ছুটি ১৬ মে পর্যন্ত বাড়ল

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশের সরকারি-বেসরকারি অফিসে চলমান সাধারণ ছুটির মেয়াদ আগামী ১৬ মে এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে।
৪ মে ২০২০, ০৯:৫১ পূর্বাহ্ন

টাঙ্গাইলে নারী স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত

টাঙ্গাইলে করোনাভাইরাসে আক্রান্ত আরও একজনকে শনাক্ত করা হয়েছে। তিনি সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী হিসেবে কর্মরত।
৪ মে ২০২০, ০৯:৩৪ পূর্বাহ্ন

ফরিদপুরে করোনা উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু

ফরিদপুরে করোনাভাইরাস সংক্রমণের উপসর্গ নিয়ে দুই জনের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে এ দুজন মারা যান। পরে করোনা পরীক্ষার জন্য তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে।
৪ মে ২০২০, ০৯:২৫ পূর্বাহ্ন

উপসর্গ ছাড়াই করোনায় আক্রান্ত মৌলভীবাজার সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক

করোনাভাইরাসে আক্রান্ত মৌলভীবাজার সদর ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. পার্থ সারথি দত্ত কাননগো শারীরিকভাবে সুস্থ আছেন। করোনা পরীক্ষার রিপোর্টে কোভিড-১৯ পজিটিভ আসলেও কোনো শারীরিক উপসর্গ নেই বলে জানান তিনি।
৪ মে ২০২০, ০৯:১৮ পূর্বাহ্ন

নোয়াখালীতে করোনার উপসর্গ নিয়ে যুবকের মৃত্যু

নোয়াখালী জেনারেল হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
৪ মে ২০২০, ০৯:১১ পূর্বাহ্ন

বনগাঁ তৃণমূল কংগ্রেসের আন্দোলনে বেনাপোলে আমদানি-রপ্তানি বন্ধ

যশোরের বেনাপোল স্থলবন্দরের ওপারে ভারতের বনগাঁ তৃণমূল কংগ্রেসের আন্দোলনের কারণে আজ সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য। এতে উভয় দেশের সীমান্তে আটকা পড়ে নষ্ট হচ্ছে নিত্যপ্রয়োজনীয় ও পচনশীল পণ্য।
৪ মে ২০২০, ০৮:৪২ পূর্বাহ্ন

স্বাভাবিক হয়ে আসছে স্লোভেনিয়া

স্লোভেনিয়ার ন্যাশনাল ইনস্টিটিউট অব পাবলিক হেলথ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী গতকাল রবিবার নতুন করে কেউই করোনাভাইরাসে সংক্রমিত হয়নি।
৪ মে ২০২০, ০৮:৩৩ পূর্বাহ্ন

দেশে করোনায় আরও ৫ জনের মৃত্যু, মোট শনাক্ত ১০ হাজার ছাড়াল

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও পাঁচ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা ১৮২ । এ ছাড়া, নতুন আক্রান্ত হয়েছেন ৬৮৮ জন। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ১০ হাজার ১৪৩ জনে দাঁড়িয়েছে।
৪ মে ২০২০, ০৮:১৯ পূর্বাহ্ন

করোনায় মারা গেলেন অধ্যাপক ডা. কর্নেল (অব.) মো. মনিরুজ্জামান

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রক্তরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. কর্নেল (অব.) মো. মনিরুজ্জামান মারা গেছেন। এ নিয়ে দেশে করোনায় দুই জন চিকিৎসক প্রাণ হারালেন।
৪ মে ২০২০, ০৮:০২ পূর্বাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ায় একই পরিবারের ১২ জন করোনায় আক্রান্ত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় একই পরিবারের ১২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আজ সোমবার নতুন করে ওই পরিবারের ১০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
৪ মে ২০২০, ০৭:৫৭ পূর্বাহ্ন

নারী ও বৃদ্ধা মাকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার ২

ঠাকুরগাঁও সদর উপজেলায় শারীরিক প্রতিবন্ধী নারী ও তার বৃদ্ধা মাকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৪ মে ২০২০, ০৭:৫৬ পূর্বাহ্ন

টেকনাফে বাকবিতণ্ডার জেরে যুবককে হত্যা

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নে বাকবিতণ্ডার জের ধরে আবদুল্লাহ বাবু (২৩) নামে এক যুবককে হত্যা করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
৪ মে ২০২০, ০৭:৩৯ পূর্বাহ্ন

চাঁদপুরে আরও ৩ জনের করোনা শনাক্ত

চাঁদপুরে আরও তিন জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। তারা হলেন, চাঁদপুর শহরের নতুনবাজার ও পুরানবাজার এলাকার ২২ বছরের দুই তরুণ এবং তরপুরচন্ডী এলাকার ২০ বছরের তরুণী। আজ সোমবার সকালে এ তথ্য নিশ্চিত করেছে জেলা সিভিল সার্জন অফিস।
৪ মে ২০২০, ০৭:২৬ পূর্বাহ্ন

‘যাদের আয়ের পথ নাই, তাদের জন্যও নগদ আর্থিক সহায়তা ঈদের আগে দিতে চাই’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘যাদের আয়-উপার্জনের পথ নাই, তাদের জন্যও আমরা কিছু নগদ আর্থিক সহায়তা ঈদের আগে দিতে চাই। অন্তত পক্ষে রোজা বা ঈদের সময় তারা যেনো কিছু সহযোগিতা পায়। সেই ব্যবস্থাটা আমরা করবো। যাতে মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয়।’
৪ মে ২০২০, ০৭:১৩ পূর্বাহ্ন

খিলগাঁওয়ে বাসার ছাদ থেকে লাফিয়ে পড়ে পুলিশ সদস্যের আত্মহত্যা

রাজধানীর খিলগাঁওয়ের তিলপাপাড়া এলাকার একটি পাঁচ তলা বাসার ছাদ থেকে লাফিয়ে পড়ে তোফাজ্জল হোসেন (৪০) নামের এক পুলিশ সদস্য মারা গেছেন।
৪ মে ২০২০, ০৭:১১ পূর্বাহ্ন

১০ লাখ বাংলাদেশি অভিবাসী শ্রমিক ফেরত পাঠাতে পারে সৌদি আরব

করোনাভাইরাস মহামারিতে অর্থনৈতিক ক্ষতি এবং তেলের দাম কমে যাওয়ার কারণে আগামী তিন থেকে পাঁচ বছরের মধ্যে সৌদি আরব থেকে ১০ লাখ বাংলাদেশি অভিবাসীকে দেশে ফিরে আসতে হতে পারে বলে জানিয়েছেন সৌদি আরবের বাংলাদেশ দূতাবাস।
৪ মে ২০২০, ০৭:০৫ পূর্বাহ্ন

কক্সবাজারে হোটেল থেকে তুরস্কের নাগরিকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের কলাতলী এলাকার আবাসিক হোটেল থেকে মিসোস ডুরাল বে (৫০) নামে তুরস্কের এক নাগরিকের মরদেহ উদ্ধার করেছে সদর থানা পুলিশ।
৪ মে ২০২০, ০৬:৫১ পূর্বাহ্ন

করোনায় আক্রান্ত ওসি, রংপুর কোতোয়ালি থানা লকডাউন

রংপুরে মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) করোনায় আক্রান্ত হওয়ায় থানা লকডাউন করা হয়েছে।
৪ মে ২০২০, ০৬:০৭ পূর্বাহ্ন

‘সরকারি অফিস-আদালত সীমিত আকারে চালু করে দিচ্ছি, যাতে মানুষের কষ্ট না হয়’

মানুষের যাতে কষ্ট না হয়, তাই সরকারি অফিস-আদালত সব সীমিত আকারে চালু করে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
৪ মে ২০২০, ০৬:০৩ পূর্বাহ্ন

‘মোর ঘরোত খাবার নাই, এ্যালা মুই কি খাং’

‘এ্যালা হামাক কাইও ভিক্ষাও না দ্যায়’ করোনা পরিস্থিতিতে এমনভাবে নিজের দুর্দশার কথা বলছিলেন ভিক্ষাবৃত্তির ওপর নির্ভর করে চলা তিস্তাপাড়ের চর গোবর্ধানের রেজিয়া বেওয়া (৬৭)।
৪ মে ২০২০, ০৫:৪৯ পূর্বাহ্ন