কক্সবাজারের প্রবেশ মুখে জীবাণুমুক্তকরণ টানেল

কক্সবাজার জেলার প্রবেশমুখ চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের কক্সবাজার গেটে করোনা জীবাণুমুক্তকরণ টানেল স্থাপন করেছে জেলা পুলিশ।
২১ এপ্রিল ২০২০, ০২:১৪ অপরাহ্ন

চট্টগ্রামে লে অফ ৬৫ কারখানা, প্রক্রিয়াধীন আরও ৩০

করোনার প্রভাবে চট্টগ্রামের দুটি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) ৬৫টি কারখানা ৩০ থেকে ৪৫ দিনের লে অফ ঘোষণা করেছে। লে অফের জন্য প্রক্রিয়াধীন রয়েছে আরও ৩০টি কারখানা। এই ৩০টি কারখানাও অনুমোদন পেয়ে গেলে জেলার মোট কারখানার প্রায় অর্ধেকই হয়ে যাবে লে অফ।
২১ এপ্রিল ২০২০, ০২:১০ অপরাহ্ন

দুই সম্পাদকের বিরুদ্ধে মামলায় সম্পাদক পরিষদের গভীর উদ্বেগ

​করোনাভাইরাস পরিস্থিতিতে ওএমএসের চাল চুরির ঘটনায় সংবাদ প্রকাশের জের ধরে দুটি অনলাইন নিউজ পোর্টালের সম্পাদকদের বিরুদ্ধে বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে সম্পাদক পরিষদ।
২১ এপ্রিল ২০২০, ০১:৫৭ অপরাহ্ন

পিপিই পরা ভুয়া পুলিশ, চিকিৎসক ও সন্ত্রাসী থেকে সাবধান

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যস্ততার সুযোগে মানিকগঞ্জে ব্যক্তিগত সুরক্ষা পোশাক (পিপিই) পরে ভুয়া পুলিশ, ডাক্তার ও স্বাস্থ্যকর্মী সেজে শহরের নানা এলাকায় ঘুরছে একদল সন্ত্রাসী। তাদের থেকে সবাইকে সাবধান থাকার পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন।
২১ এপ্রিল ২০২০, ০১:৪৮ অপরাহ্ন

পুলিশকে মিথ্যা তথ্য দিয়ে পালানোর চেষ্টা করোনা রোগীর

হবিগঞ্জের আজমিরীগঞ্জে পুলিশকে মিথ্যা তথ্য দিয়ে পালানোর চেষ্টার অভিযোগ উঠেছে এক করোনা রোগীর বিরুদ্ধে।
২১ এপ্রিল ২০২০, ০১:৪৪ অপরাহ্ন

কৃষি যন্ত্রে হাওরের কৃষকদের জন্য ৭০ শতাংশ ভর্তুকি

উৎপাদন খরচ কমাতে হাওর অঞ্চলে কৃষি যন্ত্র ক্রয়ে সরকার কৃষককে ভর্তুকি দেবে ৭০ শতাংশ। আজ এ ব্যাপারে কৃষি মন্ত্রণালয় চূড়ান্ত নীতিমালা জারি করেছে। এতে চলতি অর্থবছরে সারাদেশে কৃষি যন্ত্র ক্রয়ে ভর্তুকি দিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অনুকূলে ১০০ কোটি টাকা ছাড় করা হয়েছে।
২১ এপ্রিল ২০২০, ০১:১৬ অপরাহ্ন

খাদ্যাভাব ঠেকাতে উৎপাদন ও খাদ্যশস্য সংগ্রহ কার্যক্রম সচল রাখতে হবে

করোনা পরিস্থিতি মোকাবিলা এবং ভবিষ্যতে খাদ্যাভাব ঠেকাতে কৃষিজ উৎপাদন ও খাদ্যশস্য সংগ্রহ কার্যক্রম মসৃণ রাখতে হবে। এ ব্যাপারে এখনই তৎপরতা এবং সংশ্লিষ্ট সকলের সঙ্গে সমন্বয় করতে হবে। সকলের সার্বিক সহযোগিতা ছাড়া চলমান পরিস্থিতি মোকাবিলা করা কঠিন হবে।
২১ এপ্রিল ২০২০, ০১:১৪ অপরাহ্ন

মানিকগঞ্জে ২ নারী করোনা আক্রান্ত

মানিকগঞ্জে আরও দুই জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আজ মঙ্গলবার জেলা সিভিল সার্জন আনোয়ারুল আমিন আখন্দ দুই নারী করোনায় আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত করেছেন। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০ জনে।
২১ এপ্রিল ২০২০, ০১:১২ অপরাহ্ন

খুচরা বেচাকেনা বন্ধ কারওয়ানবাজারে

রাজধানীর কারওয়ান বাজারে এখন থেকে শুধু পাইকারি বেচাকেনা চলবে, খুচরা বেচাকেনা বন্ধ। তেজগাঁওয়ে সরকারি বিজ্ঞান কলেজের সামনের সড়কে খুচরা বিক্রেতারা বসবেন বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
২১ এপ্রিল ২০২০, ১২:৪৩ অপরাহ্ন

পিপিই জীবাণুমুক্ত করতে মিটফোর্ড হাসপাতালে ‘ডিসইনফেকশন রুম’

জীবাণুমুক্ত করে পিপিই পুনরায় ব্যবহার উপযোগী করে তুলতে ঢাকায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে একটি জীবাণুনাশী ঘর (ডিসইনফেকশন রুম) তৈরি করেছে একদল বিশেষজ্ঞ। উদ্যোক্তারা বলেছেন, স্বাস্থ্যকর্মীদের ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জামের চাহিদা সামাল দিতে এটা কার্যকর সমাধান হতে পারে।
২১ এপ্রিল ২০২০, ১২:৩১ অপরাহ্ন

বসুন্ধরা কনভেনশন সেন্টারে দেশের বৃহত্তম করোনা আইসোলেশন সেন্টার

ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) নির্মাণাধীন দেশের বৃহত্তম করোনা আইসোলেশন সেন্টারে এখন পিভিসি ফ্লোরম্যাট বসানোর কাজ। আজকের মধ্যেই কাজটি শেষ হওয়ার কথা। দেড় লাখ বর্গফুটের এক্সপো ট্রেড সেন্টারটিতে ফ্লোরম্যাট বসানো হলেই শুরু হবে রোগীর বেড, ফার্নিচার, আগে থেকে তৈরি করে রাখা চিকিৎসক ও নার্সদের বহনযোগ্য কক্ষগুলো সাজানোর কাজ। এরপরই করোনা আক্রান্তের চিকিৎসায় দেশের বৃহত্তম হাসপাতালে রূপ নেবে আইসিসিবি।
২১ এপ্রিল ২০২০, ১২:২০ অপরাহ্ন

সোনাগাজীর করোনা আক্রান্ত যুবককে ট্রমা সেন্টারে স্থানান্তর

ফেনীর সোনাগাজীতে করোনায় আক্রান্ত সেই যুবককে ফেনী ট্রমা সেন্টারে স্থানান্তর করা হয়েছে। আজ বিকাল সাড়ে ৪ টার দিকে জেলা স্বাস্থ্য বিভাগের একটি বিশেষ দল তাকে ট্রমা সেন্টারে নিয়ে যায়।
২১ এপ্রিল ২০২০, ১১:৫৯ পূর্বাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ার আশপাশের ৪ জেলা থেকে লোক আসে জানাজায়

জনসমাগমে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রাহ্মণবাড়িয়া ও এর আশপাশের চার জেলা থেকে খেলাফত মজলিশ নেতা যোবায়ের আহম্মদ আনসারীর জানাজায় লোক এসেছিল বলে জানতে পেরেছে তদন্ত কমিটি।
২১ এপ্রিল ২০২০, ১১:৫৪ পূর্বাহ্ন

নোয়াখালীতে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৪

নোয়াখালীর কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া এবং গুলির ঘটনা ঘটেছে। এতে বাহার উদ্দিন (৪৭) নামে একজন গুলিবিদ্ধসহ ৪ জন আহত হয়েছেন।
২১ এপ্রিল ২০২০, ১১:৪৩ পূর্বাহ্ন

বরগুনায় আরও ৫ করোনা রোগী শনাক্ত, মোট আক্রান্ত ১৭

বরগুনায় নতুন করে আরও পাঁচ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১৭ জনে দাঁড়ালো। এরমধ্যে মারা গেছেন দুই জন।
২১ এপ্রিল ২০২০, ১১:৩৮ পূর্বাহ্ন

তরমুজ এখন চাষির ‘গলার কাঁটা’

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজুবলি ইউনিয়নের উত্তর কচ্ছপিয়া গ্রামের কৃষক ছিদ্দিক উল্ল্যাহ (৫০) চলতি বছর ৫ একর জমিতে তরমুজ চাষ করেছেন। ফলনও ভালো হয়েছে। তবে, ভালো ফলন তার মুখে হাসি ফোটাতে পারেনি।
২১ এপ্রিল ২০২০, ১১:২৩ পূর্বাহ্ন

পটুয়াখালীতে আরও ৮ জনের করোনা শনাক্ত

পটুয়াখালীতে আরও ৮ জনের নমুনা পরীক্ষায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১০-এ।
২১ এপ্রিল ২০২০, ১১:০৯ পূর্বাহ্ন

গাজীপুরে দুই থানার ৩২ সদস্য করোনা আক্রান্ত, গাছা থানা লকডাউন

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ গাছা থানার ২৫ সদস্য ও জেলা পুলিশের কালীগঞ্জ থানার সাত সদস্য করোনা আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের সংস্পর্শে আসাদের নমুনা পরীক্ষা করা হচ্ছে। মঙ্গলবার পুলিশের দুটি দপ্তর এ তথ্য নিশ্চিত করে।
২১ এপ্রিল ২০২০, ১০:৪২ পূর্বাহ্ন

বিশেষ ফ্লাইটে ঢাকা ছাড়লেন যুক্তরাজ্যের ২৬৪ নাগরিক

যুক্তরাজ্যের ২৬৪ জন নাগরিক বিশেষ একটি ফ্লাইটে আজ ঢাকা ছেড়েছেন। বাংলাদেশ ছাড়তে আগ্রহী নাগরিকদের চাহিদা অনুযায়ী যুক্তরাজ্য সরকার এই ফ্লাইটের ব্যবস্থা করেছিল।
২১ এপ্রিল ২০২০, ১০:৩৭ পূর্বাহ্ন

নমুনা পরীক্ষার ফলাফল পেতে হয়রানির অভিযোগ

করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে নমুনা পরীক্ষা করাতে দিয়ে ফলাফল পেতে হয়রানিতে পড়তে হচ্ছে বলে অভিযোগ উঠেছে। নমুনা জমা দেওয়ার সপ্তাহ পার হয়ে গেলেও ফলাফল হাতে আসছে না। কবে নাগাদ ফলাফল জানা যাবে— বারবার যোগাযোগ করেও মিলছে না সদুত্তর।
২১ এপ্রিল ২০২০, ০৯:৫৭ পূর্বাহ্ন