ফরিদপুরে ১ শিক্ষার্থীর করোনা শনাক্ত
ফরিদপুরে এক শিক্ষার্থীর করোনা শনাক্ত করা হয়েছে। ফরিদপুর মেডিকেল কলেজে স্থাপিত করোনা শনাক্তকরণ ল্যাবে তার নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। এ নিয়ে ফরিদপুর জেলায় ১৩ জন করোনা রোগী শনাক্ত হলো।
৩০ এপ্রিল ২০২০, ০৩:৪৬ অপরাহ্ন
দৌলতদিয়ায় বিআইডব্লিউটিসির আরও ৩ কর্মী করোনা আক্রান্ত
রাজবাড়ীর দৌলতদিয়ায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহণ করপোরেশন (বিআইডব্লিউটিসি) এর আরও তিন কর্মীর করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে বিআইডব্লিউটিসির পাঁচ কর্মী করোনা আক্রান্ত হলেন।
৩০ এপ্রিল ২০২০, ০৩:৩১ অপরাহ্ন
রাজশাহীতে করোনায় মৃত ‘ঘোষিত’ রোগী করোনায় মারা যাননি
রাজশাহীতে করোনায় প্রথম মৃত্যুবরণকারী হিসেবে চিহ্নিত ব্যক্তি করোনা আক্রান্ত হয়ে মারা যাননি বলে জানিয়েছেন রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. নওশাদ আলী।
৩০ এপ্রিল ২০২০, ০৩:১১ অপরাহ্ন
কুড়িগ্রামে নারায়ণগঞ্জ ফেরত আরও ১ জনের করোনা শনাক্ত
কুড়িগ্রামের নাগেশ্বরীতে আরও এক জনের করোনা শনাক্ত করা হয়েছে। নতুন শনাক্ত হওয়া ওই ব্যক্তি নারায়ণগঞ্জ ফেরত বলে জানিয়েছেন নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু বকর সিদ্দিক।
৩০ এপ্রিল ২০২০, ০৩:০৬ অপরাহ্ন
কক্সবাজার মেডিকেলে একদিনে ১৭ জনের করোনা শনাক্ত
কক্সবাজার সরকারি মেডিকেল কলেজে স্থাপিত আইইডিসিআর ফিল্ড ল্যাবে আজ বৃহস্পতিবার ১৭ জনের করোনা শনাক্ত করা হয়েছে। এরমধ্যে ১৩ জন কক্সবাজারের এবং বাকি ৪ জন বান্দরবানের।
৩০ এপ্রিল ২০২০, ০২:৪৬ অপরাহ্ন
‘যে জেলায় দরিদ্র যত বেশি, সেখানে চাল ও অর্থ বরাদ্দ তত কম’
করোনা পরিস্থিতিতে যে জেলায় দরিদ্র মানুষের হার যত বেশি সেখানে চাল ও অর্থ বরাদ্দ তত কম বলে দাবি করেছে দুর্যোগ সহায়তা মনিটরিং কমিটি। আজ বৃহস্পতিবার অনলাইন সংবাদ সম্মেলনে এ দাবি করা হয় কমিটির পক্ষ থেকে।
৩০ এপ্রিল ২০২০, ০২:৪৪ অপরাহ্ন
স্বাস্থ্য ও কৃষি খাতে বাংলাদেশকে সহায়তার আশ্বাস যুক্তরাষ্ট্রের
করোনা পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশকে স্বাস্থ্য ও কৃষি খাতে সহযোগিতার আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র। আজ বৃহস্পতিবার বাংলাদেশের অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সঙ্গে টেলিফোনে আলাপকালে এ আশ্বাস দেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার।
৩০ এপ্রিল ২০২০, ০২:৩৯ অপরাহ্ন
অন্তত ৫০০ চিকিৎসক করোনায় আক্রান্ত
দেশে করোনাভাইরাসে আক্রান্ত চিকিৎসকের সংখ্যা অন্তত ৫০০ বলে জানিয়েছে বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশন (বিডিএফ)।
৩০ এপ্রিল ২০২০, ০২:১৪ অপরাহ্ন
আগামীকাল থেকে তিন মাস বন্ধ কাপ্তাই লেকের মাছ শিকার
রাঙামাটির কাপ্তাই লেকে সব ধরনের মাছ শিকার, বাজারজাতকরণ এবং পরিবহনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। লেকে মাছের প্রাকৃতিক প্রজনন নিশ্চিত করতে প্রতিবছর মে মাসের শুরুর দিন থেকে এ নিষেধাজ্ঞা জারি হয়।
৩০ এপ্রিল ২০২০, ০১:৪০ অপরাহ্ন
১০ মে থেকে শেয়ারবাজারে লেনদেন
শেয়ারবাজারে লেনদেন চালু করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদ। করোনাভাইরাস পরিস্থিতি অস্বাভাবিক রকম খারাপ না হলে আগামী ১০ মে থেকে শেয়ারবাজারে লেনদেন কার্যক্রম শুরু করা হবে।
৩০ এপ্রিল ২০২০, ০১:৩৪ অপরাহ্ন
কর্মস্থলে ফিরতে ফেরি-মহাসড়কে পোশাক শ্রমিকদের ভিড়
‘যে কোনোভাবে পৌঁছতে হবে কর্মস্থলে। নইলে চাকরি হারাতে হবে। চাকরি রক্ষা আর পেটের তাগিদে ভুলেই গেছেন করোনাভাইরাসের প্রকোপ আর সামাজিক দূরত্বের কথা’- এভাবেই বলছিলেন ঢাকামুখী পোশাক কারখানার শ্রমিকরা।
৩০ এপ্রিল ২০২০, ০১:২৫ অপরাহ্ন
বাকৃবির তৈরি ‘ফেস শিল্ড’ ময়মনসিংহ মেডিকেলে হস্তান্তর
করোনাভাইরাস মহামারি মোকাবিলায় নিয়োজিতদের সুরক্ষায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) নিজস্ব ল্যাবে তৈরি ফেস শিল্ড (মুখের ঢাল) ময়মনসিংহ মেডিকেলে হস্তান্তর করা হয়েছে।
৩০ এপ্রিল ২০২০, ০১:১৫ অপরাহ্ন
সরাসরি কৃষকের থেকে ৮ লাখ টন ধান কিনবে সরকার
কৃষক যাতে ফসলের ন্যায্যমূল্য পায় এ জন্য চলতি বোরো মৌসুমে সরকার সরাসরি কৃষকের কাছ থেকে আট লাখ টন ধান কিনতে যাচ্ছে।
৩০ এপ্রিল ২০২০, ০১:১৩ অপরাহ্ন
শরীয়তপুরে আরও ৬ জনের করোনা শনাক্ত
শরীয়তপুরের সদর, ডামুড্যা, জাজিরা ও নড়িয়া উপজেলায় আরও ছয় জনের করোনা শনাক্ত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে জেলা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. মো. আব্দুর রশিদ এ তথ্য নিশ্চিত করেন।
৩০ এপ্রিল ২০২০, ০১:১১ অপরাহ্ন
আজ রাত থেকেই ইলিশ ধরা শুরু
চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে ইলিশসহ সকল ধরনের মাছ ধরার নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে আজ। রাত ১২ টার পর আবারও মাছ ধরতে নদীতে নামবেন জেলেরা। মাছ ধরতে প্রস্তুত আছেন এই অঞ্চলের প্রায় ৫২ হাজার জেলে।
৩০ এপ্রিল ২০২০, ১২:২৯ অপরাহ্ন
বাংলাদেশকে এডিবির ১০০ মিলিয়ন ডলার ঋণ অনুমোদন
করোনাভাইরাস মহামারি মোকাবিলায় বাংলাদেশকে আজ ১০০ মিলিয়ন ডলার ঋণ অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়েছে।
৩০ এপ্রিল ২০২০, ১২:০৯ অপরাহ্ন
আগামীকাল থেকে চালু হচ্ছে তিনটি বিশেষ পার্সেল ট্রেন
বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ আগামীকাল শুক্রবার থেকে সবজি, ফল, ও খাদ্যপণ্য পরিবহনে তিনটি বিশেষ পার্সেল ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছে।
৩০ এপ্রিল ২০২০, ১২:০৮ অপরাহ্ন
হবিগঞ্জে ৫২ করোনা আক্রান্তের ৫১ জনেরই উপসর্গ নেই
হবিগঞ্জে করোনা আক্রান্ত ৫২ জনের মধ্যে ৫১ জনেরই কোনও উপসর্গ নেই বলে জানিয়েছেন হবিগঞ্জ জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. মোকলেসুর রহমান।
৩০ এপ্রিল ২০২০, ১২:০০ অপরাহ্ন
খাবারের দাবিতে যশোর-খুলনা মহাসড়ক অবরোধ
খাবারের দাবিতে আজ যশোর-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শতশত কর্মহীন মানুষ। যশোর সদর উপজেলার চাউলিয়া গেট এলাকায় সকাল ১০টা থেকে দুই ঘণ্টা মহাসড়ক অবরোধ করে এই বিক্ষোভ চলেছে।
৩০ এপ্রিল ২০২০, ১১:৪৮ পূর্বাহ্ন
নেই সুরক্ষা সরঞ্জাম, ঝুঁকি নিয়ে সেবা দিচ্ছেন পল্লী চিকিৎসকরা
করোনাভাইরাসের ঝুঁকি আছে জেনেও সাধারণ রোগীদের চিকিৎসাসেবা দিচ্ছেন পল্লী চিকিৎসকরা। সে কারণে দিনকে দিন তাদের কাছে যাওয়া রোগীর সংখ্যাও বাড়ছে।
৩০ এপ্রিল ২০২০, ১১:২৩ পূর্বাহ্ন