হটলাইনে ফোন করলেই পৌঁছে যাবে খাদ্য সহায়তা

করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া মানুষের ঘরে খাদ্য সহায়তা পৌঁছে দিতে গঠিত হয়েছে ত্রাণ বিতরণ কার্যকরী কমিটি। এই কমিটির সদস্যের কাছে থাকা দুটি হটলাইন নম্বরে ফোন করলে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে খাদ্য সামগ্রী।
১৬ এপ্রিল ২০২০, ১২:১৯ অপরাহ্ন

যশোরে চিকিৎসা না পেয়ে কোয়ারেন্টিনে কিডনি রোগীর মৃত্যু

যশোর জেনারেল হাসপাতালে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকা এক কিডনি রোগী ডায়ালিসিস সেবা না পেয়ে মারা যাওয়ার অভিযোগ উঠেছে।
১৬ এপ্রিল ২০২০, ১২:০০ অপরাহ্ন

নোয়াখালীতে মৃত ব্যক্তি করোনায় আক্রান্ত ছিলেন

নোয়াখালীর সেনবাগের কেশারপাড়ে সর্দি, জ্বর, শ্বাসকষ্ট, ডায়রিয়া ও রক্ত বমিতে মারা যাওয়া নির্মাণ শ্রমিক করোনা পজেটিভ শনাক্ত হয়েছেন।
১৬ এপ্রিল ২০২০, ১১:৫২ পূর্বাহ্ন

করোনা মোকাবিলায় ‘হিতে বিপরীত’ হতে পারে অ্যান্টিবডি টেস্ট

করোনা মহামারি মোকাবিলায় অ্যান্টিবডি পরীক্ষার কথা বলছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ বিজ্ঞানীরা। তারা বলছেন, যারা করোনাভাইরাসে মৃদু আক্রান্ত হয়ে সেরে উঠেছেন, তাদের শরীরে ভাইরাসটির বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হতে পারে। ফলে তাদের দ্বিতীয়বার সংক্রমিত হওয়ার সম্ভাবনা কম।
১৬ এপ্রিল ২০২০, ১১:৪৯ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে ৭ পোশাক কারখানার শ্রমিকদের বিক্ষোভ

বকেয়া বেতনের দাবিতে নারায়ণগঞ্জের সদর ও সোনারগাঁও উপজেলায় পৃথক পৃথক বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছেন সাতটি তৈরি পোশাক কারখানার কয়েক শ শ্রমিক।
১৬ এপ্রিল ২০২০, ১১:৪৫ পূর্বাহ্ন

যশোরে বঙ্গবন্ধু ছাত্র পরিষদের জেলা সম্পাদককে হত্যা

যশোরে বঙ্গবন্ধু ছাত্র পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ রাসেলকে (৩৫) হত্যা করেছে দুর্বৃত্তরা।
১৬ এপ্রিল ২০২০, ১১:৩৬ পূর্বাহ্ন

ত্রাণের দাবিতে লালমনিরহাটে অটোরিকশা চালকদের বিক্ষোভ

লালমনিরহাটের আদিতমারীর শঠিবাড়ি বাজারে ত্রাণের দাবিতে বিক্ষোভ করেছেন ইজিবাইক ও অটোরিকশা চালকরা।
১৬ এপ্রিল ২০২০, ১১:১৫ পূর্বাহ্ন

বিনা সুদে আইনজীবীদের ঋণ দেবে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন

অসচ্ছল আইনজীবীদেরকে বিনা সুদে ঋণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন। গতকাল বুধবার বিকেলে সুপ্রিম কোর্টে বার অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির এক সভায় এই সিধান্ত হয়।
১৬ এপ্রিল ২০২০, ১০:৫৫ পূর্বাহ্ন

ধামরাই স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মী করোনায় আক্রান্ত

ঢাকার ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক কর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর রিফফাত আরা বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।
১৬ এপ্রিল ২০২০, ১০:৪৮ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জ ফেরত ৮৩ জনকে হাসপাতালে পাঠাল পুলিশ

নারায়ণগঞ্জ থেকে ট্রাকে পালিয়ে আসা হবিগঞ্জের ৮৩ জনকে আটক করে হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
১৬ এপ্রিল ২০২০, ১০:৪৮ পূর্বাহ্ন

পাবনায় ইউপি চেয়ারম্যানদের দুর্নীতি না করার শপথ করালেন এমপি

করোনা দুর্যোগে ত্রাণ কার্যক্রমে দুর্নীতি না করতে পাবনা সদর উপজেলার সব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে শপথ করিয়েছেন সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।
১৬ এপ্রিল ২০২০, ১০:৪৬ পূর্বাহ্ন

সেনাবাহিনীর গাড়িবহরের ট্রাক দুর্ঘটনায় সেনাসদস্য নিহত, আহত ২১

ঢাকায় সেনাবাহিনীর গাড়িবহরের একটি ট্রাক দুর্ঘটনায় আজ সকালে এক সেনাসদস্য নিহত ও ট্রাকে থাকা আরও ২১ জন আহত হয়েছেন। আহতদের ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
১৬ এপ্রিল ২০২০, ১০:৩৯ পূর্বাহ্ন

পটুয়াখালীতে ইউপি সদস্যকে কুপিয়ে আহত

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার রিয়াজ উদ্দিন আকনকে (৩৮) কুপিয়ে আহত করেছেন গ্রামে এক বাসিন্দা। আজ বৃহস্পতিবার উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাপাতালে পাঠানো হয়।
১৬ এপ্রিল ২০২০, ১০:৩১ পূর্বাহ্ন

ডাক্তার-নার্সদের করোনা পরীক্ষায় বিলম্বের অভিযোগ

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগে চিকিৎসাধীন এক প্রসূতির কোভিড-১৯ শনাক্ত হয় গত রোববার রাতে।
১৬ এপ্রিল ২০২০, ১০:১২ পূর্বাহ্ন

জাজিরায় করোনার লক্ষণ নিয়ে মারা যাওয়া ব্যক্তি করোনাক্রান্ত নন

করোনা লক্ষণ নিয়ে শরীয়তপুরের জাজিরা উপজেলায় নিজ বাড়িতে মারা যাওয়ার ৭০ বছর বয়সী রোগীর নমুনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে।
১৬ এপ্রিল ২০২০, ০৯:৫০ পূর্বাহ্ন

বেনাপোল দিয়ে ফিরেছেন আরও ৭৭ বাংলাদেশি

ভারতে চিকিৎসা, ভ্রমণসহ বিভিন্ন কাজে গিয়ে আটকে পড়া আরও ৭৭ জন বাংলাদেশি বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন।
১৬ এপ্রিল ২০২০, ০৯:৪৬ পূর্বাহ্ন

নাসিরনগরে সেই প্রবাসীর পরিবারের আরও ৩ জন করোনায় আক্রান্ত

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া মালয়েশিয়াফেরত প্রবাসীর পরিবারের আরও তিন সদস্য আক্রান্ত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. অভিজিৎ রায় এ তথ্য জানিয়েছেন।
১৬ এপ্রিল ২০২০, ০৯:০০ পূর্বাহ্ন

দেশে এক দিনে সর্বোচ্চ মৃত্যু-আক্রান্ত

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত আরও ৩৪১ জনকে শনাক্ত করা হয়েছে। মারা গেছেন আরও ১০ জন। এটিই এখন পর্যন্ত দেশে এক দিনে সর্বোচ্চ মৃত্যু ও আক্রান্তের সংখ্যা।
১৬ এপ্রিল ২০২০, ০৮:৪১ পূর্বাহ্ন

করোনাভাইরাস: বৈশ্বিক পাপের শাস্তি

করোনাভাইরাসের প্রাদুর্ভাব প্রতিদিন বাড়ছে। নিত্য-নতুন জনপদে হানা দিচ্ছে। চীন থেকে শুরু করে ইউরোপ-আমেরিকার গণ্ডি পেরিয়ে এখন বাংলাদেশে দাপিয়ে বেড়াচ্ছে। সেখানে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। কিন্তু, সেই অর্থে বাংলাদেশের কোনো প্রস্তুতি নেই।
১৬ এপ্রিল ২০২০, ০৮:৩৭ পূর্বাহ্ন

আজও বেতনের দাবিতে রাস্তায় ৩ হাজার পোশাক শ্রমিক

মার্চ মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে সাভারে বিক্ষোভে নেমেছে অন্তত তিন হাজার পোশাক শ্রমিক। আজ বৃহস্পতিবার সকাল থেকে কারখানার গেটে অবস্থান নিয়ে শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন।
১৬ এপ্রিল ২০২০, ০৮:২৬ পূর্বাহ্ন