বাড়িতে বসেই নববর্ষের আনন্দ উপভোগ করুন: প্রধানমন্ত্রী

নববর্ষের প্রাক্কালে দেশবাসীর প্রতি বাংলা নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই দিনটি বাড়িতে বসে পরিবারের সবাই মিলে নববর্ষের আনন্দ উপভোগ করার জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।
১৩ এপ্রিল ২০২০, ০১:৩৩ অপরাহ্ন

বিনামূল্যে ইন্টারনেট সেবা দাবি মোবাইলফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের

মোবাইল ফোন অপারেটরগুলো যাতে বিনামূল্যে ইনটারনেট সেবা দিতে পারে সেজন্য সরকারকে বিনামূল্যে তরঙ্গ বরাদ্দের আহ্বান জানিয়েছে বাংলাদেশ মোবাইল ফোন গ্রাহক অ্যাসোসিয়েশন।
১৩ এপ্রিল ২০২০, ০১:২৪ অপরাহ্ন

৩০ কেজিতে ৪ কেজি কম, স্বেচ্ছাসেবক লীগ নেতাকে জরিমানা

গাজীপুরের শ্রীপুরে ওজনে কম দেওয়ার অপরাধে রাজাবাড়ীর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মোহাম্মদ মোর্শেদ আলমকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সরকারি নিয়ম অনুযায়ী, একজন ত্রেতাকে ১০ টাকা কেজি দরের চাল ৩০ কেজি দেওয়া কথা থাকলেও তিনি ২৬ কেজি করে দিয়েছেন। কিন্তু, সবার থেকে ৩০ কেজি চালের টাকা নিয়েছেন।
১৩ এপ্রিল ২০২০, ০১:১৪ অপরাহ্ন

জুয়ার আসর বন্ধ করায় গোপালগঞ্জে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষ, নিহত ১

গোপালগঞ্জ সদরের বনগ্রামে জুয়ার আসর বন্ধ করে দেওয়াকে কেন্দ্র করে মাইকে ঘোষণা দিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আজর ফকির নামের এক জন নিহত এবং ১০ পুলিশসহ আহত হয়েছেন অন্তত ৩০ জন।
১৩ এপ্রিল ২০২০, ১২:৪৭ অপরাহ্ন

অবশেষে চট্টগ্রামে গার্মেন্টস বন্ধ হচ্ছে

করোনার প্রভাবে চট্টগ্রামের দুটি রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) ১৫টি তৈরি পোশাক কারখানা ৩০ থেকে ৪৫ দিনের জন্যে বন্ধ ঘোষণা করা হয়েছে। বন্ধ ঘোষণার জন্য আবেদন করেছে আরও অর্ধশতাধিক কারখানা।
১৩ এপ্রিল ২০২০, ১২:৩৯ অপরাহ্ন

করোনাভাইরাসকে পুঁজি করে অন্যের বসতভিটা দখলের অভিযোগ

করোনাভাইরাসকে পুঁজি করে ও প্রশাসনের ব্যস্ততাকে কাজে লাগিয়ে মানিকগঞ্জে অন্যের বসতভিটা দখলের অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালীর বিরুদ্ধে।
১৩ এপ্রিল ২০২০, ১২:১৯ অপরাহ্ন

সুনামগঞ্জ-সিলেটের হাওরে আকস্মিক বন্যার আশঙ্কা

উত্তর পূর্বাঞ্চল এবং ভারতের মেঘালয় ও আসামে ব্যাপক বৃষ্টিপাতের পূর্বাভাসের সঙ্গে ভাটি অঞ্চলের আগাম আকস্মিক বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে আজ এই আশঙ্কার কথা জানানো হয়েছে।
১৩ এপ্রিল ২০২০, ১২:১৬ অপরাহ্ন

রংপুরে সাড়ে ৬ হাজার লিটার টিসিবির তেল জব্দ, আটক ২

রংপুর নগরীর রবার্টসনগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে একটি গুদাম থেকে ৬,৪৮০ লিটার টিসিবির ভোজ্যতেল জব্দ করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় দুই জনকে আটক করা হয়েছে।
১৩ এপ্রিল ২০২০, ১২:০৩ অপরাহ্ন

সাভার ও নেত্রকোনা লকডাউন

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সাভার উপজেলা ও নেত্রকোনা জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে।
১৩ এপ্রিল ২০২০, ১১:৫৪ পূর্বাহ্ন

প্রধান ২ অভিযুক্তসহ আটক ৪২

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার থানাকান্দি গ্রামে বিবাদমান দুই পক্ষের সংঘর্ষে এক ব্যক্তির পা কেটে নিয়ে ‘জয় বাংলা’ শ্লোগানে মিছিল করার ঘটনায় উভয়দলের মূল অভিযুক্তসহ ৪২ জনকে আটক করেছে পুলিশ।
১৩ এপ্রিল ২০২০, ১১:৪৪ পূর্বাহ্ন

বেতনের টাকায় দুস্থদের খাদ্যসামগ্রী দিলেন চিকিৎসক

বেতনের টাকায় কর্মহীন ও দুস্থদের খাদ্যসামগ্রী দিয়ে সহায়তা করেছেন ডা. লুৎফর রহমান। এছাড়াও অসুস্থ মানুষকে ওষুধ ও চিকিৎসাসেবা দিচ্ছেন তিনি। একইসঙ্গে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে গ্রামবাসীতে সচেতন করে তুলছেন।
১৩ এপ্রিল ২০২০, ১১:৩২ পূর্বাহ্ন

‘জাতীয় দুর্যোগ’ ঘোষণার দাবি বাম গণতান্ত্রিক জোটের

দেশে করোনাভাইরাস সংক্রামণ মোকাবিলায় ‘সমন্বিত উদ্যোগ’ ও ‘জাতীয় দুর্যোগ’ ঘোষণা দাবি জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট।
১৩ এপ্রিল ২০২০, ১১:১৭ পূর্বাহ্ন

কষ্টে আছেন ব্রহ্মপুত্র ও তিস্তা পাড়ের জেলেরা

করোনাভাইরাস উপেক্ষা করে জীবনের ঝুঁকি নিয়ে নদীতে গিয়েও মাছের দেখা পাচ্ছেন না তিস্তা ও ব্রহ্মপুত্র পাড়ের জেলারা। নদী থেকে জাল ও নৌকা নিয়ে শূন্য হাতে ফিরতে হচ্ছে তাদের। ফলে, অনেক কষ্টে দিন পার করছেন এখানকার কয়েক হাজার জেলে পরিবার। কর্মহীন হয়ে বাড়িতেই অলস সময় কাটাচ্ছেন তারা।
১৩ এপ্রিল ২০২০, ১১:১০ পূর্বাহ্ন

শ্রমিক ছাঁটাই: গাজীপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

জোরপূর্বক ছাঁটাইয়ের প্রতিবাদ ও বকেয়া বেতদের দাবিতে গাজীপুরের সালনা ও টঙ্গী বিসিক শিল্প এলাকার দুটি পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেছে।
১৩ এপ্রিল ২০২০, ১০:৫৩ পূর্বাহ্ন

মোবাইলে চিকিৎসা পরামর্শ দিচ্ছে ডাক্তারদের নেটওয়ার্ক পিবিবি

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের এই সময়টায় মোবাইল ফোনে মানুষকে চিকিৎসা সংক্রান্ত পরামর্শ দেওয়ার উদ্যোগ নিয়েছেন চিকিৎসকদের সংগঠন ফিজিশিয়ানস অব বাংলাদেশ ফর বাংলাদেশ (পিবিবি)।
১৩ এপ্রিল ২০২০, ১০:৩৩ পূর্বাহ্ন

চাল আত্মসাতের অভিযোগে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাৎ ও অবৈধ মজুদের অভিযোগে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু বকর সিদ্দিককে গ্রেপ্তার করা হয়েছে।
১৩ এপ্রিল ২০২০, ১০:১৯ পূর্বাহ্ন

আ. লীগ নেতার দোকান থেকে ওএমএসের ১৫৮ বস্তা চাল জব্দ

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় এক আওয়ামী লীগের নেতার দোকানে অভিযান চালিয়ে ওএমএসের ১৫৮ বস্তা চাল জব্দ করেছে স্থানীয় প্রশাসন। আজ সোমবার ভোররাতে এই অভিযান চালানো হয় বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাস।
১৩ এপ্রিল ২০২০, ০৯:৩৮ পূর্বাহ্ন

আইনমন্ত্রীকে ফোন করে খাবার পেলেন বেকারি শ্রমিক

স্থানীয় সংসদ সদস্য ও আইনমন্ত্রী আনিসুল হককে ফোন করে খাবার পেলেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর এলাকার মসজিদপাড়ার বাসিন্দা এক বেকারি শ্রমিক।
১৩ এপ্রিল ২০২০, ০৯:২০ পূর্বাহ্ন

আমাদের ইতোমধ্যে কমিউনিটি ট্রান্সমিশন হয়ে গেছে: স্বাস্থ্যমন্ত্রী

দেশে ইতোমধ্যে করোনাভাইরাসের কমিউনিটি ট্রান্সমিশন হয়ে গেছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
১৩ এপ্রিল ২০২০, ০৯:০৪ পূর্বাহ্ন

নরসিংদীতে সাংবাদিকসহ ১ দিনে করোনাক্রান্ত ১৬ জন

নরসিংদীতে এক সাংবাদিকসহ একদিনে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ১৬ জন। এ নিয়ে বর্তমানে এই জেলায় মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ২০ জনে।
১৩ এপ্রিল ২০২০, ০৯:০২ পূর্বাহ্ন