সিলেট লকডাউন
করোনাভাইরাস সংক্রমণ ঝুঁকি মোকাবিলায় সিলেট জেলা অবরুদ্ধ বা লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন।
১১ এপ্রিল ২০২০, ১১:১০ পূর্বাহ্ন
২০ কোটি টাকার সহায়তা দেবে ইউনিলিভার
নভেল করোনাভাইরাসের প্রভাব মোকাবিলায় ২০ কোটি টাকার আর্থিক সহায়তার অঙ্গীকার করেছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড। জনসাধারণের মধ্যে স্বাস্থ্য সচেতনতা তৈরি, প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে কোম্পানির উৎপাদিত বিভিন্ন সামগ্রী বিতরণ, দেশের স্বাস্থ্যখাতে অনুদানের মতো দাতব্য কার্যক্রম চালাচ্ছে বহুজাতিক এই প্রতিষ্ঠানটি।
১১ এপ্রিল ২০২০, ১০:৫৯ পূর্বাহ্ন
লোকবল সংকটে হিমশিম খাচ্ছে বিআইটিআইডি
চট্টগ্রামে ফৌজদারহাটে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) হাসপাতালের পরীক্ষাগারে কোভিড-১৯ রোগ শনাক্তকরণ পরীক্ষার চাপ বাড়ছে। আর লোকবল সংকটে ক্রমবর্ধমান চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে প্রতিষ্ঠানটি।
১১ এপ্রিল ২০২০, ১০:৫৯ পূর্বাহ্ন
পটুয়াখালীতে ২ চিকিৎসকসহ ২৫ জন কোয়ারেন্টিনে
পটুয়াখালীর দুমকিতে করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তির নমুনা সংগ্রহকারী দুই চিকিৎসকসহ ওই ব্যক্তির সংস্পর্শে আসা আরও ২৩ জনকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।
১১ এপ্রিল ২০২০, ১০:৪৬ পূর্বাহ্ন
রাজবাড়ী-ব্রাহ্মণবাড়িয়া লকডাউন
করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হওয়ায় রাজবাড়ী ও ব্রাহ্মণবাড়িয়া জেলা লকডাউন ঘোষণা করা হয়েছে। আজ শনিবার দুপুর থেকে রাজবাড়ী জেলা ও সন্ধ্যা ৬টার পর থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলা লকডাউনের ঘোষণা দেয় স্থানীয় প্রশাসন।
১১ এপ্রিল ২০২০, ১০:২৬ পূর্বাহ্ন
ভেন্টিলেটর তৈরি করেছে মিনিস্টার, পরীক্ষা শেষে সরকারকে হস্তান্তর
করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য ভেন্টিলেটর (কৃত্রিমভাবে শ্বাস প্রশ্বাস নেওয়ার যন্ত্র) তৈরি করেছে দেশীয় প্রযুক্তি প্রতিষ্ঠান মিনিস্টার হাইটেক পার্ক লিমিটেড। আজ শনিবার রাজধানীর দুটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে তা পরীক্ষার জন্য পাঠানো হবে বলে জানানো হয়েছে।
১১ এপ্রিল ২০২০, ১০:০৭ পূর্বাহ্ন
হবিগঞ্জে তাবলিগের ১৬ সদস্য কোয়ারেন্টিনে
হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে তাবলিগ জামাতের ১৬ সদস্যকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে নেওয়া হয়েছে। আজ শনিবার সকালে জেলা সিভিল সার্জন ডা. একেএম মোস্তাফিজুর রহমান এ তথ্য জানিয়েছেন।
১১ এপ্রিল ২০২০, ১০:০৬ পূর্বাহ্ন
চাল চুরি: নেত্রকোণায় আ. লীগ নেতার ছেলে গ্রেপ্তার, ময়মনসিংহে ইউপি সদস্য পলাতক
নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় টিসিবির ১০ টাকা কেজির ৯০ বস্তা চাল চুরির অভিযোগে গতকাল সন্ধ্যায় একজন ডিলার ও তার সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
১১ এপ্রিল ২০২০, ০৯:০৪ পূর্বাহ্ন
সময়ের এক ফোঁড়, অসময়ের ১০ ফোঁড়: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘ঘরে থাকুন, সুস্থ থাকুন, আক্রান্ত হবেন না। করোনা পরীক্ষা করান। নিজে বাঁচুন, প্রিয়জনকে বাঁচান এবং অন্যকে বাঁচান। সময়ের এক ফোঁড়, অসময়ের ১০ ফোঁড়— এ বিষয়টি আমাদের সকলকে মনে রাখতে হবে।’
১১ এপ্রিল ২০২০, ০৯:০৩ পূর্বাহ্ন
করোনায় আক্রান্ত জেনে ফোনও বন্ধ করে ফেলে যুবক
করোনাভাইরাসে আক্রান্ত যুবকের সংস্পর্শে আসতে পারে সন্দেহে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় ১২০টি বাড়ি লকডাউন করেছে স্থানীয় প্রশাসন। আজ শনিবার দুপুরে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. সাইফুর রহমান খান এ তথ্য নিশ্চিত করেছেন।
১১ এপ্রিল ২০২০, ০৮:৩৩ পূর্বাহ্ন
করোনায় আরও তিন জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৫৮
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও তিন জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা ৩০। এ ছাড়া, নতুন শনাক্ত হয়েছেন ৫৮ জন। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৪৮২ জনে দাঁড়িয়েছে।
১১ এপ্রিল ২০২০, ০৮:৩১ পূর্বাহ্ন
সামাজিক দূরত্ব ও ত্রাণ বিতরণ
রাজধানীর মোহাম্মদপুরের রিং রোডের সূচনা কমিউনিটি সেন্টারে এখন চলছে ত্রাণ বিতরণ। ছবিতে কয়েকজনকে দেখা যাচ্ছে। কমিউনিটি সেন্টারের ভেতরে গাদাগাদি করে ঢোকানো হয়েছে শ দুয়েক মানুষ। রাস্তায় যারা আছেন, তারা ভেতরে ঢোকার চেষ্টা করছেন। সামাজিক দূরত্ব বজায় রাখার চিত্র সর্বত্র প্রায় এমনই!
১১ এপ্রিল ২০২০, ০৭:৪০ পূর্বাহ্ন
মধ্যপ্রাচ্যে বাংলাদেশের কর্মীরা দেরি করে গেলেও চাকরি হারাবে না: প্রতিমন্ত্রী
করোনাভাইরাস (কোভিড-১৯) প্রাদুর্ভাবের সংকটময় পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কাজ করা বাংলাদেশিরা ছুটিতে বাড়িতে এসে আটকে পড়েছেন। তবে বর্তমান পরিস্থিতিতে দেরি করে সেখানে ফিরলেও তারা চাকরি হারাবে না বলে জানিয়েছে সরকার।
১১ এপ্রিল ২০২০, ০৭:২৫ পূর্বাহ্ন
হবিগঞ্জে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত
হবিগঞ্জে আধুনিক জেলা সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন ব্যক্তি করোনায় আক্রান্ত বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. একেএম মোস্তাফিজুর রহমান।
১১ এপ্রিল ২০২০, ০৭:০৯ পূর্বাহ্ন
২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে পাঁচ জেলায় ৬ জনের মৃত্যু
করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় মানিকগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, খুলনা, মাদারীপুর ও লক্ষ্মীপুরে ছয় জনের মৃত্যু হয়েছে।
১১ এপ্রিল ২০২০, ০৬:৪০ পূর্বাহ্ন
জনসমাগম করে ইউপি চেয়ারম্যানের মাদকবিরোধী সভা
ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়ন পরিষদ চত্বরে মাদকবিরোধী সভার আয়োজন করে নেতিবাচক সমালোচনার মুখে পড়েছেন ইউপি চেয়ারম্যান।
১১ এপ্রিল ২০২০, ০৬:১২ পূর্বাহ্ন
ঘরে থাকুন, সুস্থ থাকুন: পত্রিকা পড়ে সঠিক তথ্য জানুন
কোনো সঙ্কট বা মহামারির সময় ভুল তথ্য এবং গুজব খুব বড় রকমের হুমকি। করোনাভাইরাস প্রাদুর্ভাবের সময় এমন ভুল তথ্য এবং গুজব দ্রুত ছড়িয়ে পড়ছে অনেকটা ভাইরাসের মতো করেই।
১১ এপ্রিল ২০২০, ০৫:৫৯ পূর্বাহ্ন
ঘরে থাকুন, সুস্থ থাকুন: পত্রিকা পড়ে সঠিক তথ্য জানুন
কোনো সঙ্কট বা মহামারির সময় ভুল তথ্য এবং গুজব খুব বড় রকমের হুমকি। করোনাভাইরাস প্রাদুর্ভাবের সময় এমন ভুল তথ্য এবং গুজব দ্রুত ছড়িয়ে পড়ছে অনেকটা ভাইরাসের মতো করেই।
১১ এপ্রিল ২০২০, ০৫:৫৯ পূর্বাহ্ন
পুলিশের নামে ফেক পেজ-গ্রুপ, সতর্ক থাকার অনুরোধ
বাংলাদেশ পুলিশের অফিশিয়াল ফেসবুক পেজের বাইরেও কিছু ব্যক্তি বা প্রতিষ্ঠান তাদের নাম ও লোগো ব্যবহার করে ফেক পেজ ও গ্রুপ খুলেছে। ওইসব পেজ বা গ্রুপকে পুলিশের অফিশিয়াল মনে করে অনেকে বিভ্রান্ত হচ্ছেন। তাই এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকার অনুরোধ করা হয়েছে। একইসঙ্গে যারা এসব পেজ বা গ্রুপ খুলেছেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।
১১ এপ্রিল ২০২০, ০৫:২৩ পূর্বাহ্ন
মানিকগঞ্জে করোনায় আক্রান্ত আরও ২
মানিকগঞ্জের শিবালয় ও হরিরামপুর উপজেলায় দুই জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শিবালয় উপজেলায় এক পুলিশ সদস্য ও হরিরামপুর উপজেলায় এক প্রেস ব্যবসায়ী আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে দুই উপজেলার নয়টি গ্রাম লকডাউন করেছে স্থানীয় প্রশাসন।
১১ এপ্রিল ২০২০, ০৫:১১ পূর্বাহ্ন