চালু হলো ৮টি পাটকল
খুলনা অঞ্চলের আটটি পাটকল আংশিকভাবে চালু হয়েছে। আজ রবিবার সকাল ৬টা থেকে কয়েক হাজার শ্রমিক উৎপাদন শুরু করে। করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় প্রায় এক মাস পাটকলগুলো বন্ধ ছিল।
২৬ এপ্রিল ২০২০, ০৪:২৯ পূর্বাহ্ন
ঢাকার বাতাসের মানের উন্নতি: একিউআই
এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) আজ রবিবার সকালে বাংলাদেশের রাজধানী ঢাকার বাতাসের মানের উন্নতি হয়েছে।
২৬ এপ্রিল ২০২০, ০৪:২৮ পূর্বাহ্ন
সিলেটে করোনা আক্রান্ত ৫ বছরের শিশুর মৃত্যু
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেটে পাঁচ বছরের একটি শিশু মারা গেছে।
২৫ এপ্রিল ২০২০, ০৩:৪৫ অপরাহ্ন
হবিগঞ্জে ৪ ম্যাজিস্ট্রেটসহ ২০ জনের করোনা শনাক্ত
হবিগঞ্জে চার ম্যাজিস্ট্রেটসহ ২০ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে সদর হাসপাতালের এক চিকিৎসক, নার্স ও ৯ জন স্বাস্থ্যকর্মী রয়েছেন।
২৫ এপ্রিল ২০২০, ০৩:২৭ অপরাহ্ন
ময়মনসিংহ মেডিকেলের আরও ২ চিকিৎসক ও ১ নার্সের করোনা শনাক্ত
ময়মনসিংহে আরও দুই চিকিৎসক ও এক জন নার্সের করোনা শনাক্ত হয়েছে। এরা সবাই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের কর্মী।
২৫ এপ্রিল ২০২০, ০৩:২৬ অপরাহ্ন
করোনা থেকে সুস্থ হলে আর আক্রান্ত হবে না এমন প্রমাণ নেই: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
একবার সুস্থ হয়ে ওঠার পর পুনরায় করোনাভাইরাসের সংক্রমণ হবে না এমন ধারণার পক্ষে এখনও কোনো প্রমাণ নেই বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। শনিবার সংস্থাটি জানায়, করোনা থেকে সুস্থ হয়ে ওঠার পর দেহে অ্যান্টিবডি তৈরি হলেও দ্বিতীয়বার সংক্রমণ হবে না এমন প্রমাণ পাওয়া যায়নি।
২৫ এপ্রিল ২০২০, ০৩:১২ অপরাহ্ন
মহেশখালীতে পানের হাট বন্ধ, বিকল্প উপায়ে চলবে বেচাকেনা
মহেশখালীতে করোনা আক্রান্ত রোগী বেড়ে যাওয়ায়, আজ শনিবার থেকে উপজেলার সকল পানের বাজার ও হাট অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শনিবার উপজেলা করোনাভাইরাস সংক্রান্ত কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
২৫ এপ্রিল ২০২০, ০২:৫৩ অপরাহ্ন
চট্টগ্রামে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ লাখ ৯৩ হাজার টাকা জরিমানা
রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে চট্টগ্রাম জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আজ ৫৮ মামলায় দুই লাখ ৯৩ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়েছে। জেলা প্রশাসনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়েছে।
২৫ এপ্রিল ২০২০, ০২:৪০ অপরাহ্ন
তেঁতুলিয়ায় আরও ১ জনের করোনা শনাক্ত
পঞ্চগড়ের তেঁতুলিয়ার এক গ্রামে ৪৫ বছর বয়সী আরও এক জন করোনায় আক্রান্ত হয়েছেন। নতুন শনাক্ত হওয়া ব্যক্তি করোনা আক্রান্ত এক জনের সংস্পর্শে সংক্রামিত হয়েছেন বলে জানা গেছে।
২৫ এপ্রিল ২০২০, ০২:২৯ অপরাহ্ন
হাওরাঞ্চলে কৃষকের সঙ্গে ধান কাটায় সর্বস্তরের মানুষ
দেশের উত্তর-পূর্বাঞ্চলের হাওরের প্রধান ফসল বোরো ধান কাটায় কৃষকের সাথে সাথে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কাজ করে যাচ্ছেন।
২৫ এপ্রিল ২০২০, ০২:২১ অপরাহ্ন
‘হিল দ্য ওয়ার্ল্ড’ গানে কণ্ঠ দিলেন পররাষ্ট্রমন্ত্রী
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের সংকটময় পরিস্থিতিতে বিশ্বকে সংহতির বার্তা দিতে স্বাস্থ্যকর্মীদের উৎসর্গ করে মাইকেল জ্যাকসনের ‘হিল দ্য ওয়ার্ল্ড’ গানের একটি মিউজিক ভিডিওতে কণ্ঠ দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।
২৫ এপ্রিল ২০২০, ০২:১৯ অপরাহ্ন
চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ‘জীবাণুমুক্তকরণ গেট’ বানালো রেলওয়ে পুলিশ
করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা দেওয়া চট্টগ্রাম জেনারেল হাসপাতালে কর্মরত ডাক্তার, নার্স, ও অন্যান্য কর্মচারীদের জন্য একটি জীবাণুমুক্তকরণ গেট বানিয়ে দিয়েছে চট্টগ্রাম রেলওয়ে পুলিশ।
২৫ এপ্রিল ২০২০, ০২:০৪ অপরাহ্ন
লালমনিরহাটে ত্রাণের দাবিতে কর্মহীন শ্রমিকদের বিক্ষোভ
করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া শ্রমিকরা লালমনিরহাট সদর উপজেলা পরিষদের সামনে বিক্ষোভ করেছেন। বিক্ষোভে অংশ নেন নির্মাণ শ্রমিক, হোটেল শ্রমিক, রং মিস্ত্রি, নরসুন্দর সমিতি, ঠেলা ও ভ্যান চালকসহ অন্যান্য সেক্টরের শ্রমিকরা।
২৫ এপ্রিল ২০২০, ০১:৩৮ অপরাহ্ন
নিখোঁজের দুই দিন পর প্রকৃত করোনা আক্রান্তের খোঁজ
করোনা আক্রান্ত কিনা তা নিশ্চিত হওয়ার আগেই হাসপাতাল থেকে পালিয়ে যাওয়া, একই নামের অন্য এক নারীকে হাসপাতালে নিয়ে আসার পর এবার প্রকৃত করোনা আক্রান্তকে খুঁজে পেয়েছে পুলিশ।
২৫ এপ্রিল ২০২০, ০১:২৭ অপরাহ্ন
উখিয়ায় ভ্রাম্যমাণ আদালতের ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা আদায়
রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি, মূল্য তালিকা সংরক্ষণ না করা ও করোনাভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব মেনে না চলায় উখিয়ার কিছু বাজার থেকে ১ লাখ ১৫ হাজার ৫ শ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।
২৫ এপ্রিল ২০২০, ০১:১৫ অপরাহ্ন
আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে দেশের ৫টি বেসরকারি বিশ্ববিদ্যালয়
টাইমস হায়ার এডুকেশন এডুকেশন ইমপ্যাক্ট র্যাঙ্কিংয়ে দেশের পাঁচটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নাম এসেছে। বিশ্ববিদ্যালয়ের সামাজিক ও অর্থনৈতিক প্রভাব বিবেচনা করে, জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার ম্যাট্রিক্স ব্যবহার করে তৈরি করা হয়েছে র্যাঙ্কিংয়ে থাকা বিশ্ববিদ্যালয়গুলোর তালিকা।
২৫ এপ্রিল ২০২০, ০১:১০ অপরাহ্ন
রংপুরে সোনালী ব্যাংকের আরও ২ জন করোনা আক্রান্ত
রংপুরে সোনালী ব্যাংকের আরও দুজন কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। এ নিয়ে সোনালী ব্যাংক রংপুর বাজার শাখার ছয় জন করোনা আক্রান্ত হলেন বলে নিশ্চিত করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।
২৫ এপ্রিল ২০২০, ০১:০১ অপরাহ্ন
১৫ হাজার পরিবারকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর খাদ্য সহায়তা
করোনা প্রাদুর্ভাবের কারণে পিরোজপুরে কর্মহীন হয়ে পড়া ১৫ হাজার পরিবারকে নিজস্ব অর্থায়নে ইফতার ও খাদ্য সামগ্রী দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।
২৫ এপ্রিল ২০২০, ১২:২৯ অপরাহ্ন
ডিএমপিকে সুরক্ষা সামগ্রী দিলেন আইজিপি
করোনা পরিস্থিতিতে ঢাকা শহরে কর্তব্যরত পুলিশ সদস্যদের ব্যক্তিগত সুরক্ষা নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কে সুরক্ষা সামগ্রী দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ।
২৫ এপ্রিল ২০২০, ১২:২৯ অপরাহ্ন
বাংলাদেশকে ১০ হাজার পিপিই দিল সিএমসি
করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশ সরকারকে ১০ হাজার পিপিই অনুদান দিয়েছে চায়না ন্যাশনাল মেশিনারি ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশন (সিএমসি) ও চায়না জেনারেল টেকনোলজি গ্রুপ (জিটি)।
২৫ এপ্রিল ২০২০, ১২:১০ অপরাহ্ন