জ্বর-শ্বাসকষ্টে গোয়ালন্দ যৌন পল্লিতে নারীর মৃত্যু

রাজবাড়ীর গোয়ালন্দ যৌন পল্লিতে পঞ্চান্ন বছরের এক নারী করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। আজ বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান তিনি।
২৩ এপ্রিল ২০২০, ০৪:১৯ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে ত্রাণের দাবিতে মহাসড়কে বিক্ষোভ

ঠাকুরগাঁও সদর উপজেলার ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কের তেলিপাড়ায় ত্রাণের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে কর্মহীন হয়ে পড়া শ্রমিক ও নিম্ন আয়ের মানুষেরা।
২৩ এপ্রিল ২০২০, ০৩:৫৫ অপরাহ্ন

রংপুরে করোনা রোগীদের জন্য ফুল ও চিঠি

করোনা আক্রান্ত রোগীদের মনোবল বাড়াতে চিঠি ও ফুল দিয়ে অভ্যর্থনা জানাচ্ছেন চিকিৎসকরা। রংপুরে ১০০ শয্যা বিশিষ্ট ডেডিকেটেড করোনা হাসপাতালে এমনই ব্যতিক্রম উদ্যোগ নিয়েছেন সেখানকার তত্ত্বাবধায়ক ডা. এসএম নূরুন্নবী।
২৩ এপ্রিল ২০২০, ০৩:৪৬ অপরাহ্ন

করোনা আক্রান্ত সরকারি কর্মচারীদের পদ অনুযায়ী ক্ষতিপূরণ ঘোষণা

করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের সেবায় নিয়োজিত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীসহ এ সময়ে মাঠ প্রশাসন, সশস্ত্র বাহিনী ও অন্যান্য সরকারি কর্মচারীদের কেউ দায়িত্ব পালনকালে করোনায় আক্রান্ত হলে, বেতনের গ্রেড অনুযায়ী তাদের প্রাপ্য ক্ষতিপূরণ নির্ধারণ করেছে সরকার।
২৩ এপ্রিল ২০২০, ০৩:৩৫ অপরাহ্ন

কুমিল্লায় ধান কাটা শ্রমিক সংকট

ধান কাটা মৌসুম শুরু হলেও কুমিল্লায় শ্রমিক সংকটে ধান কাটতে পারছেন না অনেক প্রান্তিক কৃষক।
২৩ এপ্রিল ২০২০, ০৩:২২ অপরাহ্ন

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে শনিবার চালু হবে আইসিইউ

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে শনিবার থেকে চালু হবে আইসিইউ সুবিধা। করোনা আক্রান্তদের জন্য নির্ধারিত এই হাসপাতালে ইতোমধ্যেই ১০টি আইসিইউ বেড ও ভেন্টিলেটর সংযোজনের কাজ সম্পন্ন হয়েছে।
২৩ এপ্রিল ২০২০, ০৩:০১ অপরাহ্ন

শ্রমিকদের বকেয়া পরিশোধ না করলে বাগানের লিজ বাতিল

মৌলভীবাজারের কালিটি চা বাগানের শ্রমিকদের ১২ সপ্তাহের মজুরিসহ সব বকেয়া পরিশোধে বাগান মালিককে আগামী সোমবার পর্যন্ত সময়ে বেঁধে দিয়েছে জেলা প্রশাসন। অন্যথায় বাগানের লিজ বাতিল হবে বলে জানানো হয়েছে।
২৩ এপ্রিল ২০২০, ০২:৪৭ অপরাহ্ন

১৭০৪ জন সন্তানসম্ভবা মায়ের জন্য পুষ্টিকর খাদ্য দিলেন এমপি শেখ তন্ময়

‘গর্ভবতী মায়েদের ঘরে পুষ্টিকর খাবার, ভবিষ্যতের কাছে বর্তমানের অঙ্গিকার’। এই স্লোগান সামনে রেখে বাগেরহাট-২ (সদর ও কচুয়া) আসনের সংসদ সদস্য শেখ তন্ময়ের পক্ষ থেকে এক হাজার ৭০৪ জন সন্তানসম্ভবা মায়ের জন্য পুষ্টিকর খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
২৩ এপ্রিল ২০২০, ০২:৪৫ অপরাহ্ন

গাজীপুরে মা ও তিন সন্তানকে গলা কেটে হত্যা

গাজীপুরের শ্রীপুরে একই পরিবারের চার জনকে গলাকেটে হত্যার ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাতে হত্যাকান্ডটি ঘটেছে বলে ধারণা করা হলেও পরদিন বিকেলে ঘটনার কথা জানা যায়।
২৩ এপ্রিল ২০২০, ০২:৩৫ অপরাহ্ন

সাতক্ষীরায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলো যুবলীগ ও ছাত্রলীগ

সাতক্ষীরায় কৃষকের পাকা ধান কেটে ঘরে তুলে দিলো যুবলীগ ও ছাত্রলীগের শতাধিক নেতা-কর্মী। আজ বৃহস্পতিবার সকালে সদর উপজেলার বকচরা, আলীপুরসহ বিভিন্ন বিলে তারা ধান কেটে কৃষকের বাড়িতে পৌঁছে দেন।
২৩ এপ্রিল ২০২০, ০২:২৪ অপরাহ্ন

বুড়িমারী সীমান্তে বিএসএফ’র রাবার বুলেটে বিজিবি সদস্যসহ আহত ৩

লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী স্থলবন্দরের জিরো পয়েন্টে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ছোঁড়া রাবার বুলেটে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) এর এক সদস্যসহ তিন জন আহত হয়েছেন।
২৩ এপ্রিল ২০২০, ০২:০৭ অপরাহ্ন

আমদানি পণ্যের কন্টেইনার বেসরকারি আইসিডিতে স্থানান্তরের অনুমোদন

চট্টগ্রাম বন্দরে জট নিরসনে সব ধরনের আমদানি পণ্য ভর্তি কন্টেইনার ১৯টি বেসরকারি আইসিডি-তে স্থানান্তরের অনুমোদন দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বন্দরে সৃষ্ট কন্টেইনার জট নিরসনে নৌ মন্ত্রণালয়ের সুপারিশে এই সিদ্ধান্ত আগামী ৩০ জুন পর্যন্ত কার্যকর থাকবে।
২৩ এপ্রিল ২০২০, ০২:০৬ অপরাহ্ন

পঞ্চগড়ে জ্বর-গলাব্যাথা নিয়ে মারা যাওয়া কিশোর করোনা আক্রান্ত ছিল না

পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নে গত রোববার জ্বর ও গলাব্যাথা নিয়ে মারা যাওয়া ১৬ বছর বয়সী কিশোর করোনা আক্রান্ত ছিল না বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।
২৩ এপ্রিল ২০২০, ০১:৫৮ অপরাহ্ন

পরিবারের শর্তে করোনা শনাক্ত ২ রোগীর নমুনা আবারও ল্যাবে

যশোরের চৌগাছায় করোনা শনাক্ত হওয়া এক নারী ও কিশোরের নমুনা আবারও পরীক্ষার জন্য যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে পাঠানো হয়েছে।
২৩ এপ্রিল ২০২০, ০১:৪৪ অপরাহ্ন

৩০ হাজার কোটি টাকা তহবিলের অর্ধেক কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে পুনঃঅর্থায়ন করবে

করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত বড় শিল্প ও সেবা খাতে চলতি মূলধন প্রদানে গঠিত ৩০ হাজার কোটি টাকা তহবিলের অর্ধেক বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে পুনঃঅর্থায়ন করবে।
২৩ এপ্রিল ২০২০, ০১:৪০ অপরাহ্ন

বাংলাদেশে করোনা পরিস্থিতি উন্নত দেশের চেয়ে কিছুটা ভালো: হাছান মাহমুদ

শাটডাউনে যাওয়ার পর থেকে দেশে না খেয়ে গত এক মাসে কেউ মারা যায়নি, সেটাই সরকারের সফলতা বলে দাবি করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।
২৩ এপ্রিল ২০২০, ০১:৩৩ অপরাহ্ন

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ৩১ বস্তা ত্রাণের চাল জব্দ

কুড়িগ্রামের নাগেশ্বরীতে এক ভ্যান চালকের বাড়ি থেকে ৩১ বস্তা চাল জব্দ করেছে গোয়েন্দা পুলিশ। চালের বস্তাগুলো নাগেশ্বরী থানায় রাখা হয়েছে।
২৩ এপ্রিল ২০২০, ০১:১৬ অপরাহ্ন

ডেইলি স্টারে প্রতিবেদনের পর খাদ্য সহায়তা পৌঁছাল বিচ্ছিন্ন দ্বীপচরে

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বিচ্ছিন্ন দ্বীপচরে নৌকায় করে খাবার পৌঁছে দিয়েছে উপজেলা প্রশাসন।
২৩ এপ্রিল ২০২০, ০১:১৩ অপরাহ্ন

কুড়িগ্রাম জেলা লকডাউন

কুড়িগ্রামে চার জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর জেলাটি লকডাউন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে কুড়িগ্রাম থেকে কেউ বের হতে পারবে না ও বাইরের জেলার কেউ কুড়িগ্রামে যেতেও পারবে না।
২৩ এপ্রিল ২০২০, ০১:০৪ অপরাহ্ন

পুলিশের ২১৮ সদস্য করোনা আক্রান্ত কোয়ারেন্টিনে ৬৫২

বাংলাদেশ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ মোট ২১৮ জন সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং কোয়ারেন্টিনে আছেন আরও ৬৫২ জন।
২৩ এপ্রিল ২০২০, ১২:৫৭ অপরাহ্ন