কুড়িগ্রামে রাস্তায় শুয়ে ত্রাণের দাবি
কুড়িগ্রামের উলিপুর উপজেলায় রাস্তায় শুয়ে ত্রাণের দাবি জানিয়েছেন করোনায় কাজ হারানো শতাধিক মানুষ। আজ বৃহস্পতিবার দুপুরে উলিপুর-রাজারহাট সড়কে প্রায় ২ ঘণ্টা তারা বিক্ষোভ করেন।
১৬ এপ্রিল ২০২০, ০৪:৩১ অপরাহ্ন
ময়মনসিংহে প্রথম করোনা রোগীর মৃত্যু, বান্দরবান ও রংপুরে শনাক্ত
ময়মনসিংহে আইসোলেশনে থাকা করোনা আক্রান্ত একজন মারা গেছেন। ময়মনসিংহে করোনায় মারা যাওয়া প্রথম ব্যক্তি তিনি। অন্যদিকে, পার্বত্য জেলা বান্দরবানে ও রংপুরে একজন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন।
১৬ এপ্রিল ২০২০, ০৪:০৫ অপরাহ্ন
টেকনাফে অস্ত্রসহ ৫ রোহিঙ্গা আটক
টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে নুরুন্নবী গ্রুপের প্রধান মোহাম্মদ নুরুন্নবীসহ (৩৪) পাঁচ রোহিঙ্গা সদস্যকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে ১ টি এলজি, ১১ রাউন্ড তাজা কার্তুজ ও ১ টি লম্বা রামদা উদ্ধার করা হয়েছে। আটক অন্য চার সদস্যের নাম জানা যায়নি।
১৬ এপ্রিল ২০২০, ০৩:৫৫ অপরাহ্ন
খাগড়াছড়িতে ঘরমুখো মানুষের ওপর পুলিশের লাঠিচার্জ, আহত ৫
খাগড়াছড়ির মানিকছড়িতে চট্টগ্রাম থেকে আসা পোশাক শ্রমিকদের ওপর পুলিশের লাঠিচার্জের অভিযোগ উঠেছে। এতে চার নারীসহ পাঁচজন আহত হয়েছেন।
১৬ এপ্রিল ২০২০, ০৩:৫১ অপরাহ্ন
পাবনা ও বগুড়ায় প্রথম করোনা রোগী শনাক্ত, এলাকা লকডাউন
পাবনা ও বগুড়ায় প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছে। পাবনার সিভিল সার্জন ডা. মেহেদী ইকবাল ও বগুড়ার সিভিল সার্জন গওসুল আজিম চৌধুরী এই দুই জেলার প্রথম করোনা রোগী শনাক্তের বিষয়টি নিশ্চিত করেছেন।
১৬ এপ্রিল ২০২০, ০৩:৫১ অপরাহ্ন
ত্রাণের গাড়ি আটকে দিলেন কর্মহীন নারীরা
ত্রাণের দাবিতে রাণীশংকৈল উপজেলা ফটকে ত্রাণের গাড়ি আটকে দেন করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া শতাধিক নারী।
১৬ এপ্রিল ২০২০, ০৩:৩৫ অপরাহ্ন
ত্রাণের অপেক্ষায় দুর্গম অঞ্চলের পাহাড়ি জনগোষ্ঠী
বান্দারবানের দুর্গম অঞ্চলে বাস করেন ইং চং ম্রো। তার ঘরে মাত্র ৫ কেজি চাল ছাড়া আর কোনো খাবার নেই। তাই তিনি এখনও জানেন না আগামী ২-৩ দিন পরে পরিবারকে কী খাওয়াবেন।
১৬ এপ্রিল ২০২০, ০৩:১২ অপরাহ্ন
করোনা আক্রান্ত সময়ে অন্যরকম এক সংসদ সদস্য
মহামারী কোভিড-১৯ এর কারণে গত ২৬ মার্চ থেকে সারাদেশে সাধারণ ছুটিতে জনজীবন বিপর্যস্ত। নিম্ন আয়ের মানুষেরা রয়েছেন সরকারি ত্রাণ সাহায্যের অপেক্ষায়। আশা করছেন তাদের সহায়তায় এগিয়ে আসবেন স্থানীয় জনপ্রতিনিধিরা।
১৬ এপ্রিল ২০২০, ০৩:০৮ অপরাহ্ন
সারা দেশকে সংক্রমণের ঝুঁকিপূর্ণ এলাকা ঘোষণা
করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ায় সারা দেশকেই ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে ঘোষণা করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
১৬ এপ্রিল ২০২০, ০২:০৮ অপরাহ্ন
আইইডিসিআরের ৪ কর্মী করোনায় আক্রান্ত, ফ্লোরাসহ ৮ কর্মকর্তা কোয়ারেন্টিনে
সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) চার কর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ কারণে প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরাসহ আট কর্মকর্তা হোম কোয়ারেন্টিনে আছেন।
১৬ এপ্রিল ২০২০, ০২:০০ অপরাহ্ন
মাদারীপুর জেলা ও ধামরাই পৌরসভা লকডাউন
করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে আজ রাত ১০টা থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত মাদারীপুর জেলা লকডাউনের ঘোষণা দেওয়া হয়েছে।
১৬ এপ্রিল ২০২০, ০১:৪৯ অপরাহ্ন
‘না খাইয়া মরণ হইতাছে আমাগো, কেউ দেহে না’
‘ঘরে ছোডছোড পোলা-মাইয়া। ভাতের জইন্যে খালি কান্দে। কী করুম আমরা? না খাইয়া মরণ হইতাছে আমাগো! কেউ দেহে না।’
১৬ এপ্রিল ২০২০, ০১:৪২ অপরাহ্ন
করোনা ঝুঁকির মধ্যে শিপইয়ার্ড চালু করল মালিকরা
প্রায় পাঁচ হাজার শ্রমিককে করোনা ঝুঁকির মধ্যে ঠেলে দিয়ে আজ থেকে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় ৬০টি ইয়ার্ডে জাহাজ ভাঙার কাজ শুরু হয়েছে।
১৬ এপ্রিল ২০২০, ০১:৪২ অপরাহ্ন
নারায়ণগঞ্জে ৫ দোকান ও ১৮ ব্যক্তিকে জরিমানা
করোনাভাইরাস প্রতিরোধে নিয়ম ও আইন লঙ্ঘনের অপরাধে নারায়ণগঞ্জ শহরের দুই ফার্মেসিসহ পাঁচ দোকান ও ১৮ জনকে ৯৫ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব) এর ভ্রাম্যমাণ আদালত।
১৬ এপ্রিল ২০২০, ০১:৩১ অপরাহ্ন
গাজীপুরে ২ উপজেলায় চিকিৎসকসহ ২৪ স্বাস্থ্যকর্মীর করোনা শনাক্ত
গাজীপুরের কাপাসিয়া ও কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাঁচ চিকিৎসকসহ ২৪ স্বাস্থ্যকর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে কাপাসিয়ায় ১৩ জন এবং কালীগঞ্জে পাঁচ চিকিৎসকসহ মোট ১১ জন।
১৬ এপ্রিল ২০২০, ০১:১৫ অপরাহ্ন
চট্টগ্রামে ত্রাণের দাবিতে সড়ক অবরোধ ও মানববন্ধন
চট্টগ্রামের কর্ণেরহাট এলাকায় ত্রাণের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে মানববন্ধন করেছে নগরীর বস্তির বাসিন্দারা।
১৬ এপ্রিল ২০২০, ০১:০৯ অপরাহ্ন
যাত্রাশিল্পী আবুল কালাম আজাদ ও ২ প্যাকেট খাদ্যদ্রব্য
ঘড়ির কাঁটায় ঠিক দুপুর ১টা। মানিকগঞ্জ প্রেসক্লাবের তিন তলায় নিউজ রুমে বসে কাজ করছিলাম। হঠাৎ তাঁর চোখে চোখ পড়তেই মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন। মুখে মাস্ক পড়া ছিল, তবুও চিনলাম। নাম জানতাম না। তবে, বিভিন্ন সময় মানিকগঞ্জের বিভিন্নস্থানে গান গাইতে দেখেছি। গানের কণ্ঠ তার হেমন্ত মুখোপাধ্যায়ের মতো। গান শুনে মুগ্ধ হয়ে অনেকেই তাকে সাহায্য করেছেন। আমিও করেছি। থাক সে কথা।
১৬ এপ্রিল ২০২০, ১২:৩৭ অপরাহ্ন
টিসিবির ডিলার ও আওয়ামী লীগ নেতা আজমল গ্রেপ্তার
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ডিলার ও রংপুর মহানগরীর ২৫ নং ওয়ার্ড যুবলীগের সদ্য বহিষ্কৃত সভাপতি আজমল উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
১৬ এপ্রিল ২০২০, ১২:৩৬ অপরাহ্ন
গোপালগঞ্জের মুকসুদপুর থানার ১০ পুলিশ সদস্য করোনা আক্রান্ত
গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার ১০ পুলিশ সদস্যের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের দুজন সহকারী উপপরিদর্শক ও আট জন কনস্টেবল বলে জানিয়েছেন থানার উপপরিদর্শক নব কুমার।
১৬ এপ্রিল ২০২০, ১২:২৯ অপরাহ্ন
৪ জেলায় চাল আত্মসাতের অভিযোগ ও উদ্ধার
অভিযান চালিয়ে সিরাজগঞ্জ, বরিশাল ও বগুড়া থেকে সরকারি চাল উদ্ধার করেছে প্রশাসন। যশোরে লিখিতভাবে চাল আত্মসাতের অভিযোগ জানিয়েছে এলাকাবাসী।
১৬ এপ্রিল ২০২০, ১২:২০ অপরাহ্ন