সন্দেহভাজন করোনা রোগীর মৃত্যু, ৭টি বাড়ি লকডাউন
কুমিল্লার দাউদকান্দি উপজেলায় করোনার উপসর্গ নিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ রবিবার সকাল ৭টায় উপজেলার চক্রতলায় ওই রোগীর মৃত্যু হয়।
৫ এপ্রিল ২০২০, ১০:১০ পূর্বাহ্ন
১৪ এপ্রিল পর্যন্ত ছুটি বাড়ল
করোনাভাইরাস সতর্কতায় সরকারি-বেসরকারি অফিসে সাধারণ ছুটির মেয়াদ ১৪ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে।
৫ এপ্রিল ২০২০, ১০:০৬ পূর্বাহ্ন
লালমনিরহাটে জ্বর-সর্দি-কাশি নিয়ে একজনের মৃত্যু
লালমনিরহাটে জ্বর, সর্দি ও কাশিসহ অন্যন্য জটিলতায় ৫৮ বছর বয়সী একজন মারা গেছেন। আজ রবিবার সকালে জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগে তার মৃত্যু হয়।
৫ এপ্রিল ২০২০, ০৮:৫৭ পূর্বাহ্ন
করোনা আক্রান্ত সন্দেহে রোগীকে পাঠানো হলো সিলেটে
মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে এক কিশোরীকে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে পাঠানো হয়েছে।
৫ এপ্রিল ২০২০, ০৮:৪৯ পূর্বাহ্ন
অতিরিক্ত দামে পণ্য বিক্রি করায় ১১১টি প্রতিষ্ঠানকে জরিমানা
সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখা ও অতিরিক্ত দামে পণ্য বিক্রি করায় লালমনিরহাটের পাঁচটি উপজেলায় ১১১টি প্রতিষ্ঠানকে ৫৯ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ রবিববার লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর এ তথ্য জানিয়েছেন।
৫ এপ্রিল ২০২০, ০৮:৩১ পূর্বাহ্ন
দেশে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৮
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও এক জন মারা গেছেন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা নয়। আক্রান্ত আরও ১৮ জনকে শনাক্ত করা হয়েছে। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৮৮ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া, এখন পর্যন্ত ৩৩ জন সুস্থ হয়েছেন।
৫ এপ্রিল ২০২০, ০৮:০১ পূর্বাহ্ন
পরীক্ষা ছাড়াই ভর্তি ও গ্রেডিং
দেশে করোনাভাইরাস সংক্রমণের কারণে চলমান পরিস্থিতিতে বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয় নতুন শিক্ষার্থী ভর্তি করতে পরীক্ষা না নেওয়ার ও সেমিস্টার ফাইনাল পরীক্ষা না নিয়েই শিক্ষার্থীদের গ্রেড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
৫ এপ্রিল ২০২০, ০৭:৫৪ পূর্বাহ্ন
চাঁদপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের খেরুদিয়া গ্রামে নবম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ২৩ বছর বয়সী এক যুবককে আটক করেছে পুলিশ। আজ রবিবার দুপুরে চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাছিম উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
৫ এপ্রিল ২০২০, ০৭:৪৬ পূর্বাহ্ন
করোনা নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার ১
করোনাভাইরাস নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে একজনকে প্রেপ্তার করেছে সাইবার পুলিশ ও সিআইডি।
৫ এপ্রিল ২০২০, ০৭:২৮ পূর্বাহ্ন
সিংগাইরে করোনা রোগী, পৌর এলাকা লকডাউন
করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পরে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার পৌর এলাকা লকডাউন ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। আজ রবিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার রুনা লায়লা এ তথ্য জানিয়েছেন।
৫ এপ্রিল ২০২০, ০৭:২২ পূর্বাহ্ন
ঘরে থাকুন, সুস্থ থাকুন: হোম ডেলিভারি নেবেন যেভাবে
শাটডাউন থাকায় মানুষের সময় কাটছে ঘরে বসে। অস্থায়ী এই নতুন জীবনযাত্রায় বাদ পড়েছে দৈনন্দিন প্রায় সব ধরনের কাজ। অফিসে যাওয়া, স্কুলে যাওয়া, বন্ধুদের সঙ্গে আড্ডা, কেনাকাটা করতে যাওয়া সবই বন্ধ।
৫ এপ্রিল ২০২০, ০৭:১৫ পূর্বাহ্ন
চাঁদা দাবি নিয়ে আ.লীগ-ছাত্রলীগ সংঘর্ষ, গ্রেপ্তার ৪
বরিশালের গৌরনদী উপজেলায় চাঁদা দাবি নিয়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রবিবার সকালে গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারোয়ার এ তথ্য জানিয়েছেন।
৫ এপ্রিল ২০২০, ০৬:৪১ পূর্বাহ্ন
কাবিখার ৫৫৫ বস্তা চাল জব্দ, আটক ১
যশোরের মণিরামপুর উপজেলায় সরকারি গুদাম থেকে পাচার হওয়া চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। গতকাল শনিবার রাতে পৌর এলাকার বিজয়রামপুরের ভাই ভাই রাইস মিলের গুদাম থেকে কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) প্রকল্পের ৫৫৫ বস্তা চাল জব্দ করা হয়।
৫ এপ্রিল ২০২০, ০৫:৩২ পূর্বাহ্ন
বাগেরহাটে আরও ২ জন আইসোলেশনে
করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে বাগেরহাট সদর হাসপাতালে এক নারী ও কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক যুবককে আইসোলেশনে নেওয়া হয়েছে।
৫ এপ্রিল ২০২০, ০৪:৪৭ পূর্বাহ্ন
৭২ হাজার ৭৫০ কোটি টাকার প্রণোদনা ঘোষণা প্রধানমন্ত্রীর
করোনায় দেশের অর্থনীতিতে বিরূপ প্রভাব মোকাবিলায় ৭২ হাজার ৭৫০ কোটি টাকার প্রণোদনা ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
৫ এপ্রিল ২০২০, ০৪:৪৩ পূর্বাহ্ন
এপ্রিলে তীব্র তাপপ্রবাহ-বন্যা-ঘূর্ণিঝড়ের পূর্বাভাস
এপ্রিল মাসে একাধিক প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস জানাচ্ছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষজ্ঞদের মতে, চলতি মাসেই দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে তাপপ্রবাহ ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা হতে পারে। এ ছাড়া, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে।
৫ এপ্রিল ২০২০, ০৪:০৭ পূর্বাহ্ন
শবে বরাতে ঘরে ইবাদতের অনুরোধ ইসলামিক ফাউন্ডেশনের
করোনাভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে পবিত্র শবে বরাতের নামাজ যার যার বাসায় পড়ার অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।
৪ এপ্রিল ২০২০, ০৩:২২ অপরাহ্ন
ঢাকা মেডিকেলের আইসোলেশনে বৃদ্ধার মৃত্যু
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে থাকা ৭২ বছরের এক নারী মারা গেছেন।
৪ এপ্রিল ২০২০, ০৩:০৩ অপরাহ্ন
৬ জেলায় কাশি-শ্বাসকষ্টে ৭ রোগীর মৃত্যু
জ্বর, সর্দি, শ্বাসকষ্টের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন জেলায় মৃত্যুর ঘটনা ঘটছে। এসব ক্ষেত্রে মারা যাওয়া ব্যক্তি যে বাড়িতে থাকতেন বা যাদের সংস্পর্শে এসেছে তাদের এলাকা লকডাউন করা হয়েছে। তাদের পরিবারের সদস্যদের রাখা হয়েছে হোম কোয়ারেন্টিনে।
৪ এপ্রিল ২০২০, ০২:৫৪ অপরাহ্ন
নিয়ম অগ্রাহ্য করলে করোনাভাইরাস প্রতিরোধ কঠিন হবে: স্বাস্থ্যমন্ত্রী
বারবার অনুরোধ করার পরও মানুষ জনসমাগম পরিহার করতে চাচ্ছে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, জুমার নামাজে মসজিদ ঘর ভর্তি হয়েও রাস্তা পর্যন্ত লোক দাঁড়িয়ে যাচ্ছেন। এই মুহূর্তে এটি খুবই অনাকাঙ্ক্ষিত ব্যাপার।’
৪ এপ্রিল ২০২০, ০২:৪৭ অপরাহ্ন