বাউফলে করোনা রোগীদের সরানোর দাবিতে বিক্ষোভ
পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের আইসোলেশন সেন্টারে থাকা করোনায় আক্রান্ত পাঁচ রোগীকে অন্যত্র স্থানান্তরের দাবিতে বিক্ষোভ করেছে এলাকাবাসী।
২৫ এপ্রিল ২০২০, ১২:০২ অপরাহ্ন
ঘর মেরামতের ৩৬ হাজার টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দিলেন দরিদ্র মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস
করোনাকালে মানুষের খাবারের কষ্ট দেখে মনকষ্টে ভুগছিলেন পাবনার বেড়া পৌর সদরের নতুনপাড়া মহল্লার বাসিন্দা মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস। তাই নিজের ঘর মেরামতের জন্য জমিয়ে রাখা ৩৬ হাজার টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করেছেন তিনি। মানুষের পাশে দাঁড়াতে মহানুভবতার এমন দৃষ্টান্ত স্থাপন করলেন মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস।
২৫ এপ্রিল ২০২০, ১২:০০ অপরাহ্ন
চেন্নাই থেকে শেষ বিশেষ ফ্লাইটে দেশে ফিরলেন ১৬৬ জন
ভারতে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে ইউএস-বাংলা এয়ারলাইনস শেষ বিশেষ ফ্লাইট ঢাকায় এসে পৌঁছেছে। চেন্নাই থেকে এই ফ্লাইটে দেশে এসেছেন ১৬৬ জন।
২৫ এপ্রিল ২০২০, ১১:৫৪ পূর্বাহ্ন
ঢাকায় করোনা আক্রান্ত দম্পতি পালিয়ে কুষ্টিয়ায়
ঢাকায় করোনাভাইরাসে আক্রান্ত এক দম্পতিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তারা পালিয়ে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর গ্রামে বাড়িতে যাচ্ছিলেন।
২৫ এপ্রিল ২০২০, ১১:৪৭ পূর্বাহ্ন
পঞ্চগড়ে কুমিল্লাফেরত ৪৮ শ্রমিক কোয়ারেন্টিনে
পঞ্চগড়ে কুমিল্লাফেরত ৪৮ জন শ্রমিককে সদর উপজেলার জগদল ডিগ্রি কলেজের চারতলা অ্যাকাডেমিক ভবনে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে ।
২৫ এপ্রিল ২০২০, ১১:৩৮ পূর্বাহ্ন
কুমিল্লায় দুই ভাই করোনা আক্রান্ত
কুমিল্লায় শনিবার দুই ভাইয়ের করোনা শনাক্ত হয়েছে। নতুন করে আক্রান্ত এ দুজন নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৬ জনে।
২৫ এপ্রিল ২০২০, ১১:২৯ পূর্বাহ্ন
লক্ষ্মীপুরে করোনার উপসর্গ নিয়ে নারীর মৃত্যু, বাড়ি লকডাউন
লক্ষ্মীপুরের কমলনগরে জ্বর ও শ্বাসকষ্টে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরজাঙ্গালীয়া গ্রামে নিজের বাড়িতে তিনি মারা যান।
২৫ এপ্রিল ২০২০, ১১:২৮ পূর্বাহ্ন
চৌগাছায় হাসপাতাল থেকে পালানো সন্তানসম্ভবা নারীর করোনা শনাক্ত
যশোরের চৌগাছা উপজেলায় এক সন্তানসম্ভবা নারী (২৮) করোনায় আক্রান্ত হয়েছেন। গত শুক্রবার তার নমুনা সংগ্রহ করে পরীক্ষায় পাঠানোর পর তিনি হাসপাতাল থেকে পালিয়ে যান।
২৫ এপ্রিল ২০২০, ১১:২৬ পূর্বাহ্ন
নরসিংদীতে ১৪ স্বাস্থ্যকর্মীসহ ১৭ জন সুস্থ হয়েছেন
নরসিংদীতে গত ১২-১৩ এপ্রিল, এই দুই দিনে করোনাভাইরাসে আক্রান্ত ৩৪ জনকে শনাক্ত করা হয়েছিল। এদের মধ্যে ১৪ স্বাস্থ্যকর্মীসহ ১৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
২৫ এপ্রিল ২০২০, ১১:১৮ পূর্বাহ্ন
আদালত খোলার সিদ্ধান্ত স্থগিত
করোনা পরিস্থিতিতে স্বল্প পরিসরে আদালত খোলা রাখার সিদ্ধান্ত স্থগিত করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
২৫ এপ্রিল ২০২০, ১১:১৭ পূর্বাহ্ন
শার্শায় করোনা আক্রান্ত চিকিৎসকের ছেলেসহ আরও ৪ জন পজিটিভ
যশোরের শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকের পর তার ছেলে সহ আরও চার জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
২৫ এপ্রিল ২০২০, ১১:১৬ পূর্বাহ্ন
অ্যাম্বুলেন্সসহ ৫টি গাড়ি পেল পিরোজপুর স্বাস্থ্য বিভাগ
করোনা দুর্যোগের সময় একটি অত্যাধুনিক অ্যাম্বুলেন্স ও সরকারি কর্মকর্তাদের ব্যবহারের জন্য ৪ টি গাড়ি পেয়েছে পিরোজপুর স্বাস্থ্য বিভাগ।
২৫ এপ্রিল ২০২০, ১০:৫৫ পূর্বাহ্ন
সরকার করোনাভাইরাস মোকাবিলায় ব্যর্থ হয়েছে: মির্জা ফখরুল
করোনাভাইরাস বিষয়ে সরকারের দেওয়া তথ্য নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি। সরকার তথ্য লুকাচ্ছে বলে অভিযোগ করে বিএনপি বলছে, করোনাভাইরাস মোকাবিলায় সরকার ব্যর্থ হয়েছে।
২৫ এপ্রিল ২০২০, ১০:৫২ পূর্বাহ্ন
যশোরে দুই দিনে ৮ মাদকসেবীর মৃত্যু
যশোরে গত দু্ই দিনে আট মাদকসেবীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার বিভিন্ন উপজেলার আট জনের মৃত্যুর পরে নড়েচড়ে বসেছে জেলার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গতকাল রাতে শহরের বেজপাড়ার একটি বাড়ি থেকে নান্টু (৩৫) নামে এক মাদকসেবীর মরদেহ উদ্ধার করে পুলিশ।
২৫ এপ্রিল ২০২০, ১০:৪৩ পূর্বাহ্ন
চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত, চুনারুঘাট হাসপাতাল বন্ধ
চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
২৫ এপ্রিল ২০২০, ১০:২৫ পূর্বাহ্ন
ঠাকুরগাঁওয়ে ধানখেত থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নে ধানখেত থেকে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
২৫ এপ্রিল ২০২০, ১০:২০ পূর্বাহ্ন
জুয়ায় বাধা দেওয়ায় গ্রাম পুলিশকে মারধর, ২ জুয়াড়ির জেল
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় জুয়া খেলায় বাধা দেওয়ার কারণে এক গ্রাম পুলিশকে মারধর করেছে দুই জুয়াড়ি। পরে ভ্রাম্যমান আদালত দুই জুয়াড়ির প্রত্যেককে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন।
২৫ এপ্রিল ২০২০, ১০:০২ পূর্বাহ্ন
কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু
কক্সবাজারের চকরিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় বাহাদুর আলাম (৩২) নামে এক যুবক মারা গেছেন।
২৫ এপ্রিল ২০২০, ০৯:৫৫ পূর্বাহ্ন
ময়মনসিংহে ছেলের হাতে বাবা খুন
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় আজ শনিবার সকালে নিজের বাবাকে কুপিয়ে হত্যা করেছে লিটন নামের এক যুবক।
২৫ এপ্রিল ২০২০, ০৯:৩৯ পূর্বাহ্ন
আইসোলেশনে মারা যাওয়া কিশোরী করোনায় আক্রান্ত ছিলেন
চাঁদপুরের ২৫০ শয্যা সরকারি জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া কিশোরী করোনায় আক্রান্ত ছিলেন। আজ শনিবার দুপুরে জেলা সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।
২৫ এপ্রিল ২০২০, ০৯:২৭ পূর্বাহ্ন