করোনা রোগী সাজিয়ে প্রতিপক্ষকে ফাঁসানোর চেষ্টা

ফরিদপুরে একজন সুস্থ মানুষকে করোনা রোগী উল্লেখ করে প্রতিপক্ষকে ফাঁসাতে জেলা প্রশাসকের ম্যাসেঞ্জারে ছবি পাঠানোর অভিযোগ পাওয়া গেছে। শুধু জেলা প্রশাসকের ম্যাসেঞ্জারে নয় ওই ব্যক্তির ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও ছড়িয়ে দেওয়া হয়েছে। ফলে, তাকে এখন সামাজিকভাবে নানা হয়রানির শিকার হতে হচ্ছে।
১২ এপ্রিল ২০২০, ০৫:০৮ অপরাহ্ন

নারায়ণগঞ্জে করোনা উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু

করোনাভাইরাসের উপসর্গ জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে নারায়ণগঞ্জে দুই জনের মৃত্যু হয়েছে।
১২ এপ্রিল ২০২০, ০৪:৩৫ অপরাহ্ন

নোয়াখালীতে করোনা উপসর্গ নিয়ে একজন আইসোলেশনে, ২২ পরিবার লকডাউন

নোয়াখালীর সেনবাগে করোনা উপসর্গ নিয়ে ৫৫ বছরের ‌এক ব্যক্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন।
১২ এপ্রিল ২০২০, ০৪:২৯ অপরাহ্ন

বরিশালে আইসোলেশন ইউনিটের ২ রোগী করোনা আক্রান্ত

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে ভর্তি হওয়া দুই রোগীর নমুনায় করোনা শনাক্ত হয়েছে। আক্রান্ত দুজনই ষাটোর্ধ্ব।
১২ এপ্রিল ২০২০, ০৪:০৬ অপরাহ্ন

ফরিদপুর থেকে কুড়িগ্রামে আসা দুই শতাধিক মানুষকে হোম কোয়ারেন্টিনের নির্দেশ

ফরিদপুরের মধুখালীর আলতু খান জুট মিলের বাসে কুড়িগ্রামে আসা দুই শতাধিক মানুষকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। এরা সবাই আলতু খান জুট মিলের শ্রমিক ও তাদের পরিবারের সদস্য।
১২ এপ্রিল ২০২০, ০৪:০৪ অপরাহ্ন

বরগুনায় নারায়ণগঞ্জ থেকে যাওয়া যুবক করোনা আক্রান্ত

বরগুনায় নারায়ণগঞ্জ থেকে যাওয়া এক যুবক (৩৫) এর করোনাভাইরাস শনাক্ত হয়েছে। জেলা সিভিল সার্জন ডা. হুমায়ুন শাহিন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
১২ এপ্রিল ২০২০, ০৩:৫৫ অপরাহ্ন

রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে বান্দরবান সীমান্তে বিজিবির গুলিবর্ষণ

পার্বত্য জেলা বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমের তুমব্রু সীমান্তে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে ফাঁকা গুলি বর্ষণ করেছে বিজিবি।
১২ এপ্রিল ২০২০, ০৩:৫৩ অপরাহ্ন

মিরপুরে আক্রান্ত ৫২, ঢাকার ৭৫ এলাকায় করোনাভাইরাস শনাক্ত

রাজধানী ঢাকার ৭৫ এলাকায় করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। আজ রোববার পর্যন্ত ঢাকার ৩১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। সারাদেশে করোনা আক্রান্তের প্রায় অর্ধেকই ঢাকার।
১২ এপ্রিল ২০২০, ০৩:৩২ অপরাহ্ন

করোনা উপসর্গ নিয়ে শ্রীমঙ্গলে ১ জনের মৃত্যু

মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরে করোনার উপসর্গ নিয়ে এক জন মারা গেছেন। কিছুদিন আগেই তিনি কাশি ও শ্বাসকষ্ট আক্রান্ত হন।
১২ এপ্রিল ২০২০, ০৩:২০ অপরাহ্ন

নারায়ণগঞ্জে ত্রাণ আত্মসাতের অভিযোগে ইউপি সদস্য বরখাস্ত

সরকারি ত্রাণ আত্মসাৎ ও গুজব ছড়ানোর অভিযোগে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার এক ইউনিয়ন পরিষদ সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। আজ রবিবার সন্ধ্যায় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ ইফতেখার আহম্মেদ চৌধুরীর স্বাক্ষরিত আদেশে এ ঘোষণা দেওয়া হয়।
১২ এপ্রিল ২০২০, ০৩:০০ অপরাহ্ন

রাজশাহীর প্রথম করোনা রোগী ট্রাকে করে ঢাকা থেকে গিয়েছিলেন

রাজশাহীর পুঠিয়া উপজেলায় একজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। কয়েকদিন আগেই ঢাকা থেকে ট্রাকে করে বাড়িতে যাওয়া ৩০ বছরের এই যুবক রাজশাহীর প্রথম করোনা রোগী।
১২ এপ্রিল ২০২০, ০৩:০০ অপরাহ্ন

ঋণপ্রবাহে গতি আনতে এডিআর ও আইডিআর বাড়াল বাংলাদেশ ব্যাংক

করোনা পরিস্থিতি মোকাবিলায় প্রচলিত ব্যাংকিং ধারার অগ্রিম আমানত হার (এডিআর) দুই শতাংশ বাড়িয়ে ৮৭ শতাংশ করেছে বাংলাদেশ ব্যাংক। একইসঙ্গে ইসলামি ব্যাংকিং কার্যক্রমের বিনিয়োগ আমানত হারও (আইডিআর) দুই শতাংশ বাড়িয়ে ৯০ শতাংশ থেকে ৯২ শতাংশ করা হয়েছে।
১২ এপ্রিল ২০২০, ০২:৩৯ অপরাহ্ন

পটুয়াখালীতে করোনায় মৃত যুবকের বোন করোনা আক্রান্ত

পটুয়াখালীর দুমকিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া যুবকের বোনের করোনা শনাক্ত হয়েছে। রোববার দুপুরে আইইডিসিআর এর বরাত দিয়ে এ তথ্য জানান পটুয়াখালীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
১২ এপ্রিল ২০২০, ০২:১৫ অপরাহ্ন

বরিশাল লকডাউন

বরিশাল জেলাকে আজ সন্ধ্যা থেকে লকডাউন ঘোষণা করেছেন জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান।
১২ এপ্রিল ২০২০, ০২:০৯ অপরাহ্ন

সংঘর্ষে পা কেটে ‘জয় বাংলা’ শ্লোগানে মিছিল!

করোনাভাইরাস সংক্রমণের কারণে ব্রাহ্মণবাড়িয়া জেলা লকডাউন ঘোষণার পরদিন নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের থানাকান্দি গ্রামে বিবাদমান দুই পক্ষের সংঘর্ষে প্রায় ৫০ জন আহত হয়েছে।
১২ এপ্রিল ২০২০, ০১:৫১ অপরাহ্ন

ঘরের মাটি খুঁড়ে চাল জব্দ

ভোলায় এক ইউপি সদস্যের ঘরের মাটি খুড়ে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির চাল উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে জরুরি সেবার জাতীয় হটলাইন (৯৯৯) নম্বরে অভিযোগ পেয়ে লালমোহন থানা পুলিশ বদরপুর ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ড মেম্বার জুয়েলের ঘরের মাটি খুঁড়ে সাত বস্তা চাল উদ্ধার করেছে।
১২ এপ্রিল ২০২০, ০১:৩৪ অপরাহ্ন

নদীতে গোসল করতে নেমে নিখোঁজ ১ শিক্ষার্থী

কক্সবাজারের রামুর চাকমারকুল বাকঁখালি নদীতে দলবেঁধে গোসল করতে নামার পর থেকে নিখোঁজ আছেন ১৩ বছরের শিক্ষার্থী ইমন।
১২ এপ্রিল ২০২০, ০১:১৩ অপরাহ্ন

যশোরে স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত

যশোরের মণিরামপুরে এক স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত হয়েছেন। আজ বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহসান উল্লাহ শরিফী এই তথ্য নিশ্চিত করেছেন।
১২ এপ্রিল ২০২০, ০১:০৯ অপরাহ্ন

সহায়তা পাওয়া মানুষের তালিকা ওয়েবসাইটে দেখতে চান তাবিথ

অভাবী লোকজন ঢাকা উত্তর সিটি করপোরেশন থেকে খাদ্য সহায়তা পাচ্ছে না বলে অভিযোগ তুলেছেন বিএনপি নেতা তাবিথ আউয়াল। অভিযোগ করে তিনি বলেছেন, ডিএনসিসি দুটি হটলাইন নাম্বার চালু করলেও তাতে সংযোগ স্থাপন করা যাচ্ছে না। যে কয়েকজন হটলাইনে কথা বলেছেন, তাদের কাছে ঠিকানা ও জাতীয় পরিচয়পত্রের নম্বর চাওয়া হয়েছে। কিন্তু খাদ্য সহায়তা তাদের কাছে পৌঁছায়নি।
১২ এপ্রিল ২০২০, ০১:০৫ অপরাহ্ন

ফেস শিল্ড ও সুরক্ষা চশমা তৈরি করছে ওয়ালটন

করোনাভাইরাস প্রতিরোধে চিকিৎসকদের সুরক্ষায় দেশে প্রথমবারের মতো দেশে ফেস শিল্ড ও সুরক্ষা চশমা তৈরি শুরু করেছে প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন। শনিবার, স্বাস্থ্য অধিদপ্তরকে আনুষ্ঠানিকভাবে বিনামূল্যে এক হাজার ফেস শিল্ড এবং সুরক্ষা চশমা হস্তান্তর করেছে প্রতিষ্ঠানটি।
১২ এপ্রিল ২০২০, ১২:৩৬ অপরাহ্ন