ০৯:৫৩ পূর্বাহ্ন