এসএমএস-ভিত্তিক করোনা এলার্ট চালু করল রবি
করোনাভাইরাসে রাজধানীর ঝুঁকিপূর্ণ এলাকা সম্পর্কে গ্রাহকদের তথ্য দেবে মোবাইল অপারেটর রবি। আর এ জন্য তারা ব্যবহার করছে মোবাইল ডেটা অ্যানালিটিকস সল্যুশন।
২০ এপ্রিল ২০২০, ০৪:৫৬ অপরাহ্ন
লালমনিরহাটে ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলার চেষ্টা, গ্রেপ্তার ২
লালমনিরহাটের চর কুলাঘাটে জনসমাগম ঠেকাতে একটি চায়ের দোকানে কয়েকজনকে জরিমানা করায় ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলার চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
২০ এপ্রিল ২০২০, ০৪:২৫ অপরাহ্ন
করোনা উপসর্গ নিয়ে ৭ বছরের শিশুসহ ৫ জেলায় ৫ জনের মৃত্যু
করোনাভাইরাসের উপসর্গ নিয়ে দেশের পাঁচ জেলায় শিশুসহ পাঁচ জন মারা গেছেন। আজ সোমবার চাঁদপুরে, পঞ্চগড়, মৌলভীবাজার, কুড়িগ্রাম ও দিনাজপুরে করোনা উপসর্গ নিয়ে মারা যান তারা। করোনা পরীক্ষার জন্য তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে।
২০ এপ্রিল ২০২০, ০৪:২২ অপরাহ্ন
জামালপুরে ৩৮৪ বস্তা সরকারি চাল জব্দ
জামালপুর জেলার ইসলামপুর গুথাইল বাজারের তিন চাল ব্যবসায়ীর গুদাম থেকে গরীবদের জন্য বরাদ্দকৃত ৩৮৪ বস্তা সরকারি চাল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।
২০ এপ্রিল ২০২০, ০৪:১৪ অপরাহ্ন
ময়মনসিংহে ২৫ বস্তা সরকারি চাল জব্দ, গ্রেপ্তার ১
ময়মনসিংহের গৌরীপুরের ভুটিয়ারকোনা বাজারের একটি দোকান থেকে ১০ টাকা কেজি দরে বিক্রির ২৫ বস্তা চাল জব্দ করা হয়েছে।
২০ এপ্রিল ২০২০, ০৪:০২ অপরাহ্ন
কুড়িগ্রামে নারায়ণগঞ্জ ফেরত আরও ১ জন করোনা আক্রান্ত
কুড়িগ্রামে আরও এক করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এ নিয়ে কুড়িগ্রামে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো তিন জনে।
২০ এপ্রিল ২০২০, ০৩:৫০ অপরাহ্ন
নোয়াখালীতে চালের দাবিতে ইউপি কার্যালয় ঘেরাও, সংঘর্ষে আহত ১০
নোয়াখালীর সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নে জেলেদের জন্য বরাদ্দকৃত চালের দাবিতে ইউনিয়ন পরিষদ কার্যালয় ঘেরাও করে জেলেরা। পরে চেয়ারম্যানের সমর্থকদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে ১০ জন আহত হয়েছে।
২০ এপ্রিল ২০২০, ০৩:৪৩ অপরাহ্ন
ঠাকুরগাঁওয়ে ত্রাণ চেয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ
ত্রাণসামগ্রীর দাবিতে ঠাকুরগাঁও পৌর এলাকার জলেশ্বরীতলা এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শতাধিক নারী-পুরুষ।
২০ এপ্রিল ২০২০, ০৩:৩৪ অপরাহ্ন
অনাহার-অর্ধাহারে দিন কাটাচ্ছেন পটুয়াখালীর দ্বীপচরের মানুষ
করোনাভাইরাস মহামারিতে অনাহারে-অর্ধাহারে দিন কাটছে পটুয়াখালীর দ্বীপচর এলাকার মানুষের। কর্মহীন হয়ে পড়া এসব মানুষের হাতে কাজ নেই, ঘরে খাবার নেই। তাই পরিবার নিয়ে চরম সংকটের মধ্য দিয়ে দিন পার করছেন তারা।
২০ এপ্রিল ২০২০, ০৩:২২ অপরাহ্ন
উপকূলের দুস্থ মানুষের মাঝে কোস্টগার্ডের ত্রাণ বিতরণ
উপকূলীয় এলাকার দুস্থ ও অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন।
২০ এপ্রিল ২০২০, ০৩:১৪ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে প্রথম করোনা রোগী শনাক্ত, উপসর্গ নেই: সিভিল সার্জন
চাঁপাইনবাবগঞ্জে একজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তি নারায়ণগঞ্জ থেকে জেলায় ফিরেছিলেন এবং তার করোনা উপসর্গ ছিল না বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন জাহিদ নজরুল চৌধুরী।
২০ এপ্রিল ২০২০, ০৩:০৬ অপরাহ্ন
করোনায় লোকসানের মুখে তিস্তা পাড়ের কুমড়া চাষিরা
করোনা মহামারির কারণে লোকসানের মুখে পড়েছেন তিস্তা নদীর চরের কুমড়াচাষিরা। এবার কুমড়ার ফলন ভালো হলেও করোনাভাইরাসের কারণে ভালো দাম পাচ্ছেন না তারা। কারণ, দেশে চলমান সাধারণ ছুটির জন্য বাইরের আড়তদাররা সেখান থেকে কুমড়া কিনতে পারছেন না। তাই বাধ্য হয়েই স্থানীয়দের কাছে কম দামে অথবা খেতেই ফেলে রাখতে হচ্ছে এসব কুমড়া।
২০ এপ্রিল ২০২০, ০৩:০৬ অপরাহ্ন
পা কেটে নিয়ে জয় বাংলা শ্লোগান: মোবারক হত্যার প্রধান সহযোগী গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দুই পক্ষের সংঘর্ষে মোবারক নামে একজনের পা কেটে নিয়ে 'জয় বাংলা' শ্লোগানে মিছিল করার ঘটনায়, প্রধান সহযোগী জুয়েল মিয়াকে (৩৫) গ্রেপ্তার করেছে র্যাব।
২০ এপ্রিল ২০২০, ০২:৩৭ অপরাহ্ন
সাভারে খাবারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ
সাভারের আশুলিয়ায় খাবারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে কয়েকশ কর্মহীন মানুষ।
২০ এপ্রিল ২০২০, ০১:৫৪ অপরাহ্ন
সোনালী ব্যাংকের করপোরেট শাখা লকডাউন
রাজধানীর মতিঝিলে সোনালী ব্যাংকের করপোরেট শাখা আজ সোমবার লকডাউন করা হয়েছে। শিল্পভবনে অবস্থিত ব্যাংকের ওই শাখার এক কর্মকর্তার করোনা পরীক্ষার ফল পজিটিভ আসায় ব্যাংক কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।
২০ এপ্রিল ২০২০, ০১:৪২ অপরাহ্ন
বজ্রপাতে ৩ জেলায় কৃষকসহ ৪ জনের মৃত্যু
বজ্রপাতে আজ সোমবার কিশোরগঞ্জে কৃষকসহ দুইজন, লক্ষ্মীপুরে এক কৃষক ও মাদারীপুরে গৃহবধূর মৃত্যু হয়েছে।
২০ এপ্রিল ২০২০, ০১:৩৬ অপরাহ্ন
কিশোরগঞ্জে ১২২ জনের নমুনা পরীক্ষায় ৬৭ জনের করোনা শনাক্ত
কিশোরগঞ্জে গত ২৪ ঘণ্টায় আট উপজেলার ১২২ জনের নমুনা পরীক্ষায় ৬৭ জনের করোনা শনাক্ত হয়েছে।
২০ এপ্রিল ২০২০, ০১:৩৪ অপরাহ্ন
করোনাভাইরাস রোধে রোহিঙ্গা শিবিরে বিশেষ ব্যবস্থার দাবি জানিয়ে ২৫ নাগরিকের বিবৃতি
করোনা মহামারিকালে প্রশংসনীয় ও বিরল মানবিক আচরণের প্রেক্ষাপটে রোহিঙ্গা শরণার্থীদের খাদ্য-স্বাস্থ্যের অধিকার, অবাধ তথ্যপ্রবাহ ও মত প্রকাশের স্বাধীনতা এবং প্রয়োজনীয় চলাচলের স্বাধীনতা রক্ষাসহ বিশেষ ব্যবস্থা নিতে বাংলাদেশ সরকারের প্রতি আবেদন জানিয়েছেন দেশের ২৫ বিশিষ্ট নাগরিক।
২০ এপ্রিল ২০২০, ০১:০৫ অপরাহ্ন
চট্টগ্রামে বিদেশ থেকে ফিরছেন ৪০০০ জন, কোয়ারেন্টিনের প্রস্তুতি
চট্টগ্রামে এপ্রিলেই মধ্যপ্রাচ্য ও ভারত থেকে ফিরছেন প্রায় চার হাজার মানুষ। সেনাবাহিনীর তত্ত্বাবধানে এসব প্রবাসীদের জন্য প্রস্তুত হচ্ছে নগরীর বিভিন্ন স্থানে হোটেল ও প্রশিক্ষণ কেন্দ্রসহ প্রায় দশটি ভবন।
২০ এপ্রিল ২০২০, ১২:৪২ অপরাহ্ন
ফরিদপুর মেডিকেলে করোনা পরীক্ষা শুরু
ফরিদপুর মেডিকেল কলেজের ল্যাবরেটরিতে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা শুরু হয়েছে। ল্যাব ভবনের চতুর্থ তলায় নমুনা পরীক্ষার পিসিআর (পলিমিয়ার্স চেইন রি-অ্যাকশন) যন্ত্র বসানো হয়েছে।
২০ এপ্রিল ২০২০, ১২:২৮ অপরাহ্ন