সুনামগঞ্জ লকডাউন
করোনাভাইরাস সংক্রমণ ঝুঁকি মোকাবিলায় সুনামগঞ্জ জেলা অবরুদ্ধ বা লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন।
১২ এপ্রিল ২০২০, ১২:৩০ অপরাহ্ন
সাভারে করোনা উপসর্গ নিয়ে কিশোরের মৃত্যু, বাড়ি লকডাউন
সাভারে করোনা উপসর্গ জ্বর, কাশি ও গলাব্যথা নিয়ে ১৩ বছরের এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রশাসনের সহযোগিতায় ওই বাড়িটি লকডাউন করা হয়েছে।
১২ এপ্রিল ২০২০, ১২:১৫ অপরাহ্ন
গাজীপুরের সিভিল সার্জনসহ ১৫০ জন হোম কোয়ারেন্টিনে
গাজীপুরে পাঁচ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর সিভিল সার্জন ডা. খায়রুজ্জামান ও তার অফিসের ১২ কর্মকর্তা-কর্মচারীসহ ১৫০ জনকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। ওই পাঁচজনের মধ্যে সিভিল সার্জন অফিসের নাইটগার্ডও আছেন।
১২ এপ্রিল ২০২০, ১১:৫১ পূর্বাহ্ন
ডাক্তার-নার্স-স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা সরঞ্জাম নিয়ে এগিয়ে এসেছে গ্রামীণ টেলিকম
করোনাভাইরাসের চিকিৎসা দেওয়া ডাক্তার-নার্স-স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা ও কাজ হারানো দরিদ্রদের খাবারের সংস্থানে এগিয়ে এসেছে গ্রামীণ টেলিকম। প্রতিষ্ঠানটির আর্থিক সহায়তায় এরই মধ্যে ২০,০০০ নিরাপত্তা গাউন (পিপিই) তৈরি করে বিভিন্ন হাসপাতাল ও চিকিৎসা সেবায় নিয়োজিত প্রতিষ্ঠানে সরবরাহ করা হয়েছে।
১২ এপ্রিল ২০২০, ১১:৪০ পূর্বাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ায় উপসর্গ নিয়ে মারা যাওয়া দুজন করোনা আক্রান্ত ছিলেন
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের প্রবাসী ও আখাউরায় করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া নারী দুজনই করোনা আক্রান্ত ছিলেন।
১২ এপ্রিল ২০২০, ১১:২৯ পূর্বাহ্ন
করোনা ঝুঁকি নিয়ে কাজ করছেন দেড় লাখের বেশি চা শ্রমিক
সারাদেশের চা-বাগানে প্রায় দেড় লাখের বেশি চা শ্রমিক কাজ করেন। করোনা মহামারি মোকাবিলায় দেশে এখন সাধারণ ছুটি চলছে। সরকারি প্রতিষ্ঠানসহ রপ্তানিমুখী সব শিল্প প্রতিষ্ঠান বন্ধ আছে। কিন্তু, ছুটি পাননি চা শ্রমিকরা। তাই বাধ্য হয়েই জীবনের ঝুঁকি নিয়ে চা-বাগানে কাজ করছেন এসব শ্রমিক। অনেক শ্রমিক সংগঠন এজন্য চা শ্রমিক নেতাদের অব্যবস্থাপনা ও উদাসীনতাকেই দায়ী করেছেন।
১২ এপ্রিল ২০২০, ১১:২১ পূর্বাহ্ন
প্রবাসীর বাড়িতে ওএমএস’র ৬ বস্তা চাল, গ্রেপ্তার ১
ফেনীর ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নের পেনাপুস্করনী গ্রামের এক প্রবাসীর বাড়িতে হতদরিদ্রের জন্য ১০ টাকা কেজি দরে খোলা বাজারে বিক্রির (ওএমএস) ছয় বস্তা চাল পাওয়া গেছে। এ ঘটনায় ওই প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে।
১২ এপ্রিল ২০২০, ১০:৫১ পূর্বাহ্ন
লক্ষ্মীপুর লকডাউন
করোনাভাইরাস সতর্কতায় আগামীকাল সকাল থেকে লক্ষ্মীপুর জেলাকে লকডাউনের ঘোষণা দেওয়া হয়েছে।
১২ এপ্রিল ২০২০, ১০:৩৭ পূর্বাহ্ন
বিশেষায়িত হাসপাতালে ভারতফেরত ১৯ জন
যশোর মেডিকেল কলেজ হাসপাতালে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে রাখা ১৯ ভারতফেরত বাংলাদেশিকে উন্নত চিকিৎসার জন্যে ঢাকাসহ দেশের কয়েকটি বিশেষায়িত হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
১২ এপ্রিল ২০২০, ১০:২৭ পূর্বাহ্ন
নারায়ণগঞ্জে বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ
নারায়ণগঞ্জের সদর উপজেলার একটি তৈরি পোশাক কারখানায় বেতন পরিশোধ না করে কারখানা বন্ধ ঘোষণা করায়, বিক্ষোভ করেছেন কারখানার শ্রমিকেরা।
১২ এপ্রিল ২০২০, ১০:২৫ পূর্বাহ্ন
রাঙ্গামাটিতে অজ্ঞাত রোগে ২ জনের মৃত্যু
রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার ২নং ঘিলাছড়ি ইউনিয়নের দুর্গম এলাকা বলি পাড়ায় অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে ত্রিপুরা জনগোষ্ঠীর দুই জনের মৃত্যু হয়েছে। এরা হলেন— বিনামতি ত্রিপুরা (৩৫) ও নিলু কুমার ত্রিপুরা (২৬)।
১২ এপ্রিল ২০২০, ১০:১৯ পূর্বাহ্ন
সামাজিক দূরত্ব না মানায় ৬১ জনকে জরিমানা
ঠাকুরগাঁওয়ে সামাজিক দূরত্ব না মানায় ৬১ জনকে এক লাখ ২৯ হাজার ৬ শ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ রবিবার সকালে জেলা প্রশাসক কে এম কামরুজ্জামান সেলিম এ তথ্য জানিয়েছেন।
১২ এপ্রিল ২০২০, ০৯:৫৭ পূর্বাহ্ন
গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধ
গাজীপুরে তিন মাসের বকেয়া বেতনের দাবিতে লকডাউনের নিয়ম ভেঙে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কয়েকটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা।
১২ এপ্রিল ২০২০, ০৯:৫৩ পূর্বাহ্ন
ঘরে থাকুন, সুস্থ থাকুন: পরিষ্কার রাখুন ব্যবহার্য জিনিসপত্র
কাপড় ও হাতের পাশাপাশি আংটি, ব্রেসলেট, ঘড়ি, মোবাইল ফোন বা এমনকী ওয়ালেটের মতো আনুষঙ্গিক ব্যবহার্য জিনিসপত্রও জীবাণুমুক্ত করা প্রয়োজন।
১২ এপ্রিল ২০২০, ০৯:৩৮ পূর্বাহ্ন
রাজধানীতে করোনার লক্ষণ নিয়ে দন্তচিকিৎসকের মৃত্যু
করোনাভাইরাসে আক্রান্তের লক্ষণ নিয়ে রাজধানীতে আজ রোববার সকালে একজন দন্তচিকিৎসক মারা গেছেন।
১২ এপ্রিল ২০২০, ০৯:১৮ পূর্বাহ্ন
১১ দিনে চাঁদপুরে এসেছেন ২ হাজার মানুষ
চাঁদপুরে করোনা রোধে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ ব্যাপক তৎপর হওয়ায় গত ৯ এপ্রিল পর্যন্ত জেলায় একজনও করোনায় আক্রান্তের সংবাদ পাওয়া যায়নি।
১২ এপ্রিল ২০২০, ০৮:৫৭ পূর্বাহ্ন
চাঁদপুরে চিকিৎসক করোনা আক্রান্ত
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় এক চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন।
১২ এপ্রিল ২০২০, ০৮:৩৩ পূর্বাহ্ন
করোনায় দেশে আরও ৪ জনের মৃত্যু, আক্রান্ত ৬ শ ছাড়াল
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও চার জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা ৩৪। এ ছাড়া, নতুন আক্রান্ত হয়েছেন ১৩৯ জন। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৬২১ জনে দাঁড়িয়েছে।
১২ এপ্রিল ২০২০, ০৮:৩০ পূর্বাহ্ন
জনসমাগম করে সভা, ইউপি চেয়ারম্যানকে জরিমানা
জনসমাগম করে মাদকবিরোধী সভা করায় ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুব আলম মুকুলকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ রবিবার উপজেলার নিবার্হী অফিসার আব্দুল্লাহ আল মামুন এ তথ্য জানিয়েছেন।
১২ এপ্রিল ২০২০, ০৮:২৫ পূর্বাহ্ন
করোনা পরীক্ষা করতে পারবে ৪ পাবলিক বিশ্ববিদ্যালয়: স্বাস্থ্য মন্ত্রণালয়
হাসপাতালগুলোর পাশাপাশি চারটি পাবলিক বিশ্ববিদ্যালয় তাদের গবেষণাগারে পিসিআর মেশিন বসিয়ে নতুন করোনাভাইরাস ‘কোভিড-১৯’ পরীক্ষা করতে পারবে।
১২ এপ্রিল ২০২০, ০৮:০২ পূর্বাহ্ন