তাস খেলা নিয়ে সংঘর্ষে একজন নিহত, চললো ২০ রাউন্ড গুলি
গোপালগঞ্জের সদর উপজেলায় তাস খেলা নিয়ে সংঘর্ষে আজর ফকির (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ সোমবার সকাল ১১টার দিকে উপজেলার করপাড়া ইউনিয়নের বনগ্রামে এ সংঘর্ষ হয়। এতে পুলিশসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন।
১৩ এপ্রিল ২০২০, ০৮:৫০ পূর্বাহ্ন
দেশে আরও ৫ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৮২
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও পাঁচ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা ৩৯। এ ছাড়া, নতুন আক্রান্ত হয়েছেন ১৮২ জন। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৮০৩ জনে দাঁড়িয়েছে।
১৩ এপ্রিল ২০২০, ০৮:২৯ পূর্বাহ্ন
১০ দিন কাজ করলে ১ মাসের বেতন
করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকার ঘোষিত চলমান সাধারণ ছুটির সময় সব তফসিলি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের বিশেষ প্রণোদনা ভাতা হিসেবে ১০ কার্যদিবস ব্যাংকে উপস্থিত থেকে কাজ করলে পুরো মাসের বেতন দেওয়ার কথা ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক।
১৩ এপ্রিল ২০২০, ০৮:০০ পূর্বাহ্ন
আজ থেকে মৌলভীবাজার লকডাউন
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে মৌলভীবাজার জেলাকে লকডাউন করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। আজ সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত জরুরি সভায় এই সিদ্ধান্ত হয়।
১৩ এপ্রিল ২০২০, ০৭:৪৫ পূর্বাহ্ন
সরকারি চাল উদ্ধার, খাদ্য নিয়ন্ত্রকের ভূমিকা নিয়ে প্রশ্ন
মৌলভীবাজারের বড়লেখায় পরপর দুই দিন বাড়ি ও জঙ্গল থেকে সরকারি চাল উদ্ধার করা হয়েছে। গত ১০ এপ্রিল উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের এক দিনমজুরের বাড়ি থেকে সরকারি গুদামের আট বস্তা চাল ও পরের দিন (১১ এপ্রিল) একই এলাকার একটি জঙ্গল থেকে আরও চারটি প্লাস্টিকের বস্তায় ১২২ কেজি চাল ও খাদ্য অধিদপ্তরের আটটি খালি বস্তা উদ্ধার করা হয়।
১৩ এপ্রিল ২০২০, ০৭:২৪ পূর্বাহ্ন
ঘরে থাকুন, সুস্থ থাকুন: ভার্চুয়ালের গুণাবলী
করোনাভাইরাসের বিস্তার রোধে সারা দেশে চলছে ছুটি। দুই দফায় বেড়ে যাওয়া ছুটি এসেছে তৃতীয় সপ্তাহে। ঘরে আটকে থাকতে গিয়ে দেশের বেশির ভাগ মানুষই সম্ভবত একঘেঁয়ে হয়ে উঠছেন।
১৩ এপ্রিল ২০২০, ০৭:১৬ পূর্বাহ্ন
লকডাউনের মধ্যেও ঢাকার বাতাস সর্বাধিক দূষিত
উন্নতির একদিন পরেই আজ সোমবার সকালে সবচেয়ে খারাপ অবস্থানে চলে গেছে রাজধানী ঢাকার বাতাসের মান।
১৩ এপ্রিল ২০২০, ০৭:১০ পূর্বাহ্ন
বকেয়া বেতনের দাবিতে আজও রাস্তায় পোশাক শ্রমিকরা
কয়েক মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে সাভারে চারটি পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। আজ সোমবার সকালে সাভারের তেঁতুলঝোরা ও আশুলিয়ার ইউনিক এলাকায় প্রায় দুই হাজার শ্রমিক বিক্ষোভ শুরু করেন।
১৩ এপ্রিল ২০২০, ০৭:০২ পূর্বাহ্ন
শ্বশুরের অ্যাম্বুলেন্সে মাদকদ্রব্য কিনতে এসে জামাই আটক
করোনা সংক্রমণ রোধে লালমনিরহাটে সব ধরনের যানবাহন প্রবেশ ও জেলা থেকে বাইরে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে। পাশাপাশি জেলার ভেতরেও যান চলাচল বন্ধ। তবে রোগী পরিবহনের জন্য অ্যাম্বুলেন্সসেবা চালু রয়েছে। এই সুযোগ কাজে লাগিয়ে অ্যাম্বুলেন্স নিয়ে মাদকসেবন করতে এসে ধরা পড়েছে দুই যুবক।
১৩ এপ্রিল ২০২০, ০৬:৩৭ পূর্বাহ্ন
আড্ডাবাজি বন্ধে চট্টগ্রামের অলিগলিতে উড়ছে পুলিশের ড্রোন
করোনাভাইরাস প্রতিরোধে সারাদেশে অঘোষিত লকডাউনের মধ্যে নগরীর অলিগলিতে আড্ডাবাজি বন্ধে এবার ‘অ্যাকশনে নামছে’ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
১৩ এপ্রিল ২০২০, ০৬:৩৬ পূর্বাহ্ন
সুনামগঞ্জে আরও ১ নারী করোনা আক্রান্ত
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা সুনামগঞ্জের এক নারীর করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে।
১৩ এপ্রিল ২০২০, ০৬:০৫ পূর্বাহ্ন
সিলেটে চিকিৎসাধীন তরুণী করোনায় আক্রান্ত
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তরুণী করোনাভাইরাসে আক্রান্ত। আজ সোমবার সকালে সিলেট স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানান।
১৩ এপ্রিল ২০২০, ০৫:৫২ পূর্বাহ্ন
করোনা আইসোলেশন থেকে পালিয়েছে আসামি
যশোর জেনারেল হাসপাতালের করোনা আইসোলেশনে ভর্তি থাকা নারী ও শিশু নির্যাতন মামলার আসামি জানালার গ্রিল ভেঙ্গে পালিয়েছে।
১৩ এপ্রিল ২০২০, ০৫:৩৩ পূর্বাহ্ন
যশোরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১
যশোর শহরে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযুক্ত তরুণকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয়রা।
১৩ এপ্রিল ২০২০, ০৫:২৬ পূর্বাহ্ন
গোপালগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত
গোপালগঞ্জের মকসেদপুর উপজেলার বাহারা গ্রামে দুই পক্ষের সংঘর্ষে সুজন শেখ (২৫) নাম এক যুবক নিহত হয়েছেন। আজ সোমবার সকাল সাড়ে ৬টার দিকে গ্রামের পশ্চিম বাহারা এলাকায় সংঘর্ষে আহত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
১৩ এপ্রিল ২০২০, ০৫:১০ পূর্বাহ্ন
কোরিয়ান মডেলে বাংলাদেশে করোনা টেস্টিং বুথ
বেসরকারি সংস্থার (এনজিও) সহায়তায় সারাদেশে কোভিড-১৯ পরীক্ষার নমুনা সংগ্রহ করতে দক্ষিণ কোরিয়ার মডেলে কিয়স্ক বসেছে বাংলাদেশে।
১৩ এপ্রিল ২০২০, ০৫:০৫ পূর্বাহ্ন
নববর্ষ উপলক্ষে সন্ধ্যায় জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণ
পহেলা বৈশাখ ১৪২৭ উপলক্ষে আজ সোমবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
১৩ এপ্রিল ২০২০, ০৪:৫৮ পূর্বাহ্ন
টাঙ্গাইলে আরও ৫ করোনা রোগী শনাক্ত
টাঙ্গাইলে আরও পাঁচ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্ত সাত জনকে শনাক্ত করা হয়েছে।
১৩ এপ্রিল ২০২০, ০৪:৩৫ পূর্বাহ্ন
চট্টগ্রামে করোনা আক্রান্ত ৬ বছর বয়সী শিশুর মৃত্যু
চট্টগ্রাম নগরীতে করোনাভাইরাসে আক্রান্ত ছয় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার ভোররাতে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়।
১৩ এপ্রিল ২০২০, ০৪:৩১ পূর্বাহ্ন
করোনা রোগী সাজিয়ে প্রতিপক্ষকে ফাঁসানোর চেষ্টা
ফরিদপুরে একজন সুস্থ মানুষকে করোনা রোগী উল্লেখ করে প্রতিপক্ষকে ফাঁসাতে জেলা প্রশাসকের ম্যাসেঞ্জারে ছবি পাঠানোর অভিযোগ পাওয়া গেছে। শুধু জেলা প্রশাসকের ম্যাসেঞ্জারে নয় ওই ব্যক্তির ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও ছড়িয়ে দেওয়া হয়েছে। ফলে, তাকে এখন সামাজিকভাবে নানা হয়রানির শিকার হতে হচ্ছে।
১২ এপ্রিল ২০২০, ০৫:০৮ অপরাহ্ন