পুলিশের ২১৮ সদস্য করোনা আক্রান্ত কোয়ারেন্টিনে ৬৫২
বাংলাদেশ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ মোট ২১৮ জন সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং কোয়ারেন্টিনে আছেন আরও ৬৫২ জন।
২৩ এপ্রিল ২০২০, ১২:৪৮ অপরাহ্ন
কুষ্টিয়ায় নকল হ্যান্ড স্যানিটাইজার, ২ কারখানা মালিককে জেল জরিমানা
কুষ্টিয়ায় নকল হ্যান্ড স্যানিটাইজার তৈরির দায়ে কারখানার দুই মালিককে তিন মাসের কারাদণ্ড ও এক লাখ টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
২৩ এপ্রিল ২০২০, ১২:৩৭ অপরাহ্ন
ঠাকুরগাঁও, পঞ্চগড়ে ত্রাণের সঙ্গে সবজি বিতরণ
ঠাকুরগাঁও ও পঞ্চগড়ে করোনাভাইরাসের বিস্তার রোধে সামাজিক দূরত্ব ও কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করতে কর্মহীন মানুষের মাঝে ত্রাণ সামগ্রীর সঙ্গে সবজি বিতরণের উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন।
২৩ এপ্রিল ২০২০, ১২:২৫ অপরাহ্ন
ঢাকা ও চট্টগ্রামের বাণিজ্যিক এলাকায় রোববার থেকে ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম
আগামী রোববার থেকে ঢাকা ও চট্টগ্রামের বাণিজ্যিক এলাকায় সবগুলো ব্যাংকের শাখায় স্বাভাবিক নিয়মে ব্যাংকিং কর্মকাণ্ড পরিচালিত হবে। আজ বাংলাদেশ ব্যাংক সার্কুলার জারি করে নতুন এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।
২৩ এপ্রিল ২০২০, ১১:৫০ পূর্বাহ্ন
ঠাকুরগাঁওয়ের হাসপাতাল থেকে পঞ্চগড়ে, উদ্ধারের পর রংপুরে আইসোলেশনে
করোনা আক্রান্ত এক নারী ঠাকুরগাঁও সদর হাসপাতালের গাইনি ওয়ার্ডে চিকিৎসা নিয়ে, পঞ্চগড়ে গ্রামের বাড়িতে যাওয়ার পর প্রশাসনের সহায়তায় তাকে খুঁজে বের করে রংপুরে হাসপাতালে আইসোলেশনে নেওয়া হয়েছে।
২৩ এপ্রিল ২০২০, ১১:৫০ পূর্বাহ্ন
শিপিং এজেন্টদের কার্যক্রম চালুর আহ্বান
সদস্যভুক্ত সব শিপিং এজেন্টদের স্বাভাবিক কার্যক্রম চালু রাখার আহ্বান জানিয়েছে বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশন।
২৩ এপ্রিল ২০২০, ১১:২৭ পূর্বাহ্ন
নারায়ণগঞ্জে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে ২ জন নিহত, আহত ২
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার দুই আরোহী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন অটোরিকশা চালক ও আরও এক যাত্রী।
২৩ এপ্রিল ২০২০, ১১:০৭ পূর্বাহ্ন
যশোরে আরও ১২ জন করোনা রোগী শনাক্ত
যশোরে নতুন করে আরও ১২ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত করেছে স্বাস্থ্য বিভাগ। আজ বৃহস্পতিবার সকালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারের সহযোগী পরিচালক ও অণুজীব বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ইকবাল কবীর জাহিদ এ তথ্য জানিয়েছেন।
২৩ এপ্রিল ২০২০, ১০:৩৬ পূর্বাহ্ন
এআইআইবি’র কাছে প্রায় ১০০ কোটি ডলারের ঋণ সহায়তা চেয়েছে বাংলাদেশ
করোনা প্রাদুর্ভাবের কারণে অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়ায় এশিয়ান ইনফ্রাস্ট্রাকচারাল ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি) এর কাছে প্রায় ১০০ কোটি ডলার ঋণ সহায়তা চেয়েছে বাংলাদেশ।
২৩ এপ্রিল ২০২০, ১০:৩৫ পূর্বাহ্ন
মৌলভীবাজারে গাছচাপায় নৈশপ্রহরীর মৃত্যু
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ঝড়ে ভেঙে পড়া গাছের নিচে চাপা পড়ে মনির বক্ত (৪০) নামে এক নৈশপ্রহরীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার ২টার দিকে কমলগঞ্জ পৌরসভার পাশে এ দুর্ঘটনা ঘটে।
২৩ এপ্রিল ২০২০, ১০:২২ পূর্বাহ্ন
কোভিড-১৯ এর চিকিৎসায় হাইড্রক্সিক্লোরোকুইন ও ফ্যাভিপিরাভির নিয়ে ক্ষুদ্র জ্ঞান
নিউইয়র্কে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা খুব একটা কমছে না। যদিও হাসপাতালে ভর্ত্তির সংখ্যা কমেছে। ইনটেনসিভ কেয়ার ইউনিটে রোগীর চাপ কিছুটা কমেছে। কিন্তু থামেনি। সঠিক পরিসংখ্যান দিয়ে বলতে পারব না তবে ভেন্টিলেটরে দেওয়ার পর অন্তত ৮০ ভাগই আর ফিরে আসেনি। তার মানে কি মুমূর্ষু অবস্থায় যে ওষুধপত্র দেওয়া হয় সেগুলো কোনো কাজে আসছে না! বিশেষ করে হাইড্রক্সিক্লোরোকুইন?
২৩ এপ্রিল ২০২০, ০৯:৪৬ পূর্বাহ্ন
হাইমচরে কৃষককে কুপিয়ে হত্যা
চাঁদপুরের হাইমচর উপজেলায় মো. মিস্টার রাঢ়ি (৩৮) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার দক্ষিণ আলগী দূর্গাপুর ইউনিয়নের চরপোড়ামুখী গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
২৩ এপ্রিল ২০২০, ০৯:৩৮ পূর্বাহ্ন
‘ইউরোপ-আমেরিকার চেয়ে বাংলাদেশের প্রথম ৪৫ দিনের অবস্থান অনেক ভালো’
প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পর থেকে ৪৫ দিনে বাংলাদেশের অবস্থান ইউরোপ-আমেরিকার চেয়ে অনেক ভালো বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
২৩ এপ্রিল ২০২০, ০৯:৩৫ পূর্বাহ্ন
ভুয়া ডাক্তারের বাসায় ‘করোনা রোগীর ক্লিনিক’
এক যুগ ধরে ছিলেন হোমিও চিকিৎসক। গত পাঁচ-ছয় বছর ধরে সেজেছেন স্বর্ণপদকপ্রাপ্ত চিকিৎসাবিজ্ঞানের উচ্চ ডিগ্রিধারী ডাক্তার। দেশে করোনা প্রকোপ শুরু হওয়ার পর নিজের বাসায় চালু করলেন করোনা রোগীদের জন্য দুই শয্যার হাসপাতাল। অবশেষে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ধরা পড়লেন তিনি।
২৩ এপ্রিল ২০২০, ০৯:৩১ পূর্বাহ্ন
জামাই বেড়াতে আসায় শ্বশুর বাড়ি লকডাউন
মানিকগঞ্জ সদর উপজেলার কাফাটিয়া গ্রামে জামাই বেড়াতে আসায় শ্বশুর বাড়িকে লকডাউন করেছে স্থানীয় প্রশাসন।
২৩ এপ্রিল ২০২০, ০৯:০০ পূর্বাহ্ন
দেশে শনাক্ত রোগীর সংখ্যা ৪ হাজার ছাড়াল, মোট মৃত্যু ১২৭
গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় বলে জানায় সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। আর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর সংবাদ জানানো হয়।
২৩ এপ্রিল ২০২০, ০৮:৪৫ পূর্বাহ্ন
স্বাস্থ্য অধিদপ্তরের ডিজির পদত্যাগ চেয়ে নোটিশ
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের (ডিজি) পদত্যাগ চেয়ে নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জে. আর. খান রবিন। আজ বৃহস্পতিবার সকালে ইমেইলের মাধ্যমে তিনি এ নোটিশ পাঠিয়েছেন।
২৩ এপ্রিল ২০২০, ০৮:৪১ পূর্বাহ্ন
বরগুনায় নতুন করে ৩ করোনা রোগী শনাক্ত
বরগুনায় এক সাংবাদিকসহ তিন জন করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। আজ বৃহস্পতিবার সকালে বরগুনা জেলা সিভিল সার্জন ডা. হুমায়ুন শাহীন খান এ তথ্য জানিয়েছেন।
২৩ এপ্রিল ২০২০, ০৮:২৭ পূর্বাহ্ন
করোনায় দেশে আরও ৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৪১৪
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও সাত জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা ১২৭। এ ছাড়া, আক্রান্ত আরও ৪১৪ জনকে শনাক্ত করা হয়েছে। এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত ৪ হাজার ১৮৬ জনকে শনাক্ত করা হয়েছে।
২৩ এপ্রিল ২০২০, ০৮:২৪ পূর্বাহ্ন
চাঁদপুরে আইসোলেশনে থাকা আরও ২ নারীর মৃত্যু
চাঁদপুরের ২৫০ শয্যা সরকারি জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই নারীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. সুজাউদ্দৌলা রুবেল এ তথ্য জানিয়েছেন।
২৩ এপ্রিল ২০২০, ০৮:০৩ পূর্বাহ্ন