কাভার্ডভ্যানে যাত্রী পরিবহন, ১০ জন উদ্ধার
কাভার্ডভ্যানে করে ময়মনসিংহ থেকে গাজীপুর যাওয়ার পথে দুই শিশুসহ ১০ জনকে উদ্ধার করেছে মাওনা চৌরাস্তা হাইওয়ে পুলিশ। কাভার্ডভ্যানে প্রায় দম বন্ধ অবস্থায় ছিলেন তারা। যাত্রীদের প্রাণহানির সম্ভাবনাও ছিল।
৬ এপ্রিল ২০২০, ০৪:২৩ অপরাহ্ন
জ্বর-শ্বাসকষ্টে আরও ৪ জনের মৃত্যু
জ্বর, সর্দি, শ্বাসকষ্টের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন জেলায় মৃত্যুর ঘটনা ঘটছে। এসব ক্ষেত্রে মারা যাওয়া ব্যক্তি যে বাড়িতে থাকতেন বা যাদের সংস্পর্শে এসেছে তাদের এলাকা লকডাউন করা হয়েছে। তাদের পরিবারের সদস্যদের রাখা হয়েছে হোম কোয়ারেন্টিনে।
৬ এপ্রিল ২০২০, ০৩:৫৯ অপরাহ্ন
ভারত-বাংলাদেশ কেউ তাকে নেয় না, ৪ দিন ধরে নো ম্যানস ল্যান্ডে
খাগড়াছড়ির রামগড় এলাকায় বাংলাদেশ-ভারত সীমান্তের নো ম্যানস ল্যান্ডে গত চার দিন ধরে আটকা পড়ে আছেন এক নারী। এখন পর্যন্ত কোনো দেশই তার দায়িত্ব নেয়নি।
৬ এপ্রিল ২০২০, ০৩:৩২ অপরাহ্ন
সিলেটে কাল থেকে শুরু হচ্ছে করোনা পরীক্ষা
সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজে কাল মঙ্গলবার সকাল থেকে করোনা পরীক্ষা শুরু হচ্ছে।
৬ এপ্রিল ২০২০, ০৩:২৮ অপরাহ্ন
সীমান্তে ১১ ঘণ্টা অপেক্ষার পর দেশে ঢুকলেন তারা
বাংলাদেশ-ভারত সীমান্তে ১১ ঘণ্টা অপেক্ষার পর সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ১৩ বাংলাদেশি দেশে ঢুকছেন।
৬ এপ্রিল ২০২০, ০৩:১১ অপরাহ্ন
সামাজিক দূরত্ব নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ
সামাজিক দূরত্ব বজায় রাখা এবং হোম কোয়ারেন্টিন নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা বাহিনীকে আরো সতর্কতার সঙ্গে এবং কঠোরভাবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছে মন্ত্রিসভা।
৬ এপ্রিল ২০২০, ০২:৩১ অপরাহ্ন
টোলারবাগ মসজিদের ইমাম মারা যাননি, গুজব ছড়ানো হয়েছে
রাজধানীর মিরপুরের টোলারবাগ মসজিদের ইমাম মুফতি মোজাফফার আহমেদ করোনায় আক্রান্ত হয়ে মারা যাননি। তার মৃত্যু নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যেসব তথ্য ছড়ানো হয়েছে তা গুজব।
৬ এপ্রিল ২০২০, ০২:২৪ অপরাহ্ন
চট্টগ্রামে রাস্তায় দুই ব্যক্তির হঠাৎ মৃত্যু
চট্টগ্রামে পোশাক কারখানার এক কর্মকর্তাসহ দুই ব্যক্তির হঠাৎ মৃত্যু হয়েছে। শহরের রাস্তায় তাদের মৃতদেহ পাওয়া গেছে। তবে পুলিশ ও পরিবারের লোকজন ডাক্তারের উদ্ধৃতি দিয়ে জানিয়েছেন যে তারা স্ট্রোকে মারা গিয়েছেন।
৬ এপ্রিল ২০২০, ০২:১৪ অপরাহ্ন
করোনার সঙ্গে পাল্লা দিয়ে চট্টগ্রামে মশা বাড়ছে
করোনাভাইরাস প্রাদুর্ভাবের সঙ্গে পাল্লা দিয়ে বন্দরনগরী চট্টগ্রামে মশার উৎপাত বেড়েছে। আর তা এতোই বেড়েছে যে অনেক জায়গায় দিনের বেলাতেও ঘরে থাকা কঠিন পড়ছে নগরবাসীর জন্য।
৬ এপ্রিল ২০২০, ০১:৩৫ অপরাহ্ন
করোনা চিকিৎসা: ২৫ কোটি ডলার বিনিয়োগ জিএসকের
করোনাভাইরাসের চিকিৎসা পদ্ধতি উদ্ভাবনে যৌথভাবে কাজ করবে ব্রিটিশ ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান গ্ল্যাস্কো-স্মিথক্লাইন (জিএসকে) ও মার্কিন কোম্পানি ভিআইআর বায়োটেকনোলজি। এজন্য ২৫ কোটি ডলার বিনিয়োগ করছে জিএসকে।
৬ এপ্রিল ২০২০, ০১:২৯ অপরাহ্ন
ঢাকায় বিনা কারণে বের হলেই জরিমানা
দেশে করোনাভাইরাস পরিস্থিতির মধ্যে ঢাকায় যারা অযথা বাইরে ঘোরাফেরা করছে তাদের জরিমানা করতে শুরু করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
৬ এপ্রিল ২০২০, ১২:৫৯ অপরাহ্ন
জাতীয় ফুটবল দলের অধিনায়ক সাবিনার বাড়িতে হামলা, গ্রেপ্তার ২
বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুনের সাতক্ষীরার বাড়িতে হামলার ঘটনায় দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৬ এপ্রিল ২০২০, ১২:৫৯ অপরাহ্ন
আজ চালু ছিল সাভারের ১৩০ পোশাক কারখানা
করোনা সংক্রমণ প্রতিরোধ ও শ্রমিকের স্বাস্থ্যগত নিরাপত্তা নিশ্চিত করতে আগামী ১১ এপ্রিল পর্যন্ত পোশাক কারখানা বন্ধ রাখার অনুরোধ করেছিল তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। তবুও আজ সোমবার সাভার ও আশুলিয়ার ১৩০টি পোশাক কারখানা চালু ছিল।
৬ এপ্রিল ২০২০, ১২:৩৪ অপরাহ্ন
ত্রাণের দাবিতে সিলেটে গ্রামবাসীর বিক্ষোভ
করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে খাদ্য সংকটে পড়ে ত্রাণের দাবিতে বিক্ষোভ করেছেন সিলেটের ইসলামপুর পোড়াবাড়ি গ্রামের বাসিন্দারা।
৬ এপ্রিল ২০২০, ১২:১৮ অপরাহ্ন
করোনাভাইরাস: বাংলাদেশকে ২১ মিলিয়ন পাউন্ড দিচ্ছে যুক্তরাজ্য
বাংলাদেশকে ২১ মিলিয়ন পাউন্ড অর্থ সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। করোনাভাইরাসের সংক্রমণ থেকে দেশের জনগণ ও কক্সবাজারের রোহিঙ্গাদের সুরক্ষায় এই অর্থ দেবে দেশটি।
৬ এপ্রিল ২০২০, ১১:২৩ পূর্বাহ্ন
বেনাপোল, বাংলাবান্ধা দিয়ে ফিরলেন আরও ৪৮ বাংলাদেশি
ভারতে লকডাউনের কারণে পশ্চিমবঙ্গে আটকে পড়া আরও ৪৮ বাংলাদেশি বেনাপোল ও বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে দেশে ফিরেছেন।
৬ এপ্রিল ২০২০, ১১:১৪ পূর্বাহ্ন
সন্ধ্যা ৭টার মধ্যে দোকান-বাজার বন্ধের নির্দেশ
করোনা সংকট মোকাবিলায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৭টার মধ্যে রাজধানীর সব কাঁচাবাজার ও সুপারশপ বন্ধের নির্দেশ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
৬ এপ্রিল ২০২০, ১১:০৪ পূর্বাহ্ন
রমজানে সাড়ে ৩টা পর্যন্ত অফিস
আসন্ন পবিত্র রমজান মাসে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত অফিসের সময়সীমা নির্ধারণ করেছে সরকার।
৬ এপ্রিল ২০২০, ১০:৪৭ পূর্বাহ্ন
মৌলভীবাজারে মৃত ব্যক্তি করোনায় আক্রান্ত ছিলেন
মৌলভীবাজারের রাজনগর উপজেলায় মৃত ব্যক্তির নমুনা পরীক্ষা করে দেখা গেছে তিনি করোনায় আক্রান্ত ছিলেন। আজ সোমবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা বর্ণালী দাস এ তথ্য জানিয়েছেন।
৬ এপ্রিল ২০২০, ১০:৪০ পূর্বাহ্ন
৩ চিকিৎসক, ২৬ নার্স করোনা আক্রান্ত, মুম্বাইয়ের হাসপাতাল বন্ধ
ভারতের মুম্বাইয়ের ওকহার্ড হাসপাতাল সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। হাসপাতালের তিন চিকিৎসক ও ২৬ নার্স করোনা আক্রান্ত শনাক্তের পর আজ সোমবার সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে হাসপাতালটি।
৬ এপ্রিল ২০২০, ১০:৩৮ পূর্বাহ্ন