নাফ নদী থেকে ৯০ হাজার ইয়াবাসহ নৌকা জব্দ

টেকনাফে নাফ নদী থেকে ৯০ হাজার পিস ইয়াবাসহ একটি নৌকা জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড।
১১ এপ্রিল ২০২০, ০৩:৩৭ অপরাহ্ন

যশোরে নকল হ্যান্ডওয়াশ ও স্যানিটাইজার জব্দ

যশোরের লোহাপট্টি এলাকায় অভিযান চালিয়ে নকল হ্যান্ডওয়াশ ও সানিটাইজার জব্দ করা হয়েছে। যশোর সদর পুলিশ ফাঁড়ির এসআই শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
১১ এপ্রিল ২০২০, ০৩:২৭ অপরাহ্ন

কোয়ারেন্টিনে থাকতে বলায় ইউপি সদস্যের ওপর হামলার অভিযোগ

নারায়ণগঞ্জ থেকে আসা একই পরিবারের পাঁচ জনকে হোম কোয়ারেন্টিনে থাকতে বলায়, স্থানীয় এক ইউপি সদস্যের ওপর হামলার অভিযোগ উঠেছে।
১১ এপ্রিল ২০২০, ০৩:২৭ অপরাহ্ন

কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালের ৬ চিকিৎসক বরখাস্ত

ঢাকায় কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালের ছয় জন চিকিৎসককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। দায়িত্বে অবহেলার কারণ দেখিয়ে তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
১১ এপ্রিল ২০২০, ০৩:০০ অপরাহ্ন

টাঙ্গাইলের বাজারে র‌্যাবের বিশেষ ব্যবস্থাপনা

করোনা পরিস্থিতি মোকাবেলায় টাঙ্গাইলের কাঁচাবাজারে সামাজিক দূরত্ব বজায় রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান-১২ এর ক্রাইম প্রিভেনশন কোম্পানি (সিপিসি)-৩
১১ এপ্রিল ২০২০, ০২:৫১ অপরাহ্ন

বঙ্গবন্ধুর খুনি মাজেদের ফাঁসি আজ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি আব্দুল মাজেদের ফাঁসি কার্যকর হচ্ছে আজ রাতে।
১১ এপ্রিল ২০২০, ০২:৪৯ অপরাহ্ন

লালমনিরহাটে প্রথম করোনা রোগী, ঠাকুরগাঁওয়ে তিন জন শনাক্ত

লালমনিরহাট জেলায় প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। ৪২ বছর বয়সী এই রোগী জেলার সদর উপজেলার একটি গ্রামের বাসিন্দা। আজ শনিবার দুপুরে তার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ বলে জানা যায়। অন্যদিকে, ঠাকুরগাঁওয়ের দুই উপজেলায় তিন তরুণের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
১১ এপ্রিল ২০২০, ০২:৩৯ অপরাহ্ন

ত্রাণ পৌঁছায়নি বিধবা কান্দ্রি বালাদের ঘরে

লালমনিরহাট পৌরসভার ৪ নং ওয়ার্ডের উত্তর সাপ্টানা রায়পাড়া গ্রামে বাস করেন বিধবা কান্দ্রি বালা (৫৮)। ভ্যানচালক ছেলে সুধান চন্দ্র রায়ের আয়ে সংসার চলে যেত। কিন্তু করোনা প্রাদুর্ভাবের কারণে আয়ের একমাত্র পথও বন্ধ। কোনো ত্রাণ সহায়তাও পৌঁছায়নি এই বিধবা নারীর ঘরে। তাই মানবেতর জীবনযাপন করছেন তিনি ও তার পরিবার।
১১ এপ্রিল ২০২০, ০২:২৮ অপরাহ্ন

গুজব ছড়িয়ে এক পরিবারকে অবরুদ্ধের অভিযোগ

‘নারায়ণগঞ্জ থেকে লোক এসেছে’- স্থানীয় পৌর কাউন্সিলরের কাছ থেকে এমন তথ্য পেয়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর এলাকার একটি বাড়ি লকডাউন করে দিয়েছে স্থানীয় প্রশাসন। এতে আতঙ্কের পাশাপাশি খাবার সংকটে পড়েছে পরিবারটি।
১১ এপ্রিল ২০২০, ০১:৩৭ অপরাহ্ন

করোনা ও জীবনের ঝুঁকি নিয়ে নৌপথে বাড়ি যাচ্ছে মানুষ

করোনাভাইরাসের সংক্রমণ রোধে গণপরিবহন বন্ধে সড়ক-মহাসড়কে পুলিশ ও সেনাবাহিনীর কঠোর নজরদারির কারণে বেড়েছে নৌপথের ব্যবহার।
১১ এপ্রিল ২০২০, ০১:২৯ অপরাহ্ন

নারায়ণগঞ্জে চিকিৎসক করোনায় আক্রান্ত, ৩০০ শয্যা হাসপাতালের জরুরি সেবা বন্ধ

​নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকার ৩০০ শয্যা হাসপাতালের এক চিকিৎসক করোনায় আক্রান্ত হয়ে আইসোলেশনে রয়েছেন। তার সংস্পর্শে আসা আরও ১০জন চিকিৎসক, নার্স ও ওয়ার্ড বয়কে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।
১১ এপ্রিল ২০২০, ০১:০৩ অপরাহ্ন

বগুড়ায় ৫১০০ কেজি চাল জব্দ, একজন আটক

বগুড়ায় দরিদ্রদের জন্য বরাদ্দ ১০ টাকা কেজির চাল অবৈধভাবে মজুদ করায় একজনকে আটক করেছে পুলিশ।
১১ এপ্রিল ২০২০, ১২:৩৬ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে চাল জব্দের ঘটনায় ২ জনের ডিলারশিপ বাতিল, মামলা

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দরিদ্রদের জন্য বরাদ্দ সরকারি চাল জব্দের ঘটনায় অভিযুক্ত দুই ডিলারের বিরুদ্ধে মামলা করে ডিলারশিপ বাতিল করা হয়েছে।
১১ এপ্রিল ২০২০, ১২:১৫ অপরাহ্ন

নির্দেশনা অমান্য: বাগেরহাটে ৯৫ জনকে জরিমানা

বাগেরহাটে করোনাভাইরাস সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব না মানায় ৯৫ জনকে ৬৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
১১ এপ্রিল ২০২০, ১২:০৯ অপরাহ্ন

আগুনে পুড়ে গেছে ঘর, খোলা আকাশের নিচে ৯ পরিবার

কুড়িগ্রামের নাগেশ্বরীতে অগ্নিকাণ্ডে আশ্রয়হীন হয়ে পড়েছেন নয়টি পরিবার। আগুনে পুড়ে গেছে তাদের ২১টি ঘর, ধান-চাল ও আসবাবপত্র। ঘরহীন এসব পরিবার এখন বাস করছেন খোলা আকাশের নিচে।
১১ এপ্রিল ২০২০, ১২:০৬ অপরাহ্ন

পর্যাপ্ত মজুদ আছে, তবুও লালমনিরহাটে কমছে না চালের দাম

লালমনিরহাটে কমছেই না চালের দাম। গত দুদিনে চালের দাম আগের চেয়ে কেজিপ্রতি বেড়েছে তিন থেকে পাঁচ টাকা। ক্রেতা কম থাকার পরও দাম বাড়ায় হতাশ সাধারণ মানুষ।
১১ এপ্রিল ২০২০, ১১:৫১ পূর্বাহ্ন

কাঁচা বাজার খোলা বিকেল ৫টা পর্যন্ত

ঢাকা মহানগরীর স্বীকৃত কাঁচা বাজার ও সুপার শপগুলো প্রতিদিন ভোর ৬টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা থাকবে। এ ছাড়া, বিভিন্ন পাড়া ও মহল্লার নিত্য-পণ্যের দোকানগুলো খোলা থাকবে দুপুর ২টা পর্যন্ত। এ নিয়ে গত এক সপ্তাহের মধ্যে কাঁচাবাজার খোলা রাখার সময় দুই ঘণ্টা কমানো হলো।
১১ এপ্রিল ২০২০, ১১:৪৪ পূর্বাহ্ন

রাস্তার পাশে মারা গেলেন দিনমজুর, করোনা আতঙ্কে কাছে যায়নি কেউ

ফরিদপুরে জ্বরে আক্রান্ত হয়ে রাস্তার পাশে সারাদিন পড়ে ছিলেন এক ব্যক্তি। করোনা সন্দেহে তার কাছে যায়নি কেউ। প্রশাসনের উদ্যোগে দীর্ঘসময় পর রাতে যখন তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলো, তখন তিনি মৃত।
১১ এপ্রিল ২০২০, ১১:৪৩ পূর্বাহ্ন

প্রবাসী শ্রমিকদের জন্য কঠিন সময়

মধ্যপ্রাচ্য, ইতালি এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি দেশে কয়েক হাজার বাংলাদেশি শ্রমিক মুখোমুখি হচ্ছেন খাদ্য ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের ঘাটতির। করোনাভাইরাস প্রকোপে বন্ধ তাদের আয়ের উৎসও।
১১ এপ্রিল ২০২০, ১১:৩২ পূর্বাহ্ন

করোনায় আক্রান্ত নারায়ণগঞ্জের সিভিল সার্জন

নারায়ণগঞ্জ সিভিল সার্জন ডা. মুহাম্মদ ইমতিয়াজ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আইসোলেশনে রয়েছেন। শনিবার দুপুরে আইইডিসিআর থেকে পাঠানো তার নমুনা পরীক্ষার রিপোর্টে করোনা পজিটিভ জানানো হয়। তিনি জেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব। যদিও রিপোর্ট আসার আগে থেকেই তিনি হোম কোয়ারেন্টিনে ছিলেন।
১১ এপ্রিল ২০২০, ১১:১৬ পূর্বাহ্ন