রাঙ্গামাটিতে ইউপি সদস্যকে গুলি করে হত্যা
রাঙ্গামাটির জুরাছড়ি উপজেলার বনযোগীছড়া ইউনিয়ন পরিষদের এক সদস্য হেমন্ত চাকমাকে (৩২) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে অস্ত্রধারী দুর্বৃত্তরা তার ঘরে ঢুকে গুলি করে পালিয়ে যায়।
১১ এপ্রিল ২০২০, ০৪:২৯ পূর্বাহ্ন
বঙ্গবন্ধুর খুনি মাজেদের সঙ্গে কারাগারে স্বজনদের সাক্ষাত
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি আবদুল মাজেদের সঙ্গে দেখা করেছেন তার পরিবারের সদস্যরা। আজ শুক্রবার সন্ধ্যায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে মাজেদের সঙ্গে দেখা করেন তারা।
১০ এপ্রিল ২০২০, ০৫:২০ অপরাহ্ন
হৃদরোগে নারীর মৃত্যু, করোনা আতঙ্কে কাছে যায়নি কেউ
সাভারের আশুলিয়ার কাঠগড়া এলাকায় দীর্ঘদিন ধরে হৃদরোগে আক্রান্ত শিল্পী বেগম (৪৮) আজ শুক্রবার সকালে মারা গেছেন। কিন্তু, করোনাভাইরাসের আতঙ্কে কোনো প্রতিবেশী তার মরদেহের কাছে যাননি।
১০ এপ্রিল ২০২০, ০৪:৫৭ অপরাহ্ন
নারায়ণগঞ্জ ও লক্ষ্মীপুরে করোনা উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু
করোনাভাইরাসের উপসর্গ জ্বর, শ্বাসকষ্ট, ডায়রিয়া নিয়ে নারায়ণগঞ্জ ও লক্ষ্মীপুরে দুই জন মারা গেছেন।
১০ এপ্রিল ২০২০, ০৪:৩৮ অপরাহ্ন
যশোরে ও কুড়িগ্রামে করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ
করোনাভাইরাস পরীক্ষার জন্য যশোরে ও কুড়িগ্রামে সন্দেহভাজনদের নমুনা সংগ্রহ করা হয়েছে। যশোরে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকা ৮২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। আর কুড়িগ্রামের ৩৮ জনের নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেলে পাঠানো হয়েছে।
১০ এপ্রিল ২০২০, ০৪:২৩ অপরাহ্ন
কিশোরগঞ্জ লকডাউন
করোনাভাইরাস ঝুঁকি মোকাবিলায় কিশোরগঞ্জ জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় কিশোরগঞ্জের জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী এই বিষয়ে একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করেন।
১০ এপ্রিল ২০২০, ০৪:২০ অপরাহ্ন
লকডাউনের দাবিতে মাতারবাড়ী বিদ্যুৎ প্রকল্প শ্রমিকদের ধর্মঘট
করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে মহেশখালির মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্প লকডাউনের দাবিতে ধর্মঘট করছে স্থানীয় শ্রমিকরা। গতকাল বৃহস্পতিবার থেকে শুরু হওয়া ওই ধর্মঘট আজও চলছে।
১০ এপ্রিল ২০২০, ০৪:১৫ অপরাহ্ন
ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে বিয়ে, বর-কনে পক্ষকে ৮০ হাজার টাকা জরিমানা
সাভারে দুই জন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের উপস্থিতিতে অর্ধশতাধিক মানুষের সমাগম ঘটিয়ে বিয়ে অনুষ্ঠিতের সময় অভিযান চালিয়ে বিয়ে বন্ধ করে দিয়েছে র্যাব-৪ এর ভ্রাম্যমাণ আদালত। এসময় বর-কনে উভয় পক্ষকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়
১০ এপ্রিল ২০২০, ০৪:০৩ অপরাহ্ন
কুমিল্লায় ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিক জেলহাজতে
সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানোর অভিযোগে কুমিল্লার স্থানীয় এক সাংবাদিককে ডিজিটাল নিরাপত্তা আইনে জেলহাজতে পাঠানো হয়েছে। কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য আব্দুল মতিন খসরুর বিরুদ্ধে ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়।
১০ এপ্রিল ২০২০, ০৩:৫২ অপরাহ্ন
১৪ শতাংশ মানুষের ঘরে খাবার নেই, চরম দারিদ্র্য বেড়েছে ৬০ শতাংশ: ব্র্যাক
করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সবাইকে সামাজিক দূরত্ব মেনে চলতে হচ্ছে। একইসঙ্গে দেশে চলমান সাধারণ ছুটির কারণে মানুষকে ঘরে থাকতে হচ্ছে। এর প্রভাবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে সমাজের নিন্ম আয়ের মানুষ। ফলে, দেশের চরম দারিদ্র্যের হার ৬০ শতাংশ বেড়েছে ও ১৪ শতাংশ মানুষের ঘরে কোনো খাবার নেই।
১০ এপ্রিল ২০২০, ০৩:৪৭ অপরাহ্ন
গণস্বাস্থ্য কেন্দ্রের ল্যাবে বৈদ্যুতিক গোলযোগ, কিট উৎপাদন বন্ধ
উৎপাদন চলাকালে বৈদ্যুতিক গোলযোগের কারণে গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত করোনা পরীক্ষার কিট উৎপাদন সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। ফলে ১১ এপ্রিল সরকারকে কিট সরবরাহ করা সম্ভব হচ্ছে না।
১০ এপ্রিল ২০২০, ০২:৪৯ অপরাহ্ন
কাল থেকে নোয়াখালী লকডাউন
করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে আগামীকাল ভোর ৬টা থেকে নোয়াখালী জেলাকে লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই লকডাউন কার্যকর থাকবে।
১০ এপ্রিল ২০২০, ০২:১৬ অপরাহ্ন
গাজীপুরে পোশাক কারখানায় শ্রমিক ছাটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ
গাজীপুরে একটি তৈরি পোশাক কারখানায় জোরপূর্বক সাদা কাগজে স্বাক্ষর ও পরিচয়পত্র জমা রেখে আংশিক বেতন পরিশোধ করে ছাটাইকালে বিক্ষোভ করেছেন ওই কারখানার শ্রমিকেরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
১০ এপ্রিল ২০২০, ০১:৫৯ অপরাহ্ন
স্বামীর মৃত্যুর জন্য চিকিৎসা অবহেলাকে দায়ী করলেন পুলিশ কর্মকর্তা স্ত্রী
যশোরে চিকিৎসক-নার্সদের অবহেলায় স্বামীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন নড়াইলের নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকসানা খাতুন।
১০ এপ্রিল ২০২০, ১২:৫৮ অপরাহ্ন
গাজীপুরে মিল শ্রমিকের করোনা শনাক্ত, কারখানা লকডাউন
গাজীপুরের কাপাসিয়া উপজেলার দস্যু নারায়ণপুর এলাকার ছোঁয়া অ্যাগ্রো ফিড লিমিটেড নামক একটি মিলের একজন শ্রমিক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। কারখানার অন্যান্যদের মধ্যে করোনাভাইরাস সংক্রমণের ঠেকাতে কারখানাটি লকডাউন করে দেওয়া হয়েছে।
১০ এপ্রিল ২০২০, ১২:৩৫ অপরাহ্ন
পরিচালকসহ পটুয়াখালী জেনারেল হাসপাতালের ৩ চিকিৎসক কোয়ারেন্টিনে
করোনা রোগীর চিকিৎসা দেওয়ায় পটুয়াখালী জেনারেল হাসপাতালের পরিচালক ডা. আব্দুল মতিন, মেডিকেল অফিসার ডা. মশিউর রহমান ও ল্যাব টেকনিশিয়ান আব্দুর রশীদকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে নেওয়া হয়েছে।
১০ এপ্রিল ২০২০, ১২:২৫ অপরাহ্ন
কুমিল্লা জেলা, দুমকি ও আমতলী উপজেলা লকডাউন
করোনাভাইরাস সতর্কতায় কুমিল্লা জেলাসহ পটুয়াখালীর দুমকি ও বরগুনার আমতলী উপজেলাকে লকডাউন করা হয়েছে।
১০ এপ্রিল ২০২০, ১২:১৯ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ায় নকল হ্যান্ড স্যানিটাইজার তৈরির কারখানা সিলগালা
ব্রাহ্মণবাড়িয়ায় কেমিক্যাল ও রঙ মিশিয়ে নকল হ্যান্ড স্যানিটাইজার তৈরির কারখানা সিলগালা করে দিয়েছে উপজেলা প্রশাসন।
১০ এপ্রিল ২০২০, ১২:১৯ অপরাহ্ন
২৫ এপ্রিল পর্যন্ত তৈরি পোশাক কারখানা বন্ধের সিদ্ধান্ত
করোনাভাইরাস সতর্কতায় আগামী ২৫ এপ্রিল পর্যন্ত তৈরি পোশাক কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং বাংলাদেশ নিট পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ)।
১০ এপ্রিল ২০২০, ১২:০৬ অপরাহ্ন
শিবচরে করোনা থেকে সুস্থ হয়ে আবারো আক্রান্ত ৩, নতুন আক্রান্ত ২
মাদারীপুরের শিবচর উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ হয়ে ওঠা একই পরিবারের তিন জনের আবারো করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
১০ এপ্রিল ২০২০, ১২:০০ অপরাহ্ন