পাবনায় ত্রাণের ২২৯ বস্তা চালসহ ইউপি চেয়ারম্যান আটক

পাবনার বেড়া উপজেলার ঢালারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কোরবান আলী সরদারকে (৬০) সরকারি ত্রাণের ২২৯ বস্তা চাল আত্মসাতের অভিযোগে আটক করেছে র‌্যাব। গতকাল সোমবার রাত ৯টার দিকে বাঁধেরহাট এলাকা থেকে তাকে আটক করা হয়। কোরবান আলী সরদার ঢালারচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। তার বাড়ি কোমরপুর গ্রামে।
১৪ এপ্রিল ২০২০, ০৪:৫৫ পূর্বাহ্ন

আজ পহেলা বৈশাখ, বাংলা ১৪২৭ সালের প্রথম দিন

আজ মঙ্গলবার পহেলা বৈশাখ। চৈত্রসংক্রান্তির মাধ্যমে ১৪২৬ সনকে বিদায় জানিয়ে বাংলা বর্ষপঞ্জিতে আজ যুক্ত হবে নতুন বছর ১৪২৭।
১৪ এপ্রিল ২০২০, ০৪:২৯ পূর্বাহ্ন

সাভারে চিকিৎসক করোনায় আক্রান্ত

সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন। গতকাল সোমবার রাতে তাকে রাজধানীর কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনিই সাভার উপজেলার প্রথম করোনা রোগী।
১৪ এপ্রিল ২০২০, ০৪:২৩ পূর্বাহ্ন

চাঁদপুরে করোনা ঝুঁকি বাড়ছে

করোনা আক্রান্ত রোগীসহ নারায়ণগঞ্জ জেলা থেকে নৌ পথে চাঁদপুরে কয়েক হাজার মানুষ প্রবেশ করায় এই জেলার করোনা ঝুঁকি বাড়ছে। ইতোমধ্যে এক চিকিৎসকসহ ৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।
১৩ এপ্রিল ২০২০, ০৪:৪৩ অপরাহ্ন

করোনা মোকাবিলায় সরকারের পদক্ষেপ যথাযথ ছিল না: গবেষণা প্রতিবেদন

দেশে করোনা মহামারী প্রাদুর্ভাবের পর থেকে নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষায় নেওয়া সরকারি পদক্ষেপ যথাযথ এবং বিশ্বাসযোগ্য ছিল না বলে মত দিয়েছেন দেশের সাত জন গবেষকের একটি দল।
১৩ এপ্রিল ২০২০, ০৪:১৭ অপরাহ্ন

শরীয়তপুরে করোনা শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৫

শরীয়তপুরে আরও চার জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল পাঁচ জন। শরীয়তপুরের সিভিল সার্জন ডা. এস এম আব্দুল্লাহ আল মুরাদ আজ সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন।
১৩ এপ্রিল ২০২০, ০৪:১৩ অপরাহ্ন

কিশোরগঞ্জে ২ চিকিৎসকসহ করোনা আক্রান্ত ৪

কিশোরগঞ্জে দুই চিকিৎসকসহ চার জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্ত ওই দুই চিকিৎসক করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বলে নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান।
১৩ এপ্রিল ২০২০, ০৪:০৩ অপরাহ্ন

ত্রাণের দাবিতে যশোর-বেনাপোল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

যশোরে ত্রাণের দাবিতে যশোর-বেনাপোল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া শতশত নারী ও পুরুষ।
১৩ এপ্রিল ২০২০, ০৪:০৩ অপরাহ্ন

চাল বিতরণে জেলেদের তালিকা তৈরিতে টাকা দাবির অভিযোগ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় জেলেদের বিনামূল্যে চাল বিতরণের তালিকায় নাম লেখাতে উৎকোচের অভিযোগ উঠেছে স্থানীয় এক ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান আবুল খায়ের সবুজের বিরুদ্ধে। এ ছাড়া, ভুয়া তালিকা ও জেলেদের নাম ব্যবহার করে ভুয়া স্লিপ দিয়ে অন্যদেরকে চাল দেওয়ার অভিযোগও আছে তার বিরুদ্ধে।
১৩ এপ্রিল ২০২০, ০৩:৫৩ অপরাহ্ন

সুনামগঞ্জে করোনা আক্রান্ত নারীর সাধারণ উপসর্গ ছিল না

সিলেট এমএজি মেডিকেল কলেজ হাসপাতালে করোনা সংক্রমণ নিশ্চিত হওয়া সুনামগঞ্জের নারীর মধ্যে করোনার টিপিক্যাল বা সাধারণ উপসর্গ ছিল না বরং করোনার এটিপিক্যাল বা বিরল উপসর্গ ছিল।
১৩ এপ্রিল ২০২০, ০৩:৪৭ অপরাহ্ন

ইউপি সদস্যের পুকুর পাড় থেকে ত্রাণের চাল উদ্ধার

পটুয়াখালীর গলাচিপা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. মোহন মাঝি ও গ্রাম পুলিশ নুরুল ইসলামের বাড়ির পুকুরের পাড় থেকে ১২০ কেজি সরকারি ত্রাণের চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ। তারা দুজনই একই বাড়ির বাসিন্দা।
১৩ এপ্রিল ২০২০, ০৩:২৪ অপরাহ্ন

কুড়িগ্রাম ও পিরোজপুরে প্রথম করোনা রোগী, বরিশালে আরও ১ জন

কুড়িগ্রামে ১৭ বছর বয়সী এক কিশোরের করোনা শনাক্ত হয়েছে। রৌমারী উপজেলার টাপুরচর এলাকার এই কিশোর জেলার প্রথম শনাক্ত করোনা রোগী বলে নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান।
১৩ এপ্রিল ২০২০, ০৩:১৭ অপরাহ্ন

জ্বর-শ্বাসকষ্টে রাঙ্গামাটি ও নোয়াখালীতে ২ জনের মৃত্যু

করোনাভাইরাসের উপসর্গ জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে রাঙামাটি ও নোয়াখালীতে দুই জনের মৃত্যু হয়েছে।
১৩ এপ্রিল ২০২০, ০৩:০০ অপরাহ্ন

পটুয়াখালীতে জীবাণুনাশক ও জরুরি ওষুধের সংকট

চলমান করোনাভাইরাস পরিস্থিতিতে পটুয়াখালীতে জীবাণুনাশকসহ জরুরি ওষুধের সংকট শুরু হয়েছে। এ সংকটকে কাজে লাগিয়ে অনেক ব্যবসায়ী এসব ওষুধ বেশি দামে বিক্রি করছে বলে অভিযোগ পাওয়া গেছে।
১৩ এপ্রিল ২০২০, ০২:৫২ অপরাহ্ন

৬ শতাংশের ওপরে থাকবে জিডিপি প্রবৃদ্ধি: অর্থমন্ত্রী

করোনাভাইরাসের প্রভাবে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমলেও তা চলতি অর্থবছরে ৬ শতাংশের উপরে থাকবে বলে মনে করছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বাংলাদেশের জিডিপি নিয়ে বিশ্ব ব্যাংকের পূর্বাভাস সামঞ্জস্যপূর্ণ নয় বলেও এদিন মন্তব্য করেছেন তিনি।
১৩ এপ্রিল ২০২০, ০২:৪১ অপরাহ্ন

খুলনায় প্রথম করোনা রোগী শনাক্ত

খুলনায় প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। সোমবার খুলনা মেডিকেল কলেজে নমুনা পরীক্ষায় ওই ব্যক্তি কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হন।
১৩ এপ্রিল ২০২০, ০২:৩৫ অপরাহ্ন

সামাজিক দূরত্ব মেনে পোশাক শ্রমিকের বেতন প্রদান

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকারের নির্দেশনা বাস্তবায়নে শিল্প পুলিশের সহযোগিতায় সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে পোশাক শ্রমিকদের বেতন দেওয়া হয়েছে।
১৩ এপ্রিল ২০২০, ০১:৫৮ অপরাহ্ন

‘সরকারি গুদামে পর্যাপ্ত পরিমাণ খাবার মজুত আছে’

করোনাভাইরাসের এই সংকট মুহূর্তে দেশে পর্যাপ্ত খাদ্য সামগ্রীর মজুত থাকার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেছেন, এ মুহূর্তে আমাদের কোন খাদ্য সঙ্কট নেই। সরকারি গুদামে যেমন পর্যাপ্ত পরিমাণ খাবার মজুত রয়েছে, তেমনি রয়েছে গৃহস্থদের ঘরে ঘরে।
১৩ এপ্রিল ২০২০, ০১:৪৭ অপরাহ্ন

‘লকডাউনে কাজ হারানো শ্রমিকদের ব্যাংক হিসাবে টাকা যাবে’

দিনমজুর, রিকশা-ভ্যান চালক, মটর শ্রমিক, নির্মাণ শ্র্রমিক, পত্রিকার হকার, হোটেল শ্র্রমিকসহ অন্যান্য পেশার মানুষ যারা দীর্ঘ ছুটি বা আংশিক লক-ডাউনের ফলে কাজ হারিয়েছেন ব্যাংকের মাধ্যমে তাদের সরাসরি এককালীন অর্থ সহায়তার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
১৩ এপ্রিল ২০২০, ০১:৪১ অপরাহ্ন

'করোনার চিকিৎসায় যুক্ত ডাক্তার-নার্সদের ১০০ কোটি টাকা বিশেষ সম্মানী'

করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসায় সরকারি হাসপাতালের যেসব ডাক্তার-নার্স এবং চিকিৎসাকর্মী প্রত্যক্ষভাবে কাজ করছেন তাদের বিশেষ সম্মানি হিসেবে ১০০ কোটি টকা বরাদ্দের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হসিনা।
১৩ এপ্রিল ২০২০, ০১:৩৬ অপরাহ্ন