হবিগঞ্জের ২ ইউনিয়ন লকডাউন
করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হওয়ায় হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ১নং উত্তর-পূর্ব ও ৩ নং দক্ষিণ-পূর্ব ইউনিয়ন এলাকা লকাডাউন ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
২১ এপ্রিল ২০২০, ০৯:১৬ পূর্বাহ্ন
হবিগঞ্জের লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বন্ধ
একজন চিকিৎসক ও দুজন নার্স করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় হবিগঞ্জের লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বন্ধ ঘোষণা করা হয়েছে।
২১ এপ্রিল ২০২০, ০৮:৩০ পূর্বাহ্ন
করোনায় দেশে আরও ৯ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৪৩৪
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও নয় জন মারা গেছেন। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ১১০ জনের। এ ছাড়া, আক্রান্ত আরও ৪৩৪ জন নতুন শনাক্ত হয়েছেন। এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিন হাজার ৩৮২ জনে।
২১ এপ্রিল ২০২০, ০৮:২৯ পূর্বাহ্ন
দেশে আক্রান্তের সংখ্যা ৩ হাজার ছাড়াল, মোট মৃত্যু ১১০
গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত আরও ৪৩৪ জনকে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে শনাক্ত হওয়া রোগীর সংখ্যা বেড়ে ৩ হাজার ৩৮২ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া, মারা গেছেন আরও নয় জন। এখন পর্যন্ত মারা গেছেন ১১০ জন।
২১ এপ্রিল ২০২০, ০৮:২৫ পূর্বাহ্ন
কিশোরগঞ্জে ৪১ চিকিৎসকসহ ১৪১ জন করোনাক্রান্ত
কিশোরগঞ্জ জেলায় এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত ১৪১ জনকে শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে ৪১ জন চিকিৎসক, ১০ জন নার্স ও ৪২ জন স্বাস্থ্যকর্মী রয়েছেন।
২১ এপ্রিল ২০২০, ০৮:২১ পূর্বাহ্ন
পটুয়াখালী ও খুলনায় করোনা উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু
পটুয়াখালী ও খুলনায় করোনার উপসর্গ নিয়ে তিন জনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে পটুয়াখালীর ২৫০ শয্যা হাসপাতালে একজন ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে দুই জনের মৃত্যু হয়।
২১ এপ্রিল ২০২০, ০৭:৪৪ পূর্বাহ্ন
গাজীপুর পুলিশের আরও ২০ সদস্য করোনাক্রান্ত
গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) গাছা থানার আরও ২০ সদস্যের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। এ নিয়ে গাছা থানায় মোট ২৫ পুলিশ সদস্যের করোনা শনাক্ত হলো।
২১ এপ্রিল ২০২০, ০৭:১৪ পূর্বাহ্ন
এখনো ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাসের মান: একিউআই
করোনাভাইরাসের বিস্তার রোধে গত এক মাস ধরে সারাদেশে যানবাহন চলাচল সীমিত থাকলেও ঢাকার বাতাসের মানের তেমন উন্নতি দেখা যায়নি। বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় আজ মঙ্গলবার সকালে দ্বিতীয় খারাপ অবস্থানে ছিল বাংলাদেশের রাজধানী ঢাকা।
২১ এপ্রিল ২০২০, ০৭:০০ পূর্বাহ্ন
আজ থেকে বগুড়া জেলা লকডাউনের সিদ্ধান্ত
করোনাভাইরাসের সংক্রমণ রোধে আজ থেকে বগুড়া জেলা লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। আজ মঙ্গলবার বগুড়া জেলা প্রশাসক (ডিসি) ফয়েজ আহমেদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
২১ এপ্রিল ২০২০, ০৬:৫৫ পূর্বাহ্ন
নারায়ণগঞ্জে প্রতিপক্ষের হামলায় নিহত ১
নারায়ণগঞ্জ সদর উপজেলার পাগলায় প্রতিপক্ষের হামলায় আহত মো. রাজীব তালুকদার ওরফে ভিপি রাজিব (২৪) মারা গেছেন।
২১ এপ্রিল ২০২০, ০৬:৪৮ পূর্বাহ্ন
আউশ উৎপাদন বাড়াতে পটুয়াখালীতে কৃষকদের মাঝে বীজ-সার বিতরণ
করোনা পরিস্থিতিতে খাদ্য উৎপাদন বৃদ্ধির ধারাবাহিকতা বজায় রাখতে পটুয়াখালী জেলার ১৫ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনা মূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। আউশ মৌসুমে প্রণোদনা হিসেবে কৃষকদের মাঝে বিনা মূল্যে এসব কৃষিসামগ্রী বিতরণের ফলে নিবিড় ফসল উৎপাদনের আওতায় জেলায় প্রায় এক লাখ মেট্রিক টন আউশ চাল উৎপাদন সম্ভব হবে বলে আশা করছে কৃষি বিভাগ।
২১ এপ্রিল ২০২০, ০৬:৪১ পূর্বাহ্ন
নিম্নমানের এন-৯৫ মাস্ক সরবরাহের ঘটনা তদন্তে কমিটি গঠন
কয়েকটি সরকারি হাসপাতালে এন-৯৫ ব্রান্ডের মোড়কে সাধারণ ও নিম্নমানের মাস্ক সরবরাহের অভিযোগ তদন্তে রবিবার কমিটি গঠন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। মাস্ক সরবরাহকারী সিএমএসডিকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
২১ এপ্রিল ২০২০, ০৬:২০ পূর্বাহ্ন
করোনাক্রান্ত সন্দেহে যমুনার দুর্গম চরে ফেলে যাওয়া বৃদ্ধকে উদ্ধার
করোনা মহামারির এই সময়ে একের পর এক ঘটছে অমানবিক সব ঘটনা। করোনার উপসর্গ থাকায় টাঙ্গাইলের সখীপুরের জঙ্গলে বৃদ্ধা মাকে ফেলে যাওয়ার ঘটনার পর এবার একই ধরনের ঘটনা ঘটেছে পাবনায়।
২১ এপ্রিল ২০২০, ০৬:১৭ পূর্বাহ্ন
যশোরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু
যশোরের মণিরামপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাইফুল ইসলাম (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ছাড়া, আহত হয়েছেন তার অন্তঃসত্ত্বা স্ত্রী।
২১ এপ্রিল ২০২০, ০৫:৫৮ পূর্বাহ্ন
সরকারের খাদ্য সহায়তা তালিকায় নেই কামার-কুমার-জেলে-তাঁতি-হরিজন-রবিদাস
করোনাভাইরাস সংক্রমণরোধে লালমনিরহাট জেলায় চলছে লকডাউন। এই অবস্থায় কর্মহীন শ্রমজীবী ও দরিদ্র মানুষকে খাদ্য সহায়তা কর্মসূচীর আওতায় জেলার পাঁচটি উপজেলায় ৪৫টি ইউনিয়ন ও দুটি পৌরসভায় বিভিন্ন পেশাজীবীর এক লাখ ৫৩ হাজার ৩৯১টি পরিবারের তালিকাভুক্ত করা হয়েছে। সরকারের তালিকাভুক্ত এসব পরিবারের মাঝে খাদ্যদ্রব্য বিতরণ করা হচ্ছে।
২১ এপ্রিল ২০২০, ০৫:৪৬ পূর্বাহ্ন
যবিপ্রবির জিনোম সেন্টারে পরীক্ষা হচ্ছে ৭ জেলার নমুনা
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে এখন সাত জেলার রোগীদের নমুনা পরীক্ষা করা হচ্ছে। সাত জেলা হলো— যশোর, নড়াইল, ঝিনাইদহ, মাগুরা, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুর।
২১ এপ্রিল ২০২০, ০৫:৪৬ পূর্বাহ্ন
ঘরে থাকুন, সুস্থ থাকুন: নিজেকে নতুন করে জানুন
চলমান করোনাভাইরাস মহামারিতে পুরো বিশ্বই ক্ষতিগ্রস্ত। বাড়ছে ভাইরাস-আক্রান্তের সংখ্যা, বাড়ছে মৃতের সংখ্যাও।
২১ এপ্রিল ২০২০, ০৫:১২ পূর্বাহ্ন
অস্ট্রেলিয়ায় এশিয়ানদের ওপর বর্ণবাদী সন্ত্রাসের আশঙ্কা
গত ১৫ এপ্রিল অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যে দুই এশিয়ান শিক্ষার্থীর ওপর অতর্কিত হামলা হয়। তারা দুজনই মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রী।
২১ এপ্রিল ২০২০, ০৫:০২ পূর্বাহ্ন
বাংলাদেশকে এডিবির ৬০ কোটি ডলার ঋণের আশ্বাস
এশীয় উন্নয়ন ব্যাংকের প্রেসিডেন্ট মাসাতাসুগু আসাকাওয়া বাংলাদেশকে করোনাভাইরাসের প্রার্দুভাবে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় দ্রুত ৫,১০০ কোটি টাকা বা ৬০ কোটি ডলার ঋণ দেওয়ার আশ্বাস দিয়েছেন।
২১ এপ্রিল ২০২০, ০৪:৩৫ পূর্বাহ্ন
হবিগঞ্জে চিকিৎসক-নার্সসহ ১০ করোনা রোগী শনাক্ত
হবিগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত আরও ১০ জনকে শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে আট জন পুরুষ ও দুই জন নারী। এ নিয়ে জেলার করোনাভাইরাসে আক্রান্ত ১১ জনকে শনাক্ত করা হয়েছে।
২০ এপ্রিল ২০২০, ০৫:৫৬ অপরাহ্ন