দুই জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

সিরাজগঞ্জ ও ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত হয়েছেন। আজ সোমবার সকালে সিরাজগঞ্জের ভুইগাতি ও ময়মনসিংহের জামিরদিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
৬ এপ্রিল ২০২০, ১০:২১ পূর্বাহ্ন

আগামী ১৫ দিন ‘কোনোভাবেই’ ঘরের বাইরে যাওয়া যাবে না: স্বাস্থ্যমন্ত্রী

দেশে ধীরে ধীরে করোনাভাইরাসের প্রাদুর্ভাব বৃদ্ধি পাচ্ছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আগামী ১৫ দিনে অতি প্রয়োজন ছাড়া কোনোভাবেই ঘর থেকে বের হওয়া যাবে না।
৬ এপ্রিল ২০২০, ১০:২০ পূর্বাহ্ন

করোনাভাইরাস বিস্তার রোধে ঘরেই ইবাদত: ধর্ম মন্ত্রণালয়

প্রাণঘাতি করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে মুসুল্লিদের ঘরে নামাজ পড়ার নির্দেশ দিয়েছে সরকার। আজ ধর্ম মন্ত্রণালয় থেকে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়, মসজিদের সংশ্লিষ্ট ইমাম, মুয়াজ্জিন ও খাদেমরা ছাড়া বাইরের কেউ মসজিদে জামাতে অংশ নিবেন না।
৬ এপ্রিল ২০২০, ১০:২০ পূর্বাহ্ন

পরীক্ষা ছাড়াই ভর্তি-গ্রেডিং বন্ধ করতে ইউজিসির নির্দেশ

দেশে চলমান করোনা পরিস্থিতিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে সেমিস্টার ফাইনাল পরীক্ষা ছাড়া গ্রেড দেওয়া ও ভর্তি পরীক্ষা ছাড়াই শিক্ষার্থী ভর্তির কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
৬ এপ্রিল ২০২০, ১০:০১ পূর্বাহ্ন

সিরাজগঞ্জ সড়ক দুর্ঘটনায় নিহত ১

সিরাজগঞ্জের ভুইগাতি এলাকায় সিরাজগঞ্জ-বগুড়া মহাসড়কের একটি দ্রুতগামী ট্রাকের ধাক্কায় আজ সোমবার এক শ্রমিক নিহত হয়েছেন।
৬ এপ্রিল ২০২০, ০৯:০৬ পূর্বাহ্ন

করোনা আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন বৃদ্ধের মৃত্যু

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল আনুমানিক ৯টার দিকে ৭০ বছর বয়সী ওই ব্যক্তি মারা যান।
৬ এপ্রিল ২০২০, ০৮:৪১ পূর্বাহ্ন

সিলেট-তামাবিল সড়ক উন্নয়নে এআইআইবির ঋণ সহায়তা অনুমোদন

সিলেট থেকে তামাবিল পর্যন্ত সড়ক উন্নয়নে চীনের উদ্যোগে প্রতিষ্ঠিত এশিয়ান ইনফ্রাস্টাকচার এন্ড ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি) বাংলাদেশকে ৪০ দশমিক ৪ কোটি ডলার ঋণ অনুমোদন দিয়েছে।
৬ এপ্রিল ২০২০, ০৮:১৩ পূর্বাহ্ন

গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩ জন, নতুন আক্রান্ত ৩৫: আইইডিসিআর

করোনাভাইরাসে দেশে আরও ৩৫ জন আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ৩০ জন পুরুষ ও পাঁচ জন নারী। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ১২৩ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া, মারা গেছেন আরও তিন জন। মোট মারা গেছেন ১২ জন।
৬ এপ্রিল ২০২০, ০৮:০৮ পূর্বাহ্ন

তাবলিগ জামাতের ৯ মুসল্লি মসজিদেই কোয়ারেন্টিনে

পটুয়াখালী সদর উপজেলায় তাবলিগ জামাতের নয় জন মুসল্লিকে বল্লভপুর জামে মসজিদে কোয়ারেন্টিন করা হয়েছে। সেই সঙ্গে স্থানীয়দের ওই মসজিদে না যাওয়ার অনুরোধ জানানো হয়েছে।
৬ এপ্রিল ২০২০, ০৭:৪৪ পূর্বাহ্ন

প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে তাবলিগ জামাতের মুসল্লিসহ ৫৭ জন

মানিকগঞ্জের সিংগাইর পৌর এলাকা লকডাউন ঘোষণা করার পরে ৫৭ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে নেওয়া হয়েছে। তারা শেরপুর থেকে তাবলিগ জামাত শেষে মানিকগঞ্জে ফিরছিলেন।
৬ এপ্রিল ২০২০, ০৭:১৭ পূর্বাহ্ন

কনজয়েন্ড টুইন দেখতে প্রতিবেশীদের ভিড়

যশোর শহরের একটি বেসরকারি হাসপাতালে কনজয়েন্ড টুইন কন্যা শিশুর জন্ম হয়েছে। গতকাল রাতে গাইনি বিশেষজ্ঞ ডা. নিলুফার ইসলাম এমিলি অস্ত্রোপচার করেন।
৬ এপ্রিল ২০২০, ০৬:৪৪ পূর্বাহ্ন

দেশে আরও ৪ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ২৯: স্বাস্থ্যমন্ত্রী

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও চার জন মারা গেছেন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা ১৩। এ ছাড়া, নতুন আক্রান্ত হয়েছেন আরও ২৯ জন। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ১১৭ জনে দাঁড়িয়েছে।
৬ এপ্রিল ২০২০, ০৬:৩৫ পূর্বাহ্ন

ঘরে থাকুন, সুস্থ থাকুন: ঘর যেভাবে জীবাণুমুক্ত রাখবেন

প্রত্যেকের কাছেই নিজের বাড়ি নিরাপদ। এতটাই নিরাপদ যেখানে খুব নিশ্চিন্তে থাকা যায়। কিন্তু, আপনারই খোলা হাত, জুতা, পোশাক ও মোবাইল ফোনের মাধ্যমে ঘরে আসতে পারে জীবাণু।
৬ এপ্রিল ২০২০, ০৬:২৩ পূর্বাহ্ন

অসহায়দের ঘরে ত্রাণ পৌঁছে দেওয়া হবে: ইউএনও

যশোরের মণিরামপুরে দুস্থ ও নিম্ন আয়ের মানুষদের ঘরে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার আহসান উল্লাহ শরিফী। আজ সোমবার এক প্রশ্নের জবাবে তিনি দ্য ডেইলি স্টারকে এ কথা জানান।
৬ এপ্রিল ২০২০, ০৫:৩৪ পূর্বাহ্ন

কুলখানি অনুষ্ঠানের আয়োজন করায় জরিমানা

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় করোনাভাইরাসের সংক্রমণ ঝুঁকি উপেক্ষা করে কুলখানি অনুষ্ঠানের আয়োজন করায় নজির হোসেন নামে এক ব্যক্তিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
৬ এপ্রিল ২০২০, ০৪:৪৯ পূর্বাহ্ন

করোনায় দুদক পরিচালকের মৃত্যু

নতুন করোনাভাইরাস কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অ্যাডমিন বিভাগের পরিচালক আজ সোমবার সকালে মারা গেছেন।
৬ এপ্রিল ২০২০, ০৪:৩৯ পূর্বাহ্ন

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

কক্সবাজারের টেকনাফ উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই জন নিহত হয়েছেন।
৬ এপ্রিল ২০২০, ০৪:৩৩ পূর্বাহ্ন

সিলেটে প্রথম ও চট্টগ্রামে দ্বিতীয় করোনা রোগী শনাক্ত

সিলেটে প্রথম এবং চট্টগ্রামে দ্বিতীয় করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে।
৫ এপ্রিল ২০২০, ০৪:০২ অপরাহ্ন

করোনা-ঝুঁকি ছাপিয়ে চট্টগ্রামের শতাধিক কারখানায় ২ লাখ শ্রমিক

রোজকার জীবনের দাবি যখন বড় হয়ে ওঠে, তখন করোনার ঝুঁকি ছাপিয়ে চাকরিটা বাঁচাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লকডাউন উপেক্ষা করে কর্মস্থলে ফিরেছেন গার্মেন্টস শ্রমিকরা। করোনা মোকাবিলায় দেশে চলমান লকডাউনের মধ্যেও আজ রোববার চট্টগ্রামের অন্তত ১৩৩টি গার্মেন্টস ও রফতানিমুখী অন্যান্য শিল্প কারখানা চালু রেখেছেন মালিকরা। এসব কারখানায় প্রায় দুই লাখ শ্রমিক কাজ করছেন বলে জানিয়েছে পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ ও সংশ্লিষ্ট ইপিজেড (রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল) কর্তৃপক্ষ।
৫ এপ্রিল ২০২০, ০৩:৪৮ অপরাহ্ন

দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তরুণের মৃত্যু

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার মল্লিকাদহ ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রিপন ইসলাম (১৮) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।
৫ এপ্রিল ২০২০, ০৩:৪৪ অপরাহ্ন