ধর্ষণের অভিযোগে সালিসে নির্যাতন, অপমানে কিশোরের আত্মহত্যা

পঞ্চগড়ে শিশু ধর্ষণের অভিযোগ এনে গ্রাম্য সালিসে স্থানীয় বিচারকদের বিরুদ্ধে এক কিশোরকে নির্যাতনের অভিযোগ উঠেছে। সেই অপমান সহ্য করতে না পেরে গলায় ফাঁস লাগিয়ে আত্মতহ্যা করেছে অভিযুক্ত কিশোর।
২৪ এপ্রিল ২০২০, ০৪:৪২ অপরাহ্ন

ব্র্যাকের মাধ্যমে ১ লাখ পরিবারের দুই সপ্তাহের খাবার দেবে জিপি

দেশব্যাপী চলমান সাধারণ ছুটির কারণে দেশে অন্তত ১৪ শতাংশ পরিবারের ঘরে কোনো খাবার নেই। আর কর্মহীন হয়ে পড়েছেন ৭২ শতাংশ মানুষ। বেসরকারি সংস্থা ব্র্যাকের গবেষণায় এসব তথ্য উল্লেখ করা হয়েছে।
২৪ এপ্রিল ২০২০, ০৪:১০ অপরাহ্ন

দেশে করোনা আক্রান্ত চিকিৎসক ৩০৪ জন, নার্স ১৯০ জন

দেশে আজ শুক্রবার পর্যন্ত অন্তত ৩০৪ জন চিকিৎসক করোনা আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপন্সসিবিলিটি (এফডিএসআর)।
২৪ এপ্রিল ২০২০, ০৩:৫৪ অপরাহ্ন

মহেশখালীতে একদিনে ৫ জনের করোনা শনাক্ত

কক্সবাজার জেলার দ্বীপ উপজেলা মহেশখালীতে আজ শুক্রবার পাঁচ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন।
২৪ এপ্রিল ২০২০, ০৩:৪৬ অপরাহ্ন

৫ মে পর্যন্ত গণপরিবহন বন্ধ

করোনা সংক্রমণ প্রতিরোধ ও পরিস্থিতি মোকাবিলায় আগামী ৫ মে পর্যন্ত দেশব্যাপী গণপরিবহন বন্ধ থাকবে।
২৪ এপ্রিল ২০২০, ০৩:৩৩ অপরাহ্ন

করোনায় আক্রান্ত নারায়ণগঞ্জের সিভিল সার্জন যেভাবে সুস্থ হলেন

করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় ঢাকার পরই নারায়ণগঞ্জের অবস্থান। ইতোমধ্যে জেলাকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। তারপরও দিন দিন আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। আক্রান্তদের মধ্যে রয়েছেন প্রশাসনের কর্মকর্তা, ডাক্তার, নার্সসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
২৪ এপ্রিল ২০২০, ০২:৫৬ অপরাহ্ন

ফরিদপুরে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় বজ্রপাতে মারা গেছেন দুই কৃষক।
২৪ এপ্রিল ২০২০, ০২:৫৪ অপরাহ্ন

সাতক্ষীরায় এবার চালু হচ্ছে ভ্রাম্যমাণ ইফতার বাজার

সাতক্ষীরায় প্রথম রমযান থেকে চালু হচ্ছে ভ্রাম্যমাণ ইফতারি বাজার। প্রাথমিকভাবে জেলা শহর ছাড়াও উপজেলা সদরে এ বাজার চালু করা হবে।
২৪ এপ্রিল ২০২০, ০২:২৮ অপরাহ্ন

সোহরাওয়ার্দী হাসপাতালে করোনা রোগী চিকিৎসার সিদ্ধান্ত পরিবর্তন

রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসা দেওয়া হবে— এমন ঘোষণার চার দিন পর তা পরিবর্তন করা হয়েছে। এখন থেকে এই হাসপাতালে আগের মতোই সাধারণ রোগীদের চিকিৎসা চলবে।
২৪ এপ্রিল ২০২০, ০২:১১ অপরাহ্ন

৪ দিন পরে ধর্ষণের মামলা নিল পুলিশ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১৬ বছরের এক মাদ্রসা শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছেন। কিন্তু, অভিযোগ জানানোর পরে ওই শিক্ষার্থীর পরিবারের আন্দোলনের মুখে মামলা নিয়েছে পুলিশ।
২৪ এপ্রিল ২০২০, ০১:৪৫ অপরাহ্ন

চিলমারীতে নারায়ণগঞ্জ ফেরত যুবক করোনা আক্রান্ত

কুড়িগ্রামের চিলমারীতে নারায়ণগঞ্জ ফেরত এক যুবক করোনা আক্রান্ত হয়েছেন। তিনি নারায়ণগঞ্জের একটি গার্মেন্টসে কাজ করতেন।
২৪ এপ্রিল ২০২০, ০১:৩৬ অপরাহ্ন

শনিবার থেকে রোজা শুরু

বাংলাদেশের আকাশে আজ শুক্রবার সন্ধ্যায় পবিত্র মাহে রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামীকাল শনিবার থেকে মাসব্যাপী রোজা শুরু হচ্ছে।
২৪ এপ্রিল ২০২০, ০১:০৫ অপরাহ্ন

রংপুরে ৩ ব্যাংকার করোনা আক্রান্ত

রংপুর শহরের বাজার শাখার একটি ব্যাংকের তিন কর্মকর্তা করোনা শনাক্ত হয়েছেন।
২৪ এপ্রিল ২০২০, ১২:৪৯ অপরাহ্ন

পটুয়াখালীতে একই পরিবারের ৫ জনের করোনা শনাক্ত

পটুয়াখালীর বাউফলের পূর্ব কালাইয়া গ্রামের একই পরিবারের চার নারীসহ পাঁচজনের করোনা শনাক্ত করা হয়েছে। তাদের সবাইকে ইদ্রিস মোল্লা কলেজে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
২৪ এপ্রিল ২০২০, ১২:২৯ অপরাহ্ন

কক্সবাজারে আরও ২ জনের করোনা শনাক্ত

কক্সবাজার সরকারি মেডিকেল কলেজে স্থাপিত আইইডিসিআরের ফিল্ড ল্যাবে আজ শুক্রবার মোট ৭২ জনের রক্তের নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্যে দুই জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে।
২৪ এপ্রিল ২০২০, ১১:৫৫ পূর্বাহ্ন

বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম কমার সুফল পাবে না বাংলাদেশ

করোনাভাইরাসের প্রভাবে দেশে জ্বালানি তেলের চাহিদা প্রায় ৫০ শতাংশ কমে যাওয়ায় জ্বালানি তেল সংরক্ষণ নিয়ে বিপাকে পড়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন বিপিসি। ফলে বিপিসির পাইপ লাইন, বেসরকারি প্রতিষ্ঠান ও পেট্রোল পাম্পের সংরক্ষণাগারে তেল রাখার পরিকল্পনা করছে রাষ্ট্রায়াত্ব এ সংস্থাটি।
২৪ এপ্রিল ২০২০, ১১:৫৩ পূর্বাহ্ন

চাঁদপুরে মারা যাওয়া ব্যক্তির শ্যালিকা করোনা আক্রান্ত

চাঁদপুর সদরের রামপুর এলাকায় করোনায় আক্রান্ত হয়ে ৩২ বছরের এক ব্যক্তি মারা গেছেন। তার শ্যালিকাও করোনায় আক্রান্ত হয়েছেন। মারা যাওয়া ব্যক্তির শ্বশুরও আগে থেকেই করোনা আক্রান্ত ছিলেন। এ নিয়ে ওই পরিবারের ৯ জনের মধ্যে ৩ জনের করোনা শনাক্ত করা হলো।
২৪ এপ্রিল ২০২০, ১১:২১ পূর্বাহ্ন

মানিকগঞ্জে আরও ৩ করোনা রোগী শনাক্ত, দূরত্ব না মানায় কাঁচাবাজার লকডাউন

মানিকগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত আরও তিন জনকে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে জেলায় ১৩ জনকে শনাক্ত করা হয়েছে।
২৪ এপ্রিল ২০২০, ১১:২০ পূর্বাহ্ন

নরসিংদীতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সাংবাদিককে পেটানোর অভিযোগ

নরসিংদীর রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও তার অনুসারীদের বিরুদ্ধে স্থানীয় এক সাংবাদিককে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে।
২৪ এপ্রিল ২০২০, ১০:৫৪ পূর্বাহ্ন

চাল আত্মসাতের অভিযোগে ইউপি চেয়ারম্যান-সদস্য বরখাস্ত

পটুয়াখালীতে চাল আত্মসাতের অভিযোগে সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনির হোসেন মৃধা এবং উপজেলার কেশবপুর ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য ও ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি মোসা. লিপি বেগমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
২৪ এপ্রিল ২০২০, ১০:৩৮ পূর্বাহ্ন