টাঙ্গাইলে একই পরিবারের ৪ জনসহ আরও ৫ জনের করোনা শনাক্ত

টাঙ্গাইলে একই পরিবারের ৪ জনসহ মোট ৫ জন নতুন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৮ জনে।
২৪ এপ্রিল ২০২০, ১০:৩৮ পূর্বাহ্ন

ডাক্তারের কাজ করছেন নার্স, অনভিজ্ঞদের দিয়ে চালানো হচ্ছে আইসিইউ

‘নেই নেই এবং নেই’-এর ওপর ভিত্তি করে চলছে করোনা চিকিৎসার জন্য নির্ধারিত দেশের প্রথম হাসপাতাল ‘কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতাল’। এমন চিত্র উঠে এসেছে এই হাসপাতালে চিকিৎসা নেওয়া রোগীদের ভাষ্য ও তাদের আত্মীয়-স্বজনদের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত বক্তব্যে। এবার অব্যবস্থাপনার বিষয়টি উঠে এসেছে হাসপাতালটিতে কর্মরত নার্সদের কথায়।
২৪ এপ্রিল ২০২০, ১০:০৩ পূর্বাহ্ন

যশোরে আইসোলেশন ওয়ার্ডে ২ জনের মৃত্যু

যশোর জেনারেল হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন দুই জন মারা গেছেন। আজ শুক্রবার দুপুরে হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আরিফ আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
২৪ এপ্রিল ২০২০, ০৯:২৮ পূর্বাহ্ন

অভাবের তাড়নায় সদ্য ভূমিষ্ঠ সন্তানকে দত্তক দিলেন মা

কক্সবাজারে দরিদ্রতার কারণে সদ্য ভূমিষ্ঠ শিশুকে দত্তক দিলেন মা। লিখিত দত্তকনামার মাধ্যমে ওই শিশুকে দত্তক নিলেন জেলা শহরের একটি বেসরকারি হাসপাতালের নার্স।
২৪ এপ্রিল ২০২০, ০৯:০৮ পূর্বাহ্ন

যশোর ও ময়মনসিংহে বজ্রপাতে ২ জনের মৃত্যু

যশোরের চৌগাছা ও ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় বজ্রপাতে দুই জনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। ফুলসারা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মেহেদী মাসুদ চৌধুরী বলেন, আজ সকাল থেকে কৃষকরা আফরা মোড়ের মাঠে ধান কাটছিল। সাড়ে ১১টার দিকে বজ্রপাত হলে ঘটনাস্থলেই খলিলুর রহমানের (১৭) মৃত্যু হয়।
২৪ এপ্রিল ২০২০, ০৯:০৮ পূর্বাহ্ন

করোনায় দেশে আরও ৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৫০৩

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও চার জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা ১৩১। এ ছাড়া, আক্রান্ত আরও ৫০৩ জনকে শনাক্ত করা হয়েছে। এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত ৪ হাজার ৬৮৯ জনকে শনাক্ত করা হয়েছে।
২৪ এপ্রিল ২০২০, ০৮:২৬ পূর্বাহ্ন

কুমিল্লায় আরও ৫ করোনা রোগী শনাক্ত

কুমিল্লায় করোনাভাইরাসে আক্রান্ত আরও পাঁচ জনকে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে গত ২৪ ঘণ্টায় জেলায় করোনায় আক্রান্ত আট জনকে শনাক্ত করা হয়েছে। সব মিলেয়ে জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা ৪৪।
২৪ এপ্রিল ২০২০, ০৮:০১ পূর্বাহ্ন

হাসপাতাল থেকে পালিয়ে বাবার বাড়িতে ছিলেন করোনা আক্রান্ত নারী

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি ওয়ার্ড থেকে পালিয়ে যাওয়া করোনা আক্রান্ত নারীকে পাওয়া গেছে। আজ শুক্রবার দুপুরে হাসপাতালের উপপরিচালক ডা. হিমাংশু লাল রায় এ তথ্য নিশ্চিত করেছেন।
২৪ এপ্রিল ২০২০, ০৭:৫৮ পূর্বাহ্ন

অস্ট্রেলিয়ায় কোভিড-১৯ নিয়ন্ত্রণে, শিথিল হচ্ছে লকডাউন

অস্ট্রেলিয়ায় কখনো কোনো রাজ্য কোভিড-১৯ এর কারণে পুরোপুরি লকডাউন করেনি। অধিকাংশ রাজ্যই লকডাউন করেছে আংশিকভাবে। তবে রেস্টুরেন্ট, প্রার্থনালয়, মিউজিয়াম, নাইটক্লাব, ক্যাসিনো বন্ধ ঘোষণা করেছে।
২৪ এপ্রিল ২০২০, ০৭:৫৩ পূর্বাহ্ন

খুলনায় নমুনা সংগ্রহকারী করোনায় আক্রান্ত

খুলনার রূপসা উপজেলায় এক নমুনা সংগ্রহকারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি বর্তমানে খুলনা করোনা হাসপাতালে চিকিৎসাধীন।
২৪ এপ্রিল ২০২০, ০৭:২০ পূর্বাহ্ন

সিগারেটের ধোঁয়া ছোড়াকে কেন্দ্র করে ২ জন নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় বাসা থেকে ডেকে নিয়ে দুই যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার সকালে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ ফিরোজ হোসেন মোল্লা জানিয়েছেন, নিহত মো. শাহিন (২৫) ও তার বন্ধু মো. জাহিদের (২৭) সঙ্গে স্থানীয় কয়েকজনের হাতাহাতি হয়েছিল। সেই জের ধরে এই হত্যাকাণ্ড।
২৪ এপ্রিল ২০২০, ০৭:২০ পূর্বাহ্ন

মানের উন্নতি, তবে এখনো ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস: একিউআই

এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) বাংলাদেশের রাজধানী ঢাকার বাতাসের মানের উন্নতি হলেও এখনো ‘অস্বাস্থ্যকর’ পর্যায়েই রয়েছে।
২৪ এপ্রিল ২০২০, ০৬:৩৭ পূর্বাহ্ন

রানা প্লাজা ট্র্যাজেডির ৭ বছর আজ

রানা প্লাজা ট্র্যাজেডির সাত বছর পূর্ণ হলো আজ। ২০১৩ সালের ২৪ এপ্রিল সাভারে ধসে পড়েছিল নয় তলা ভবন রানা প্লাজা। এটি ছিল দেশের পোশাক শিল্পে ঘটে যাওয়া সবচেয়ে বড় ট্র্যাজেডি। ভবন ধসে প্রাণ হারান হাজারেরও বেশি মানুষ। যারা প্রাণে বেঁচে গেছেন, তারাও পঙ্গুত্ব নিয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন।
২৪ এপ্রিল ২০২০, ০৬:১৫ পূর্বাহ্ন

ঘরে থাকুন, সুস্থ থাকুন: শিশুরা কতক্ষণ স্ক্রিনের সামনে থাকছে, খেয়াল রাখুন

করোনাভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখতে মানুষ এখন বাধ্য হয়েই ঘরে থাকছেন। যে কারণে ব্যাহত হচ্ছে জনসাধারণের দৈনন্দিন কার্যক্রম।
২৪ এপ্রিল ২০২০, ০৫:৩৮ পূর্বাহ্ন

হাসপাতাল থেকে পালালেন করোনায় আক্রান্ত নারী

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি ওয়ার্ডে চিকিৎসাধীন এক নারী পালিয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষের ধারণা, করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করায় পালিয়েছেন তিনি।
২৪ এপ্রিল ২০২০, ০৫:৩১ পূর্বাহ্ন

করোনায় চিকিৎসা দেবে পাবনা কমিউনিটি হাসপাতাল

করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাবনা কমিউনিটি হাসপাতাল। গতকাল বৃহস্পতিবার কমিউনিটি হাসপাতাল ট্রাস্টের চেয়ারম্যান অধ্যাপক ডা. কাজী কামরুজ্জামান এ তথ্য জানিয়েছেন।
২৪ এপ্রিল ২০২০, ০৪:৫০ পূর্বাহ্ন

চট্টগ্রামে নাতনীর সামনে স্ত্রীকে হত্যা, অভিযুক্ত স্বামী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামী মো. মুছাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টা পর নগরীর কোতোয়ালি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
২৩ এপ্রিল ২০২০, ০৫:১৪ অপরাহ্ন

সাতক্ষীরায় থামানো যাচ্ছে না মানুষের চলাচল

মানুষকে সচেতন করতে নানা উদ্যোগ নেওয়া হলেও সাতক্ষীরায় প্রয়োজন ছাড়া অনেকেই ঘরের বাইরে বের হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। সেইসঙ্গে সামাজিক দূরত্বের নির্দেশনাও মানছেন না অনেকেই।
২৩ এপ্রিল ২০২০, ০৪:৪২ অপরাহ্ন

সিলেটে করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু

সিলেট শহীদ ডা. শামসুদ্দীন আহমদ সদর হাসপাতাল করোনার আইসোলেশন কেন্দ্রে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় করোনা উপসর্গ নিয়ে ৫০ বছর বয়সী একজন মারা গেছেন।
২৩ এপ্রিল ২০২০, ০৪:৩৬ অপরাহ্ন

কুড়িগ্রামে গাজীপুর ফেরত আরও এক গার্মেন্টসকর্মী করোনা আক্রান্ত

কুড়িগ্রামের রৌমারীতে আজ বৃহস্পতিবার নতুন আরও একজনের কোভিড-১৯ পজিটিভ বলে নিশ্চিত হওয়া গেছে।
২৩ এপ্রিল ২০২০, ০৪:২১ অপরাহ্ন