কুষ্টিয়া-চুয়াডাঙ্গায় চিকিৎসকসহ নতুন ৮ করোনা রোগী শনাক্ত

কুষ্টিয়া ও চুয়াডাঙ্গায় একজন চিকিৎসকসহ নতুন আরও আট জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে কুষ্টিয়ায় দুজন এবং চুয়াডাঙ্গায় ছয় জন।
২৩ এপ্রিল ২০২০, ০৭:১৫ পূর্বাহ্ন

মানিকগঞ্জের ২ চিকিৎসক করোনায় আক্রান্ত

মানিকগঞ্জের দুই চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
২৩ এপ্রিল ২০২০, ০৭:০২ পূর্বাহ্ন

৪ করোনা রোগী শনাক্ত, বারডেমের আইসিইউ বন্ধ

বারডেম জেনারেল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন চার রোগীর করোনা পরীক্ষার ফল পজিটিভ আসায় হাসপাতালের আইসিইউ বন্ধ করে দেওয়া হয়েছে।
২৩ এপ্রিল ২০২০, ০৬:৩৫ পূর্বাহ্ন

মৌলভীবাজারে নতুন ২ করোনা রোগী শনাক্ত

মৌলভীবাজারে নতুন করে আরও দুই জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।
২৩ এপ্রিল ২০২০, ০৬:৩৪ পূর্বাহ্ন

চুয়াডাঙ্গায় করোনার উপসর্গ নিয়ে নারীর মৃত্যু

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে এক নারীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জুলিয়েট পারউইন এ তথ্য জানিয়েছেন।
২৩ এপ্রিল ২০২০, ০৬:১৯ পূর্বাহ্ন

নীরবে ছড়াচ্ছে করোনা, উপসর্গ ছাড়াই হঠাৎ মৃত্যু

২০ এপ্রিল রাতে অসুস্থ হয়ে পরেন দিলরুবা বেগম। পরিবারকে অসুস্থতার কথা জানালে তারা তার রক্তচাপ পরীক্ষা করে এবং স্বাভাবিক পায়।
২৩ এপ্রিল ২০২০, ০৫:৪৪ পূর্বাহ্ন

সুস্থ হলেন বাগেরহাটের একমাত্র করোনা শনাক্ত ব্যক্তি

বাগেরহাটের চিতলমারী উপজেলায় করোনাভাইরাস শনাক্ত একমাত্র ব্যক্তি সুস্থ হয়েছেন। তৃতীয় দফা নমুনা পরীক্ষায় তার ফলাফল কোভিড-১৯ নেগেটিভ এসেছে। আজ বৃহস্পতিবার সকালে বাগেরহাট জেলা সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির এ তথ্য জানিয়েছেন।
২৩ এপ্রিল ২০২০, ০৫:৪৪ পূর্বাহ্ন

মাশরাফির অর্থায়নে নড়াইলে একটি ‘ডক্টরস সেফটি চেম্বার’

নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার ব্যক্তিগত অর্থায়ন ও পরিকল্পনায় জেলা সদর হাসপাতালের সামনে একটি ‘ডক্টরস সেফটি চেম্বার’ স্থাপন করা হয়েছে।
২৩ এপ্রিল ২০২০, ০৪:৫৮ পূর্বাহ্ন

প্রত্যন্ত অঞ্চলে ত্রাণ পৌঁছে দেবে গ্রামীণ হেলথ কেয়ার

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে দেশের প্রত্যন্ত অঞ্চলের দুঃস্থ পরিবারগুলোতে ত্রাণ পৌঁছে দেবে সামাজিক ব্যবসা প্রতিষ্ঠান গ্রামীণ হেলথ কেয়ার সার্ভিসেস।
২৩ এপ্রিল ২০২০, ০৪:৩৩ পূর্বাহ্ন

রোহিঙ্গাদের নিয়ে অ্যামনেস্টির উদ্বেগ

রোহিঙ্গাদের নিয়ে উদ্বেগ জানিয়েছে লন্ডনভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
২৩ এপ্রিল ২০২০, ০৪:১৫ পূর্বাহ্ন

ছুটিতে চলছে আমদানি-রপ্তানি কার্যক্রম, রাজস্ব ফাঁকির আশঙ্কা

করোনাভাইরাস মোকাবিলায় চলমান সাধারণ ছুটির মধ্যেই দেশের সকল কাস্টমস হাউজ ও স্টেশনগুলোকে আমদানি-রপ্তানি কার্যক্রম পুরোদমে চালু করার নির্দেশনা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
২২ এপ্রিল ২০২০, ০৪:৪২ অপরাহ্ন

গাজীপুরে ত্রাণের দাবিতে মানববন্ধন

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা রঙ্গিলা বাজার এলাকায় ত্রাণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। আজ বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তারা এ মানববন্ধন করেন।
২২ এপ্রিল ২০২০, ০৪:০৭ অপরাহ্ন

কুড়িগ্রামে গাজীপুর থেকে যাওয়া যুবকের করোনা শনাক্ত

কুড়িগ্রামের রৌমারীতে গাজীপুর থেকে যাওয়া এক পোশাক শ্রমিকের করোনা শনাক্ত হয়েছে। আজ বুধবার বিকালে কুড়িগ্রামের সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
২২ এপ্রিল ২০২০, ০৪:০১ অপরাহ্ন

খুলনায় করোনায় মারা যাওয়া ব্যক্তির ২ শিশু সন্তানও আক্রান্ত

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে গতকাল মারা যাওয়া ব্যক্তির দুই শিশু সন্তানেরও করোনা শনাক্ত হয়েছে। আজ বুধবার তার ৩ বছর বয়সী ও ১৪ বছরের দুই সন্তানের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়।
২২ এপ্রিল ২০২০, ০৩:৪৯ অপরাহ্ন

করোনা উপসর্গ নিয়ে ময়মনসিংহে দুজনের মৃত্যু

করোনা উপসর্গ জ্বর, শ্বাসকষ্ট নিয়ে আজ বুধবার ময়মনসিংহে দুজন মারা গেছেন।
২২ এপ্রিল ২০২০, ০৩:২৯ অপরাহ্ন

চকবাজারে এবার ইফতারের বাজার বসবে না

প্রতিবছর রমজান মাসে পুরান ঢাকার চকবাজারে ঐতিহ্যবাহী যে ইফতারের বাজার বসে করোনাভাইরাস পরিস্থিতির কারণে এবার তা বন্ধ থাকছে। সেই সঙ্গে শহরের ফুটপাতে ইফতার তৈরি এবং বিক্রিও বন্ধ থাকবে।
২২ এপ্রিল ২০২০, ০৩:১৭ অপরাহ্ন

শৈলকূপায় ত্রাণের দাবিতে কর্মহীনদের অবস্থান পালন

ত্রাণের দাবিতে ঝিনাইদহের শৈলকূপায় কয়েক শ কর্মহীন মানুষ অবস্থান কর্মসূচি পালন করেছেন। আজ বুধবার সকালে শৈলকূপা উপজেলা পরিষদ চত্বরে ঝাউদিয়া আবাসন প্রকল্পের প্রায় তিনশ মানুষ এই কর্মসূচিতে অংশ নেন।
২২ এপ্রিল ২০২০, ০৩:১৩ অপরাহ্ন

ময়মনসিংহ মেডিকেলের চিকিৎসকসহ ৭ কর্মীর করোনা শনাক্ত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের এক চিকিৎসকসহ সাত কর্মীর করোনা শনাক্ত হয়েছে। এছাড়াও বুধবার জেলায় আরও একজনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে।
২২ এপ্রিল ২০২০, ০৩:১২ অপরাহ্ন

শের-ই-বাংলা মেডিকেলের ৪ ইন্টার্ন চিকিৎসকের করোনা শনাক্ত, ৪ ছাত্রাবাস লকডাউন

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চার ইন্টার্ন চিকিৎসকের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে। এরপর ইন্টার্ন চিকিৎসকদের চারটি আবাসিক ছাত্রাবাস লকডাউন করে দেওয়া হয়েছে।
২২ এপ্রিল ২০২০, ০২:৪৫ অপরাহ্ন

নারায়ণগঞ্জে র‌্যাবের ১৮ সদস্য হোম কোয়ারেন্টিনে

নারায়ণগঞ্জে করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১১) এর ১৮ সদস্যকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। ইতোমধ্যে আইইডিসিআর এর প্রতিনিধিরা তাদের নমুনা সংগ্রহ করলেও রিপোর্টে আসেনি।
২২ এপ্রিল ২০২০, ০২:৩৯ অপরাহ্ন