বরগুনা জেনারেল হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯ করোনা রোগী
করোনায় আক্রান্ত রোগীর চিকিৎসায় ভালো সফলতা পেয়েছে বরগুনা জেনারেল হাসপাতাল। এখানে চিকিৎসা নিয়ে এখন পর্যন্ত নয় জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। এরমধ্যে আজ বুধবার সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন চার জন। চার জনের মধ্যে ৬০ বছরের অধিক বয়সী দুই জন রোগী ছিলেন। এছাড়াও, গত এক সপ্তাহে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আরও পাঁচজন।
২৯ এপ্রিল ২০২০, ০১:৩০ অপরাহ্ন
রাবির প্রায় ৪০ টি পাম গাছ কেটে ফেলা হয়েছে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রশাসন ভবনের সামনের প্রায় ৪০টি পামগাছ কেটে ফেলা হয়েছে। করোনা পরিস্থিতিতে দেশব্যাপী চলমান সাধারণ ছুটির মধ্যেই গত সপ্তাহে গাছগুলো কেটে ফেলেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
২৯ এপ্রিল ২০২০, ০১:২০ অপরাহ্ন
পিরোজপুরে করোনা আক্রান্ত যুবক ঢাকায়: স্বাস্থ্য বিভাগের বিরুদ্ধে ক্ষোভ
পিরোজপুর স্বাস্থ্য বিভাগের গাফিলতির কারণে এক যুবকের করোনা শনাক্তে দেরি হয়েছে বলে অভিযোগ উঠেছে। করোনা সংক্রমণ নিয়ে ওই যুবক গত ২৫ এপ্রিল পিরোজপুর থেকে কর্মস্থলে যোগ দিতে ঢাকার আশুলিয়ায় আসেন।
২৯ এপ্রিল ২০২০, ০১:১৪ অপরাহ্ন
পেপসিকো ফাউন্ডেশনের উদ্যোগে ১৪ লাখ প্যাকেট খাবার পৌঁছে দেবে ব্র্যাক
বাংলাদেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাবে ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের লোকজন এবং অতি-দরিদ্রদের মাঝে ১৪ লাখের বেশি খাবার প্যাকেট পৌঁছে দিতে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক-এর সঙ্গে কাজ করছে পেপসিকো ফাউন্ডেশন।
২৯ এপ্রিল ২০২০, ০১:১৩ অপরাহ্ন
ইমোর মাধ্যমে বিনামূল্যে স্বাস্থ্যসেবা পাবেন সৌদি প্রবাসীরা
করোনা পরিস্থিতিতে সৌদি আরবের প্রবাসী বাংলাদেশিদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার অনলাইন কমিউনিকেশন প্ল্যাটফর্ম ইমোর মাধ্যমে সেবা দিতে ‘প্রবাস বন্ধু’ নামের একটি কল সেন্টার চালু করা হয়েছে।
২৯ এপ্রিল ২০২০, ০১:১০ অপরাহ্ন
খাগড়াছড়িতে প্রথম করোনা রোগী শনাক্ত
খাগড়াছড়িতে প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। জেলার দিঘীনালা উপজেলার ওই বাসিন্দা কয়েকদিন আগে নারায়ণগঞ্জ থেকে এসেছেন। তিনি একজন পোশাক শ্রমিক।
২৯ এপ্রিল ২০২০, ০১:০৮ অপরাহ্ন
ঢাকা বিশ্ববিদ্যালয়ে বন্ধ হচ্ছে ‘গণরুম’
ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকি নিরসনে 'গণরুম' ব্যবস্থা বন্ধ করা, হলের সংস্কার ও পরিস্কার পরিচ্ছন্নতা পরিকল্পনাসহ পাঁচ সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।
২৯ এপ্রিল ২০২০, ১২:৪৭ অপরাহ্ন
বাউফলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন থেকে পালালেন ১ জন
বাউফলের বাউফল সরকারি কলেজে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে নেওয়া ৬ জনের মধ্যে এক জন গতকাল রাতে পালিয়েছেন।
২৯ এপ্রিল ২০২০, ১২:১০ অপরাহ্ন
নারায়ণগঞ্জে ত্রাণের দাবিতে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ ও বিক্ষোভ
করোনায় সৃষ্ট পরিস্থিতি মোকাবিলায় সরকারি ত্রাণের দাবিতে নারায়ণগঞ্জে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শত শত পরিবহন শ্রমিক।
২৯ এপ্রিল ২০২০, ১১:২১ পূর্বাহ্ন
স্বাস্থ্যবিধি নিশ্চিত করে হাওরসহ বিভিন্ন অঞ্চলে কৃষিশ্রমিক পাঠানোর উদ্যোগ
প্রতি বছরের এই সময়ে ঠাকুরগাঁও জেলার বিভিন্ন উপজেলা থেকে কয়েক শ কৃষিশ্রমিক দেশের বিভিন্ন জেলায়, বিশেষ করে দক্ষিণাঞ্চলে যেতেন ধান কাটা-মাড়াইয়ের কাজে। সেসব অঞ্চলে বোরো ধান কাটা-মাড়াই শেষে বাড়ি ফিরে আবার নিজ এলাকায় ধান তোলার কাজে ব্যস্ত হয়ে পড়তেন তারা।
২৯ এপ্রিল ২০২০, ১১:১৪ পূর্বাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ার হাসপাতালে সেনাবাহিনীর জীবাণুনাশক বুথ
করোনাভাইরাসের সংক্রমণ রোধে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের প্রধান ফটকের সামনে জীবাণুনাশক বুথ স্থাপন করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশন।
২৯ এপ্রিল ২০২০, ১১:০১ পূর্বাহ্ন
গাজীপুরে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ
কারখানায় ছাঁটাইয়ের প্রতিবাদে গাজীপুর মহানগরের মালেকের বাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শ্রমিকেরা।
২৯ এপ্রিল ২০২০, ১০:৫০ পূর্বাহ্ন
করোনা সন্দেহ করায় হৃদরোগ ইনস্টিটিউট থেকে রোগীর পলায়ন, বাগেরহাটে শনাক্ত
ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসার সময় এক কিশোরের করোনা পরীক্ষার জন্য নমুনা নেওয়ায় পরিবারের অন্য সদস্যরা তাকে নিয়ে বাগেরহাটে পালিয়ে এসেছে। পরে তার করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন বাগেরহাটের সিভিল সার্জন কে এম হুমায়ুন কবির।
২৯ এপ্রিল ২০২০, ১০:৪৬ পূর্বাহ্ন
ঠাকুরগাঁও-পঞ্চগড়ে আরও ২ করোনা রোগী শনাক্ত
ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলায় করোনাভাইরাসে আক্রান্ত আরও দুই জনকে শনাক্ত করা হয়েছে।
২৯ এপ্রিল ২০২০, ১০:২৫ পূর্বাহ্ন
২০ কেজি ওজনের সিলভার কার্প মাছ দেখতে ভিড়
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় লঙ্গন নদীতে ২০ কেজি ওজনের একটি সিলভার কার্প মাছ জালে ধরা পড়লে এত বড় মাছ দেখতে নদীর ঘাটে ভিড় করেন উৎসুক মানুষ।
২৯ এপ্রিল ২০২০, ১০:১১ পূর্বাহ্ন
করোনা চিকিৎসায় এখনো প্রস্তুত নয় সব আইসিইউ
করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য এখন পর্যন্ত নির্ধারণ করা হয়েছে ১৭টি হাসপাতাল। তবে প্রথম করোনা রোগী সনাক্ত হওয়ার দেড় মাস পেরিয়ে গেলেও এর সবগুলোতে এখনও কার্যকর নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) নেই।
২৯ এপ্রিল ২০২০, ১০:১০ পূর্বাহ্ন
করোনা রোগীর বাড়ি লকডাউনের সময় ইউএনও জানলেন নিজেই আক্রান্ত
চাঁদপুরে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তখনও জানেন না যে তার শরীরে আক্রমণ করেছে করোনাভাইরাস। তখনও তিনি হাজীগঞ্জ বাজারে আরেক করোনা রোগীর বাড়ি লকডাউন করতে ব্যস্ত ছিলেন। ঘটনাটি ঘটেছে আজ বুধবার দুপুর ২টার দিকে। দুপুর সোয়া ২টায় এ তথ্য নিশ্চিত করেছেন চাঁদপুরের সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ।
২৯ এপ্রিল ২০২০, ০৯:৩৭ পূর্বাহ্ন
কুমিল্লায় আজ নতুন শনাক্ত ১৬
কুমিল্লায় ১৬ জন নতুন করোনা রোগী সনাক্ত হয়েছেন। এটিই এখন পর্যন্ত কুমিল্লায় এক দিনে সর্বোচ্চ শনাক্তের সংখ্যা।
২৯ এপ্রিল ২০২০, ০৯:৩৬ পূর্বাহ্ন
লক্ষ্মীপুরে শিশুসহ আরও ৩ করোনা রোগী শনাক্ত
লক্ষ্মীপুরে করোনাভাইরাসে আক্রান্ত আরও তিন জনকে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্ত ৩৭ জনকে শনাক্ত করা হয়েছে।
২৯ এপ্রিল ২০২০, ০৯:১১ পূর্বাহ্ন
করোনা মোকাবিলায় ‘ওভাই’ এনেছে জরুরি যাতায়াত সেবা
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে যেতে ও বাসায় ফিরতে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী এবং রোগীদের জন্য বিশেষ যাতায়াত ব্যবস্থা ‘ওভাই সেবা’ চালু করছে রাইড শেয়ারিং সার্ভিস প্রতিষ্ঠান ওভাই।
২৯ এপ্রিল ২০২০, ০৮:৪২ পূর্বাহ্ন