রংপুরের তিন জেলায় নতুন ৩ জনের করোনা শনাক্ত

রংপুরের তিন জেলায় নতুন করে আজ বুধবার তিন জন করোনায় আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৯৪ জনের নমুনা পরীক্ষা করা হয়।
২২ এপ্রিল ২০২০, ০২:১৬ অপরাহ্ন

সাংবাদিকদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা তুলে নেওয়ার আহ্বান

করোনা মহামারির সময়ে অনলাইন নিউজপোর্টাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রকাশক ও প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী ও জাগো নিউজের সম্পাদক (ভারপ্রাপ্ত) মহিউদ্দিন সরকারসহ আট সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলা অবিলম্বে তুলে নেওয়ার আহ্বান জানিয়েছে মৌলিক অধিকার সুরক্ষা কমিটি।
২২ এপ্রিল ২০২০, ০২:০১ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ায় ৬ চিকিৎসক-স্বাস্থ্যকর্মীসহ করোনাক্রান্ত ১৩

ব্রাহ্মণবাড়িয়া জেলায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী ছয় জনসহ গত ২৪ ঘণ্টায় নতুন করে মোট ১৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩২ জনে। ইতোমধ্যে মারা গেছেন ৩ জন।
২২ এপ্রিল ২০২০, ০২:০০ অপরাহ্ন

এক ধাক্কায় ২২ শতাংশ কমতে পারে রেমিট্যান্স

করোনা মহামারির ধাক্কায় বাংলাদেশে এ বছর প্রবাসীদের পাঠানো আয় ২২ শতাংশ কমে যেতে পারে বলে বিশ্ব ব্যাংকের নতুন এক রিপোর্টে আশংকা প্রকাশ করা হয়েছে।
২২ এপ্রিল ২০২০, ০১:৩১ অপরাহ্ন

মানিকগঞ্জে ১১ মাসের শিশুর করোনা শনাক্ত

মানিকগঞ্জের সিংগাইরে ১১ মাস বয়সি এক শিশুর নমুনা পরীক্ষায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আজ বুধবার ওই শিশুর করোনায় আক্রান্ত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন সিংগাইর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সেকেন্দার আলী।
২২ এপ্রিল ২০২০, ০১:২৭ অপরাহ্ন

রামেকের ১৯ চিকিৎসকসহ ৪২ জনের করোনা পরীক্ষা শুরু

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৪২ জন চিকিৎসক ও কর্মচারীর করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ শুরু হয়েছে আজ বুধবার থেকে।
২২ এপ্রিল ২০২০, ০১:১০ অপরাহ্ন

ক্ষুধায় জ্বলছে কালিটি

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কালিটি চা বাগানে ৩৪-বছর বয়সী স্থায়ী চা-শ্রমিক জগন্নাথ আলমিকের তিন সদস্যের সুখি পরিবার ছিল। ছোট বাড়িতে ছোট পরিবারে ভালোই যাচ্ছিল দিনকাল।
২২ এপ্রিল ২০২০, ১২:৪৭ অপরাহ্ন

ইউএনওর প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য

দ্য ডেইলি স্টার এর অনলাইন (বাংলা) সংস্করণে গত ২০ এপ্রিল ‘ধামরাইয়ে ইউএনও-ইউএইচএফপিও, একে অন্যের বিরুদ্ধে অভিযোগ’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সামিউল হক।
২২ এপ্রিল ২০২০, ১২:৪২ অপরাহ্ন

ময়মনসিংহে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় বজ্রপাতে হান্নান (৪৫) ও আবুল কাশেম (৫০) নামে দুই জন কৃষক মারা গেছেন। আজ বুধবার সকালে উপজেলার কুতিকুড়া ও দুপুরে কড়ইতলী গ্রামে পৃথক এ ঘটনা ঘটে।
২২ এপ্রিল ২০২০, ১২:৪১ অপরাহ্ন

দুর্গম পাহাড়েও করোনা

বাংলাদেশের সবচেয়ে পুবের উপজেলা থানচিতে পাহাড়ি জনগোষ্ঠীর প্রথম একজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্ত ৩৮ বছরের ওই ব্যক্তি দুর্গম বড় মদক এলাকার।
২২ এপ্রিল ২০২০, ১২:২৪ অপরাহ্ন

ফরিদপুরের আরোগ্য সদন প্রাইভেট হাসপাতাল লকডাউন

ফরিদপুরের নিলটুলী মহল্লার আরোগ্য সদন প্রাইভেট হাসপাতাল লকডাউন করা হয়েছে। আজ বুধবার দুপুর দেড়টার দিকে হাসপাতালের সব কর্মচারীকে আগামী ৪ মে পর্যন্ত ছুটি দিয়ে সেটিকে লকডাউন ঘোষণা করা হয়।
২২ এপ্রিল ২০২০, ১২:১৮ অপরাহ্ন

চট্টগ্রামে ১০ মাসের শিশু করোনা আক্রান্ত

চট্টগ্রামে ১০ মাস বয়সী এক শিশুর নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রামে এটিই সবচেয়ে কম বয়সী কারো করোনা আক্রান্তের ঘটনা। এর আগে পটিয়া উপজেলায় ছয় বছর বয়সী এক শিশুর কোভিড ১৯ শনাক্ত হয়েছিল।
২২ এপ্রিল ২০২০, ১২:১৭ অপরাহ্ন

গোপালগঞ্জে শনাক্ত ৩২ জনের মধ্যে পুলিশ ১৭ জন

গোপালগঞ্জে এ পর্যন্ত মোট ৩২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে ১৭ জনই মকসুদপুর থানার পুলিশ সদস্য।
২২ এপ্রিল ২০২০, ১১:৫৯ পূর্বাহ্ন

চট্টগ্রামে অসুস্থদের হাসপাতালে নিতে ফ্রি অ্যাম্বুলেন্স

করোনাভাইরাসের কারণে দেশে সাধারণ ছুটিতে সড়কে কমেছে গাড়ির সংখ্যা। হাতেগোনা কয়েকটি গাড়ির দেখা মিললেও করোনার ভয়ে অসুস্থ কাউকে গাড়িতে তুলতে অনাগ্রহী চালকরা। এ অবস্থায় অসুস্থ মানুষদের হাসপাতালে পৌঁছে দিতে চট্টগ্রাম নগরীতে ফ্রি অ্যাম্বুলেন্স সেবা নিয়ে এগিয়ে এসেছে বাংলাদেশ মানবাধিকার কমিশন, চট্টগ্রাম শাখা।
২২ এপ্রিল ২০২০, ১১:৫০ পূর্বাহ্ন

পটুয়াখালীতে করোনায় মৃতের বাবা ও অপর এক বোন আক্রান্ত

পুটয়াখালীর দুমকি উপজেলার দক্ষিণ দুমকি গ্রামে করোনায় আক্রান্ত হয়ে প্রথম মারা যাওয়া ব্যক্তির বাবা ও অপর এক বোন করোনা পজিটিভ সনাক্ত হয়েছেন। আজ বুধবার দুপুরে ঢাকা থেকে তাদের রিপোর্ট এসে পৌঁছে।
২২ এপ্রিল ২০২০, ১১:৪৪ পূর্বাহ্ন

গাইবান্ধার প্রথম করোনা রোগীর যুদ্ধ জয়ের গল্প

গাইবান্ধার প্রথম করোনা শনাক্ত রোগী আমেরিকা প্রবাসী মা ও ছেলে সম্প্রতি সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। দ্য ডেইলি স্টারের বগুড়া প্রতিনিধি গতকাল মঙ্গলবার তাদের সঙ্গে কথা বলেন। তারা জানিয়েছেন, চিকিৎসার পাশাপাশি মানসিক সাপোর্ট তাদের মনোবল বাড়িয়েছে, দ্রুত সুস্থ করে তুলেছে|
২২ এপ্রিল ২০২০, ১১:১২ পূর্বাহ্ন

হবিগঞ্জে আরও এক নার্সসহ দুজন করোনা আক্রান্ত

হবিগঞ্জে আরও এক নার্সসহ দুজন করোনা রোগী সনাক্ত করা হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়লো ১৩ জনে।
২২ এপ্রিল ২০২০, ১০:২৯ পূর্বাহ্ন

৫ মে পর্যন্ত ছুটি বাড়তে পারে, ঘোষণা আজই

করোনাভাইরাস মহামারি মোকাবিলায় সাধারণ ছুটির মেয়াদ আগামী ৫ মে পর্যন্ত বাড়াতে পারে সরকার। তাহলে এ নিয়ে পাঁচ দফায় ছুটি বাড়বে।
২২ এপ্রিল ২০২০, ১০:২৫ পূর্বাহ্ন

বঙ্গবন্ধুর খুনি মোসলেহউদ্দিনকে হস্তান্তর করল ভারত: এনডিটিভি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারী রিসালদার মোসলেহউদ্দিনকে ভারত হস্তান্তর করেছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
২২ এপ্রিল ২০২০, ১০:০৬ পূর্বাহ্ন

মানিকগঞ্জে দিনে পুলিশের সতর্কবার্তা, রাতেই প্রেসক্লাবে চুরি

মানিকগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে সতর্ক করার পর রাতেই চুরি হলো সাটুরিয়া প্রেসক্লাবে। গতকাল মঙ্গলবার রাতের কোনো এক সময় এই চুরি সংঘটিত হয়েছে। সাটুয়িরা থানার ১০০ গজের মধ্যে অবস্থিত এই প্রতিষ্ঠানে চুরির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন সাংবাদিকসহ সচেতনমহল।
২২ এপ্রিল ২০২০, ১০:০৫ পূর্বাহ্ন