রাজধানীর নতুন বাজারে ফার্মেসিতে ওষুধ কিনতে এসে একজনের মৃত্যু

রাজধানীর ভাটারা থানার নতুন বাজার এলাকায় ফার্মেসিতে ওষুধ কিনতে এসে মাথা ঘুরে পড়ে একজনের মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
২৯ এপ্রিল ২০২০, ০৮:২৮ পূর্বাহ্ন

সুনামগঞ্জে ধানে আগুন দেওয়া নিয়ে সংঘর্ষ, আহত ১০

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় শুকাতে দেওয়া ধানে আগুন দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।
২৯ এপ্রিল ২০২০, ০৮:২০ পূর্বাহ্ন

দেশে আরও ৮ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৪১

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও আট জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা ১৬৩। এ ছাড়া, আক্রান্ত আরও ৬৪১ জনকে শনাক্ত করা হয়েছে। এটিই এখন পর্যন্ত দেশে এক দিনে সর্বোচ্চ শনাক্তের সংখ্যা। সব মিলিয়ে মোট করোনাভাইরাসে আক্রান্ত সাত হাজার ১০৩ জনকে শনাক্ত করা হয়েছে।
২৯ এপ্রিল ২০২০, ০৮:১১ পূর্বাহ্ন

নোয়াখালীতে আরও এক করোনা রোগী শনাক্ত

নোয়াখালীতে করোনাভাইরাসে আক্রান্ত আরও একজনকে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্ত সাত জনকে শনাক্ত করা হয়েছে।
২৯ এপ্রিল ২০২০, ০৮:০৭ পূর্বাহ্ন

চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স লকডাউন

পাবনার চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক স্বাস্থ্যকর্মী নমুনা সংগ্রহের কাজ করতে গিয়ে নিজেই এখন করোনায় আক্রান্ত হয়েছেন। এ কারণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও আবাসিক এলাকা লকডাউন ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন।
২৯ এপ্রিল ২০২০, ০৭:৪৩ পূর্বাহ্ন

করোনা মোকাবিলায় উল্টো পথে সুইডেন!

করোনাভাইরাস মোকাবিলায় বিশ্বের অধিকাংশ দেশ যখন লকডাউনে, তখন ভিন্ন পথে হেঁটেছে সুইডেন। মহামারির মধ্যেও সুইডেনের রাস্তায় মানুষের ব্যস্ততা, রেস্তোরাঁয় মানুষের জমায়েত দেখে বিশ্ববাসী অবাক হয়েছে। সুইডেনের এমন কৌশল নিয়ে বির্তক থাকলেও স্পষ্টভাবে করোনার বিস্তার ঠেকাত এটা কতখানি কার্যকর তা এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।
২৯ এপ্রিল ২০২০, ০৭:৩৩ পূর্বাহ্ন

যশোরে বিষাক্ত মদ পানে ২ জনের মৃত্যু

যশোরে বিষাক্ত মদ পান করায় দুই জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া দুই জন হলেন— শহরের আরবপুর গোরাপাড়ার মৃত কৃঞ্চপদ দাসের ছেলে পোল্লাদ দাস (৪৫) ও একই এলাকার মৃত অজিত দাসের ছেলে প্রশান্ত দাস (৩৮)।
২৯ এপ্রিল ২০২০, ০৭:২৭ পূর্বাহ্ন

লালমনিরহাট-কুড়িগ্রামে করোনা আক্রান্তদের বেশিরভাগই কর্মস্থলফেরত

লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত ১৩ জনকে শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে লালমনিরহাটে তিন জন এবং বাকি ১০ জন কুড়িগ্রামের। এদের মধ্যে ১১ জনই নারায়ণগঞ্জ, গাজীপুর ও ঢাকাফেরত গার্মেন্টসকর্মী ও দিনমজুর।
২৯ এপ্রিল ২০২০, ০৭:০৫ পূর্বাহ্ন

করোনায় আক্রান্ত প্রথম পুলিশ সদস্যের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত পুলিশের এক সদস্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার রাতে মারা গেছেন।
২৯ এপ্রিল ২০২০, ০৭:০১ পূর্বাহ্ন

জনপ্রিয় ভারতীয় অভিনেতা ইরফান খান মারা গেছেন

ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় অভিনেতা ইরফান খান (৫৩) মারা গেছেন।
২৯ এপ্রিল ২০২০, ০৬:৫৫ পূর্বাহ্ন

সময় যেন কাটে না! সময় কেন কাটে না?

টাইম ইউ ওল্ড জিপসি ম্যান, উইল ইউ নট স্টে, পুট আপ ইওর ক্যারাভান জাস্ট ফর ওয়ান ডে?
২৯ এপ্রিল ২০২০, ০৬:৫০ পূর্বাহ্ন

মানিকগঞ্জে স্বাস্থ্যকর্মীসহ করোনায় আক্রান্ত আরও ২

মানিকগঞ্জে স্বাস্থ্যকর্মীসহ আরও দুজন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তর সংখ্যা দাঁড়ালো ১৭ জনে।
২৯ এপ্রিল ২০২০, ০৬:২৯ পূর্বাহ্ন

ঝিনাইদহে শিক্ষার্থীকে হত্যা

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে গতকাল মঙ্গলবার আরাফাত রহমান বিশ্বাস (২১) নামে এক শিক্ষার্থীকে কুপিয়ে জখম করা হয়। পরে আজ সকাল সাড়ে ৯টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
২৯ এপ্রিল ২০২০, ০৬:১৬ পূর্বাহ্ন

ফরিদপুরে পুলিশ সদস্য-নার্সসহ আরও ৪ করোনা রোগী শনাক্ত

ফরিদপুরে পুলিশ সদস্য ও নার্সসহ করোনাভাইরাসে আক্রান্ত আরও চার জনকে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে জেলায় ১২ জনকে শনাক্ত করা হয়েছে।
২৯ এপ্রিল ২০২০, ০৫:৫৫ পূর্বাহ্ন

পিরোজপুরে বাড়িতে থেকেই করোনায় আক্রান্ত হলেন বৃদ্ধ

পিরোজপুরের কাউখালী উপজেলায় এক বৃদ্ধ বাড়িতে থেকেই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নের ষাটোর্ধ ওই বৃদ্ধ শারীরিকভাবে অসুস্থ থাকায় গত সোমবার ঝালকাঠির রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান চিকিৎসা নেওয়ার জন্য। পরে গতকাল রাতে পরীক্ষার ফলাফলে জানা যায় যে তার কোভিড-১৯ পজিটিভ। বিষয়টি জানার পর স্থানীয় প্রশাসন তার বাড়ি লকডাউন করেছে।
২৯ এপ্রিল ২০২০, ০৫:৫১ পূর্বাহ্ন

এমপির উদ্যোগে বাগেরহাটে একটি ‘ডক্টরস সেফটি চেম্বার’

করোনা পরিস্থিতিতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়ের উদ্যোগ ও ব্যক্তিগত অর্থায়নে জেলা সদর হাসপাতালে একটি ‘ডক্টরস সেফটি চেম্বার’ চালু করা হয়েছে।
২৯ এপ্রিল ২০২০, ০৫:৩৬ পূর্বাহ্ন

খুলনা বিভাগে শনাক্ত ১১৫ জন

খুলনা বিভাগের ১০টি জেলার মধ্যে নয়টিতেই করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। মাত্র তিন দিনের ব্যবধানে বিভাগে নতুন করে আরও ৬২ করোনা রোগী শনাক্ত হয়েছে। সব মিলিয়ে আজ বুধবার পর্যন্ত জেলায় ১১৫ জনকে শনাক্ত করা হয়েছে।
২৯ এপ্রিল ২০২০, ০৫:১১ পূর্বাহ্ন

বরিশালে চিকিৎসকের মরদেহ উদ্ধারের ঘটনায় হত্যা মামলা

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট ডা. মো. আল. আজাদ সজলের মরদেহ নগরীর মমতা স্পেশালাইজড হাসপাতালের লিফটের নীচ থেকে উদ্ধারের ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
২৯ এপ্রিল ২০২০, ০৪:৫৮ পূর্বাহ্ন

ময়মনসিংহে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ৪ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে।
২৯ এপ্রিল ২০২০, ০৪:৩৪ পূর্বাহ্ন

নাটোরে করোনায় আক্রান্ত ৮ জন

নাটোরে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আট জন। এদের মধ্যে ছয় জন পুরুষ এবং দুই জন নারী। গতকাল মঙ্গলবার রাতে আইইডিসিআর থেকে ইমেইলে নাটোরের সিভিল সার্জন ডা. মিজানুর রহমানকে এ তথ্য জানানো হয়।
২৯ এপ্রিল ২০২০, ০৪:২৫ পূর্বাহ্ন