বরিশাল করোনা ইউনিটে ভেন্টিলেটরসহ ১৮ আইসিইউ সংযোজন

বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে ১৮টি ভেন্টিলেশন সুবিধাসহ আইসিইউ বেড সংযোজন করা হয়েছে।
২৫ এপ্রিল ২০২০, ০৯:১৮ পূর্বাহ্ন

আজগর আলী হাসপাতালের ২২ চিকিৎসকসহ ৫০ জনের বেশি করোনায় আক্রান্ত: এফডিএসআর

পুরান ঢাকার গেন্ডারিয়ায় আজগর আলী হাসপাতালের ২২ জন চিকিৎসক ও সাপোর্টিং স্টাফ (নার্স, ওয়ার্ড বয়, আয়া) মিলিয়ে ৫০ জনেরও বেশি কর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
২৫ এপ্রিল ২০২০, ০৯:১৪ পূর্বাহ্ন

রংপুরে ট্রাকচাপায় নিহত ২

রংপুরের মিঠাপুকুর উপজেলায় ট্রাকচাপায় দুই জন নিহত হয়েছেন। এ ছাড়া, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে আরও চার জনকে।
২৫ এপ্রিল ২০২০, ০৯:১২ পূর্বাহ্ন

নেত্রকোণায় সড়ক দুর্ঘটনায় ২ শিশুর মৃত্যু, আহত ৩

নেত্রকোনার মদন উপজেলার গাড্ডি এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই শিশু নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও তিন জন।
২৫ এপ্রিল ২০২০, ০৮:৫৩ পূর্বাহ্ন

চাকরি হারালেন ৭০৯ পোশাক শ্রমিক, আশুলিয়ায় বিক্ষোভ

সাভারের আশুলিয়া এলাকায় একটি পোশাক কারখানার ৭০৯ জনকে শ্রমিককে চাকরিচ্যুত করা হয়েছে। আজ শনিবার সকালে নরশিংপুর এলাকার সিগমা ফ্যাশন লিমিটেড নামে কারখানার দেয়ালে চাকরিচ্যুত শ্রমিকদের নামের তালিকা টানিয়ে দেয় কর্তৃপক্ষ। সেই সঙ্গে একটি নোটিশ দেওয়া হয়েছে।
২৫ এপ্রিল ২০২০, ০৮:৪২ পূর্বাহ্ন

গোপালগঞ্জে এক চিকিৎসক ও এক নার্স করোনা আক্রান্ত

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পরীক্ষার পর গোপালগঞ্জের এক চিকিৎসক এবং এক নার্স করোনা আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৯ জনে।
২৫ এপ্রিল ২০২০, ০৮:২৯ পূর্বাহ্ন

করোনায় দেশে আরও ৯ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩০৯

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও নয় জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা ১৪০। এ ছাড়া, আক্রান্ত আরও ৩০৯ জনকে শনাক্ত করা হয়েছে। এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত ৪ হাজার ৯৯৮ জনকে শনাক্ত করা হয়েছে।
২৫ এপ্রিল ২০২০, ০৮:২৮ পূর্বাহ্ন

খুলনায় আইসোলেশনে থাকা ১৬ মাস বয়সী শিশুর মৃত্যু

খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে ১৬ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়। শিশুটিকে হাসপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছিল।
২৫ এপ্রিল ২০২০, ০৮:১০ পূর্বাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ায় এক মণ গাঁজা উদ্ধার, আটক ২

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ গোলচত্বর এলাকা থেকে সাড়ে ৪২ কেজি গাঁজা ও একটি পিকআপ ভ্যানসহ দুজনকে আটক করেছে র‍্যাব।
২৫ এপ্রিল ২০২০, ০৮:০৪ পূর্বাহ্ন

বিএসএমএমইউ ও সিডিসিকে করোনা পরীক্ষার কিট হস্তান্তর করল গণস্বাস্থ্য কেন্দ্র

গণস্বাস্থ্য কেন্দ্রের তৈরি করা কিট বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) ও যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার্স ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়েছে।
২৫ এপ্রিল ২০২০, ০৭:২৬ পূর্বাহ্ন

কুর্মিটোলা হাসপাতালের একজন চিকিৎসক করোনায় আক্রান্ত

করোনা রোগীদের জন্য ডেডিকেটেড কুর্মিটোলা জেনারেল হাসপাতালে কর্মরত একজন চিকিৎসকের কোভিড-১৯ পরীক্ষার ফল পজিটিভ এসেছে। এই হাসপাতালে সেবাদানকারী চিকিৎসকদের মধ্যে তিনিই প্রথম করোনা পজিটিভ বলে শনাক্ত হলেন।
২৫ এপ্রিল ২০২০, ০৬:৫৯ পূর্বাহ্ন

ঝিনাইদহে প্রথম ২ করোনা রোগী শনাক্ত

ঝিনাইদহের সদর ও কালীগঞ্জ উপজেলায় দুই জন করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। আজ শনিবার সকাল ১০টার দিকে জেলা সিভিল সার্জন ডা. সেলিনা বেগম এ তথ্য নিশ্চিত করেছেন।
২৫ এপ্রিল ২০২০, ০৬:৩০ পূর্বাহ্ন

প্রতিদিন প্রায় ৩০ জন চিকিৎসক করোনায় আক্রান্ত হচ্ছেন: বিডিএফ

গত এক সপ্তাহে দেশে গড়ে প্রতিদিন প্রায় ৩০ জন চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশন (বিডিএফ)।
২৫ এপ্রিল ২০২০, ০৬:২৭ পূর্বাহ্ন

ঘরে থাকুন, সুস্থ থাকুন: অস্থিরতা নিয়ন্ত্রণ করুন

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত ছুটির কারণে মানুষ প্রায় একমাস ধরে ঘরে আছেন। ছুটির মেয়াদ পঞ্চম দফায় বেড়েছে ৫ মে পর্যন্ত।
২৫ এপ্রিল ২০২০, ০৬:১৩ পূর্বাহ্ন

শরীয়তপুরে আরও ৩ করোনা রোগী শনাক্ত

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় আরও তিন জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. মো. আব্দুর রশিদ।
২৫ এপ্রিল ২০২০, ০৫:৫৩ পূর্বাহ্ন

আবুল মনসুর আহমদ বুক রিভিউ প্রতিযোগিতা

করোনায় সারা পৃথিবীর মতো বাংলাদেশও সামাজিক (মানবিক) ও অর্থনৈতিক সংকটের মুখোমুখি। এমন ক্রান্তিলগ্নে উপমহাদেশের প্রখ্যাত সাহিত্যিক, সাংবাদিক ও রাজনীতিবিদ আবুল মনসুর আহমদের চিন্তার সঙ্গে পরিচিত হওয়ার প্রয়াসে তার স্মৃতি পরিষদের উদ্যোগে ‘আবুল মনসুর আহমদ বুক রিভিউ প্রতিযোগিতা’র আয়োজন করা হয়েছে।
২৫ এপ্রিল ২০২০, ০৫:৪৫ পূর্বাহ্ন

শ্রীমঙ্গলে প্রথম করোনা রোগী শনাক্ত

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় প্রথম করোনা রোগী শনাক্তের কথা জানিয়েছে স্বাস্থ্য বিভাগ৷ আজ শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন এ তথ্য জানিয়েছেন৷
২৫ এপ্রিল ২০২০, ০৫:২৭ পূর্বাহ্ন

আজ সকাল ১১টায় সরকারকে করোনা পরীক্ষার কিট দেবে গণস্বাস্থ্য কেন্দ্র

গণস্বাস্থ্য কেন্দ্রের তৈরি করা কিট আজ শনিবার সকাল ১১টার দিকে ঔষধ প্রশাসন অধিদপ্তর ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে সরবরাহ করা হবে।
২৫ এপ্রিল ২০২০, ০৪:২১ পূর্বাহ্ন

ঢামেকে কোভিড-১৯ চিকিৎসা, অন্যান্য রোগীদের সেবা পাওয়া নিয়ে শঙ্কা

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ গত ১৬ এপ্রিল সার্কুলার জারি করে জানায়, শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটকে কোভিড-১৯ রোগীদের চিকিৎসার জন্য নির্ধারণ করা হয়েছে। এ কারণে সেখানকার রোগীদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে।
২৪ এপ্রিল ২০২০, ০৫:৩৩ অপরাহ্ন

ময়মনসিংহ মেডিকেলের চিকিৎসক ও নার্সসহ ১৯ জন করোনা আক্রান্ত

ময়মনসিংহ জেলায় নতুন করে আরও ২০ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এরমধ্যে ছয় চিকিৎসক, সাত নার্স ও স্টাফসহ ১৯ জনই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত।
২৪ এপ্রিল ২০২০, ০৫:০০ অপরাহ্ন