বেতনের দাবিতে সাভারে ১১ কারখানার শ্রমিকদের বিক্ষোভ

বকেয়া বেতন পরিশোধের দাবিতে সাভারে ১১টি কারখানার পোশাক শ্রমিকরা বিক্ষোভ শুরু করেছেন। আজ রবিবার সকালে সাভারের হেমায়েতপুর, ওলাইল, ফুলবাড়িয়া, রাজাসন ও আশুলিয়ার কাঠগড়ায়, জামগড়া, কবিরপুর, জিরাবো, নরসিংহপুর এলাকায় পোশাকরা রাস্তায় নেমে আসেন।
১২ এপ্রিল ২০২০, ০৭:৪৭ পূর্বাহ্ন

করোনায় পাহাড়ে মলিন বিজু উৎসব

প্রতি বছর এই সময় আঁকাবাঁকা সবুজ পাহাড়ি জনপদ উৎসবে মুখর থাকে। কিন্তু এ বছর করোনার আগ্রাসী প্রভাবের কারণে পাহাড়ে উচ্ছ্বাস নেই, নেই মুখরতা। তবু ঐতিহ্যবাহী সামাজিক রীতিনীতি পালনে আজ থেকে শুরু হচ্ছে পার্বত্য এলাকার প্রধান সামাজিক উৎসব বিজু, বৈসু, সাংগ্রাই, বিষু, বিহু, সাংক্রান।
১২ এপ্রিল ২০২০, ০৭:৩৯ পূর্বাহ্ন

কুমিল্লা শহরে ৩টি বাড়ি লকডাউন

কুমিল্লা শহরের উত্তর চরথা এলাকায় তিনটি বাড়ি লকডাউন করা হয়েছে। আজ রবিবার সকালে জেলা প্রশাসনের পক্ষ থেকে বাড়ি তিনটি চিহ্নিত করে লকডাউন করা হয়।
১২ এপ্রিল ২০২০, ০৭:০৯ পূর্বাহ্ন

লালমনিরহাটে ইউএনও নিজেই খাদ্যসামগ্রী বহন করে পৌঁছে দিচ্ছেন তিস্তার দুর্গম চরে

করোনার প্রভাবে তিস্তার দুর্গম চরে যেন কোনো মানুষ অভুক্ত না থাকেন তাই লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রবিউল হাসান নিজেই খাদ্যসামগ্রী বহন করে নিয়ে যাচ্ছেন চরবাসীদের কাছে।
১২ এপ্রিল ২০২০, ০৬:৫৮ পূর্বাহ্ন

করোনা সংকটকালেও চাল চুরি

দেশ যখন করোনাভাইরাস সংকট মোকাবিলায় যুদ্ধ করতে ব্যস্ত, তখন কিছু জনপ্রতিনিধি ও ওপেন মার্কেট সেল (ওএমএস) ব্যবসায়ী অসহায় মানুষ ও ওএমএস প্রকল্পের চাল চুরিতে ব্যস্ত।
১২ এপ্রিল ২০২০, ০৬:৫৪ পূর্বাহ্ন

সরকারের কাজে সমন্বয় জরুরি, মানুষকে তথ্য জানাতে হবে: ডা. রশিদ-ই-মাহবুব

ইউরোপ, উত্তর আমেরিকা ও পূর্ব-এশিয়ার উন্নত দেশগুলোর স্বাস্থ্যসেবা ব্যবস্থা অত্যন্ত শক্তিশালী। তাদেরকেও মারাত্মক করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে বেগ পেতে হচ্ছে। তাদের তুলনায় বাংলাদেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থা তেমন উন্নত নয়। করোনাভাইরাস ক্রমেই বাড়ছে এদেশেও। কীভাবে আমাদের এই সঙ্কট মোকাবিলা করা উচিত? স্বাস্থ্য অধিকার আন্দোলন সম্পর্কিত জাতীয় কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি অধ্যাপক ডা. রশিদ-ই-মাহবুব দ্য ডেইলি স্টারের পরিমল পালমার কাছে তার মতামত ব্যক্ত করেছেন।
১২ এপ্রিল ২০২০, ০৬:৪৭ পূর্বাহ্ন

দুর্যোগটা সাহসের সঙ্গে মোকাবিলা করতে হয়: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘দুর্যোগ আসে, কিন্তু সে দুর্যোগটা সাহসের সঙ্গে মোকাবিলা করতে হয়। যারা মৃত্যুবরণ করেছেন, এটা অত্যন্ত দুঃখজনক। আমাদের নিজেদেরই অনেক আওয়ামী লীগের নেতা মারা গেছেন। আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে এটুকু বলবো, আপনারা সবাই নিজেরা সুরক্ষিত থাকেন, সুস্থ থাকেন, ভালো থাকেন, সেভাবে নিজেরা নিজেদের সুরক্ষিত করেন।’
১২ এপ্রিল ২০২০, ০৬:৩৮ পূর্বাহ্ন

সুনামগঞ্জে প্রথম করোনা রোগী শনাক্ত

সুনামগঞ্জে প্রথম করোনাভাইরাস ‘কোভিড-১৯’ আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আজ রোববার দ্য ডেইলি স্টারকে সিলেটের স্বাস্থ্য বিভাগ এ তথ্য জানিয়েছে।
১২ এপ্রিল ২০২০, ০৬:৩২ পূর্বাহ্ন

বৈদ্যুতিক সমস্যা কাটিয়ে করোনা পরীক্ষার কিট উৎপাদনে গণস্বাস্থ্য কেন্দ্র

গণস্বাস্থ্য কেন্দ্রের ল্যাবে বৈদ্যুতিক গোলযোগের কারণে সৃষ্ট কারিগরি সমস্যা কেটে গেছে। আজ রোববার থেকে পুনরায় শুরু হয়েছে দ্রুত করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্তকরণ কিট ‘র‌্যাপিড ডট ব্লট’র উৎপাদন। আগামী সপ্তাহের মধ্যে সরকারকে কিট হস্তান্তর করা যাবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
১২ এপ্রিল ২০২০, ০৬:২৩ পূর্বাহ্ন

ঝিনাইদহে করোনার উপসর্গ নিয়ে বৃদ্ধের মৃত্যু

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার খানজাপুর গ্রামে করোনার উপসর্গ নিয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ রবিবার সকালে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শামীমা শিরিন এ তথ্য জানিয়েছেন।
১২ এপ্রিল ২০২০, ০৬:০২ পূর্বাহ্ন

হাসপাতালবিহীন রাঙ্গাবালী উপজেলায় কমিউনিটি ক্লিনিকগুলোও তালাবন্ধ

পটুয়াখালীর নবগঠিত রাঙ্গাবালী উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্স বা কোনো হাসপাতাল নেই। আছে শুধুমাত্র ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র ও কমিউনিটি ক্লিনিক। নেই পর্যাপ্ত সংখ্যক চিকিৎসক। যারা আছেন তারাও করোনাভাইরাসের ভয়ে অফিস করছেন না। কোনো উপায় না দেখে রোগীরা ছুঁটছেন কমিউনিটি ক্লিনিকে। কিন্তু, কমিউনিটি ক্লিনিকগুলোতেও ঝুলছে তালা।
১২ এপ্রিল ২০২০, ০৫:৫৪ পূর্বাহ্ন

কৃষি খাতে ৫ শতাংশ সুদে ৫ হাজার কোটি টাকার প্রণোদনা

কৃষি খাতের জন্য পাঁচ শতাংশ সুদে পাঁচ হাজার কোটি টাকার একটি প্রণোদনা ফান্ড তৈরি করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
১২ এপ্রিল ২০২০, ০৫:৩৪ পূর্বাহ্ন

লালমনিরহাটে ৫টি গ্রাম ও দুটি বাজার লকডাউন

লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের পাঁচটি গ্রাম ও দুটি বাজার লকডাউন ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। আজ রবিবার সকাল থেকে পুলিশ লকডাউন গ্রাম ও বাজারে নজরদারি শুরু করেছে।
১২ এপ্রিল ২০২০, ০৫:২২ পূর্বাহ্ন

আ. লীগ নেতার বাড়িতে ওএমএস’র ১৬৮ বস্তা চাল, আটক ২

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় আওয়ামী লীগ নেতা মো. আনিসুর রহমানের (৫০) বাড়ি ও গুদাম থেকে ওএমএস’র ১৬৮ বস্তা চাল উদ্ধার করেছে র‌্যাব। আজ রবিবার র‌্যাব-১২ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মো. রওশন আলী এ তথ্য জানিয়েছেন।
১২ এপ্রিল ২০২০, ০৪:৪১ পূর্বাহ্ন

বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ২ থেকে ৩ শতাংশ হতে পারে: বিশ্বব্যাংক

করোনাভাইরাসের প্রভাবে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি চলতি অর্থবছরে মাত্র ২ থেকে ৩ শতাংশ হতে পারে বলে প্রাক্কলন করেছে বিশ্বব্যাংক।
১২ এপ্রিল ২০২০, ০৩:৫৭ পূর্বাহ্ন

বঙ্গবন্ধুর খুনি মাজেদের ফাঁসি কার্যকর

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি আব্দুল মাজেদের ফাঁসি কার্যকর করা হয়েছে। এ নিয়ে বঙ্গবন্ধুর ষষ্ঠ খুনির ফাঁসি কার্যকর হলো।
১১ এপ্রিল ২০২০, ০৫:৫৪ অপরাহ্ন

বরগুনায় করোনা আক্রান্ত তাবলিগ ফেরত

বরগুনায় আরও একজন করোনা রোগী শনাক্ত করেছে স্বাস্থ্য বিভাগ। তিনি সম্প্রতি তাবলিগ জামায়াতের সমাবেশ থেকে ফিরেছেন বলে নিশ্চিত করেছেন বরগুনার জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ।
১১ এপ্রিল ২০২০, ০৪:৪৫ অপরাহ্ন

গাজীপুর ও ঠাকুরগাঁও লকডাউন

গাজীপুর ও ঠাকুরগাঁও জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। আজ শনিবার থেকে অনির্দিষ্টকালের জন্য এই দুই জেলা লকডাউন থাকবে।
১১ এপ্রিল ২০২০, ০৪:২৫ অপরাহ্ন

করোনায় বেসরকারি খাতের ক্ষতি জানতে আইসিসি-ডব্লিউএইচওর যৌথ জরিপ

বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারির কারণে বেসরকারি খাতের চ্যালেঞ্জে সম্পর্কে জানতে যৌথভাবে জরিপ করবে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি) ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
১১ এপ্রিল ২০২০, ০৪:২৩ অপরাহ্ন

বেনাপোলে ত্রাণ নিয়ে আ. লীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৮

যশোরের বেনাপোলে ত্রাণ বিতরণকে কেন্দ্র করে আজ শনিবার সন্ধ্যায় আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।
১১ এপ্রিল ২০২০, ০৪:১২ অপরাহ্ন