সাভারে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
সাভারে একটি নির্মাণাধীন বহুতল ভবন থেকে পড়ে সাদেকুল ইসলাম (২৪) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ রোববার বিকালে সাভারের মালঞ্চ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
৫ এপ্রিল ২০২০, ০৩:২৬ অপরাহ্ন
অঘোষিত লকডাউনের মধ্যে সাভারে ১০০ পোশাক কারখানা চালু
করোনা সংক্রমণ রোধ ও শ্রমিকদের স্বাস্থ্য নিরাপত্তার স্বার্থে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে পোশাক কারখানাগুলো আগামী ১১ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার জন্য বিজিএমইএর অনুরোধ আমলে না নিয়ে সাভার ও আশুলিয়ায় অনেক কারখানা চালু রয়েছে।
৫ এপ্রিল ২০২০, ০৩:০৪ অপরাহ্ন
একই পরিবারের ৬ জন করোনায় আক্রান্ত
রাজধানীর সবুজবাগ থানাধীন নন্দিপাড়া এলাকায় একই পরিবারের ছয় জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। দেশে এখন পর্যন্ত শনাক্ত হওয়া ৮৮ জন করোনা রোগীর মধ্যে এই ছয় জন রয়েছেন বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) এক কর্মকর্তা।
৫ এপ্রিল ২০২০, ০২:৫৮ অপরাহ্ন
পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ
করোনাভাইরাস প্রতিরোধ ও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)।
৫ এপ্রিল ২০২০, ০২:৪১ অপরাহ্ন
গণস্বাস্থ্য কেন্দ্র করোনা পরীক্ষার কিট সরবরাহ করবে ১১ এপ্রিল
করোনাভাইরাস পরীক্ষার কিট তৈরির কাঁচামাল দেশে এসে পৌঁছেছে। এই কাঁচামাল এসেছে চীন থেকে।
৫ এপ্রিল ২০২০, ০২:১৭ অপরাহ্ন
কক্সবাজারে আত্মসমর্পণকারীদের পরিবারকে ১ লাখ টাকা করে অনুদান
কক্সবাজারের মহেশখালীতে আত্মসমর্পণ করা ৯৬ জলদস্যু ও অস্ত্রের কারিগরের প্রত্যেকের পরিবারকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে এক লাখ টাকা করে অনুদান দেওয়া হয়েছে।
৫ এপ্রিল ২০২০, ০১:৩৫ অপরাহ্ন
নারায়ণগঞ্জের পূর্ব লামাপাড়া এলাকা লকডাউন
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পূর্ব লামাপাড়া এলাকা লকডাউন করে দিয়েছে উপজেলা প্রশাসন।
৫ এপ্রিল ২০২০, ০১:৩৪ অপরাহ্ন
ঢাকা মেডিকেলে কোভিড-১৯ হটলাইন চালু, অন্যান্য চিকিৎসাও মিলবে ফোনে
মোবাইল ফোনে চিকিৎসা পরামর্শ দেওয়ার জন্য সার্বক্ষণিক একটি হটলাইন নম্বর চালু করেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। ১০৬৫৬ নম্বরে কল করে যে কেউ টেলিমেডিসিন (অডিও) সেবা নিতে পারবেন।
৫ এপ্রিল ২০২০, ০১:১২ অপরাহ্ন
নারায়ণগঞ্জে ট্রাকচাপায় রিকশাচালক নিহত
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় খাদ্যসামগ্রীবাহী একটি ট্রাকের নিচে চাপা পড়ে মো. জামাল হোসেন (৪৫) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন।
৫ এপ্রিল ২০২০, ০১:০৭ অপরাহ্ন
নারায়ণগঞ্জে লকডাউন অথবা কারফিউ জারি করুন: আইভী
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকা লকডাউন বা কারফিউ জারির জন্য প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানিয়েছেন মেয়র সেলিনা হায়াৎ আইভী।
৫ এপ্রিল ২০২০, ১২:৫৯ অপরাহ্ন
সাভারে দুই পোশাক কারখানার ১৭৩ শ্রমিককে অব্যাহতি
সাভারে দুটি পোশাক কারখানায় ১৭৩ জন শ্রমিককে ‘কাজ সন্তোষজনক প্রতীয়মান না’ উল্লেখ করে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
৫ এপ্রিল ২০২০, ১২:৫৮ অপরাহ্ন
বাংলাদেশের মানুষের রয়েছে আশ্চর্য এক সহনশীল ক্ষমতা: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের অর্থনীতিতে করোনাভাইরাসের প্রভাব মোকাবেলায় বেশ কিছু উদ্দীপনা প্যাকেজসহ তার সরকারের তরফ থেকে ৭২ হাজার ৭৫০ কোটি টাকার সার্বিক একটি প্যাকেজ ঘোষণা করেছেন।
৫ এপ্রিল ২০২০, ১২:০৬ অপরাহ্ন
নোয়াখালীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলি, গুলিবিদ্ধ ৪
নোয়াখালীর সদর উপজেলার পূর্ব চরমটুয়া ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে নয় জন আহত হয়েছেন। এদের মধ্যে এক নারীসহ চার জন গুলিবিদ্ধ হয়েছেন।
৫ এপ্রিল ২০২০, ১২:০৩ অপরাহ্ন
আজও ভেসে এলো মৃত ডলফিন
মানুষের আনাগোনা কমে যাওয়ায় কক্সবাজার সমুদ্র সৈকতে কাছে আবারো ডলফিন দেখা যাচ্ছে। তবে পরপর দুদিন সৈকতে ইন্দো-প্যাসিফিক গোত্রের দুটি মৃত হাম্পব্যাক ডলফিন ভেসে আসায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা।
৫ এপ্রিল ২০২০, ১১:৪৫ পূর্বাহ্ন
মৌলভীবাজারে আটকা পড়েছে দিল্লির তাবলিগ জামাত
মৌলভীবাজারের রাজনগরে দিল্লির নিজামুদ্দিনের ১২ সদস্যের একটি জামাত আটকা পড়েছে। ভারতের হরিয়ানা প্রদেশের ৯ জন ও বাংলাদেশের তিন জন সদস্য রয়েছেন এই জামাতে।
৫ এপ্রিল ২০২০, ১১:৪০ পূর্বাহ্ন
পটুয়াখালীতে বজ্রপাতে ৪ জনের মৃত্যু
পটুয়াখালীতে বজ্রপাতে পৃথক স্থানে চার জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া, আহত হয়েছেন আরও একজন। আজ রোববার দুপুরে এ ঘটনা ঘটে।
৫ এপ্রিল ২০২০, ১১:২৫ পূর্বাহ্ন
ভারত থেকে থেকে এলো ১২শ মেট্রিক টন পাটের বীজ
সরকারি স্বাস্থ্যবিধি মেনে বিশেষ ব্যবস্থার মাধ্যমে ভারত থেকে এক হাজার দুইশ মেট্রিক টন পাটবীজ আমদানি করা হয়েছে। বুড়িমারী স্থলবন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক (ডিডি) মাহফুজুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
৫ এপ্রিল ২০২০, ১১:১১ পূর্বাহ্ন
ঢাকায় ঢোকা, বের হওয়া বন্ধ
আজ থেকে বাইরে থেকে ঢাকায় ঢুকতে বা ঢাকা থেকে বাইরে যাওয়া বন্ধ করার ঘোষণা দিয়েছে পুলিশ। পুলিশ সদর দপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এই কথা জানানো হয়েছে।
৫ এপ্রিল ২০২০, ১১:০৪ পূর্বাহ্ন
ট্রাম্পের ৬ সপ্তাহের গাফিলতি, আমেরিকার অপূরণীয় ক্ষতি
শুরুর ছয় সপ্তাহ ট্রাম্পের গাফিলতি, অবহেলায় নষ্ট করে অপূরণীয় ক্ষতির মুখে পড়েছে আমেরিকা।
৫ এপ্রিল ২০২০, ১০:৫৬ পূর্বাহ্ন
লালমনিরহাটে ২ যুবক আইসোলেশনে
করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে লালমনিরহাট সদর হাসপাতালে এক যুবক ও কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরেক যুবককে আইসোলেশনে নেওয়া হয়েছে।
৫ এপ্রিল ২০২০, ১০:৪১ পূর্বাহ্ন