রামুতে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গা যুবক নিহত
কক্সবাজারের রামুর জোয়ারিয়ানালা এলাকায় গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন।
২৯ এপ্রিল ২০২০, ০৩:৫০ পূর্বাহ্ন
চুয়াডাঙ্গায় ৭ চিকিৎসকসহ ২৭ জনের করোনা শনাক্ত, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স লকডাউন
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাত চিকিৎসকসহ ১৭ জন কর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে এ খবর পাওয়ার পর লকডাউন করে দেওয়া হয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
২৮ এপ্রিল ২০২০, ০৪:৫৪ অপরাহ্ন
কোয়ারেন্টিনের নামে ১৭ পরিবার হাওরে অবরুদ্ধ, ২ সপ্তাহ পর উদ্ধার
নেত্রকোণার খালিয়াজুরী উপজেলার চানপুর কসমাকান্দা হাওর থেকে কোয়ারেন্টিনের নামে অবরুদ্ধ ১৭টি পরিবারকে উদ্ধার করেছে উপজেলা প্রশাসন ও পুলিশ। প্রায় দুই সপ্তাহ দুর্গম হাওরে মানবেতর জীবন যাপন করেন তারা।
২৮ এপ্রিল ২০২০, ০৪:৩৮ অপরাহ্ন
বকেয়া মজুরি পরিশোধে চা শ্রমিকদের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
১৩ সপ্তাহের বকেয়া মজুরিসহ অন্যান্য পাওনা পরিশোধের জন্য মৌলভীবাজারের কুলাউড়ার কালিটি চা-বাগানের শ্রমিকরা ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন। শ্রমিকরা ভুখা মিছিল করে বকেয়া পরিশোধের জন্য মালিকপক্ষকে এই সময় বেঁধে দেন। এর মধ্যে বকেয়া পরিশোধ না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা।
২৮ এপ্রিল ২০২০, ০৪:৩১ অপরাহ্ন
পিরোজপুরের করোনা আক্রান্ত যুবক ঢাকায়
পিরোজপুর সদর উপজেলায় ঢাকাফেরত এক যুবকের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে। তবে গতকাল সোমবার পরীক্ষার প্রতিবেদন পৌঁছানোর আগেই আক্রান্ত ওই যুবক পালিয়ে ঢাকায় চলে যান বলে জানিয়েছেন পিরোজপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শিশির রঞ্জন অধিকারী।
২৮ এপ্রিল ২০২০, ০৪:০১ অপরাহ্ন
জামালপুরে সিভিল সার্জনসহ ২৬ চিকিৎসাকর্মী করোনা আক্রান্ত
জামালপুরের সিভিল সার্জনসহ জেলায় স্বাস্থ্যসেবায় নিয়োজিত মোট ২৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে রয়েছেন ১০ চিকিৎসক, দুই নার্স ও ১৪ স্বাস্থ্যকর্মী। জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত মোট রোগীর সংখ্যা ৫৭।
২৮ এপ্রিল ২০২০, ০৩:৫১ অপরাহ্ন
করোনা উপসর্গ নিয়ে দিনাজপুরে একজনের মৃত্যু
দিনাজপুরের খানসামা উপজেলায় করোনা উপসর্গ নিয়ে ২২ বছর বয়সী এক নারী মারা গেছেন। আজ মঙ্গলবার ভোররাতে মারা যাওয়ার পর, করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করেছে স্থানীয় স্বাস্থ্য বিভাগ।
২৮ এপ্রিল ২০২০, ০৩:৩৯ অপরাহ্ন
নাটোরে আত্মসমর্পণকারী চরমপন্থীরা পেলেন প্রধানমন্ত্রীর অনুদান
গত বছর আত্মসমর্পণ করা নাটোরের ২৩ চরমপন্থীর প্রত্যেককে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পঞ্চাশ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে নাটোরের জেলা পুলিশ লাইনস মিলনায়তনে অনুদানের চেক বিতরণ করা হয়।
২৮ এপ্রিল ২০২০, ০৩:৩৫ অপরাহ্ন
করোনার উপসর্গ ভাইয়ের, আক্রান্ত বোন
কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নে ৩৫ বছর বয়সি এক নারীর নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে। তবে ঢাকা থেকে করোনা উপসর্গ নিয়ে যাওয়া তার ভাইয়ের করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।
২৮ এপ্রিল ২০২০, ০৩:২৫ অপরাহ্ন
গাজীপুর থেকে লালমনিরহাটে যাওয়া গার্মেন্টস কর্মীর করোনা শনাক্ত
লালমনিরহাটে গাজীপুর ফেরত আবুল কাশেম নামে ৩২ বছর বয়সী এক গার্মেন্টস কর্মীর করোনা শনাক্ত হয়েছে। আজ মঙ্গলবার বিকালে এ তথ্য নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায়। করোনা শনাক্ত হওয়া ব্যক্তির বাড়ি ও আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে বলে তিনি জানান।
২৮ এপ্রিল ২০২০, ০৩:১৬ অপরাহ্ন
মাদারীপুরে আরও ২ জনের করোনা শনাক্ত
মাদারীপুরের শিবচর ও রাজৈর উপজেলায় আরও দুই জনের নমুনা পরীক্ষায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
২৮ এপ্রিল ২০২০, ০৩:১২ অপরাহ্ন
কুমিল্লায় একই পরিবারের ৪ জনের করোনা শনাক্ত
কুমিল্লায় একই পরিবারের চার জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। আক্রান্ত পরিবারটি মুরাদনগরের। এছাড়া তিতাস উপজেলার একজন নিয়ে আজ এই জেলায় কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৫২। এদের মধ্যে সুস্থ হয়েছেন পাঁচ জন।
২৮ এপ্রিল ২০২০, ০৩:০৩ অপরাহ্ন
চট্টগ্রামে র্যাব সদস্যের করোনা শনাক্ত
চট্টগ্রামে এক র্যাব সদস্যের করোনা শনাক্ত হয়েছে। গতকাল সোমবার চট্টগ্রামের বিআইটিআইডিতে ১০০ জনের নমুনা পরীক্ষায় ১২ জনের করোনা শনাক্ত হয় বলে জানান চট্টগ্রামের সিভিল সার্জন শেখ ফজলে রাব্বি।
২৮ এপ্রিল ২০২০, ০২:০৮ অপরাহ্ন
মিথ্যা ঘোষণায় আনা কোটি টাকার বেবি মিল্ক জব্দ
চট্টগ্রাম বন্দর দিয়ে মিথ্যা ঘোষণায় আনা প্রায় এক কোটি টাকা মূল্যের বেবি মিল্ক এর একটি চালান মঙ্গলবার দুপুরে জব্দ করেছে চট্টগ্রাম কাস্টমসের কর্মকর্তারা।
২৮ এপ্রিল ২০২০, ০২:০৫ অপরাহ্ন
করোনার নতুন ৬ উপসর্গের কথা জানাল সিডিসি
করোনাভাইরাস আক্রান্তের আরও নতুন ছয় উপসর্গ চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)। করোনা আক্রান্তদের পর্যবেক্ষণ করে সিডিসির নির্দেশিকায় নতুন ছয়টি উপসর্গ যুক্ত করা হয়েছে।
২৮ এপ্রিল ২০২০, ০১:৫০ অপরাহ্ন
২ হাজার চিকিৎসক ৫ হাজার নার্স নিয়োগের সুপারিশ চূড়ান্ত
করোনা সংকট মোকাবিলায় দুই হাজার চিকিৎসক ও পাঁচ হাজার নার্স নিয়োগের সুপারিশ চূড়ান্ত করেছে সরকারি কর্মকমিশন-পিএসসি।
২৮ এপ্রিল ২০২০, ০১:৩২ অপরাহ্ন
বরিশালে করোনা উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু
বরিশাল জেলায় করোনা উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যু হয়েছে। করোনা পরীক্ষার জন্য তাদের নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠিয়েছে কর্তৃপক্ষ।
২৮ এপ্রিল ২০২০, ০১:২১ অপরাহ্ন
৩টি ভেন্টিলেটর প্রোটোটাইপ তৈরি করেছে ওয়ালটন
ভিন্ন তিন মডেলের তিনটি ভেন্টিলেটরের প্রোটোটাইপ তৈরি করেছে দেশীয় প্রযুক্তি কোম্পানি ওয়ালটন। আজ তারা সেগুলো আনুষ্ঠানিকভাবে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের কাছে হস্তান্তর করেছে।
২৮ এপ্রিল ২০২০, ০১:১০ অপরাহ্ন
৪ ঘণ্টা রোদে অপেক্ষার পর মিলল ত্রাণ
সকাল ৮টায় এসে ত্রাণ মিলল দুপুর ১২ টার পর। চার ঘণ্টার বেশি তীব্র রোদে অপেক্ষার পর ত্রাণ সহায়তা দেওয়া হলো ৫৫০ জন হতদরিদ্র মানুষকে।
২৮ এপ্রিল ২০২০, ০১:০৭ অপরাহ্ন
বাংলাদেশের সামাজিক সুরক্ষা ব্যবস্থা দুর্বল
জাতিসংঘের একটি প্রতিবেদন অনুযায়ী, এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর মধ্যে সবচেয়ে কম সামাজিক সুরক্ষা ব্যবস্থা আছে বাংলাদেশে। যা বেশ উদ্বেগজনক। প্রতিবেদনটিতে কোভিড-১৯ মহামারি মোকাবিলায় সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ মূল্যায়ন করা হয়েছে। এমন এক সময়ে এই প্রতিবেদনটি এল, যখন বেশ কয়েক সপ্তাহের ‘সাধারণ ছুটি’ নিম্ন আয়ের বড় সংখ্যক জনগোষ্ঠিকে কর্মহীন বানিয়ে ফেলেছে, যার প্রভাব ঠেকাতে সরকারকে দ্রুত ব্যবস্থা নিতে হবে। ইতোমধ্যে খবর পাওয়া যাচ্ছে মানুষ না খেয়ে থাকছে এবং আয় না থাকায় অনেকেই ভিক্ষা করছে। এই সংকটের কারণে অর্থনৈতিক ধস ঠেকাতে সরকারের প্রণোদনা প্যাকেজগুলো এখনও এই ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অনেকের কাছে পৌঁছতে পারেনি।
২৮ এপ্রিল ২০২০, ০১:০২ অপরাহ্ন